নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টা পরে শুরু হবে এশিয়া কাপ। প্রতিবারের মতো এবারও মূল আকর্ষণ ভারত বনাম পাকিস্তান ম্যাচ, যা খেলা হবে ১৪ তারিখে। ইতিমধ্যেই, এই ম্যাচ নিয়ে দুই দেশের ক্রিকেটপ্রেমী সহ গোটা ক্রিকেট বিশ্বের আগ্রহ অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। পহেলগাঁওতে যেই ঘটনা ঘটেছে, তারপর থেকে বিষয়টি বেশ সেনসিটিভ হয়ে উঠেছে। সকলেই দেখতে চান এই ম্যাচটিতে বিশেষ করে এই বিষয়টির জন্য। দুই দলই যে ম্যাচ জিততে মরিয়া, তা না বললেও চলে।
তবে এই ম্যাচের জন্য ম্যাচ রেফারি থাকবেন অ্যান্ডি পাইক্রফট। এছাড়া আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রুচিরা পাল্লিয়াগুরুগে এবং বাংলাদেশের মাসুদুর রহমান। এই টুর্নামেন্টের জন্য মোট ১০ জন আম্পায়ার বেছে নেওয়া হয়েছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ২ জন করে। জানা গিয়েছে, ভারত থেকে বেছে নেওয়া হয়েছে বীরেন্দ্র সিং ও রোহন পণ্ডিতকে, পাকিস্তান থেকে আসিফ ইয়াকুব ও ফয়সল আফ্রিদিকে এবং বাংলাদেশকে থেকে গাজি সোহেল ও মাসুদুর রহমান।
উল্লেখ্য, এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর এবং শেষ হবে চলতি মাসের ২৮ তারিখে। ভারতের গ্রুপে রয়েছে ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে আরেকটি গ্রুপে রয়েছে শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কে এবারের ট্রফি তোলে। টিম ইন্ডিয়া কি ফের ট্রফি তুলতে সফল হবে? সেটাই এখন বড় প্রশ্ন।

