“প্রথম দেখার পরই বুঝেছিলাম” পুজারার অবসর নিয়ে কি বক্তব্য লক্ষণের?

“প্রথম দেখার পরই বুঝেছিলাম” পুজারার অবসর নিয়ে কি বক্তব্য লক্ষণের?

দেবজিৎ মুখার্জি: রবিবার ছুটির দিন। তবে সেদিনই বড় ধাক্কা খান দেশের ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক ক্রিকেটকে চিরকালের জন্য বিদায় জানান ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের তারকা চেতেশ্বর পুজারা। ব্যাট হাতে তিনি বহু ম্যাচ জিতিয়েছেন ভারতকে। শুধু তাই নয়, কঠিন পরিস্থিতিতে ক্রিজ আঁকড়ে থেকে তিনি দেশের হয়ে ম্যাচ বাঁচিয়েছেন একাধিকবার। এক কথায় বলতে গেলে, পুজারা নিজের সময়ে একজন নিখুঁত টেস্ট ক্রিকেটার ছিলেন।

পুজারার অবসরের খবর প্রকাশ্যে আসতেই দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলেই সমাজমাধ্যমে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানান এবং বার্তা দেন। দেশের প্রাক্তন থেকে শুরু করে বর্তমান সময়ের ক্রিকেটার, সকলেই জানান ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে কতটা অবদান রেখেছেন পুজারা। অনেকে আবার লম্বা বার্তাও দেন। এক কথায় বলতে গেলে, দিনের শেষে তিনি আলোচনার বিষয় হয়ে উঠেছিলেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

তবে পুজারার অবসর নিয়ে একটি বিশেষ বার্তা দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ভিভিএস লক্ষণ। তাঁর কথায়, “পুজারার মধ্যে যে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, তা ওকে প্রথম দেখার পরই বুঝেছিলাম। সেই সম্ভাবনাকে ও পারফরম্যান্সে রূপান্তরিত করেছে। শারীরিক আঘাত সহ্য করে গাব্বায় টেস্ট জিতেছিল। শুভকামনা জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *