“টেস্টে বিরাট এগিয়ে রোহিতের থেকে” বিস্ফোরক দাবি সঞ্জয়ের

“টেস্টে বিরাট এগিয়ে রোহিতের থেকে” বিস্ফোরক দাবি সঞ্জয়ের

দেবজিৎ মুখার্জি: “টেস্টে বিরাটের সঙ্গে রোহিতের তুলনা চলে না” আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে বিস্ফোরক দাবি করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জেরেকার। তিনি দাবি করেন যে সেনা দেশগুলোয় বিরাট অনেক ভালো পারফর্ম করেছেন রোহিতের থেকে। এখানেই শেষ নয়, প্রাক্তন ভারতীয় তারকা আরো দাবি করেন যে তিনি এটা বলার সাহস রাখেন যে ইংল্যান্ডের রোহিত খেলতে গেলে তাঁর গড় কমে যেত এবং সেই কারণেই দুজনের তুলনা করা উচিত নয়। 

চলতি মাসের ২০ তারিখে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে দল ঘোষণা করা হয়ে গিয়েছে দু’পক্ষের। রোহিত শর্মা ও বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে চিরবিদায় জানানোয়ে অধিনায়কত্বের দায়িত্ব এবার থেকে সামলাবেন শুভমান গিল। অন্যদিকে সহ-অধিনায়কত্ব করবেন ঋষভ পান্থ। পাশাপাশি, আইপিএলে ভালো পারফর্ম করে টেস্ট দলে জায়গা পেয়েছেন সাই সুদর্শন। তাঁকে সুযোগ দেওয়া হয়েছে তাঁর পারফরমেন্সের ভিত্তিতে। অন্যদিকে, দীর্ঘদিন পর দলে ফিরেছেন টেস্টে ত্রিশতরান হাঁকানো করুন নায়ার। বলা ভালো, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়ে দল তৈরি করা হয়েছে।

ইতিমধ্যেই সিরিজ ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। দুই দলের ক্রিকেটাররাই জোরদার অনুশীলনে নেমে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা নেটে ঘাম ঝরাচ্ছেন। এই সিরিজ দুই দলের কাছেই বেশ গুরুত্বপূর্ণ। একদিকে ইংল্যান্ডের কাছে সুযোগ রয়েছে গত টেস্ট সিরিজের পরাজয়ের বদলা নেওয়া। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের কাছে সুযোগ রয়েছে বাকি দুই টেস্টের ব্যর্থতা ভুলে ফের ঘুরে দাঁড়ানোর। সবমিলিয়ে, আসন্ন সিরিজ এক বড় সুযোগ তৈরি করে দিয়েছে দুই দলের ক্রিকেটারদের কাছে কামব্যাক করার।

তবে সিরিজ শুরুর আগে দুই অবসর নেওয়া ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা প্রসঙ্গে বিস্ফোরক বক্তব্য পেশ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকর। তিনি দাবি করেন যে বিরাটের সঙ্গে রোহিতের তুলনা মানায় না টেস্ট ক্রিকেটে। প্রাক্তন তারকা বলেন, “সেনা দেশে বিরাট ১২টি শতরান হাকিয়েছে। অন্যদিকে রোহিতের মাত্র একটা। আমি এটা বলার সাহস রাখি যে যদি রোহিত ইংল্যান্ডে খেলতে যেতো, তাহলে ওর গড় কমে যেত। ৩০শের ঘরে চলে আসত। তাই এই ফরম্যাটে দুজনের তুলনা করাটা উচিত নয় বলে আমি মনে করি।” এবার দেখার বিষয় যে দুই তারকার অবর্তমানে কেমন পারফর্ম করে দল। অভিভাবকহীন ভারতীয় ক্রিকেট দল কেমন খেলা দেখাবে ইংল্যান্ডের মাটিতে? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *