নিউজ ডেস্ক: “দীর্ঘদিন অপেক্ষা করেছি” ইংল্যান্ডের বিরুদ্ধে বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে ছটি উইকেট তুলে এমনটাই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার মহাম্মদ সিরাজ। তিনি দাবি করলেন যে তিনি ভালো বোলিং করছিলেন ঠিকই, কিন্তু উইকেট পাচ্ছিলেন না। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান ঠিক কি কারনে এই ছয় উইকেট নেওয়া স্পেশাল তাঁর আছে। তাঁর বক্তব্য, তিনি এখানে শুধু চার উইকেট হল পেয়েছিলেন। তাই এবার ছটি উইকেট তোলা বেশ স্পেশাল ছিল তাঁর আছে।
বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিন ৩ উইকেটে ৭৭ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। প্রথমেই আরো দুটি উইকেট পড়ে যায় তাদের। এরপর ৩০০ রানের বেশি পার্টনারশিপ গড়েন দলের দুই তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক ও জ্যামি স্মিথ। অবশেষে সেই উইকেট ভাঙেন আকাশ দ্বীপ। তবে বাকিগুলিতে দলের তারকা পেসার মহাম্মদ সিরাজের বোলিং ছিল দেখার মতো। তাঁর দাপটে ১৮০ রানের লিড পায় ভারত। অর্থাৎ ৪০৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। ছয় উইকেট হল পান তিনি।
তৃতীয় দিনের খেলার শেষে সিরাজ এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমি এই দিনটার জন্য অনেক অপেক্ষা করেছি। আমি ভালো বোলিং করা সত্ত্বেও উইকেট পাচ্ছিলাম না। এখানে আমি চার উইকেট হল পেয়েছি। তাই এই ছয় উইকেট পাওয়া আমার কাছে স্পেশাল। উইকেট স্লো ছিল। তবে যখন আমায় দায়িত্ব দেওয়া হয় বোলিং আক্রমণকে লিড করার, তখন আমার লক্ষ্য ছিল বেশি কিছু চেষ্টা না করে সঠিক জায়গায় বল করা ধারাবাহিকভাবে। আমি টাইট বোলিং করব ও বেশি রান দেব না, এই মানসিকতা নিয়েই বোলিং করছিলাম।”

