কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াশিংটন

কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াশিংটন

দেবজিৎ মুখার্জি: যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ করেছে ভারতীয় ক্রিকেট দল, আজও রয়ে গেছে আলোচনার বিষয়। এখনো দুই দেশের বহু ক্রিকেটপ্রেমী এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। যেভাবে সিরিজের অন্তিম ম্যাচে জয় পেয়েছে ভারত, তা এখনো লেগে রয়েছে সকলের চোখে। শেষ ম্যাচটি মাত্র ৬ রানে জিতেছিল। শেষ দিনে অসাধারণ বোলিং তুলে ধরা হয়েছিল টিম ইন্ডিয়ার বোলারদের তরফ থেকে। 

কিন্তু এই সিরিজ ড্রয়ের অন্যতম কারিগর ছিলেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। যেভাবে চতুর্থ ও পঞ্চম টেস্টে তিনি পারফর্ম করেছেন ব্যাট হাতে, তারপর থেকে সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু তা সত্ত্বেও তিনি সুযোগ পাননি চলতেই এশিয়া কাপের দলে। তিনি ছিলেন রিজার্ভে।

জানা গিয়েছে, কাউন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। তিনি হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন চলতি বছরের চ্যাম্পিয়নশিপ অভিযানের শেষ দু’টি ম্যাচের জন্য। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেল থেকে তারা এই বিষয়ে লিখেছে। এই প্রসঙ্গে হ্যাম্পশায়ার ক্রিকেট ডিরেক্টর জাইলস হোয়াইট বলেন, “তাঁকে চুক্তিবদ্ধ করতে পেরে আমরা খুবই খুশি কাউন্টি চ্যাম্পিয়নশিপের জন্য। তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সমারসেট এবং সারের বিরুদ্ধে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *