“ওয়াশিংটন আমার অনুপ্রেরণা” দাবি সুদর্শনের

“ওয়াশিংটন আমার অনুপ্রেরণা” দাবি সুদর্শনের

নিউজ ডেস্ক: কোন তারকা ক্রিকেটার নন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলের জায়গা পাওয়া সাই সুদর্শনের অনুপ্রেরণা ওয়াশিংটন সুন্দর। এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন এবং জানান যে ওয়াশিংটনের বিরুদ্ধে খেলা প্রতিটা মুহূর্ত স্পেশাল। এখানেই শেষ নয়, তাঁর সতীর্থের প্রশংসা করে সুদর্শন এটাও বলেন যে যেভাবে দেশের হয় নিজের সবটা দিচ্ছেন ওয়াশিংটন, তা সত্যিই প্রশংসার যোগ্য।

দেখতে দেখতে কাছে এসে গেল ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যেই দুই দলের ক্রিকেটাররা নিজেদের শেষ পর্যায়ের অনুশীলনে চলে এসেছেন। বড় ম্যাচে নামার আগে যাতে কোন খামতি না থাকে, তার জন্য জোরদার অনুশীলন চালিয়ে যাচ্ছেন দু’পক্ষের ক্রিকেটাররা। বলা ভালো, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করছেন সকলে। পাশাপাশি, এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ শুভমান গিলের জন্য। তার কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলি না থাকায় তাঁকেই অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি যদি সিরিজ জিতে দেখাতে পারেন, তাহলে অনেক কিছুই হাতের মুঠোয় করে নিতে পারবেন।

তবে সিরিজ শুরুর আগে নিজের অনুপ্রেরণা প্রসঙ্গে বক্তব্য রাখেন সাই সুদর্শন। সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্স তুলে ধরেন তিনি। এখানেই শেষ নয়, তিনি এতটাই ভালো পারফর্ম করেছেন যে অরেঞ্জ ক্যাপ পর্যন্ত জিতেছেন। এমন ভালো পারফরমেন্সের জেরে তাঁকে সুযোগ দেওয়া হয় আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে। অনেকে মনে করছেন যে সবকটি ম্যাচেই হয়তো তাঁকে খেলানো হতে পারে। অনেকে আবার এটাও মনে করছেন যে তিনি ভালো কেন তুলে ধরতে পারবেন।

সুদর্শন জানান যে শচীন তেন্ডুলকার বা বিরাট কোহলি নয়, তাঁর অনুপ্রেরণা তাঁর সতীর্থ ওয়াশিংটন সুন্দর। তিনি বলেন, “ছোটবেলা থেকেই ওয়াশিংটন আমার অনুপ্রেরণা। অনেকবার খেলেছি ওর বিরুদ্ধে। সেই মুহূর্তগুলি সর্বদাই স্পেশাল ছিল। যেভাবে ও দেশের হয়ে নিজেকে উজাড় করে দিয়েছে, তাই সত্যি তুলনা হয়না। ওর এই জার্নি চেন্নাই থেকে সত্যিই অনুপ্রেরণার। ছোট থেকেই ওকে চিনি। খেলেওছি একসঙ্গে। ওর জন্য গর্বিত। বহু তরুণ ক্রিকেটারের কাছে অনুপ্রেরণা ওর উত্থান। ওকে উদাহরণ হিসেবে তুলে ধরেন আমার বহু বন্ধু ও কোচ। গত কয়েক বছরে ও যেভাবে এগিয়ে গেছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। প্রত্যেক বছর ও উন্নতি করছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *