“ওর নামের ট্রফি যখন সরানো হয় খুব অখুশি হয়েছিলাম”: ফারুক ইঞ্জিনিয়ার

“ওর নামের ট্রফি যখন সরানো হয় খুব অখুশি হয়েছিলাম”: ফারুক ইঞ্জিনিয়ার

নিউজ ডেস্ক: চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মানসুর আলী খান পতৌদির থেকে পাল্টে অ্যান্ডার্সন-তেন্ডুলকার ট্রফি রাখায় শুরু হয়েছিল বিতর্ক। বহু প্রাক্তন তারকা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই ব্যাপারে। স্বয়ং ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকার পর্যন্ত ইসিবির সঙ্গে কথা বলেছিলেন এই প্রসঙ্গে। তবে শেষ পর্যন্ত অ্যান্ডার্সন-তেন্ডুলকার ট্রফি নাম রাখারই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এবার এই ব্যাপারে মুখ খুললেন প্রাক্তন অধিনায়কের বন্ধু ফারুক ইঞ্জিনিয়ার। কি বললেন তিনি? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের বক্তব্য, “পতৌদি আমার সতীর্থ এবং ভালো বন্ধু ছিল। একসাথে আমরা বহু ম্যাচ খেলেছি। ২০০৭ সালে যখন ওর নামে ট্রফি ঘোষণা করা হয়, তখন আমি বেশ খুশি হয়েছিলাম। কিন্তু পরে যখন এর নাম সারানো হয় এবং শচিন ও অ্যান্ডার্সনের নামে করা হয়, তখন আমার ভালো লাগেনি। যদিও ওরাও একটা বড় নাম ক্রিকেটের।”

এরপর পতৌদি মেডেল প্রসঙ্গে বক্তব্য রাখেন ফারুক ইঞ্জিনিয়ার। তিনি বলেন, “এটা নিয়ে অনেক আগে ভাবা উচিত ছিল। কিন্তু অনেক পরে ভেবেছে। অনেক পরে কমন সেন্স কাজে লাগিয়েছে। তবে আমি আশা করি যে কোন একটি ম্যাচে শর্মিলা ঠাকুর ও সাইফ আলী খানকে দেখা যাবে মঞ্চে পদক দিতে। আশা করছি ওদের আমন্ত্রণ জানানো হবে। এর আগে ওরা সেটা করেনি। ইসিবির দিকে অভিযোগের আঙ্গুল উঠেছিল। আশা করছি এবার আর ওরা সেই ভুল করবে না।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *