“জেতার মানসিকতা নিয়ে নেমেছিলাম” ম্যাচ শেষে বক্তব্য শ্রেয়াসের

“জেতার মানসিকতা নিয়ে নেমেছিলাম” ম্যাচ শেষে বক্তব্য শ্রেয়াসের

দেবজিৎ মুখার্জি: “জেতার মানসিকতা নিয়েই আমরা খেলতে নেমেছিলাম” গ্রুপ পর্বের এক গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পাওয়ার পর এমনটাই জানালেন পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রাক্তন নাইট অধিনায়কের বক্তব্য, সকলেই অবদান রেখেছেন এই জয়তে। এখানেই শেষ নয়, তিনি প্রশংসা করেন দলের হেড কোচ রিকি পন্টিংয়েরও। সবমিলিয়ে, এই জয় বড় স্বস্তি দিয়েছে গোটা দলকে প্লে-অফ পর্বে খেলতে নামার আগে।

সোমবার, ২৬শে মে, জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে টপ টু স্থানের জন্য একে অপরের বিরুদ্ধে খেলতে নামে হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স ও শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয় পাঞ্জাবের তরফ থেকে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪। সর্বোচ্চ ৫৭ রানের একটি মারকুটে ইনিংস আসে দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। ছটি চার এবং দুটি ছয় হাকান তিনি। পাঞ্জাবের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন আর্শদীপ সিং, মার্কো ইয়ান্সেন ও বিজয়কুমার বিশাক এবং একটি উইকেট পান হারপৃত ব্রার। 

জবাবে রান তাড়া করতে নেমে পাঞ্জাবের শুরুটা খুব একটা ভালো হয়নি। এবারে ওপেনারদের তরফ থেকে বড় পার্টনারশিপ দেখা যায়নি। ১৬ বলে ১৩ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যান প্রাভসিমরান সিং। এরপর জশ ইংলিসকে নিয়ে বড় পার্টনারশিপ গড়েন দলের আরেক তরুণ ওপেনার প্রিয়াংশ আরিয়া। ৩৫ বলে ৬২ রানের ইনিংস খেলে তিনি আউট হন। ইংলিসকে প্যাভিলিয়নের রাস্তা দেখান স্যান্টনার। তিনি করেন ৭৩। অবশেষে নেহাল ওয়াদেরাকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করান অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং টপ টুতে পৌঁছে যায় পাঞ্জাব। তিনি অপরাজিতা থাকেন ১৬ বলে ২৬ রান করে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় জশ ইংলিসকে।

ম্যাচ শেষে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার এই জয় প্রসঙ্গে নিজের অবস্থান জানান। তিনি বলেন, “যাই হয়ে যাক না কেন আমাদের জিততে হবে, এই মানসিকতা নিয়েই আমরা সকলে খেলতে নেমেছিলাম। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে সকলেই সঠিক সময় নিজের অবদান রেখেছে। রিকি ফ্যান্টাস্টিক। আমার কাছে সকলের বিশ্বাস অর্জন করাটাই আসল ব্যাপার এবং এটা তখনই সম্ভব যখন আপনি ম্যাচ জিততে থাকবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সম্পর্কটা আমাদের বজায় রাখতে হবে।” এবার দেখার বিষয় যে প্লে-অফ পর্বে কেমন খেলা দেখায় পাঞ্জাব।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *