“স্পষ্ট ছিল আমাদের পরিকল্পনা” ম্যাচ জিতে দাবি পতিদারের

“স্পষ্ট ছিল আমাদের পরিকল্পনা” ম্যাচ জিতে দাবি পতিদারের

দেবজিৎ মুখার্জি: “প্রথম থেকেই নিজেদের পরিকল্পনা নিয়ে আমরা স্পষ্ট ছিলাম” ম্যাচ জেতার পর এমনটাই দাবি করলেন আরসিবি অধিনায়ক রজত পতিদার। তিনি জানান যে বোলিং নিয়ে দলের প্ল্যানিং শুরু থেকেই স্পষ্ট ছিল। রজত পতিদার জানান যে পেস বোলাররা সঠিকভাবেই সারফেস ব্যবহার করেছেন। অবশেষে তিনি ধন্যবাদ জানান দলের সমর্থকদের। তাঁর বক্তব্য, যেখানেই দল যায়, সেখানেই ঘরের মাঠের মতো ফিলিং আসে। সমর্থকদের অনুরোধ করেন তাঁদের সাপোর্ট করে যাওয়ার জন্য এবং বুঝিয়ে দেন যে আর একটি ম্যাচের পরই সকলে একসঙ্গে সেলিব্রেট করবেন।

বৃহস্পতিবার, ২৯শে মে, চন্ডিগড়ের মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের ফাইনালের টিকিট পাকা করার জন্য শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার অনেক আগেই অলআউট হয়ে যায় পাঞ্জাব। বিস্তারিতভাবে বলতে গেলে, তারা ১৫ ওভারও খেলতে পারেনি। তা শেষ হওয়ার পাঁচ বল বাকি থাকতেই ১০১ রানে গোটা দল প্যাভিলিয়নে ফিরে যায়।

জবাবে রান তাড়া করতে নেমে ১০ ওভারের মধ্যে দুটি উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বেঙ্গালুরু। ৮ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে তারা এবং এর সঙ্গে প্রায় এক দশক পর তাদের দেখা যাবে আইপিএল ফাইনালে। এদিনের ম্যাচে বোলারদের বোলিং যেমন মন জয় করেছে সমর্থকদের, তেমনি ওপেনার ফিল সল্টের দুর্দান্ত ব্যাটিংও দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছে সমর্থকদের। তিনি অপরাজিত থাকেন ২৭ বলে ৫৬ রানে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দলের তরুণ স্পিনার সুইয়াশ শর্মাকে। তিনি তোলেন তিনটি উইকেট। 

ম্যাচ শেষে জয়ের পাশাপাশি ফাইনাল খেলা নিয়ে নিজের অবস্থান জানান আরসিবি অধিনায়ক রজত পতিদার। প্রথমেই গেম প্ল্যানিং প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমার মনে হয় প্রথম থেকেই আমরা নিজেদের পরিকল্পনা নিয়ে পরিষ্কার ছিলাম। কিভাবে আমরা বল করবো, সেই নিয়ে আমাদের প্ল্যানিং স্পষ্ট ছিল। আমার মনে হয় আমাদের পেস বোলাররা ঠিকভাবে ব্যবহার করেছে সারফেসটাকে।” অবশেষে তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আমি সর্বদাই আরসিবি সমর্থকদের ধন্যবাদ জানাই। শুধু চিহ্নস্বামীতে নয়, যেখানেই যাই সেখানেই একটা ঘরের মাঠ ফিলিং আসে। আমরা তোমাদের ভালোবাসি। আমাদের সমর্থন করতে থাকো। আর মাত্র একটা ম্যাচ আর চলো তারপর সবাই মিলে সেলিব্রেট করি।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *