ইস্টবেঙ্গলের ১০৬ তম প্রতিষ্ঠা দিবসে কি বললেন অরূপ বিশ্বাস?

ইস্টবেঙ্গলের ১০৬ তম প্রতিষ্ঠা দিবসে কি বললেন অরূপ বিশ্বাস?

দেবজিৎ মুখার্জি, কলকাতা: ১লা অগাস্ট বাংলার ফুটবলপ্রেমীদের একাংশের কাছে একটি বিশেষ দিন। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে পালন করা হয় জনপ্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সমর্থকদের উন্মাদনা একেবারে তুঙ্গে থাকে। বলা ভালো, বাঙ্গালীদের কাছে ফুটবল কি খেলা বা কেন এতটা গুরুত্বপূর্ণ, তা এই দিন এলে সকলেই ভালো করে টের পেয়ে যায়। অজস্র মানুষের আবেগ জড়িয়ে রয়েছে এই দিনটির সঙ্গে। 

এই বছর ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এদিন একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী ফিরহাদ হাকিম, শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ সহ আরো অনেকে। সঞ্চালনার ভূমিকায় দেখা যায় গৌতম ভট্টাচার্যকে। এদিন ভারত গৌরব সম্মান পেলেন কিংবদন্তি হকি তারকা পি আর শ্রীজেশকে। এছাড়া একাধিক খেলোয়াড়কে বিভিন্ন সম্মানে পুরস্কৃত করা হয়।

আজকের এই অনুষ্ঠান প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, “ইস্টবেঙ্গল ক্লাবের সকালে কিন্তু সূর্য উঠেছে। তার ডার্বিতেই প্রমাণ হয়ে গিয়েছে। খেলোয়াড়রা মাঠে খেলেন। তবে একটা বিশাল ভূমিকা থাকে দর্শকদের। ফুটবলারদের উদ্বুদ্ধ করতে দায়িত্ব নিতে হবে দর্শকদের। বাকি ক্লাবের থেকে ইস্টবেঙ্গলের পার্থক্য এটাই যে তারা অতীতকে কোনদিনও ভোলে না। ফুটবলারদের তাদের প্রাপ্য সম্মান দেয়। মঞ্চে তাদের দেখা যায়। ফটো সেশন হয় তাদের নিয়ে। এটাই তাদের বড় কৃতিত্ব। সম্মান দিতে জানে তারা।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *