মেসিকে নিয়ে কি বললেন দি মারিয়া?

মেসিকে নিয়ে কি বললেন দি মারিয়া?

নিউজ ডেস্ক: কদিন আগেই ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে। তাতে বড় জয় পায় গতবারের বিশ্বজয়ী দল। ৩-০ গোলে ম্যাচ জেতে তারা। সেই ম্যাচে দুটি গোল করেন দলের তারকা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু ম্যাচের আগে তাঁর চোখ থেকে জল উসকে দেয় তাঁর বিশ্বকাপ না খেলা ও অবসর নিয়ে জল্পনা।

এবার এই বিষয়ে মুখ খুললেন মেসির একসময়ের সতীর্থ, তথা আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার, দি মারিয়া। কী বক্তব্য তাঁর? দি মারিয়া মনে করেন যে মেসি বিশ্বকাপ তো খেলবেই, এমনকি তার পরও খেলা চালিয়ে যাবেন। এরপর লিওর প্রশংসা করে তিনি দাবি করেন যে মেসি ইতিহাসের সেরা ফুটবলার এবং তাঁর সঙ্গে খেলতে পারা সৌভাগ্য।

দি মারিয়া বলেন, “মেসির খেলা এখনও শেষ হয়নি। ও বিশ্বকাপ খেলবে। তারপর আরো ম্যাচ খেলবে। আমার মতে, মোটেও ওটা ওর বিদায়ী ম্যাচ ছিল না। সেই জন্যই আমি দেখতে যাইনি। কথা হয়েছে ওর সঙ্গে আমার। খুশি যে ও খেলছে এখনো। ইতিহাসের সেরা ফুটবলার মেসি। সব জিতেছে। আমার সৌভাগ্য ওর সঙ্গে খেলতে পারা।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত মেসি কি করেন।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *