নিউজ ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ এবং এর সঙ্গে শ্রীলংকা ক্রিকেট দল টেস্ট দলে শেষবারের জন্য দেখলেন তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউসকে। ইতিমধ্যেই দলের তরফ থেকে তাঁকে দেওয়া হয়েছিল গার্ড অফ অনার। তবে ম্যাচ শেষে তাঁকে আরো বড় পুরস্কার দিলেন তাঁর সতীর্থরা। তাঁকে কাঁধে তুলে নিয়ে ঘোরালেন দলের ক্রিকেটাররা।
সম্প্রতি, লাল বল ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন শ্রীলংকার তারকা ক্রিকেটার অ্যাঞ্জেলা ম্যাথিউস। বাংলাদেশের বিরুদ্ধে নিজের টেস্ট ক্রিকেট জীবনের শেষ টেস্ট খেলবেন বলে জানিয়ে দিয়েছিলেন তিনি। প্রথম টেস্ট শেষ হয় ড্র’তে। দুই দলের ক্রিকেটাররাই অসাধারণ ব্যাটিং করেন। বলা যায়, রীতিমত রানের বন্যা বয়ে দুই ইনিংসে। যদিও চতুর্থ ইনিংসে সামান্য বাধার মুখোমুখি হতে হয় শ্রীলঙ্কাকে, তবুও তারা ম্যাচ বাঁচাতে সফল হয়।
ম্যাচ শেষে ম্যাথিউসকে কাঁধে তুলে ঘোরান দলের ক্রিকেটাররা। অবসর প্রসঙ্গে তাঁকে একাধিক প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আপ্লুত ভালোবাসা পেয়ে। কৃতজ্ঞতা জানাতে চাই তাদের যারা আমায় সবসময় সমর্থন করেছে। এই ফরম্যাট আমি খুব ভালোবাসি। সহজ ছিল না এখান থেকে সরে দাঁড়ানো। এটাই আদর্শ সবাই ছিল নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার। বেশ উপর-নিচের মধ্যে দিয়ে গেছে ক্যারিয়ার। এতটা আসতে পারতাম না আপনাদের সমর্থন না থাকলে। ইংল্যান্ডকে গিয়ে ইংল্যান্ডে হারানো এবং নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করা, আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত।”

