বুমরাহকে খেলবে কি খেলবে না? কি বক্তব্য বেঙ্গসরকরের?

বুমরাহকে খেলবে কি খেলবে না? কি বক্তব্য বেঙ্গসরকরের?

নিউজ ডেস্ক: সামনেই ভারতীয় ক্রিকেট দলের কাছে বড় পরীক্ষা। লর্ডস টেস্টে পরাজয়ের পর সিরিজে ঘুরে দাঁড়াতে হলে তাদের কাছে এখন একটাই রাস্তা আর সেটা হল আসন্ন ম্যানচেস্টার টেস্টে জয় পাওয়া। সেই অনুযায়ী জোরদার অনুশীলন চালাচ্ছেন দলের সকল ক্রিকেটার। ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাচ্ছেন সকলে। এবার যাতে কোনরকমে তাঁদের চাপে না ফেলতে পারে ইংল্যান্ড, তার জন্য নিজেদের সবদিক থেকে তৈরি করছেন তাঁরা। এক কথায় বলতে গেলে, জেতার জন্য মরিয়া গোটা দল। 

তবে এবারও প্রশ্ন উঠছে আসন্ন টেস্টে দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে খেলানো হবে কিনা। সিরিজ শুরুর আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে মাত্র তিনটি ম্যাচ খেলবেন বুমরাহ। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে এবার কোন ম্যাচটি খেলবেন তিনি। ম্যানচেস্টার নাকি ওভাল? কোনটিতে তাঁকে রাখা হবে প্লেইং একাদশে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে চারিদিকে।

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর। কি বললেন তিনি? তাঁর বক্তব্য, “দেখুন বুমরাহ নিঃসন্দেহে একজন দুর্দান্ত বোলার। ও যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কিন্তু দলের সঙ্গে কোন সফরে গেলে সবকটি ম্যাচ খেলা উচিত। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ম্যাচ খেলানোর পক্ষে আমি নই। কোন প্রশ্নই ওঠে না। খেলার দরকার নেই যদি ফিট না থাকো। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে লম্বা সময় বিশ্রাম পাওয়ার পরও ওকে খেলতে না দেখা মেনে নেওয়া যায় না।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *