কুলদীপকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সানি

কুলদীপকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সানি

নিউজ ডেস্ক: “আমি অবাক হয়েছি ওকে না নেওয়া নিয়ে” বার্মিংহাম টেস্টে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার কুলদীপ যাদবকে না নেওয়া নিয়ে বক্তব্য কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। সানির মতে এই পিচে বল ভালো স্পিন হচ্ছে এবং সেক্ষেত্রে কুলদীপ যাদবকে খেলানো উচিত ছিল। যদিও সানি একা নন, দেশের ক্রিকেটপ্রেমীরাও কুলদীপকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন।

লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর টিম ইন্ডিয়া বার্মিংহাম টেস্ট জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া। এজব্যস্টোনে পৌঁছানো মাত্রই দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। পাশাপাশি, টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও প্লেয়িং একাদশ নিয়ে পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছিল। অনেকেই আশা করেছিলেন যে কুলদীপ যাদবকে দ্বিতীয় টেস্টে দেখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তা দেখে রীতিমতো রেগে যান ও অবাক হন অনেকে।

খোদ কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কে কথা বলতে গিয়ে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। প্রাক্তন তারকা বলেন, “এখানকার যা পিচ, সেখানে কুলদীপকে না খেলানোর বিষয়টা বেশ অবাক করার মতো। আমি অবাক হয়েছি এটা দেখে যে ওকে দলে নেওয়া হয়নি। এই পিচে স্পিন হচ্ছে। এটা অনেকেই বলছে।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *