কেন একসঙ্গে দুবাই যাচ্ছেন না সূর্যরা? জানালেন এক বোর্ড কর্তা

কেন একসঙ্গে দুবাই যাচ্ছেন না সূর্যরা? জানালেন এক বোর্ড কর্তা

দেবজিৎ মুখার্জি: আর হাতে মাত্র কটা দিন। তারপরই টেলিভিশন সেটে চোখ জমে যাবে দেশের ক্রিকেটপ্রেমীদের। শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টে দেশের সকল ক্রিকেটপ্রেমীর উন্মাদনা ও আগ্রহ আলাদা মাত্রায় পৌঁছে গেছে। বলা ভালো, কারোই যেন আর ধৈর্য থাকছে না। সকলেই অপেক্ষা করছেন সেপ্টেম্বর মাসের ৯ তারিখের। তার উপর ভারত-পাক ম্যাচ ফ্যাক্টরটা তো রয়েছেই। এক কথায় বলতে গেলে, গোটা দেশ প্রস্তুত আরো একবার ভারতকে জিততে দেখার জন্য। 

যদিও এই সিরিজে দল নির্বাচন নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়েসওয়ালের বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছিলেন বহু ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা। যদিও তা ভুলে এখন দলের সকলেই মন দিচ্ছেন টুর্নামেন্ট জয়ের উপর। সেই অনুযায়ী কমবেশি অনুশীলন শুরু করে দিয়েছেন অংশগ্রহণকারী সকল দলের ক্রিকেটাররা।

তবে সচরাচর বিদেশে বড় সিরিজ বা টুর্নামেন্টের ক্ষেত্রে একসাথে গেলেও আসন্ন এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের সকল ক্রিকেটার একসাথে দুবাই যাচ্ছেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, “সব ক্রিকেটার দুবাইয়ে পৌঁছে যাবে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায়। আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। তাদের সুবিধার জন্যই তাদের আলাদা পাঠানো হচ্ছে। যাতে কোনরকম অসুবিধা না হয়, তার জন্য অনুমতি দেওয়া হয়েছে নিজেদের নিজেদের শহর থেকে দুবাইয়ে যাওয়ার।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *