কেন বিরাটকে বিশ্বাসঘাতক বললেন যুবরাজের বাবা?

কেন বিরাটকে বিশ্বাসঘাতক বললেন যুবরাজের বাবা?

দেবজিৎ মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় নাম বিরাট কোহলি। ব্যাট হাতে দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি একের পর এক ভালো পারফরমেন্স দিয়ে চলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। শুধু তাই নয়, তিনি যখন ব্যাট করতে নামতেন, তখন বিপক্ষ দলের বোলারদের মনে এক আলাদা ভয় চলতো। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নিশ্চিত থাকতেন যে ম্যাচ তাঁদেরই ঝুলিতে যাবে। এতটাই প্রভাবশালী তিনি।

তবে এবার বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তাঁর বক্তব্য, কিং কোহলির পিছন থেকে ছুরি মেরেছেন যুবরাজকে। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে যুবিকে ভয় পেতেন বিরাট। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, তিনি ‘মর্ডান ডে চেজ মাস্টার’কে ‘বিশ্বাসঘাতক’ পর্যন্ত বলেছেন।

যোগরাজ সিং বলেন, “পিছন থেকে ছুরি মারে, সবাই বিশ্বাসঘাতক। লোকজন চাইবে তোমাকে নিচে নামাতে। দলের অনেক ক্রিকেটার যুবরাজ সিংকে ভয় পেত। কারণ তাদের মনে এই ভয় কাজ করত যে ও তাদের জায়গা নিয়ে নেবে। ঈশ্বরের আশীর্বাদে যুবরাজ খুব ভালো ক্রিকেটের ছিল। মহেন্দ্র সিং ধোনি থেকে সকলেই ভয় পেত ওকে। তারা ভাবতো তাদের আসন হয়তো ও কেড়ে নেবে।” যদিও বিরাট প্রথম নয়, এর আগে মাহিকে নিয়েও একাধিকবার বিস্ফোরক বক্তব্য তুলে ধরেছিলেন যোগরাজ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *