“ভুল টিম সিলেকশনেই ভারতের পরাজয়” দাবি ব্রডের

“ভুল টিম সিলেকশনেই ভারতের পরাজয়” দাবি ব্রডের

নিউজ ডেস্ক: সদ্য লিডস টেস্ট হেরেছে ভারতীয় ক্রিকেট দল। ৫ উইকেটে তাদের পরাজিত করেছে ইংল্যান্ড। দুই ইনিংসে ভাল ব্যাট করা সত্ত্বেও পরাজয়ের মুখ দেখতে হয় দলকে। তার কারণ দুর্বল বোলিং ডিপার্টমেন্ট এবং একাধিক ক্যাচ ফেলা। প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী, প্রায় সকলেই মনে করছেন যে এগুলি না হলে ম্যাচ নিজেদের নামে করতে পারত ভারত।

যদিও এমনটা মনে করছেন না ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন তারকা স্টুয়ার্ট ব্রড। তিনি মনে করছেন ভুল দল নির্বাচনের ফলেই ম্যাচ হাতছাড়া হয়েছে ভারতের। বলতে গেলে, তিনি টিম ম্যানেজমেন্টকেই দোষারোপ করেন এই হারের জন্য। জস বাটলারের সঙ্গে ‘ফর দ্য লাভ অফ ক্রিকেট’ পডকাস্টে তিনি এই সংক্রান্ত বক্তব্য রাখেন। তিনি জানান কার পরিবর্তে কাকে নিলে সুবিধা হত ভারতীয় ক্রিকেট দলের। 

প্রাক্তন ইংরেজ তারকার বক্তব্য, “টিম ইন্ডিয়া ভুল করেছে দল নির্বাচনে। কুলদীপ যাদবকে প্লেইং একাদশে জায়গা দেওয়া উচিত ছিল শার্দুল ঠাকুরের জায়গায়। পিচটা যেমন ছিল, তাতে বড় পার্থক্য গড়ে দিতে পারতো ওর মতো রিস্ট স্পিনার।” এবার দেখার বিষয় যে আগামী টেস্টে কেমন দল তৈরি করা হয় ভারতের তরফ থেকে। কারা কারা পাবেন প্লেইং ইলেভেনে সুযোগ? তা বলবে সময়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *