দল নির্বাচন প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটারদের স্পষ্ট জবাব যশস্বীর 

দল নির্বাচন প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটারদের স্পষ্ট জবাব যশস্বীর 

নিউজ ডেস্ক: জোরকদমে চলছে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম ইনিংসে ৫৮৭ রান করে অলআউট হয়ে গেছে ভারত। সৌজন্যে অধিনায়ক শুভমান গিলের বিধ্বংসী ইনিংস এবং অন্য প্রান্ত থেকে দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও তরুণ ক্রিকেটার যশস্বী জয়েসওয়ালের সাজানো-গোছানো ব্যাটিং। দুজনেই অর্ধশতরানের গন্ডি পার করেছেন। সবমিলিয়ে, বেশ দাপুটে খেলা দেখানো হয়েছে ব্যাটিং বিভাগের তরফ থেকে।

যদিও ম্যাচ শুরুর আগে প্লেয়িং একাদশ নিয়ে চিন্তায় ছিল টিম ম্যানেজমেন্ট। শুধু টিম ম্যানেজমেন্ট নয়, খোদ দলের অধিনায়ক শুভমান গিলও বেশ চাপে ছিলেন। একে ছিল বুমরাহকে খেলানো নিয়ে চাপ। অন্যদিকে, মাথায় চলছিল সিরিজে সমতা ফেরানোর বিষয়টা। বলা ভালো, পুরো জলে গেলে কুমির ও ডাঙায় গেলে বাঘের মতো পরিস্থিতি ছিল। দুদিক থেকেই চাপে ছিল দল। কি করা যায় বা করা উচিত নয়, কোনকিছুই বুঝে ওঠা যাচ্ছিল না। 

অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে বুমরাহকে এজব্যস্টন টেস্টে খেলানো হবে না। টসে দলের অধিনায়ক শুভমান গিল জানিয়ে দেন ঠিক কি কারনে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শেষ পর্যন্ত। যদিও এর পাশাপাশি অনেকে আশা করেছিলেন যে কুলদীপ যাদবকে দলে জায়গা দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটাও করা হয়নি। যা দেখে অবাক হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। প্রাক্তন ক্রিকেট তারকারাও একহাত নিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত অন্যান্যদের। 

এবার এই বিষয়ে নিজের মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের তরুণ তারকা যশস্বী জয়েসওয়াল। কি বললেন তিনি? আরআর তারকার বক্তব্য, এই বিষয়ে কোনো বিভ্রান্তি নেই। বলা ভালো, তিনি রীতিমতো সোজাসাপ্টা জবাব দিলেন প্রাক্তন ক্রিকেটারদের। শুধু তাই নয়, নিজের অধিনায়ক শুভমান গিলের পাশেও দাঁড়ালেন এবং তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করলেন এবং স্পষ্ট জানিয়ে দিলেন যে সকলেই এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, “শুভমান গিল দুর্দান্ত ব্যাটিং করছে। একজন অধিনায়ক হিসেবেও গিল অসাধারণ। দলের প্রতি ওর মনোভাব স্পষ্ট। এটা আমি মনে করি। তাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি আমরা।” এরপরই দল নির্বাচন নিয়ে প্রশ্ন করা হয় তরুণ তারকাকে। সেই প্রশ্নের উত্তরে তিনি সরাসরি বলেন, “কোনরকম বিভ্রান্তি নেই এই ব্যাপারে।” অবশেষে সেঞ্চুরি হাতছাড়া নিয়ে উত্তর চাওয়া হয় তাঁর। তিনি বলেন, “সেটার আফসোস থাকবে। তবে এটা অঙ্গ এই খেলার। হতেই পারে এমন। উপভোগ করতে চাই ক্রিকেটকে।” এবার দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে তিনি কেমন পারফর্ম করেন। দল ম্যাচ যেতে কিনা সেটাই এখন দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *