Asia Cup – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 13 Sep 2025 19:49:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 ১৫ ওভার শেষ হওয়ার আগেই ৬ উইকেটে ম্যাচ জিতল শ্রীলঙ্কা http://ebanglarmukh.com/sports/srilanka-won-by-6-wickets/ http://ebanglarmukh.com/sports/srilanka-won-by-6-wickets/#respond Sat, 13 Sep 2025 19:49:40 +0000 https://ebanglarmukh.com/?p=2211 নিউজ ডেস্ক: নিজেদের এশিয়া কাপ অভিযান এবার জয় দিয়ে শুরু করল শ্রীলঙ্কা। শনিবার তারা পরাজিত করল বাংলাদেশকে। একটি নয়, দুটি নয়, একেবারে ৬ উইকেটে ম্যাচ জিতল তারা। সৌজন্যে বল হাতে হাসারাঙ্গার ম্যাজিক্যাল স্পেল এবং ব্যাট হাতে নিসাঙ্কা ও মিশারার মারকুটে ব্যাটিং। এদিন বাংলাদেশ তেমন প্রভাব ফেলতে পারেনি। ব্যাটিং হোক কি বোলিং, সবেতেই তাদের চেয়ে এগিয়ে ছিল শ্রীলঙ্কা।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাড়ায় ৫ উইকেটে ১৩৯। সর্বোচ্চ ৪২ রান করেন শামীম হোসেন। এছাড়া ৪১ রানের ইনিংস আসে জাকের আলির ব্যাট থেকে। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে দুটি উইকেট তোলেন হাসারাঙ্গা। এছাড়া একটি করে উইকেট পান নুয়ান থুসারা ও দুশমন্ত চামিরা।

জবাবে রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১৫ ওভার শেষ হওয়ার অনেক আগেই প্রয়োজনীয় রান তুলে নেয় ৪ উইকেট হারিয়ে। সর্বোচ্চ ৫০ রান করেন পাথুম নিসাঙ্কা। এছাড়া কামিল মিশারা অপরাজিত থাকেন ৪৬ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি উইকেট পান মেহেদি হাসান। এছাড়া একটি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান শাকিব। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কামিল মিশারাকে।

]]>
http://ebanglarmukh.com/sports/srilanka-won-by-6-wickets/feed/ 0 2211
শ্রীকান্ত গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তানকে http://ebanglarmukh.com/sports/srikant-not-bothered-about-pakistan/ http://ebanglarmukh.com/sports/srikant-not-bothered-about-pakistan/#respond Sat, 13 Sep 2025 19:44:41 +0000 https://ebanglarmukh.com/?p=2208 দেবজিৎ মুখার্জি: ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। সকলেই এখন অপেক্ষা করছেন রাত ৮টার। দুই দেশের কাছেই এই ম্যাচটি একটি সম্মানের লড়াই। সুতরাং দুজনেই যে নিজেদের সেরাটা দেবে, তা না বললেও চলে। বলা ভালো, বিষয়টি বেশ পরিষ্কার। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে ফেভারিট সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলই।

তবে পাকিস্তানকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই ব্যাপারে নিজের বক্তব্য রেখেছেন। চিকা বলেন, “ওরা খুবই সাদামাটা দল। ওরা ওমানকে হারিয়েছে, যেই দলের ৩৪-৩৫ গড় বয়স। ওরা খুব ভালো বোলিং করেছে ওমান আঙ্কেলদের বিরুদ্ধে। এখন দেখার ওরা কেমন খেলে ভারতের তরুণদের বিরুদ্ধে।”

শ্রীকান্ত আরও বলেন, “মহাম্মদ হ্যারিস রান করেছে ওমানের বিরুদ্ধে। তবে মিড উইকেট ও স্কোয়ার লেগের মধ্যেই ওর মার সীমাবদ্ধ। ও একটা ছয় মারবে বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। তবে আউট হয়ে যাবে তার পরের বলেই। কুলদীপ যাদব আউট করবে ফকর জামানকে। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অসাধারণ। দারুন ছন্দে রয়েছে শুভমান গিল। কোনও তুলনা চলতে পারেনা দুপক্ষের ব্যাটিংয়ের ক্ষেত্রে।”

]]>
http://ebanglarmukh.com/sports/srikant-not-bothered-about-pakistan/feed/ 0 2208
ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রতিবাদ জানাতে পথে নামবেন শিব সেনার মহিলা কর্মীরা http://ebanglarmukh.com/sports/shiv-sena-to-protest-against-india-vs-pakistan-match-in-asia-cup/ http://ebanglarmukh.com/sports/shiv-sena-to-protest-against-india-vs-pakistan-match-in-asia-cup/#respond Sat, 13 Sep 2025 19:38:34 +0000 https://ebanglarmukh.com/?p=2205 দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণ পরই এশিয়া কাপের মূল আকর্ষণ। একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই দলের ক্রিকেটারদের কাছেই ম্যাচটি একটি প্রেস্টিজ ফাইট এবং তা জেতার জন্য যে তাঁরা নিজেদের সবটা দিয়ে দেবে, তা না বললেও চলে। বলা ভালো, বেশ স্পষ্ট। এখন সকল ক্রিকেটপ্রেমীই অপেক্ষায় রয়েছেন কখন ঘড়িতে বাজবে রাত ৮টা।

তবে একশ্রেণীর মানুষ চাননি ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি হোক। পহেলগাও হামলার পর যা হয়েছে, তারপর দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। অনেকেই তারপর থেকে বয়কটের ডাক দিয়েছিলেন। বহু প্রাক্তন তারকাও দাবি করেছিলেন যে ভারতের খেলা উচিত নয় পাকিস্তানের বিরুদ্ধে। যদিও বোর্ডের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে কেন ম্যাচটি খেলা গুরুত্বপূর্ণ।

এই ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্রের শিব সেনা (উদ্ধব শিবির)। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়ে দিলেন যে তাঁর দলের মহিলা কর্মীরা এর প্রতিবাদ জানাতে পথে নামবেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে প্রচারও করা হবে ম্যাচ বয়কটের দাবিতে। যদিও উদ্ধবের বাবা বালাসাহেব ঠাকরেও প্রায় সাড়ে তিন দশক আগে ভারত বনাম পাক ম্যাচের প্রতিবাদ জানাতে ওয়ানখেড়েতে ঢুকে পিচ খুঁড়ে দিয়ে এসেছিলেন। তাঁর দল একাধিকবার সরব হয়েছে দুই দেশের মধ্যে ম্যাচের বিরোধিতায়।

]]>
http://ebanglarmukh.com/sports/shiv-sena-to-protest-against-india-vs-pakistan-match-in-asia-cup/feed/ 0 2205
জয় দিয়ে এশিয়া কাপ শুরু পাকিস্তানের http://ebanglarmukh.com/sports/pakistan-starts-asia-cup-with-victory/ http://ebanglarmukh.com/sports/pakistan-starts-asia-cup-with-victory/#respond Sat, 13 Sep 2025 04:38:00 +0000 https://ebanglarmukh.com/?p=2202 নিউজ ডেস্ক: জয় দিয়ে এশিয়া কাপ শুরু করলো পাকিস্তান। শুক্রবার তারা পরাজিত করল ওমানকে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেল তারা। ৯৩ রানে ম্যাচে নিজেদের ঝুলিতে তুলেছে। ব্যাটিং হোক কি বোলিং, সমস্ত বিভাগেই তারা এগিয়ে ছিল ওমানের থেকে। অন্যদিকে, ওমান বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি ম্যাচে। একেবারে তাসের ঘরের মতো ভেঙে যায় তাদের ব্যাটিং অর্ডার। যদিও দলের অধিনায়কের মতে বোলিং বেশ ভালো হয়েছে তাদের।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৬০। সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস আসে উইকেটরক্ষক ব্যাটার মহাম্মদ হ্যারিসের ব্যাট থেকে। এছাড়া, ওপেনার সাহিবজাদা ফারহান করেন ২৯ এবং ফাখার জামান করেন ২৩ রান। ওমানের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট পান আমির কালিম ও শাহ ফাইজল এবং একটি উইকেট পান মহাম্মদ নাদিম।

জবাবে ১৬১ রান তাড়া করতে নেমে ওমানের পুরো দল প্যাভিলিয়নে ফিরে যায় ৬৭ রানে। ১৭ ওভার শেষ হওয়ার আগেই দলের সকল ব্যাটসম্যান আউট হয়ে যান। সর্বোচ্চ ২৭ রান করেছেন হামাদ মির্জা। পাকিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। এছাড়া একটি করে উইকেট পান শাহীন শাহ আফ্রিদি, আব্রার আহমেদ ও মহাম্মদ নওয়াজ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মহাম্মদ হ্যারিসকে।

]]>
http://ebanglarmukh.com/sports/pakistan-starts-asia-cup-with-victory/feed/ 0 2202
অভিনবভাবে পাকিস্তানকে বয়কট পাঞ্জাব কিংসের http://ebanglarmukh.com/sports/pbks-boycotted-pakistan-in-a-unique-way/ http://ebanglarmukh.com/sports/pbks-boycotted-pakistan-in-a-unique-way/#respond Sat, 13 Sep 2025 04:31:50 +0000 https://ebanglarmukh.com/?p=2197 নিউজ ডেস্ক: রাত পোহালেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। সকলেই এখন অপেক্ষা করছেন রবিবার রাত ৮টার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ম্যাচ সংক্রান্ত একাধিক পোস্ট দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে, কেউ যেন আর বেশি অপেক্ষা করতে পারছেন না।

তবে ম্যাচ যাতে না হয় বা টিম ইন্ডিয়া যাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বয়কট করে, তা অনেকেই চেয়েছিলেন। এমনকি বহু প্রাক্তন তারকা এই ব্যাপারে সরাব পর্যন্ত হয়েছিলেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়। তবে এই সবকিছুর মাঝেও ম্যাচ নিয়ে অন্যান্য ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা একটুও কমেনি। বরং সময় যত কাছে আসছে, তা আরো বাড়ছে।

কিন্তু ম্যাচের আগে পাকিস্তানকে অভিনবভাবে বয়কট করলো বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। সোশ্যাল মিডিয়ায় তারা একটি ছবি পোস্ট করেছে, যেখানে ছবি রয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের। তাতে বিসিসিআইয়ের লোগো, ম্যাচের তারিখ, সময়, স্টেডিয়াম, সব দেওয়া রয়েছে। কিন্তু নেই পাকিস্তান ক্রিকেট লোগো। সেই জায়গাটা ফাঁকা ও অদৃশ্য। এটি ভাইরাল হতেই অনেকে মনে করছেন যে পাকিস্তানকে এভাবে বয়কট করা হয়েছে।

]]>
http://ebanglarmukh.com/sports/pbks-boycotted-pakistan-in-a-unique-way/feed/ 0 2197
এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলা নিয়ে অবস্থান জানালেন অরুণ ধুমাল http://ebanglarmukh.com/sports/arun-dhumal-on-india-vs-pakistan-in-asia-cup/ http://ebanglarmukh.com/sports/arun-dhumal-on-india-vs-pakistan-in-asia-cup/#respond Sat, 13 Sep 2025 04:06:54 +0000 https://ebanglarmukh.com/?p=2194 দেবজিৎ মুখার্জি: এশিয়া কাপ অভিযান জয় দিয়ে শুরু করেছে ভারত ও পাকিস্তানের। আগামী রবিবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হবে একে অপরের। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের। বিস্তারিতভাবে বলতে গেলে, সকলেই এখন অপেক্ষা করছে ১৪ তারিখের। যদিও শুধু এবার নয়, প্রতিবারই এই ম্যাচকে ঘিরে সকলের আগ্রহ বা উৎসাহ আকাশ ছুঁয়ে যায়। এবারও তাই হয়েছে। 

যদিও এবার বিষয়টা একটু আলাদা। কারণ চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে পহেলগাওতে যে ঘটনা ঘটেছে এবং এরপর ভারত যা জবাব দিয়েছে ভারত সরকার পাকিস্তানকে, তারপর থেকে দুই দেশের সম্পর্ক অন্য জায়গায় গিয়ে পৌঁছেছে। এমনিতেই খারাপ ছিল, এবার আরো খারাপ হয়েছে। অনেকে চাইছিলেন না এই ম্যাচটা হোক। এমনকি সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত হয়েছিল এই বিষয়ে। যদিও তা খারিজ হয়ে যায়। ভারত সরকারের তরফ থেকেও অবস্থান জানিয়ে দেওয়া হয়।

এবার এই বিষয়ে নিজের মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। তিনি বলেন, “শুভকামনা টিম ইন্ডিয়ার জন্য। অবস্থান স্পষ্ট করেছে সরকার। পাকিস্তানের সঙ্গে খেলবো না আমরা। তবে তাদের সঙ্গে আমরা এসিসি বা আইসিসি ইভেন্টে খেলব। তাই অক্ষরে অক্ষরে পালন করা হবে সরকার যা বলবে।”

]]>
http://ebanglarmukh.com/sports/arun-dhumal-on-india-vs-pakistan-in-asia-cup/feed/ 0 2194
লিটনের ব্যাটের উপর ভর করে হংকংয়ের বিরুদ্ধে বাংলাদেশের জয় http://ebanglarmukh.com/sports/bangladesh-starts-asia-cup-with-victory-over-hong-kong/ http://ebanglarmukh.com/sports/bangladesh-starts-asia-cup-with-victory-over-hong-kong/#respond Fri, 12 Sep 2025 02:44:46 +0000 https://ebanglarmukh.com/?p=2188 নিউজ ডেস্ক: জয় দিয়ে চলতি এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ। বৃহস্পতিবার, তারা পরাজিত করল হংকংকে। একটি নয়, দুটি নয়, একেবারে ৭ উইকেটে ম্যাচ জিতল তারা। সৌজন্যে ব্যাট হাতে অধিনায়ক লিটন দাসের আগ্রাসী ব্যাটিং এবং বল হাতে তানজিম, রিশাদ ও তাসকিনের দুর্দান্ত স্পেল। গত ম্যাচের তুলনায় হংকং ভালো ব্যাটিং করলেও তেমন দাগ কাটতে পারেনি।

এদিন টসে জিতে প্রথমে হংকংকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ১৪৩ রান। সর্বোচ্চ ৪২ রান করেছেন নিজাকাত খান। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জিশান আলি করেছেন ৩০ এবং অধিনায়ক ইয়াসিম মুর্তাজা করেছেন ২৮। বাংলাদেশের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান তানজিম হাসান শাকিব, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ।

জবাবে ১৪৪ রান তাড়া করতে নেমে ১৮ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলাদেশ। সর্বোচ্চ ৫৯ করেন লিটন দাস। এছাড়া তৌহিদ হৃদয় অপরাজিত থাকেন ৩৫ রানে। হংকংয়ের বোলারদের মধ্যে দুটি উইকেট পান আতিক ইকবাল এবং একটি উইকেট তোলেন আয়ুশ শুক্লা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় লিটন দাসকে।

]]>
http://ebanglarmukh.com/sports/bangladesh-starts-asia-cup-with-victory-over-hong-kong/feed/ 0 2188
ভারত-পাক ম্যাচ নিষিদ্ধ করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট http://ebanglarmukh.com/sports/supreme-court-rejects-plea-to-ban-india-pakistan-match/ http://ebanglarmukh.com/sports/supreme-court-rejects-plea-to-ban-india-pakistan-match/#respond Fri, 12 Sep 2025 02:37:11 +0000 https://ebanglarmukh.com/?p=2184 দেবজিৎ মুখার্জি: দেখতে দেখতে শুরু হয়ে গেছে এশিয়া কাপ। ইতিমধ্যে খেলা হয়ে গেছে তিনটি ম্যাচ। প্রথম ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়েছে আফগানিস্তান, দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল এবং তৃতীয় ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। তবে এখনো পর্যন্ত সবকটি ম্যাচই হয়েছে একতরফা। প্রথম থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছিল কারা জিততে চলেছে। 

তবে টুর্নামেন্টের মূল আকর্ষণ আগামী ১৪ তারিখ। একে অপরের মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। প্রতিবারই এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে থাকে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে। এবারও তার ব্যতিক্রম হলো না। তবে এই ম্যাচটি বয়কটের ডাক দিয়েছিলেন একাংশ। এমনকি বহু প্রাক্তন ক্রিকেটারও এই ম্যাচের বিরুদ্ধে ছিলেন। সুপ্রিম কোর্টে ম্যাচটি নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছিল ৪ জন আইনের শিক্ষার্থীর তরফ থেকে। 

তবে শীর্ষ আদালত সেই আর্জি খারিজ করে দেয়। বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিজয় বিষ্ণোইয়ের বেঞ্চের বক্তব্য, “কেন এত তাড়াহুড়ো এতে? এটা একটা ম্যাচ। খেলা খেলার মতই চলুক। খেলা রবিবার। কি করতে পারি আমরা? হতে দিন খেলা। এছাড়াও আদালতের তরফ থেকে জানানো হয়েছে যে কোন আবেগতাড়িত হয়ে বা তাড়াহুড়ো করা যায় না আন্তর্জাতিক ম্যাচ নিয়ে।

]]>
http://ebanglarmukh.com/sports/supreme-court-rejects-plea-to-ban-india-pakistan-match/feed/ 0 2184
৯ উইকেটে জয় দিয়ে এশিয়া কাপ যাত্রা শুরু সুর্যদের http://ebanglarmukh.com/sports/india-starts-asia-cup-with-9-wicket-victory-over-uae/ http://ebanglarmukh.com/sports/india-starts-asia-cup-with-9-wicket-victory-over-uae/#respond Thu, 11 Sep 2025 09:08:29 +0000 https://ebanglarmukh.com/?p=2178 নিউজ ডেস্ক: জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করল সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। চলতি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা তুলে ধরল অসাধারণ ক্রিকেট। একেবারে দাপটের সঙ্গে জিতে নিল ম্যাচ। সংযুক্ত আরব আমিরশাহীকে তারা পরাজিত করল ৯ উইকেটে। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচটি ছিল ভারতের দখলেই। এক মুহূর্তের জন্যেও ম্যাচে নিজেদের প্রভাব ফেলতে পারেনি ইউএইর বাহিনী।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। প্রথমে ব্যাট করে রীতিমতো তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল ইউএই। ২০ ওভারও খেলতে পারেনি তারা। ১৪ ওভার শেষ হওয়ার অনেক আগে তারা অলআউট হয়ে যায় ৫৭ রানে। টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন কুলদীপ যাদব, ৩টি শিবম দুবে এবং একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন বুমরাহ, বরুণ ও অক্ষর। 

জবাবে ৫৮ রান তাড়া করতে নেমে একেবারে চোখের নিমেষে ম্যাচ শেষ করে দেয় টিম ইন্ডিয়া। এক উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। তাও পঞ্চম ওভার শেষ হওয়ার আগে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করে আউট হন ওপেনার অভিষেক শর্মা। শুভমান গিল অপরাজিত থাকেন ২০ রানে এবং অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত থাকেন ৭ রানে। সংযুক্ত আরব আমিরশাহীর বোলারদের মধ্যে একটি উইকেট পান জুনেদ সিদ্দিকী। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কুলদীপ যাদবকে।

]]>
http://ebanglarmukh.com/sports/india-starts-asia-cup-with-9-wicket-victory-over-uae/feed/ 0 2178
সেরা র‌্যাঙ্কিংয়ের দিনে প্রথম একাদশে ছিলেন না আর্শদিপ http://ebanglarmukh.com/sports/arshdeep-not-in-playing-11-on-the-day-of-his-so-far-best-ranking/ http://ebanglarmukh.com/sports/arshdeep-not-in-playing-11-on-the-day-of-his-so-far-best-ranking/#respond Thu, 11 Sep 2025 09:02:48 +0000 https://ebanglarmukh.com/?p=2175 নিউজ ডেস্ক: অসাধারণভাবে নিজেদের এশিয়া কাপ যাত্রা শুরু করল ভারতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই তারা পেল জয়। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেল তারা। প্রথম ম্যাচে তারা পরাজিত করেছে সংযুক্ত আরব আমিরশাহীকে। একটি নয়, দুটি নয়, একেবারে ৯ উইকেটে জয় পেয়েছে তারা। বিস্তারিতভাবে বলতে গেলে, পুরোপুরি ‘ওয়ান সাইডেড কনটেস্ট’ হয়েছে।

তবে প্রথম ম্যাচেই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তৈরি হয়েছে বিতর্ক। কেন? কি এমন হলো? ২০ ওভারের ক্রিকেটে এই পর্যন্ত ৯৯টি উইকেটের মালিক টিম ইন্ডিয়ার ২৫ বছর বয়সী তরুণ পেসার আর্শদিপ সিং। তার উপর বুধবার তিনি উঠে এসেছেন প্রথম দশে আইসিসির ক্রমতালিকায়। এই মুহূর্তে তিনি দশম স্থানে, যা এখনও পর্যন্ত তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং। কিন্তু এদিনই তিনি বাদ পড়লেন প্লেইং একাদশ থেকে।

এই বিষয়টি খুব একটা ভালো চোখে নেয়নি দেশের ক্রিকেটপ্রেমীরা। অনেকে মনে করছেন অন্যায় করা হয়েছে তরুণ পেসারের সঙ্গে। তাছাড়া এখনও পর্যন্ত এই ফরম্যাটে তিনি ভালই পারফর্ম করেছেন। তাঁর বড় শক্তি, শুরুতে উইকেট তুলে নেওয়া। সেই ফ্যাক্টরগুলির মাথায় রেখে আর্শদিপকে প্লেইং একাদশে জায়গা না দেওয়াটা একেবারেই ইতিবাচকভাবে নেননি দেশের ক্রিকেটপ্রেমীরা।

]]>
http://ebanglarmukh.com/sports/arshdeep-not-in-playing-11-on-the-day-of-his-so-far-best-ranking/feed/ 0 2175