Australia – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 03 Jan 2026 04:00:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 242543434 অজি ক্রিকেটে রয়ে গেছে জাতিবিদ্বেষ, বিদায়বেলায় বিস্ফোরক খোয়াজা http://ebanglarmukh.com/sports/usman-khawaja-retires-puts-allegation-of-racism-in-aussie-cricket/ http://ebanglarmukh.com/sports/usman-khawaja-retires-puts-allegation-of-racism-in-aussie-cricket/#respond Sat, 03 Jan 2026 04:00:32 +0000 https://ebanglarmukh.com/?p=2846 নিউজ ডেস্ক: গতমাসে বন্ডি বিচে জঙ্গি হামলার ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল গোটা অস্ট্রেলিয়ায়। একাধিক মানুষ প্রাণ হারানোয়ে শোকের ছায়া নেমে এসেছিল গোটা দেশের উপর। তবে এমন পরিস্থিতিতে রোষের মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজাকে। তাঁকে ও তাঁর পরিবারকে দেওয়া হয় জঙ্গি তকমা। যদিও এই প্রথমবার নয়, এর আগেও একাধিকবার তিনি দেশের ক্রিকেটপ্রেমীদের রাগের মুখে পড়েছিলেন তাঁর ধর্ম ও পাকিস্তানি বংশোদ্ভুত পরিচয়ের জন্য।

তবে এবার খোয়াজা নিয়ে ফেললেন বড় সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেটকে চিরবিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন তিনি। আগামী রবিবার অন্তিম টেস্ট খেলতে দেখা যাবে তাঁকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন এবং বিদায়বেলায় দিলেন একাধিক বার্তা। খোয়াজা সাফ জানান যে নিজের ধর্ম পরিচয় নিয়ে তিনি গর্বিত। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করলেন যে অজি ক্রিকেটে রয়েছে জাতিবিদ্বেষ এবং এমন ব্যবহার দেশের অন্য কোনও ক্রিকেটারের সঙ্গে হতে দেখেননি।

খোয়াজা বলেন, “খুবই খুশি অস্ট্রেলিয়ার হয়ে যেভাবে খেলতে পেরেছি। আমি এক গর্বিত মুসলিম, পাকিস্তানের এক কৃষ্ণাঙ্গ ছেলে। আমাকে বলা হয়েছিল যে আমি অস্ট্রেলিয়ার হয়ে কোনদিন খেলতে পারবো না। কিন্তু সকলে দেখুক আজ আমি কোথায় পৌঁছেছি।” এরপরই অজি ক্রিকেটে জাতিবিদ্বেষর কথা বলেন। তারকা ক্রিকেটার বলেন, “এখনো এখানে বেশ জাতিবিদ্বেষ রয়ে গিয়েছে। কখনো এমন ব্যবহার হতে দেখিনি অস্ট্রেলিয়ার অন্য কোন ক্রিকেটারের সঙ্গে।” আসলে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত খোয়াজা অ্যাডিলেডে দল থেকে বাদ পড়ার পরই নিয়ে ফেলেছিলেন। তাই সিডনিতে খেলেই বিদায় জানাবেন।

যদিও অজি তারকার এভাবে সরে দাঁড়ানোতে দুঃখ পেয়েছেন সেই দেশের বহু ক্রিকেটপ্রেমীরা। অনেকে মনে করছেন যে তাঁর মধ্যে এখনো অনেক ক্রিকেট বাকি রয়েছে দেশকে দেওয়ার জন্য। এবার দেখার বিষয় যে নিজের অন্তিম টেস্টে তিনি ব্যাট হাতে কেমন পারফর্ম করেন। শেষবার কি বড় কিছু করতে পারবেন? এই প্রশ্নই যে এখন ঘোরাফেরা করছে সেই দেশের ক্রিকেটমহলে, তা বলাই বাহুল্য।

]]>
http://ebanglarmukh.com/sports/usman-khawaja-retires-puts-allegation-of-racism-in-aussie-cricket/feed/ 0 2846
সিডনি টেস্ট না জিতলে চাপে পড়তে পারে ম্যাকালাম-স্টোক্স, মত ভনের http://ebanglarmukh.com/sports/mccullum-and-stokes-will-be-under-pressure-if-they-fail-in-winning-sydney-test-says-vaughan/ http://ebanglarmukh.com/sports/mccullum-and-stokes-will-be-under-pressure-if-they-fail-in-winning-sydney-test-says-vaughan/#respond Fri, 02 Jan 2026 06:23:17 +0000 https://ebanglarmukh.com/?p=2833 নিউজ ডেস্ক: ব্রেন্ডন ম্যাকালাম ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনার বিষয় হয়ে উঠেছিল ব্যাজবল। কিছুক্ষেত্রে তা কাজে এলেও বহুক্ষেত্রে তা কাজে লাগেনি। সম্প্রতি, অ্যাশেজ সিরিজে লজ্জাজনক পরাজয় স্বীকার হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ১১ দিনে সিরিজ নিজেদের ঝুলিতে তুলেছে অস্ট্রেলিয়া। যদিও চতুর্থ টেস্টে একেবারে ম্যাজিক করে দেখিয়েছে ইংল্যান্ড। তবে তাতেও ব্যাজবল ক্রিকেটের ব্যর্থতা ঢাকা পড়েনি। সমালোচনা অব্যাহত রয়েছে ব্রেন্ডন ম্যাকালাম ও অধিনায়ক বেন স্টোকসকে নিয়ে।

এমন পরিস্থিতিতে ডেডলাইন বেঁধে দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। তাঁর মতে, দুজনের কাছে সিরিজের অন্তিম টেস্টই শেষ সুযোগ এবং তাতে যদি নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয় দুজনে, তাহলে যেকোনো একজনকে হয়তো দায়িত্ব ছাড়তে হতে পারে। অর্থাৎ, তিনি পরিষ্কার করে বুঝিয়ে দেন যে এই সিরিজের পর ইংল্যান্ড ক্রিকেট হয়তো অন্য পথে হাঁটতে পারে। তিনি বুঝিয়ে দেন যে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজনের জন্য। একেবারে ‘ডু অর ডাই’ পরিস্থিতির মতো।

মাইকেল ভন বলেন, “আমি মনে করি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে সিডনির ম্যাচটা। যেকোনো ম্যাচে জয় পাওয়াই গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মনে হয় মেলবোর্নে যে জয়টা পেয়েছে, তা লটারি ছাড়া আর কিছুই নয়। একটা নিখুঁত প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ জিততে হবে যদি এই ম্যানেজমেন্টকে টিকে থাকতে হয়।” 

এরপরই দুজনের উদ্দেশ্যে নিজের বক্তব্য রাখেন ভন। প্রাক্তন ইংরেজি তারকা বলেন, “চলতি সপ্তাহে অসাধারন ক্রিকেট খেলতে হবে যদি বাজ-বেনকে নিজের জায়গা ধরে রাখতে হয়। আমি জানি সকলের মধ্যেই একটা চেষ্টা আছে বাজকে ধরে রাখার। কিন্তু যদি ভালো কিছু দুজনে না করতে পারে সিডনিতে, তাহলে আলোচনা শুরু হবে তাদের ভবিষ্যৎ নিয়ে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্টে অসাধারণ কিছু করে দেখাতে পারে কিনা। কোনদিকে যাচ্ছে দুজনের ভবিষ্যৎ? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

]]>
http://ebanglarmukh.com/sports/mccullum-and-stokes-will-be-under-pressure-if-they-fail-in-winning-sydney-test-says-vaughan/feed/ 0 2833
শাস্ত্রীকে ইংল্যান্ডের পরবর্তী কোচ করা উচিত বলে মনে করছেন মন্টি http://ebanglarmukh.com/sports/monty-panwaar-wants-ravi-shastri-as-coach-of-england/ http://ebanglarmukh.com/sports/monty-panwaar-wants-ravi-shastri-as-coach-of-england/#respond Wed, 24 Dec 2025 19:39:52 +0000 https://ebanglarmukh.com/?p=2769 নিউজ ডেস্ক: বর্তমানে টিম ইন্ডিয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে খারাপ অবস্থা ইংল্যান্ডেরও। চলতি অ্যাশেজ ১১ দিনের ক্রিকেটে জিতে নিয়েছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। যেই ‘ব্যাজবল ক্রিকেট’এর উপর এতটা বিশ্বাস ছিল ব্রেন্ডন ম্যাকালামের, তা এলো না কাজে। উল্টে সেই ধরনের ক্রিকেট খেলতে গিয়ে রীতিমতো দুরবস্থার মুখে পড়তে হয়েছে গোটা দলকে। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ ইতিমধ্যেই নিজের ঝুলিতে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। যে দুটি বাকি আছে, তাতেও যদি হেরে যায়, তাহলে লজ্জাজনক পরাজয় হবে ইংল্যান্ডের। সুতরাং, বাকি দুটিতে তারা যে জিততে চাইবে, তা বলাই বাহুল্য। 

এই শোচনীয় পরিস্থিতি দেখে বড় মন্তব্য করে বসলেন প্রাক্তন ইংলিশ তারকা স্পিনার মন্টি পানেসার। তিনি ম্যাকালামের পরিবর্তে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ, রবি শাস্ত্রীকে দলের কোচ করার দাবি তুলেছেন। সাংবাদিক রবি বিস্তের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাক্তন ইংলিশ তারকা এই দাবি তুলে ধরেন। যদিও কি কারনে রবি শাস্ত্রীকে দলের কোচ করা উচিত, সেটিও তুলে ধরেন মন্টি। তিনি মনে করেন যে রবি শাস্ত্রী জানেন কিভাবে অজিদের হারানো যায়। 

মন্টি পানেসার বলেন, “আপনাকে ভাবতে হবে যে কে ভালো করে জানেন যে কিভাবে অস্ট্রেলিয়াকে পরাজিত করা যায়। অস্ট্রেলিয়ার দুর্বলতার সুযোগ আপনি কিভাবে মানসিক, শারীরিক ও কৌশলগতভাবে নেবেন।” এরপরই তিনি রবি শাস্ত্রীর নাম তোলেন। তিনি বলেন, “আমার মনে হয় দলের পরবর্তী কোচ হিসেবে ভাবা উচিত রবি শাস্ত্রীর নাম।” 

প্রাক্তন ভারতীয় তারকাকে দলের কোচ করা হবে কি হবে না, তা আগামীদিনেই জানা যাবে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে রবি শাস্ত্রীর কোচ হিসেবে রেকর্ডের কারণেই তাঁকে দলের জন্য সঠিক কোচ বলে মনে করছেন মন্টি। যদিও এই মুহূর্তে দেখার বিষয় যে বাকি দুটি ম্যাচে কেমন পারফর্ম করে ইংল্যান্ড। শেষ দুটি টেস্ট জিতে সম্মানরক্ষা করতে পারে কিনা তারা, সেটাই এখন দেখার।

]]>
http://ebanglarmukh.com/sports/monty-panwaar-wants-ravi-shastri-as-coach-of-england/feed/ 0 2769
বীরত্বের পুরস্কার পেলেন আহমেদ, পেলেন কয়েক হাজার কোটি টাকার চেক http://ebanglarmukh.com/opinion/ahmed-rewarded-for-his-bravery-got-a-cheque-of-big-amount/ http://ebanglarmukh.com/opinion/ahmed-rewarded-for-his-bravery-got-a-cheque-of-big-amount/#respond Sat, 20 Dec 2025 05:11:59 +0000 https://ebanglarmukh.com/?p=2718 নিউজ ডেস্ক: গত রবিবার এক ভয়াবহ মুহূর্তে সাক্ষী হয় সিডনি সহ গোটা অস্ট্রেলিয়া। জনপ্রিয় বন্ডি বিচে দুপুরবেলায় অন্তত ১০০০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন ‘হানুকা’ উৎসব উপলক্ষে। তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেখানে ঢুকে পড়ে দুই বন্দুকবাজ এবং শুরু হয় গুলিবৃষ্টি। একেবারে চোখের নিমেষে উৎসবের মুহূর্ত পরিণত হয় আতঙ্কের পরিবেশে। ১৬ জন মানুষের মৃত্যু হয়। হামলাকারী দুই সন্ত্রাসবাদি সাজিদ আক্রম (৫০) ও নাভিদ আক্রম (২৪)। সম্পর্কে তারা বাবা-ছেলে। স্বাভাবিকভাবেই এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। গোটা বিশ্ব দাবি করেছে যে এটি একটি ঘৃণ্য অপরাধ।

তবে এই সবকিছুর মাঝে বীরের মতো একটি কীর্তি করেছিলেন ফলবিক্রেতা আহমেদ আল আহমেদ। যখন গাছের আড়াল থেকে আততায়ী গুলি চালিয়ে যাচ্ছিলেন, ঠিক তখন পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে তার বন্ধু কেড়ে নেন আহমেদ। যদিও গোটা ঘটনায় তিনিও আঘাত পান। এই সময়ে অন্য আততায়ীর গুলিতে তিনি আহত হন। বর্তমানে আহমেদের চিকিৎসা চলছে হাসপাতালে। তবে এই ঘটনা গোটা বিশ্বের ছড়িয়ে পড়তেই যেমন ভয় পেয়েছেন অনেকে, তেমনি প্রশংসা করেছেন আহমেদের সাহসকে। এক কথায় বলতে গেলে, একেবারে নায়কের তকমা দেওয়া হয়েছে ফলবিক্রেতাকে। তাঁর সাহসকে স্যালুট জানানো হয়েছে।

তবে এবার আহমেদ পেলেন আরো বড় পুরস্কার। প্রায় ১৫ কোটি টাকার চেক তুলে দেওয়া হল তাঁর হাতে। তাঁর এই সাহসকে সম্মান জানিয়ে বহু মানুষ অর্থ দেন তাঁর নামে এক অনুদান সংস্থার ওয়েবসাইটে। জানা গিয়েছে, প্রায় ৫০ হাজার মানুষ অনুদান দিয়েছেন বিশ্বের নানা অঞ্চল থেকে। শুক্রবার ফলবিক্রেতার হাতে এই টাকা তুলে দেওয়া হয় সংস্থার দুই আধিকারিকের তরফ থেকে। তাঁরা হাসপাতালে গিয়ে আড়াই মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের এই চেক তুলে দেন আহমেদের হাতে। এছাড়া আহমেদের এই সাহসী কীর্তির চরম প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজও। তিনিও এই কীর্তি জানতে পেরে অত্যন্ত মুগ্ধ হয়েছেন।

]]>
http://ebanglarmukh.com/opinion/ahmed-rewarded-for-his-bravery-got-a-cheque-of-big-amount/feed/ 0 2718
ফের সাহায্যের হাত বাড়ালেন প্যাট, খুশি দেশবাসী http://ebanglarmukh.com/entertainment/pat-cummins-extends-his-helping-hands-again/ http://ebanglarmukh.com/entertainment/pat-cummins-extends-his-helping-hands-again/#respond Tue, 16 Dec 2025 05:43:18 +0000 https://ebanglarmukh.com/?p=2660 নিউজ ডেস্ক: শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরেও যে আসল অধিনায়ক প্যাট কামিন্স, তার আরো একবার প্রমাণ দিলেন তিনি। গত রবিবার সিডনির বন্ডি বিচে উৎসব চলাকালীন জঙ্গি হামলা চালানো হয় দুই বন্দুকবাজের তরফ থেকে এবং তাতে প্রাণহারান একাধিক মানুষ। স্বাভাবিকভাবেই দুঃখের ছায়া নেমে আসে গোটা দেশের উপর। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঘটনা প্রসঙ্গে বড় ঘোষণা করেন অজি অধিনায়ক এবং সমবেদনা জানিয়ে সকলকে রক্তদান করার আহ্বান জানান। এই পোষ্ট ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি এবং জনসম্মুখে আসতেই সকলের নজরে ফের নায়ক হয়ে ওঠেন প্যাট।

সমাজমাধ্যমে অজি অধিনায়ক লিখেছেন, “যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন বন্ডি বিচে, সমবেদনা জানাই তাঁদের প্রতি।” এরপরই আহ্বান জানিয়ে প্যাট লেখেন, “দয়া করে যাদের পক্ষে সম্ভব, তাঁরা রক্ত দান করুন।” হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে যে অন্তত ১০০ জন মানুষের রক্ত প্রয়োজন একজন আহত ব্যক্তিকে। তার মাঝে প্যাটের এই পোস্ট দেখে সকলেই প্রশংসা করেছেন। বলে রাখা ভালো, ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের নাম সাজিদ আক্রম (৫০) ও তার পুত্র নবিদ আক্রম (২৪)। জানা গিয়েছে, দুজনে পাক নাগরিক বা পাক বংশোদ্ভূত।

প্রসঙ্গত, এটি প্রথমবার নয়, এর আগেও প্যাট কামিন্সকে সাহায্যের হাত বাড়াতে দেখা গিয়েছে সাধারণ মানুষের দিকে। যখন কোভিডের আতঙ্কে ভুগছিল গোটা বিশ্ব, সেই সময় পিএম কেয়ার্স তহবিলে তিনি দিয়েছিলেন ৫০ হাজার মার্কিন ডলার, যা প্রায় ৩৮ লক্ষ টাকা ভারতীয় মুদ্রা অনুযায়ী। আইপিএল খেলার সময় তিনি এই অর্থদান করেছিলেন। এবার নিজের দেশের মানুষের দিকে সাহায্যের হাত বাড়ালেন অজি অধিনায়ক, যা দেখে প্রশংসায় পঞ্চমুখ অস্ট্রেলিয়া সহ গোটা বিশ্ব। সকলেই মনে করছেন যে খেলার মাঠের ভিতরে শুধু নয়, মাঠের বাইরেও তিনি অধিনায়ক এবং তাঁর সঙ্গে কারোর তুলনা হয়না।

]]>
http://ebanglarmukh.com/entertainment/pat-cummins-extends-his-helping-hands-again/feed/ 0 2660
দুদিনে শেষ অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট, বড় জয় অজিদের http://ebanglarmukh.com/sports/first-test-of-ashes-ended-in-two-days-big-victory-for-australia/ http://ebanglarmukh.com/sports/first-test-of-ashes-ended-in-two-days-big-victory-for-australia/#respond Sat, 22 Nov 2025 13:50:14 +0000 https://ebanglarmukh.com/?p=2420 নিউজ ডেস্ক: নাটকীয়ভাবে শেষ হলো অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ জয় দিয়ে শুরু করল অস্ট্রেলিয়া। ৫ দিনের খেলা শেষ হলো দুদিনে, যা এর আগে অনেক কম ঘটেছে। প্রথম ইনিংসে ২০০ রানের নিচে অলআউট হয়ে যাওয়ার পর যেভাবে ইংল্যান্ড কামব্যাক করেছিল, তাতে মনে করা হচ্ছিল যে দ্বিতীয় ইনিংসে কিছু বড়সড় করে দেখাবে তারা। কিন্তু তা একেবারেই হয়নি। দ্বিতীয় ইনিংসেও ২০০ রানের নিচে অলআউট হয়ে যায় তারা। পরে ব্যাট করতে নেমে সহজে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নেয় অস্ট্রেলিয়া এবং সিরিজে এগিয়ে যায় ১-০ ফলাফলে। 

শুক্রবার, ২১ নভেম্বর, পার্থের পার্থ স্টেডিয়ামে শুরু হয়েছিল অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে যায় ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। ১৭২ রানের অলআউট হয়ে যায় তারা। স্টার্ক একাই নিজের ঝুলিতে তোলেন ৭টি উইকেট। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে কেউ তেমন দাগ কাটতে পারেননি হ্যারি ব্রুক ছাড়া। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৫২। এছাড়া ৪৬ ও ৩৩ রানের ইনিংস আসে ওলি পোপ ও জ্যামি স্মিথের ব্যাট থেকে।

জবাবে লিড নিতে নেমে অস্ট্রেলিয়াও প্রথম দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ফেলে। তাদের ব্যাটিং বিভাগকেও মাথানত করতে দেখা যায় ইংল্যান্ডের বোলিং আক্রমণের সামনে। শনিবার সকালে ব্যাট করতে নেমে বেশিক্ষণ মাটি আঁকড়ে পড়ে থাকতে পারেনি তারা। ১৩২ রানের সবকটি উইকেট পড়ে যায় তাদের। অর্থাৎ ৪০ রানে এগিয়ে থাকে ইংল্যান্ড। 

তবে সেই মোমেন্টাম কাজে লাগাতে সফল হয়নি অতিথিরা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে প্রথমবারের চেয়েও কম রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এবার তাদের সবকটি উইকেট পড়ে যায় ১৬৪ রানে। ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারের ক্রিকেটের ধাঁচে খেলে ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। এক দুর্দান্ত শতরান আসে ট্রাভিস হেডের ব্যাট থেকে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মিচেল স্টার্ককে।

]]>
http://ebanglarmukh.com/sports/first-test-of-ashes-ended-in-two-days-big-victory-for-australia/feed/ 0 2420
২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলবেন? কি বললেন স্টার্ক? http://ebanglarmukh.com/sports/will-mitchell-starc-play-2027-odi-world-cup/ http://ebanglarmukh.com/sports/will-mitchell-starc-play-2027-odi-world-cup/#respond Fri, 05 Sep 2025 19:35:24 +0000 https://ebanglarmukh.com/?p=2122 নিউজ ডেস্ক: যখনই কথা ওঠে অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের, তখনই সবার আগে নাম আসে মিচেল স্টার্কের। সম্প্রতি, তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, ওরফে ২০ ওভারের ক্রিকেট থেকে। তবে এখনো বহু ব্যাটারের আতঙ্কের কারণ তিনি। প্রথমদিকে তিনি বল করতে এলেই ধরে নেওয়া হতো উইকেট পড়তে চলেছে। বলা ভালো, প্রত্যেক দলের কাছেই তিনি আতঙ্কের আরেক নাম ছিলেন। 

তবে এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ স্টার্ক খেলবেন কিনা। সেই ব্যাপারে নিজের মতামত জানিয়েছেন তারকা পেসার। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে তিনি জানেন তাঁর জন্য সঠিক কোন ফরম্যাট। পাশাপাশি, তিনি এটাও দাবি করেছেন যে তিনি এখনো ওডিআই দলকে বিভিন্নভাবে সাহায্য করতে পারবেন এবং অনেক ভেবেছেন এই ব্যাপারে। 

মিচেল স্টার্ক বলেন, “কোন ফরম্যাট আমার জন্য সঠিক, সেটা আমি জানি। কিন্তু এটাও রাখতে হচ্ছে আমাকে মাথায় যে আমি জায়গা আটকে রাখবো না যদি ২০২৭এর পরিকল্পনার মধ্যে না থাকি। তবে আমি এখনো নানাভাবে ওয়ানডে দলকে সাহায্য করতে পারি। অনেক ভেবেছি বিষয়টা নিয়ে আমি। এখন আমার ৩৫ বছর বয়স। সবসময় আমার কাছে টেস্ট গুরুত্বপূর্ণ ছিল। সবসময় থাকবে। তাই মনে হয়েছে এটাই আদর্শ সময়ে ২০ ওভারের ক্রিকেটকে বিদায় জানানোর।”

]]>
http://ebanglarmukh.com/sports/will-mitchell-starc-play-2027-odi-world-cup/feed/ 0 2122
টি-২০ ক্রিকেটকে গুডবাই স্টার্কের http://ebanglarmukh.com/sports/mitchell-starc-retires-from-t20-cricket/ http://ebanglarmukh.com/sports/mitchell-starc-retires-from-t20-cricket/#respond Wed, 03 Sep 2025 03:49:20 +0000 https://ebanglarmukh.com/?p=2085 নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় নাম মিচেল স্টার্ক। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম বিধ্বংসী বোলার। বল হাতে তিনি একাধিকবার নিজের দলের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন। বিস্তারিতভাবে বলতে গেলে, বহুবার হারা ম্যাচ অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন তিনি। একটা সময়ে এমন ছিল যে তিনি বল করতে এলেই রীতিমতো আতঙ্কে থাকতেন বিপক্ষ দলের ব্যাটাররা। এতটাই ভয় ধরিয়েছিলেন তিনি নিজের বোলিংয়ের মাধ্যমে।

তবে এবার তিনি ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট, ওরফে টি-২০ ক্রিকেটকে চিরকালের জন্য টাটা করে দিলেন। এই ফরম্যাট থেকে চিরকালের জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। একটি বিবৃতির মাধ্যমে তিনি নিজের রিটায়ারমেন্টের সিদ্ধান্ত জানান। তিনি পরিষ্কার করে দিয়েছেন যে টেস্ট ক্রিকেট তাঁর বড় প্রাধান্য। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে আসন্ন ওডিআই বিশ্বকাপ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সিরিজে ফিট থাকার কথা মাথায় রেখে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

স্টার্কের বক্তব্য, “টেস্ট ক্রিকেট আমার সর্বোচ্চ প্রাধান্য এবং তা চিরকালই ছিল। অস্ট্রেলিয়ার হয়ে যতগুলো টি-২০ ম্যাচ খেলেছি, সবকটার প্রতিটি মিনিট আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ সালের বিশ্বকাপে। শুধু জেতার কারণে নয়, বরং এক অবিশ্বাস্য দল এবং যেই মজা পথে হয়েছিল, সেই কারণে। আমি মনে করি ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট, অ্যাশেজ এবং ২০২৭ সালে যে ওডিআই বিশ্বকাপ রয়েছে, তাতে ফিট থাকার এবং ফর্ম বজায় রাখার জন্য এটাই সেরা উপায়।”

]]>
http://ebanglarmukh.com/sports/mitchell-starc-retires-from-t20-cricket/feed/ 0 2085
রোকোকে দেখতে দেড় মাসেরও বেশি সময়ের আগে ভারতীয় সমর্থকদের জন্য সমস্ত বরাদ্দ আসন ভর্তি http://ebanglarmukh.com/sports/all-the-seats-allotted-for-indian-fans-to-see-roko-were-filled-more-than-a-month-and-a-half-before/ http://ebanglarmukh.com/sports/all-the-seats-allotted-for-indian-fans-to-see-roko-were-filled-more-than-a-month-and-a-half-before/#respond Sat, 30 Aug 2025 18:51:04 +0000 https://ebanglarmukh.com/?p=2038 নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ের মাধ্যমে বড় নাম বানিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের দুই নক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনে পার্টনারশিপ গড়লেই ধরে নেওয়া হয় ম্যাচ ভারতের ঝুলিতে যাবে। একাধিকবার দুজনে একসঙ্গে দলকে ফিনিশ লাইন পার করিয়েছেন। দুই ক্রিকেটারের নামের পেছনে রয়েছে অজস্র সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। এক কথায় বলতে গেলে, এখনো তারা ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ।

তবে চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজের আগে দুজনের হঠাৎ অবসর নেওয়া হতাশ করেছিল তাঁদের ভক্ত থেকে শুরু করে দেশের সকল ক্রিকেটপ্রেমীকে। অনেকেই তখন দাবি করেছিলেন যে দুজনে ইচ্ছাকৃত সরে দাঁড়াতে চায়নি, বরং বাধ্য করা হয়েছে। বলতে গেলে, এখনো লোকে তাই মনে করেন। এমনিতেই ২০২৪ সালে ২০ ওভারের বিশ্বকাপ জয়ের পর একসঙ্গে অবসর ঘোষণা করেছিলেন, তার উপর টেস্টেও দুজনের একসঙ্গে অবসর নেওয়া, বিষয়টিকে অন্য জায়গায় নিয়ে গেছিল। 

এই মুহূর্তে রোকো খেলতে পারবেন শুধু ওডিআই ক্রিকেট। আর কিছুদিন বাদেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাঠে খেলতে দেখা যাবে দুই তারকাকে। ১৯শে অক্টোবর থেকে ওডিআই সিরিজ শুরু। তবে তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সকল বরাদ্দ আসন ভর্তি হয়ে গেছে বলে খবর দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে। সিডনি এবং ক্যানবেরার ম্যাচগুলির জন্য পাবলিক টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে খবর এবং বাকিগুলিও তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্টস এবং অপারেশনস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেন, “এখন থেকেই আগ্রহ আলাদা মাত্রার। সমর্থকদের আবেগপ্রবণতা দেখে উত্তেজিত। এটা ভেবে খুব ভালো লাগছে যে মাঠে একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। অপেক্ষা করছি দুই শক্তিশালী ক্রিকেটীয় দেশের মধ্যে এক আলাদা মানের প্রতিযোগিতার জন্য।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কেমন হয় আসন্ন সিরিজ।

]]>
http://ebanglarmukh.com/sports/all-the-seats-allotted-for-indian-fans-to-see-roko-were-filled-more-than-a-month-and-a-half-before/feed/ 0 2038
“আমরা জিততে চেয়েছিলাম” দাবি সেঞ্চুরিয়ান ব্রেভিসের http://ebanglarmukh.com/sports/we-wanted-to-win-says-dewald-brevis/ http://ebanglarmukh.com/sports/we-wanted-to-win-says-dewald-brevis/#respond Wed, 13 Aug 2025 01:21:22 +0000 https://ebanglarmukh.com/?p=1853 নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার ডারউইনে হওয়া দ্বিতীয় ম্যাচে তারা অজিদের পরাজিত করল বড় ব্যবধানে এবং রুখে দিল তাদের উইনিং স্ট্রিক। ৫৩ রানে জিতেছে তারা। সৌজন্যে ব্যাট হাতে ডেওয়াল্ড ব্রেভিসের দুর্দান্ত শতরান এবং বল হাতে বশ ও মাফাকার বিধ্বংসী বোলিং। অন্যদিকে, অস্ট্রেলিয়ার তরফ থেকে মাত্র একজনই তাক লাগাতে পেরেছেন গোটা ম্যাচে আর সেটা হল টিম ডেভিড।

তবে মঙ্গলবারের ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমী, সকলের দৃষ্টি আকর্ষণ করেছে ডেওয়াল্ড ব্রেভিসের মারকুটে ইনিংস। ব্যাট হাতে তিনি করেছেন শতরান। ৫৬ বলে তিনি করেন ১২৫, যার মধ্যে রয়েছে ১২টি চার এবং ৮টি ছয়। এই শতরানের সঙ্গে তিনি এই ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করা ব্যাটার হয়েছেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রেভিস এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “সত্যি বলতে আমি এই ব্যাপারে কিছু ভাবিনি। আমি সত্যিই ভগবানের কাছে ধন্য ম্যাচটি জেতার জন্য। আমরা জিততে চেয়েছিলাম। সকলেই নিজেদের ভূমিকা পালন করেছে। ওরা সবাই ভালো ক্রিকেটার এবং শক্তি দিয়ে বল মারে দড়ির উপরে। আজ আমরা ভালো খেলেছি। সেই কারণে এটা দারুণ।”

]]>
http://ebanglarmukh.com/sports/we-wanted-to-win-says-dewald-brevis/feed/ 0 1853