BCCI – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 03 Jan 2026 03:56:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9 242543434 মুস্তাফিজুর রহমানকে কেকেআরে নেওয়ায় ধর্মগুরু ও হিন্দুত্ববাদী নেতাদের রোষের মুখে শাহরুখ http://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/ http://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/#respond Sat, 03 Jan 2026 03:55:06 +0000 https://ebanglarmukh.com/?p=2839 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে সবচেয়ে বড় আলোচনার বিষয় কলকাতা নাইট রাইডার্স দলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে জায়গা দেওয়া। এমনটা হওয়ায় ক্ষোভের মুখে পড়েছেন দলের মালিক, তথা বলিউডের বাদশা, শাহরুখ খান। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা তাঁকে ঘুরিয়ে হত্যার হুমকি দিয়েছেন, যা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। তবে শুধু তিনি একা নন, শাহরুখকে নিন্দা ও রোষের মুখে পড়তে হয়েছে আরো অনেকের।

উদ্ভব ঠাকরের শিবসেনার এক নেতা বলেছেন, “শাহরুখ খান সমস্ত সম্মান হারাবেন যদি উনি বাংলাদেশি ক্রিকেটারকে খেলান। কোনভাবেই ওই বাংলাদেশি ক্রিকেটারকে আমরা খেলতে দেবো না।” দলের মুখপাত্র আনন্দ দুবে দাবি করেছেন যে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হবে সেই অর্থ যদি আইপিএলে খেলেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে চিত্রকূটের ধর্মগুরু জগদ্গুরু রামভদ্রাচার্য বলেন, “ও হিরো বলে মনে করে নিজেকে। তাই ও এটাই করবে। ওর অবস্থান বহুদিন ধরেই দেশের স্বার্থের বিরুদ্ধে। কোনও চরিত্রই নেই ওর। প্রশ্ন ওঠানো উচিত ওর ব্যক্তিত্ব নিয়ে। ও তো দেশদ্রোহী।” অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোরের বক্তব্য, “আজ আমি জুতোপেটা করেছি ওঁর মুখে কালি মাখিয়ে। কাউকে ছেড়ে কথা বলব না আমরা আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে। অন্যায় হচ্ছে আমাদের ভাইদের সঙ্গে। ১ লক্ষ টাকার নগদ পুরস্কার দেব যে ওঁর জিভ কেটে এনে দেবে আমাদের।”

যদিও এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা মাণিকম ঠাকুর অবশ্য শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন এবং দাবি করেছেন যে দেশের বহুত্ববাদে আক্রমণ কিং খানের মতো একজন সুপারস্টারকে বেইমান বলার মানে। পাশাপাশি, আরএসএসকে একহাত নিয়ে তিনি এটাও দাবি করেছেন যে ঘৃণা কখনো জাতীয়তাবাদ হতে পারে না এবং এভাবে সমাজে তারা বিষ ছড়াচ্ছে। আশ্চর্যকরভাবে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীও কিং খানের পাশে দাঁড়িয়েছেন, তবে এর সঙ্গে এটাও দাবি করেছেন যে হিন্দুদের দুর্দশা নিয়ে বলতে হবে বাংলাদেশি ক্রিকেটারদেরও।

বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র অবশ্য জানিয়েছেন, “বোর্ড কোনোভাবেই হস্তক্ষেপ করবে না এই ইস্যুতে। কারণ তাদের হাতে নেই এই বিষয়টা। সরকারের তরফ থেকে এমন কোনও নির্দেশিকা আসেনি যে আইপিএল খেলতে পারবে না বাংলাদেশিরা। তাই এই নিয়ে এখনই কিছু বলা আর সম্ভব নয় বোর্ডের পক্ষে।” এবার দেখার বিষয় যে শাহরুখের এই সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই জল কতদূর গড়ায়। কোথায় হবে এর ইতি? সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
http://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/feed/ 0 2839
কেন বায়ুদূষণ ভয়ঙ্কর আকার নেবে জেনেও লখনউতে রাখা হলো ম্যাচ? http://ebanglarmukh.com/sports/why-lucknow-selected-as-match-venue/ http://ebanglarmukh.com/sports/why-lucknow-selected-as-match-venue/#respond Thu, 18 Dec 2025 05:50:14 +0000 https://ebanglarmukh.com/?p=2698 দেবজিৎ মুখার্জি: লখনৌতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছেন দেশের সকল ক্রিকেটপ্রেমী। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরও ইন্সপেকশন চলে। মোট বার ছয়েক ইন্সপেকশন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি খারাপ দেখে ম্যাচ বাতিল করা হয়। অর্থাৎ টিম ইন্ডিয়ার কাছে আর সিরিজে পরাজয়ের কোন সম্ভাবনা নেই। তবে দক্ষিণ আফ্রিকার কাছে অন্তিম ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজে পরাজয় এড়াতে হলে। তারা যদি যেতে তাহলে সিরিজ শেষ হবে ২-২ ফলাফলে।

তবে লখনউতে এই ম্যাচ হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। ওয়াকিবহল মহলের মতে শীতের সময় যে বায়ুদূষণ ভয়াবহ আকার নেয় উত্তর ভারতে, তা কারোর কাছেই অজানা নয়। লখনৌতে যে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তা অস্বাভাবিক নয়। তাহলে কিসের ভিত্তিতে এখানে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এখন চারিদিকে ঘোরাফেরা করছে। রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের জন্য দায়ী হলেও প্রশ্ন থেকে যাচ্ছে যে কেন ভারতীয় ক্রিকেট বোর্ড এখানে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে? বলা ভালো, সমানভাবেই দুজনকে দায়ী করা হচ্ছে এমন পরিস্থিতির জন্য। 

বোর্ড মহলের অনেকে দাবী করছেন যে এই সময় উত্তর ভারতে ম্যাচ দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। আগামী মাসের কিউইদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সাদা বলের সিরিজ, যা রাখা হয়েছে দক্ষিণ ও পশ্চিম ভারতের শহরগুলিতে। আসলে রোটেশনের ভিত্তিতে বোর্ডের তরফ থেকে ভেনিউ ঠিক করা হয় এবং সেই অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সিরিজ উত্তর এবং নিউজিল্যান্ড সিরিজ পশ্চিম ও দক্ষিণ ভারতে রাখা হয়েছে। কিন্তু বিষয়টা বদলানো সম্ভব ছিল। ডিসেম্বরের এই ম্যাচ দক্ষিণ ও জানুয়ারির আসন্ন সিরিজ উত্তর ভারতে করা যেত এবং তাতে এতটা ভয়ংকর রূপ নিতে না দূষণের পরিস্থিতি। তবে সিরিজের বিষয়টা এখন নির্ভর করছে অন্তিম ম্যাচের ম্যাচের উপর।

]]>
http://ebanglarmukh.com/sports/why-lucknow-selected-as-match-venue/feed/ 0 2698
রোকোকে নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? প্রশ্নের মুখে দুজনের ওডিআই ভবিষ্যৎ http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/ http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/#respond Sat, 29 Nov 2025 08:22:11 +0000 https://ebanglarmukh.com/?p=2496 দেবজিৎ মুখার্জি: আগামী ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালে হলেও এখন থেকেই তা নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা ভালো, এখন থেকেই শুরু হয়েছে তাদের ঘুঁটি সাজানো। তবে এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে দলের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামীদিনে তাঁদের নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার পর দুজনের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড, যেখানে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও দলের হেড কোচ গৌতম গম্ভীরও।

এক বোর্ড সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই ব্যাপারে অবস্থান জানিয়েছেন। নিজের বক্তব্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দুজনে তারকা হলেও তাঁদের বজায় রাখতে হবে ধারাবাহিকতা। সেই বোর্ড সূত্রের বক্তব্য, “আমরা পরিষ্কার বার্তা আশা করি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের থেকে। আমাদের জানা দরকার কী ভূমিকা হবে দুজনের। দুজনের খেলা উচিত নয় অনিশ্চয়তা নিয়ে।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুই তারকার খেলায় একেবারেই সন্তুষ্ট নন বোর্ড কর্তারা। বলা হচ্ছে, “তৃতীয় ম্যাচে রান পেয়েছিলেন দুজনে। তবে ততক্ষণে হাতের বাইরে চলে গেছে সিরিজ। বোলাররা জয়ের পরিস্থিতি তৈরি করে গিয়েছিল ওই ম্যাচে। কিন্তু প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারেনি দুজনে। এমনটা চলতে পারেনা সমস্ত সিরিজে।”

তবে বিশ্বকাপের সময় রোহিত ও বিরাট, দুজনেরই বয়স অনেক হয়ে যাবে। ৪০এর গণ্ডি ছোঁবেন হিটম্যান। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৮। সুতরাং একটা প্রশ্ন উঠবেই দুই তারকার ফর্ম ও ফিটনেস নিয়ে। যদিও প্রাক্তন অধিনায়ককে ইতিমধ্যেই নাকি বলা হয়েছে কাজ করতে নিজের ফিটনেসের উপর। পাশাপাশি, জায়গা টিকিয়ে রাখার জন্য দুজনকে আরও একটি কাজ করতে বলা হয়েছে। বোর্ড সূত্রের বক্তব্য, “নির্ভীকভাবে খেলুক রোহিত। এটা ঠিক যে পিচ কঠিন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু রোহিতের তরফ থেকে কোন ঝুঁকি নিতে চাওয়া হয়নি। আশা করা হচ্ছে যে দুজনেই তরুণদের জন্য একটি উদাহরণ তৈরি করুক সাহসী ব্যাটিংয়ের দ্বারা।”

]]>
http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/feed/ 0 2496
চর্চায় ঋতুরাজ! টিম ম্যানেজমেন্টের আস্থা থেকে বিরাটের টিপস, দেখা যাবে প্রথম ম্যাচে? http://ebanglarmukh.com/sports/will-ruturaj-gaikwad-play-first-odi/ http://ebanglarmukh.com/sports/will-ruturaj-gaikwad-play-first-odi/#respond Sat, 29 Nov 2025 06:58:25 +0000 https://ebanglarmukh.com/?p=2491 দেবজিৎ মুখার্জি: আর ঠিক ২৪ ঘণ্টা পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে পরাজিত হওয়ার পর এখন দলের প্রধান লক্ষ্য প্রোটিয়াদের পরাজিত করে ফের ঘুরে দাঁড়ানো। সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজেও বিশ্রীভাবে মার্করাম-বাভুমাদের হাতে পরাজিত হয়েছে দল। এমন পরিস্থিতিতে সিরিজ জয়ের চেয়েও এটি হয়ে উঠেছে মানসম্মানের লড়াই। 

তবে এর সঙ্গে এই মুহূর্তে অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছেন দীর্ঘদিন পর জাতীয় দলে কামব্যাক করা ঋতুরাজ গায়েকওয়ার। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দলের অন্যান্য ক্রিকেটাররা, সকলেই তাঁর উপর ভরসা দেখাচ্ছেন। তার উপর বিরাট কোহলির সঙ্গে নেটে ব্যাটিংয়ের সময় কথাবার্তা বলা এই মুহূর্তে এই প্রশ্নও জন্ম দিয়েছে যে তাঁকে প্রথম একাদশে দেখা যাবে কিনা। বিস্তারিতভাবে বলতে গেলে, দেশের ক্রিকেটপ্রেমীদের মনে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে যে তিনি রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন কিনা। 

জাতীয় দলের জার্সিতে প্রায় বছর দুয়েক আগে শেষবার একদিনের ম্যাচ খেলেছিলেন টিম ইন্ডিয়ার তরুণ তারকা ক্রিকেটার ঋতুরাজ গায়েকওয়ার। খেলার ক্ষুদ্রতম ফরম্যাট টি২০তে তাঁকে শেষবার দেখা গিয়েছিল প্রায় দেড় মাস আগে। এবার বহুদিন পর তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন। সুতরাং অনেকেই মনে করছেন যে তাঁর মনোযোগ থাকবে সুযোগ কাজে লাগানোর উপর। টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নে মরকেল পর্যন্ত তাঁর উপর আস্থা দেখিয়েছেন এবং দাবি করেছেন যে দেশকে গর্বিত করবেন সিএসকে তারকা।

তবে এই সবকিছুর মাঝে যেই বিষয়টি সকলের দৃষ্টি বেশ আকর্ষণ করেছে, সেটি হল অনুশীলন চলাকালীন বিরাট কোহলির সঙ্গে ঋতুরাজ গায়েকওয়ারের কথা বলা। এই দৃশ্যটি চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। ভাইরাল হতেই ক্রিকেটপ্রেমীদের মনে জন্মেছে একাধিক প্রশ্ন। অনেকে অনেকরকম কথা বলছেন। কারোর মতে, ঋতুরাজকে প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়া উচিত। শুধু তাই নয় একাংশ আবার মনে করছেন তাঁর ওপেন করা উচিত রোহিত শর্মার সঙ্গে। কেউ আবার মনে করছেন যে সুযোগ দেওয়া উচিত যশস্বী জয়েসওয়ালকে। এক কথায় বলতে গেলে, একদিনের সিরিজ শুরুর আগে এটি হয়ে উঠেছে এক চর্চার বিষয়। 

বলে রাখা ভালো, জাতীয় দলের ডাক পেয়ে বেশ খুশি হয়েছেন ঋতুরাজ গায়েকওয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে তরুণ তারকাকে তাঁর অবস্থান জানাতে শোনা গিয়েছে। তিনি বলেছেন, “দলে ফিরে আমি খুশি এবং মুখিয়ে রয়েছি আরো খেলার জন্য।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেওয়া হয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হবে কিনা বা তিনি রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করবেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।

]]>
http://ebanglarmukh.com/sports/will-ruturaj-gaikwad-play-first-odi/feed/ 0 2491
“বোর্ড সিদ্ধান্ত নেবে” টেস্ট ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে জানালেন গম্ভীর http://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/ http://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/#respond Wed, 26 Nov 2025 12:05:46 +0000 https://ebanglarmukh.com/?p=2453 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে চরম শোকাহত দেশের ক্রিকেটমহল। ইডেনের পর যেভাবে গুয়াহাটিতেও লজ্জাজনক পরাজয়ের শিকার হয়েছে টিম ইন্ডিয়া, তা দেখে হতাশ হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। বলা ভালো, অনেকেই এই হার মেনে নিতে পারছেন না। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের নীতি ও প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে। সাংবাদিক সম্মেলনে তাঁর টেস্ট ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলে, তিনি বল ঠেলে দেন বিসিসিআইয়ের কোর্টে। তাঁর সাফ কথা, বোর্ড সমস্ত সিদ্ধান্ত নেবে।

গৌতম গম্ভীর বলেন, “এটা বোর্ডের সিদ্ধান্ত। আমি নই, আমার কাছে সবার আগে গুরুত্বপূর্ণ ভারতীয় ক্রিকেট।” এরপরই তিনি মনে করিয়ে দেন, “তবে আমরা এই ভালো ফলাফল করেছি ইংল্যান্ডে। নিজেদের নামে করেছি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ। আমরা এমন এক দল, যারা প্রত্যেকটি মুহূর্তে শিখছি।” পাশাপাশি ভুলের মাশুল নিয়ে প্রসঙ্গ উঠলে, তিনি দাবি করেন যে দোষ সকলেরই ছিল। গম্ভীর বলেন, “সকলের দোষ। তবে যদি এর তালিকা করতে হয়, তাহলে আমাকে দিয়েই শুরু করা উচিত। এটা আসলে ট্রানজিশন। সুতরাং সময় দিতেই হবে। আরও ভালো খেলতে হবে আমাদের।”

যদিও গম্ভীর এটাও একপ্রকার স্বীকার করেছেন যে তিনি অভিজ্ঞ ক্রিকেটারদের না থাকার বিষয়টি অনুভব করছেন। তিনি বলেন, “বহু এক্সপেরিয়েন্সড ক্রিকেটারকে আমরা একসঙ্গে হারিয়েছি এবং তাই বলব যে আমরা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা অত্যন্ত কঠিন মানিয়ে নেওয়া। তাই সকলকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ। আমার মনে পড়ে না এর আগে দলে এমন ট্রানজিশন হয়েছে দুই বিভাগে।” এরপর একপ্রকার সমালোচকদের উদ্দেশ্যেই গম্ভীর এক বার্তা দেন। তিনি বলেন, “ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের এই দলটা। এটা বোঝা উচিত সবার। অভিজ্ঞতা থাকা দরকার যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় টেস্ট ক্রিকেটে।”

প্রসঙ্গত, গুয়াহাটি টেস্টে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪৮৯ রান। জবাবে লিড নিতে নেমে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২০১ রানে। এরপর দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামে এবং ৫ উইকেট হারিয়ে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে। ৫৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া তাদের সবকটি উইকেট হারায় ১৪০ রানে। ৪০৮ রানে ম্যাচ জিতে ২-০ ফলাফলে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় দক্ষিণ আফ্রিকার পেস তারকা মার্কো ইয়ানসেনকে। অন্যদিকে সিরিজের সেরা ঘোষণা করা হয় সিমন হার্মারকে।

]]>
http://ebanglarmukh.com/sports/board-will-decide-gambhir-answers-about-his-test-coaching-future/feed/ 0 2453
টেস্টে দুরবস্থা সত্বেও গম্ভীরের উপর বিশ্বাস রয়েছে বোর্ডের http://ebanglarmukh.com/sports/bcci-still-has-trust-on-gambhir-despite-bad-condition-in-tests/ http://ebanglarmukh.com/sports/bcci-still-has-trust-on-gambhir-despite-bad-condition-in-tests/#respond Sat, 22 Nov 2025 13:46:38 +0000 https://ebanglarmukh.com/?p=2418 দেবজিৎ মুখার্জি: গৌতম গম্ভীর টিম ইন্ডিয়ার হেড কোচ হয়ে আসার পর থেকে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্টে, দলের পারফরমেন্স একেবারেই আর আগের মতো হচ্ছে না। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ পরাজয়ের পর যদিও ইংল্যান্ডের মাটিতে সিরিজ ও দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে সহজ জয় হাতছাড়া হওয়ায় ক্ষুব্দ দেশের ক্রিকেটমহল। বহু ক্রিকেটপ্রেমী আবার গৌতম গম্ভীরের পদত্যাগের দাবি তুলেছেন। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে বোর্ড গৌতিকে নিয়ে কি ভাবছে।

এবার এই ব্যাপারে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া। কী বক্তব্য তাঁর? তিনি পরিষ্কার করে দেন যে গম্ভীরের উপর আস্থা হারাচ্ছে না বোর্ড। শুধু তাই নয়, ব্যর্থতার পরে যে সমালোচনা শুরু হয়েছে চারিদিকে, সেই ব্যাপারে বোর্ড যে মাথা ঘামাতে নারাজ, তাও তিনি স্পষ্ট করে দেন। এক কথায় বলতে গেলে তিনি নিজের বক্তব্য বুঝিয়ে দেন যে গম্ভীরকে প্রধান কোচের পদ থেকে সরানো হবে না এবং তার উপর বোর্ডের বিশ্বাস রয়েছে।

দেবজিৎ সাইকিয়া বলেন, “নির্বাচক, হেড কোচ বা দলের ক্রিকেটার, সকলের উপরই আমাদের ভরসা রয়েছে। আলাদা করে কাউকে দেখি না আমরা। পূর্ণ সমর্থন রয়েছে আমাদের সকলের প্রতি। সেই কারণেই তারা ভালো পারফর্ম করছে। ম্যাচ হারলে তো কথা হবেই সমাজমাধ্যমে। তবে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের নামে করেছি। এশিয়া কাপ নিজেদের ঝুলিতে তুলেছি দুর্দান্ত ক্রিকেট খেলে। লড়াই করে সিরিজে সমতা ফিরিয়েছি ইংল্যান্ডের বিরুদ্ধে।”

প্রসঙ্গত, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ইডেন গার্ডেন্সে ৩০ রানে জিতেছে প্রোটিয়ারা। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা করে ১৫৯। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৮৯ রানে। এরপর ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে যায় ১৫৩ রানে। ১২৪ রান তারা করতে নেমে ৯৩ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। বলে রাখা ভালো, এই মুহূর্তে গুয়াহাটিতে চলছে সিরিজের দ্বিতীয়, তথা অন্তিম টেস্ট ম্যাচ।

]]>
http://ebanglarmukh.com/sports/bcci-still-has-trust-on-gambhir-despite-bad-condition-in-tests/feed/ 0 2418
প্রকাশ্যে এলো টিম ইন্ডিয়ার এশিয়া কাপ জার্সি http://ebanglarmukh.com/sports/jersey-of-team-india-in-asia-cup/ http://ebanglarmukh.com/sports/jersey-of-team-india-in-asia-cup/#respond Sat, 06 Sep 2025 19:10:28 +0000 https://ebanglarmukh.com/?p=2134 নিউজ ডেস্ক: আর মাত্র ৪৮ ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু হবে এশিয়া কাপ। অংশগ্রহণকারী সকল দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন তাঁদের দলের ম্যাচের জন্য। অন্যদিকে, ক্রিকেটাররা মন দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। মাঠে যাতে কোনরকমের সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য লম্বা সময় ধরে নেটে অনুশীলন করছেন। নিজেদের খেলা নিখুঁত করতে যা করার দরকার তাই করছেন।

যদিও ভারতীয় ক্রিকেট দলকে এই টুর্নামেন্টের আগে সমস্যায় পড়তে হয় স্পন্সর নিয়ে। তবে জার্সিতে বিনা স্পনসরে খেলতে নামবেন সূর্যকুমার যাদব, শুভমান গিল থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহ সকলেই। ‘ড্রিম ১১’ ও ‘মাই ১১ সার্কেল’ বৈধতা হারিয়েছে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর। বোর্ড নতুন স্পন্সর খুঁজছে। দরপত্রের সময়সীমা বাড়ানো হয়েছে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত।

তবে এবার প্রকাশ্যে এসেছে টিম ইন্ডিয়ার এশিয়া কাপের জার্সি। গত ২০ ওভারের বিশ্বকাপে যেই জার্সি পড়ে নেমেছিলেন টিম ইন্ডিয়া ক্রিকেটাররা, তা পড়েই নামবেন দলের ক্রিকেটাররা। যদিও কোন স্পন্সর নেই। কিন্তু তা দেখে খুশি হয়েছেন নেটিজেনরা। তাঁদের বক্তব্য, আসন্ন টুর্নামেন্টে এভাবেই ক্রিকেটাররা কৃতিত্ব ফলাবেন। এবার দেখার বিষয় যে এবারও টুর্নামেন্ট জেতে কিনা টিম ইন্ডিয়া।

]]>
http://ebanglarmukh.com/sports/jersey-of-team-india-in-asia-cup/feed/ 0 2134
কেন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ? উত্তর দিলেন বোর্ড সচিব http://ebanglarmukh.com/sports/why-match-against-pakistan-in-asia-cup-answers-board-secretary/ http://ebanglarmukh.com/sports/why-match-against-pakistan-in-asia-cup-answers-board-secretary/#respond Sat, 06 Sep 2025 19:05:41 +0000 https://ebanglarmukh.com/?p=2131 নিউজ ডেস্ক: এই মুহূর্তে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান সহ কয়েকটি দেশের ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছে ৯ তারিখের। শুরু হচ্ছে এশিয়া কাপ। সকলেই জোরদার টি-২০ ক্রিকেট দেখার জন্য অপেক্ষা করছেন। ট্রফিকে ‘বুল্স আই’ করে জোরদার অনুশীলন চালাচ্ছেন প্রতিটা দলের ক্রিকেটাররা। ঘন্টার পর ঘন্টা নেটে প্র্যাকটিস করছেন সকলে। সকলের লক্ষ্য একটাই আর সেটা হল নিজেদের দেশের জন্য ট্রফি তোলা।

যদিও এশিয়া কাপের একটা বিষয়ে ক্ষুব্ধ হয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। সেটি হল পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার সিদ্ধান্ত। পহেলগাঁও হামলার পর যখন গোটা দেশ তাদের বয়কট করার ডাক দিয়েছে, তাহলে ক্রিকেটের মাঠে এমন নিয়ম কেন। এবার বিষয়টি পরিষ্কার করলেন বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানালেন কেন ম্যাচটি খেলা জরুরি। পাশাপাশি, না খেললে কি হতে পারে, সেটিও তিনি জানিয়ে দেন। 

দেবজিৎ সাইকিয়া বলেন, “আমরা সেই সব নির্দেশ মেনে চলব, যা আমাদের দেবে কেন্দ্র সরকার। বহুদেশীয় বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোন নিষেধাজ্ঞা নেই। যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়, তাদের সঙ্গে খেলতেও কোন অসুবিধা নেই। তাই ভারতকে সেখানে খেলতে হবে সব ম্যাচ। আইসিসি বা এশিয়া কাপে আমাদের খেলতে হবে, যেহেতু অনেক দেশ অংশগ্রহণ করে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে তা নয়।” এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে যদি টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে না খেলে এশিয়া কাপে, তাহলে চাপানো হতে পারে নিষেধাজ্ঞা।

]]>
http://ebanglarmukh.com/sports/why-match-against-pakistan-in-asia-cup-answers-board-secretary/feed/ 0 2131
বিশাল কম দামে পাওয়া যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জার্সি http://ebanglarmukh.com/sports/team-india-cricketers-jersey-will-be-available-at-extremely-low-cost/ http://ebanglarmukh.com/sports/team-india-cricketers-jersey-will-be-available-at-extremely-low-cost/#respond Fri, 05 Sep 2025 03:56:32 +0000 https://ebanglarmukh.com/?p=2110 দেবজিৎ মুখার্জি: আর হাতে মাত্র কটা দিন। তারপরই শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট নিয়ে অংশগ্রহণকারী সকল দেশের ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা একেবারে আলাদা মাত্রায় পৌঁছে গিয়েছে। কেউ যেন আর অপেক্ষা করতে পারছেন না ৯ তারিখের। সকলেই টুর্নামেন্টের ম্যাচগুলি দেখার জন্য মরিয়া। তার উপর ভারত-পাক ম্যাচ বিষয়টিও রয়েছে। চলতি বছরে পহেলগাঁও হামলার পর যা হয়েছে দুই দেশের মধ্যে, তারপর এটি ‘প্রেস্টিজ ফাইট’এ পরিণত হয়েছে।

তবে এবার টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখের হাসি চওড়া হলো। কি কারণে? অনেকটাই কম দামে ক্রিকেটারদের জার্সি পাওয়া যাবে। ৮০ শতাংশ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়েছে অ্যাডিডাসের তরফ থেকে। ৫,৯৯৯ টাকার পরিবর্তে এখন তা পাওয়া যাবে ১,১৯৯ টাকায়। পুরুষ ও মহিলা দুজনেরই জার্সির দাম কমেছে। মনে করা হচ্ছে এই দাম কমের মূল কারণ ‘ড্রিম ১১’ দলের স্পন্সর থেকে সরে যাওয়া।

প্রসঙ্গত, ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল’ পাশ হওয়ার পর বৈধতা হারিয়েছে ‘ড্রিম ১১’ ও ‘মাই ১১ সার্কেল’। এখন নতুন স্পনসর খুঁজছে বিসিসিআই। চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দরপত্রের সময়সীমা বাড়ানো হলেও এশিয়া কাপে টিম ইন্ডিয়া নামবে বিনা স্পন্সারেই।

]]>
http://ebanglarmukh.com/sports/team-india-cricketers-jersey-will-be-available-at-extremely-low-cost/feed/ 0 2110
কেন একসঙ্গে দুবাই যাচ্ছেন না সূর্যরা? জানালেন এক বোর্ড কর্তা http://ebanglarmukh.com/sports/why-team-india-not-going-dubai-together-answers-a-bcci-head/ http://ebanglarmukh.com/sports/why-team-india-not-going-dubai-together-answers-a-bcci-head/#respond Sat, 30 Aug 2025 03:30:10 +0000 https://ebanglarmukh.com/?p=2032 দেবজিৎ মুখার্জি: আর হাতে মাত্র কটা দিন। তারপরই টেলিভিশন সেটে চোখ জমে যাবে দেশের ক্রিকেটপ্রেমীদের। শুরু হবে এশিয়া কাপ। এই টুর্নামেন্টে দেশের সকল ক্রিকেটপ্রেমীর উন্মাদনা ও আগ্রহ আলাদা মাত্রায় পৌঁছে গেছে। বলা ভালো, কারোই যেন আর ধৈর্য থাকছে না। সকলেই অপেক্ষা করছেন সেপ্টেম্বর মাসের ৯ তারিখের। তার উপর ভারত-পাক ম্যাচ ফ্যাক্টরটা তো রয়েছেই। এক কথায় বলতে গেলে, গোটা দেশ প্রস্তুত আরো একবার ভারতকে জিততে দেখার জন্য। 

যদিও এই সিরিজে দল নির্বাচন নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়েসওয়ালের বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছিলেন বহু ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা। যদিও তা ভুলে এখন দলের সকলেই মন দিচ্ছেন টুর্নামেন্ট জয়ের উপর। সেই অনুযায়ী কমবেশি অনুশীলন শুরু করে দিয়েছেন অংশগ্রহণকারী সকল দলের ক্রিকেটাররা।

তবে সচরাচর বিদেশে বড় সিরিজ বা টুর্নামেন্টের ক্ষেত্রে একসাথে গেলেও আসন্ন এশিয়া কাপে ভারতীয় ক্রিকেট দলের সকল ক্রিকেটার একসাথে দুবাই যাচ্ছেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা এই প্রসঙ্গে বলেন, “সব ক্রিকেটার দুবাইয়ে পৌঁছে যাবে ৪ সেপ্টেম্বর সন্ধ্যায়। আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন শুরু হবে ৫ সেপ্টেম্বর থেকে। তাদের সুবিধার জন্যই তাদের আলাদা পাঠানো হচ্ছে। যাতে কোনরকম অসুবিধা না হয়, তার জন্য অনুমতি দেওয়া হয়েছে নিজেদের নিজেদের শহর থেকে দুবাইয়ে যাওয়ার।”

]]>
http://ebanglarmukh.com/sports/why-team-india-not-going-dubai-together-answers-a-bcci-head/feed/ 0 2032