BJP – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 15 Jan 2026 15:52:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “আসল দেশদ্রোহী শাহরুখ, সালমান নয়” রাতারাতি পাল্টাল বিজেপি মন্ত্রীর মন্তব্য http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/ http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/#respond Thu, 15 Jan 2026 15:52:23 +0000 https://ebanglarmukh.com/?p=2931 দেবজিৎ মুখার্জি: বাংলাদেশের চলতি হিন্দু নির্যাতন ও হত্যা নিয়ে ফের শাহরুখ খানকে আক্রমণ এক বিজেপি নেতার। বুধবার উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং ক্ষোভ উগড়ে দিয়ে দাবি করেন যে সালমান খান দেশদ্রোহী এবং তাঁকে ঝোলানো উচিত ফাঁসিতে। কিন্তু বৃহস্পতিবার সম্পূর্ণ উল্টো কথা বললেন তিনি। তাঁর বক্তব্য, প্রকৃত দেশদ্রোহী কিং খানই। 

কেন পাল্টালো তাঁর এই মন্তব্য? তিনি বলেন, “সালমান খান কিন্তু অসাধারণ অভিনেতা। আসলে আমি ওর নাম বলতে চাইনি। শাহরুখের কথা বলতে গিয়েছিলাম। যখনই সমস্যায় পড়ে পাকিস্তান, তখন শাহরুখ অজস্র টাকা দেয়। আর প্রতিবাদে সোচ্চার হয় ভারতের গণপিটুনি নিয়ে। কিন্তু বাংলাদেশে আজ যখন পরপর হিন্দু নিধনের ঘটনা ঘটছে, তখন কোনও কথা নেই শাহরুখের মুখে। শাহরুখ খানই আসল দেশদ্রোহী। সালমান নয়। কোনও সন্দেহ নেই এটাতে।”

যদিও বিজেপি মন্ত্রীর এমন মন্তব্যে রীতিমতো হাসির রোল বিরোধী শিবিরে। একাংশের মতে, সালমান খানকে ‘গুড বুকে’ রাখার নির্দেশ এসেছে যেহেতু তিনি শোরগোল ফেলেছেন চিনে ‘ব্যাটেল অফ গালওয়ান’এর টিজারে বিকুমল্লা সন্তোষের ভূমিকায়।

]]>
http://ebanglarmukh.com/entertainment/srk-real-anti-national-not-salman-bjp-minister-changes-statement-overnight/feed/ 0 2931
সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা: স্থগিতাদেশ ইডির বিরুদ্ধে এফআইআরে, নির্দেশ সিসিটিভি ফুটেজ সংরক্ষণের http://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/ http://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/#respond Thu, 15 Jan 2026 14:58:13 +0000 https://ebanglarmukh.com/?p=2929 দেবজিৎ মুখার্জি: শীর্ষ আদালতে সুপ্রিম স্বস্তি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)। আইপ্যাক মামলার শুনানিতে বড় নির্দেশ আদালতের। ইডির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরগুলির উপর দেওয়া হল স্থগিতাদেশ। এখানেই শেষ নয়, সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানি আগামী ৩ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার মামলার শুনানি ছিল বিচারপতি প্রশান্তকুমার মিশ্র ও বিচারপতি বিপুল পাঞ্চোলির ডিভিশন বেঞ্চে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মিশ্র বলেন, “মামলায় একাধিক বৃহত্তর প্রসঙ্গ ওঠার পাশাপাশি রয়েছে বহু সংগত প্রশ্ন, যার মীমাংসা না হলে আগামীদিনে ভেঙে পড়বে আইনের শাসন। নানা রাজ্যে নানা সরকার প্রশাসন চালায়। সমগ্র দেশে তদন্ত করেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁদের অধিকার নেই কোনও দলের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার। তবে তদন্ত আইন সংগতভাবে হলে, তা ব্যাহত করা যাবে না দলীয় স্বার্থের ঢাল নিয়ে।”

তিনি আরও বলেন, “সকল পক্ষের কাছে জবাব তলব করা হলো এনিয়ে দুই সপ্তাহের মধ্যে। যে চারটি থানায় এফআইআর দায়ের করা হয়েছে, তাতে স্থগিতাদেশ দেওয়া হলো। সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সল্টলেকের গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিংয়ের।”

]]>
http://ebanglarmukh.com/politics/ipac-case-in-supreme-court/feed/ 0 2929
ফের কমিশনকে কটাক্ষ বঙ্গ বিজেপির, শমীকের পর এবার দিলীপ http://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/ http://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/#respond Wed, 14 Jan 2026 17:27:01 +0000 https://ebanglarmukh.com/?p=2921 দেবজিৎ মুখার্জি, পশ্চিম বর্ধমান: বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পর এবার কমিশনকে কটাক্ষ করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে দুর্গাপুরের মুচিপাড়ার শিবাজী পার্কে প্রাতঃভ্রমণের পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং সময় বাড়ানোর দাবি তোলেন।

দিলীপ ঘোষ বলেন, “কমিশন অভিযোগ অর্থাৎ ফর্ম ৭ জমা দেওয়ার সময় দিয়েছে ১৫ জানুয়ারি পর্যন্ত। আমরা জানি এখনো বহু নাম আছে যেগুলি বিতর্কিত বা নথি নেই। যদি আমাদের এই নিয়ে অভিযোগ না করতে দেওয়া হয়, তাহলে মানে কি এসআইআরের? নাম জোর করে ঢোকানো হচ্ছে। রাজ্য সরকারের আধিকারিকরা নির্দেশ মানছেন না। লাভ নেই এটা করে। সময় বাড়ানো হোক তাহলে।”

তিনি আরো বলেন, “এসআইআর যেন চলতে থাকে, যতক্ষণ না সব অভিযোগ আসছে। নাহলে এটার মূল্য নেই। এটা ভাবুন কমিশন।” পাশাপাশি, বিএলওদের নির্বিকভাবে কাজ করার পরামর্শও দেন দিলীপ ঘোষ। জ্ঞানেশ কুমারকে বলছি, দিল্লিতে বসে থেকে হবে না। আপনি বাংলায় আসুন এবং এখান থেকে নিশ্চিত করুন এসআইআর প্রক্রিয়া স্বচ্ছভাবে শেষ হওয়া।”

]]>
http://ebanglarmukh.com/politics/dilip-ghosh-slams-commission-after-samik-bhattacharya/feed/ 0 2921
আইপ্যাক ও ১০০ দিনের কাজ মামলায় কি বলল আদালত? http://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/ http://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/#respond Wed, 14 Jan 2026 15:00:36 +0000 https://ebanglarmukh.com/?p=2917 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভোটমুখী বাংলায় প্রতিনিয়তই চড়ছে উত্তেজনার পারদ। এমন পরিস্থিতিতে বুধবার দুই গুরুত্বপূর্ণ মামলার – আইপ্যাক মামলা ও ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলা – শুনানিতে নিজেদের পর্যবেক্ষণ জানালো আদালত।

শাসকদলের তরফ থেকে যে মামলা করা হয়, তার নিষ্পত্তি করে আদালত, যদিও ইডির মামলা মুলতুবি রয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ পর্যবেক্ষণে জানিয়েছেন, “যেহেতু ইডি স্পেশাল লিভ পেটিশন দায়ের করেছে সুপ্রিম কোর্টে এবং একই বিষয়বস্তু, তাই সেখানে হাই কোর্টে আবেদন করা যেতে পারে এই মামলার বিচারপ্রক্রিয়া শেষ হওয়ার পরেই। বলে রাখা ভালো, ইডি অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে। মামলার শুনানি হবে বৃহস্পতিবার। 

অন্যদিকে, ১০০ দিনের কাজ সংক্রান্ত মামলায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল বলেছেন, “যাঁরা মনরেগায় কাজ করেন, তাঁরা দরিদ্র। তাই আমাদের লক্ষ্য টাকার ব্যবস্থা করাই। আমরা সকলেই চাই ১০০ দিনের টাকা শ্রমিকদের হাতে পৌঁছে যাক। মামলার পরবর্তী শুনানি আগামী ১৭ই ফেব্রুয়ারি।”

]]>
http://ebanglarmukh.com/politics/calcutta-high-court-on-ipac-and-100-days-work-money-case/feed/ 0 2917
আইপ্যাকের অফিসে ইডি হানা নিয়ে বিস্ফোরক প্রমাণ কুনালের http://ebanglarmukh.com/politics/kunal-ghosh-shares-screenshot-of-conspiracy-behind-ed-raid-in-ipac-office/ http://ebanglarmukh.com/politics/kunal-ghosh-shares-screenshot-of-conspiracy-behind-ed-raid-in-ipac-office/#respond Mon, 12 Jan 2026 04:34:50 +0000 https://ebanglarmukh.com/?p=2894 দেবজিৎ মুখার্জি, কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে এমনিতেই এক চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে গোটা বাংলায়, তার উপর আইপ্যাকের অফিস ও তার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা পরিস্থিতি আরো স্পর্শকাতর করে তুলেছে। রাজনৈতিক তরজা যেমন তুঙ্গে, তেমনি গোটা ঘটনাটি হয়ে উঠেছে এক বড় আলোচনার বিষয়। অনেকে অভিযোগের আঙ্গুল তুলেছেন রাজ্য সরকারের দিকে, আবার অনেকের মতে এটি কেন্দ্রে ষড়যন্ত্র। এক কথায় বলতে গেলে, ভোট আবহে এই ঘটনা বিশাল হইচই ফেলে দিয়েছে। 

এমন চাঞ্চল্যকর পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবির স্বপক্ষে রবিবার প্রমাণ তুলে ধরলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। সমাজমাধ্যমে তিনি দুই ব্যক্তির কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেন, যা ঘিরে উত্তেজনার পারদ যে আরো চড়েছে, তা বলাই বাহুল্য। শুধু তাই নয়, স্ক্রিনশট শেয়ার করে ঘাসফুল শিবিরের অন্যতম প্রভাবশালী মুখপাত্র প্রশ্ন তোলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যাবতীয় সব গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে কিনা। তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে দাবি করেন।

যেই স্ক্রিনশটটি কুনাল ঘোষ শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে দাদা বলে সম্বোধন করে বলছেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর আপ্তসহায়ক সাকেত কুমারের থেকে জানতে পেরেছেন যে তিলোত্তমায় আসছেন ইডির ১৩ জন আধিকারিক এবং দিল্লি থেকে এক ডেপুটি ডিরেক্টর। শুধু তাই নয়, তাতে আরো বলা হয়েছে যে গুলশান রাই নামে এক সাইবার বিশেষজ্ঞ আসবেন এবং একজন আসবেন মহারাষ্ট্র থেকে। তাঁদের সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে জরুরি বৈঠকের জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে।

ক্যাপশনে শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, “আইপ্যাক অফিসে তল্লাশির নামে বৃহত্তর চিত্রনাট্যের নেপথ্যকাহিনী? সূত্র মারফৎ পাওয়া দুই ব্যক্তির মধ্যে কথোপকথনের এই মেসেজ সত্য হলে চক্রান্তের পুরোপুরি তদন্ত দরকার। আশা করি পুলিশের তদন্তকারীরা দেখবেন। ইডির গতিবিধি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত? প্রশ্নটা উঠছে। খতিয়ে দেখা দরকার। সত্য হলে মারাত্মক।” এই পোষ্ট ভাইরাল দ্রুত ভাইরাল হয় এবং এরপরই শুরু হয় নেটিজেনদের কমেন্ট করা। কেউ কুনাল ঘোষের সঙ্গে সহমত পোষণ করেছেন। আবার অনেকে করেননি। তবে দিনের শেষে গোটা বিষয়টি নজর কেড়েছে সকলের।

]]>
http://ebanglarmukh.com/politics/kunal-ghosh-shares-screenshot-of-conspiracy-behind-ed-raid-in-ipac-office/feed/ 0 2894
মমতার প্রশংসা করলেন মেহবুবা মুফতি http://ebanglarmukh.com/politics/mehbooba-mufti-praised-mamata-banerjee/ http://ebanglarmukh.com/politics/mehbooba-mufti-praised-mamata-banerjee/#respond Sat, 10 Jan 2026 14:17:30 +0000 https://ebanglarmukh.com/?p=2888 দেবজিৎ মুখার্জি: বর্তমানে গোটা ভোটমুখী বাংলায় শোরগোল ফেলে দিয়েছে আইপ্যাকের অফিস ও কর্ণধারের বাড়িতে ইডি হানা। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ঘটনাটি গোটা দেশে হইচই ফেলে দিয়েছে। শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক তরজা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছেন সমাজবাদী পার্টির প্রধান, তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অখিলেশ যাদব। এবার বাংলার বাঘিনী পাশে পেলেন পিপলস ডেমোক্রেটিক পার্টি প্রধান মেহবুবা মুফতিকে। তিনি ভুয়সী প্রশংসা করেন তৃণমূল সুপ্রিমোর।

মেহবুবা মুফতি দাবি করেন যে আজকের দিনে যেভাবে গোটা দেশজুড়ে তল্লাশি চালানো হয়, তা আগে হতো না। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি উপত্যকার প্রসঙ্গও টেনে আনেন এবং দাবি করেন যে কাশ্মীরে যখন তল্লাশি হত, তখন অধিকাংশ রাজনৈতিক দলই চুপ ছিল। এমনকি যখন ৩জন প্রাক্তন প্রধানমন্ত্রী গ্রেফতার হয়েছেন, তখন সকলে মুখ বুজে তা হজম করেছিলেন এবং দেখেছিলেন। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে পিডিপি প্রধান বলেন যে তৃণমূল সুপ্রিমো সাহসী ও বাঘিনী এবং তিনি আত্মসমর্পণ না করে লড়াই করবেন। 

মেহবুবা মুফতি বলেন, “বর্তমানে তল্লাশি চালানো হচ্ছে গোটা দেশে। যদিও আগে এটা হয়নি। কাশ্মীরে যখন ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, তখন শুধু এখানেই তল্লাশি চালানো হতো। সেই সময়ে অধিকাংশ রাজনৈতিক দলই চুপ করে ছিল। গ্রেফতার হয়েছেন ৩ জন প্রাক্তন প্রধানমন্ত্রী। সকলে চুপ করে সেটা দেখছিল। যখনই সংবাদপত্র খোলা হত, তখনই কম করে দিনে ২০-২৫টা খবর দেখা যেত তল্লাশি সংক্রান্ত। এখন সেটাই হচ্ছে বাংলায়।” এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহসের প্রশংসা করেন তিনি এবং বলেন, “কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর সাহসী। উনি বাঘিনী। লড়াই করবেন উনি। কখনোই আত্মসমর্পণ উনি করবেন না।”

এবার দেখার যে আগামীদিনে জল কতদূর গড়ায়। এই পর্ব কোন পথে এগোয়ে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে বাংলার রাজনৈতিক মহলে। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে কেউ কাউকে সহজে জমি ছাড়বে না, তা না বললেও চলে।

]]>
http://ebanglarmukh.com/politics/mehbooba-mufti-praised-mamata-banerjee/feed/ 0 2888
সেকুলারিজমের ঠিকাদাররা চুপ, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিরোধীদের কটাক্ষ যোগীর http://ebanglarmukh.com/politics/yogi-adityanath-slams-oppositions-on-bangladesh-violence/ http://ebanglarmukh.com/politics/yogi-adityanath-slams-oppositions-on-bangladesh-violence/#respond Sat, 10 Jan 2026 13:45:43 +0000 https://ebanglarmukh.com/?p=2882 দেবজিৎ মুখার্জি: বর্তমানে মুজিবের দেশ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। প্রতিনিয়ত সেখানে নির্যাতনের শিকার হয়ে চলেছেন হিন্দুরা। শুধু নির্যাতন নয়, তাঁদের হত্যা পর্যন্ত করা হয়েছে, যা ঘিরে চরম সমালোচনা শুরু হয়েছে গোটা বিশ্বে। ভারতবর্ষের রাজনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। একদিকে যখন গেরুয়া শিবির হিন্দুদের জেগে ওঠার বার্তা দিয়ে চলেছেন, ঠিক তখন অন্যদিকে বিরোধীরা শাসকের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে যাচ্ছে। এক কথায় বলতে গেলে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঘিরে বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। 

এবার বিরোধীদের এই বিষয়ে তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কী বললেন তিনি? শনিবার, ১০ জানুয়ারি, প্রয়াগরাজের মাঘ মেলায় জগৎগুরু রামানন্দাচার্যের ৭২৬তম জন্মোৎসব অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য রাখেন যোগী আদিত্যনাথ এবং এই ব্যাপারে আক্রমণ করেন সকল বিরোধী দলকে। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী স্বতন্ত্র দেব সিং, নন্দগোপাল গুপ্ত নন্দী সহ একাধিক সাধু-সন্ত ছিলেন। নিজের বক্তব্যে রামরাজ্যের মুখ্যমন্ত্রী সকল হিন্দুদের উদ্দেশ্যে এক হয়ে থাকার বার্তা দেন।

এদিন যোগী আদিত্যনাথ বলেন, “নিজেদের যাঁরা সেকুলারিজমের ঠিকাদার মনে করেন, তাঁদের কোনও মোমবাতি মিছিল দেখা যায় না বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে। আসলে তাঁদের মধ্যে শক্তি রয়েছে হিন্দু সমাজকে ভাঙার এবং সনাতন ধর্মকে দুর্বল করার। কিন্তু তাঁদের আওয়াজ তোলার সাহস নেই অন্যায়ের বিরুদ্ধে।” এরপর তাঁর হুঁশিয়ারি, “ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে এই বিভাজন ও তুষ্টিকরণের রাজনীতি। যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তা একটা বড় সতর্কবার্তা ভারতের জন্য।”

পবিত্র ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে তিনি বলেন, “আমাদের অস্তিত্বকে বিপদে ফেলবে জাতপাত বা ধর্মের ভিত্তিতে বিভাজন। এরা যখন ক্ষমতায় থাকে, তখন কিছুই ভাবতে পারে না পরিবারের বাইরে। গোটা বিশ্বে সনাতন ধর্মের জয়গান ছড়িয়ে পড়েছে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রামমন্দিরের নির্মাণের দ্বারা। এভাবেই সমাজকে ৭২৬ বছর আগে এক করেছিলেন জগৎগুরু রামানন্দাচার্যও। তিনি এক সূত্রে বেঁধেছিলেন কবীর দাস থেকে শুরু করে রবিদাসের মতো সন্তদের।” যোগী আদিত্যনাথ সকলকে স্পষ্ট করে দেন যে হিন্দু সমাজ এক হয়ে থাকলেই সুরক্ষিত থাকবে, নাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে।

]]>
http://ebanglarmukh.com/politics/yogi-adityanath-slams-oppositions-on-bangladesh-violence/feed/ 0 2882
মমতা বনাম ইডি ঘটনা নিয়ে অবস্থান জানালো বাম-কংগ্রেস http://ebanglarmukh.com/politics/left-congress-speaks-about-mamata-vs-ed-episode/ http://ebanglarmukh.com/politics/left-congress-speaks-about-mamata-vs-ed-episode/#respond Thu, 08 Jan 2026 17:43:08 +0000 https://ebanglarmukh.com/?p=2878 দেবজিৎ মুখার্জি, কলকাতা: বৃহস্পতিবার বঙ্গ রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার ঘটনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছেন এবং প্রতীকের বাড়ি ও অফিস, দুই জায়গা থেকেই ফাইল ও একাধিক নথি নিয়ে বেরিয়েছেন। ঘটনাকে ঘিরে এই মুহূর্তে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটি একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। 

আজকের এই ঘটনাটি নিয়ে মুখ খুলেছে বাংলার অন্য দুই দল বাম-কংগ্রেসও। একদিকে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি বাইনারি পলিটিক্সের দাবি করছেন, তখন অন্যদিকে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ইডির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেন গ্রেফতার করা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এছাড়া নিজের অবস্থান জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও। তিনি প্রশ্ন তোলেন গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে।

শুভঙ্কর সরকারের বক্তব্য, “মুখ্যমন্ত্রী যখন ফাইল নিয়ে বেরচ্ছিলেন, তখন কেন ওনাকে আটকানো হল না? এটাও কি বাইনারি পলিটিক্স তার মানে?” সুজন চক্রবর্তীর প্রশ্ন, “কেন মুখ্যমন্ত্রীকে আটকানো হলো না ইডির তরফ থেকে?” মহাম্মদ সেলিমের বক্তব্য, “বেআইনি কাজ করেছেন মুখ্যমন্ত্রী সরকারি কাজে বাধা দিয়ে। ওনাকে সাথ দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার, বিধাননগরের পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের ডিজিপি। সকলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।” পাশাপাশি ইডিকে একহাত নিয়ে তিনি বলেন, “আজকের রেড জানিয়ে করেছে ইডি। এমনটা কখনো হয় না। নিজেদের বড় অংশের কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছিল আইপ্যাক। যারা পরিচালনা করছে ইডি-সিবিআইকে, তারা চায় না যে সামনে আসুক সঠিক তথ্য। তারা চায় শুধু নাটক হোক।”

যেভাবে এই ঘটনাটি নিয়ে তোলপাড় চলছে গোটা রাজ্যে, তাতে দেখার যে আগামীদিনে কি হয়। জল আদালত পর্যন্ত গড়িয়েছে, তাই দেখার যে রায় কার পক্ষে যায় এবং এরপর কি হয়।

]]>
http://ebanglarmukh.com/politics/left-congress-speaks-about-mamata-vs-ed-episode/feed/ 0 2878
ইডিকে ঘিরে বিক্ষোভ, আদালতের দ্বারস্থ রাজ্য, পথে নামবেন মমতা http://ebanglarmukh.com/politics/protest-surrounding-ed-officials-state-in-court-mamata-to-hit-the-streets/ http://ebanglarmukh.com/politics/protest-surrounding-ed-officials-state-in-court-mamata-to-hit-the-streets/#respond Thu, 08 Jan 2026 16:30:49 +0000 https://ebanglarmukh.com/?p=2873 দেবজিৎ মুখার্জি, কলকাতা: এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে আইপ্যাকের দপ্তর ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার ঘটনা। তার উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার আরও চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছে। জল গড়িয়েছে আদালত পর্যন্তও। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং মামলা দায়েরের অনুমতি পর্যন্ত পেয়েছে। অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো বৃহস্পতিবার প্রতিটি ব্লকে ও ওয়ার্ডে প্রতিবাদের আদেশ দিয়েছেন। এক কথায় বলতে গেলে, পরিস্থিতি উত্তপ্ত রাজ্যের।

এরই মাঝে সল্টলেক সেক্টর ফাইভে অবস্থিত আইপ্যাকের অফিসের বাইরে ঘটে মারাত্মক ঘটনা। দপ্তর থেকে বেরোনোর পরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান শাসকদলের কর্মী ও সমর্থকরা। শুধু বিক্ষোভ দেখানো নয়, স্লোগান পর্যন্ত তোলা হয়। ইডি অধিকারীদের লক্ষ্য করে তোলা হয় ‘জয় বাংলা’ স্লোগান। এখানেই শেষ নয়, তাঁদের ‘বিজেপির দালাল’ ও ‘চোর’ পর্যন্ত বলা হয়। সন্দেশখালি মতো ঘটনা যাতে না হয়, সেই কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আধিকারিকদের গাড়িতে তোলার ব্যবস্থা করা হয়। সেই এলাকার অবস্থা পড়ে স্বাভাবিক হলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত, এখনো সেখানে ভিড় রয়েছে অজস্র মানুষের।

অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পথে নামবেন। শুক্রবার দুপুর দুটো নাগাদ তৃণমূল সুপ্রিমো, দলীয় নেতা ও কর্মীদের নিয়ে, রাস্তায় নামবেন। তিনি প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছেন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে হাজরা মোড় পর্যন্ত। পাশাপাশি, ঘাসফুল শিবিরও ইডির এই তল্লাশি অভিযানকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। জানা গিয়েছে, মামলা দায়েরের অনুমতি মিলেছে এবং শুক্রবার শুনানির সম্ভাবনা রয়েছে। প্রতীক জৈনের পরিবারও আদালতে গিয়েছে এই ব্যাপারে। বলা ভালো, বৃহস্পতিবারের ঘটনা ব্যাপক হইচই ফেলেছে গোটা রাজ্যে। বিস্তারিতভাবে বলতে গেলে বঙ্গ রাজনীতিতে। এবার দেখার যে শেষ পর্যন্ত জল কতদূর গড়ায়। আগামীদিনে কি হয়, সেটাই এখন দেখার।

]]>
http://ebanglarmukh.com/politics/protest-surrounding-ed-officials-state-in-court-mamata-to-hit-the-streets/feed/ 0 2873
মমতা বনাম ইডি ঘিরে উত্তাল বঙ্গ রাজনীতি http://ebanglarmukh.com/politics/chaos-in-bengal-over-mamata-vs-ed-episode/ http://ebanglarmukh.com/politics/chaos-in-bengal-over-mamata-vs-ed-episode/#respond Thu, 08 Jan 2026 12:02:54 +0000 https://ebanglarmukh.com/?p=2870 দেবজিৎ মুখার্জি, কলকাতা: দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। তার আগেই ব্যাপক চাঞ্চল্য বঙ্গ রাজনীতিতে। বৃহস্পতিবার সকালে ইডি হানা কলকাতাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা কয়লা পাচার মামলার তদন্তে হানা দিলেন আইপ্যকের অফিস ও কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। খবর পেয়েই আইপ্যাক কর্ণধারের বাড়ি ও সংস্থার দপ্তরে ছুঁটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং একাধিক নথি ও ফাইল নিয়ে বেরিয়ে আসেন। শুধু তাই নয়, সাংবাদিকদের মুখোমুখি হয়ে একহাত নেন ইডিকে। যদিও অপরপক্ষও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে এবং দ্বারস্থ হয়েছে কলকাতা হাই কোর্টের।

প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দুর্ভাগ্যজনক এই অভিযান। আমার আইটি দপ্তরে অভিযান চালানো হয়েছে। ন্যাস্টি হোম মিনিস্টার ইডি দিয়ে হামলা করেছেন দলের সকল গোপন নথি ও প্রার্থী তালিকা চুরি করতে। কিছু ফাইল ও হার্ড ডিস্ক আমি নিয়ে যাচ্ছি। এগুলি আমার দলে। নিয়ে যাচ্ছি আমি।” এরপরই তোপ দেগে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ষড়যন্ত্র করা হচ্ছে রাজ্যের কোটি কোটি মানুষের নাম বাদ দেওয়ার। ভোটারদের বিনা নথিতে সন্দেহ করা হচ্ছে। রক্ষা করতে পারে না দেশটাকে। খালি ষড়যন্ত্র করে। আইপ্যাক অফিসে হানা আমার দলের গোপন তথ্য জানার জন্য। যদি আমি বিজেপি অফিসে হানা দিই।” আইপ্যাকের অফিসে দাঁড়িয়েও ইডি ও কেন্দ্রকে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো।

দুপুর ১টা ৩৮ মিনিট নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে বলেন, “এই ঘটনায় প্রতিবাদ মিছিল হবে ব্লকে, ওয়ার্ডে। সকলেই মিছিলে যোগ দেবেন এসআইআরের কাজ যাঁরা করছেন, তাঁরা বাদ দিয়ে। মিছিল করা হবে বিজেপির এই আক্রমণ, লুট, ডাকাতির বিরুদ্ধে।” তৃণমূল সুপ্রিমো উত্তেজিত হয়ে বলেন, “ক্ষমতা থাকলে লড়াই করুক সামনাসামনি। যদি ভেবে থাকো যে তোমরা টিকে থাকবে ভোটার নাম বাদ দিয়ে, ডেটা চুরি করে, মানুষের উপর অত্যাচার করে, তাহলে জেনে রাখুন গোটা দেশ অশান্ত হয়ে উঠবে যদি বাংলা অশান্ত হয়।” অন্যদিকে, প্রতীক জৈনের স্ত্রীর তরফ থেকে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করা হয় ইডির বিরুদ্ধে নথি চুরির। ঘাসফুল শিবিরও বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। 

তবে ইডির তরফ থেকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। বিচারপতি শুভ্রা ঘোষ মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বলে খবর। শুনানির সম্ভাবনা রয়েছে শুক্রবার। অন্যদিকে, অবস্থান জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন, “ইডির কাজে আসলে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটা অনৈতিক ও অসাংবিধানিক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ইডির। সেটা না হলে ভুল বার্তা যাবে রাজ্যে। আইপ্যাক কোনও রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, কর্পোরেট সংস্থা। সুতরাং সেখানে তদন্ত চলতেই পারে নিয়ম মেনে।”

]]>
http://ebanglarmukh.com/politics/chaos-in-bengal-over-mamata-vs-ed-episode/feed/ 0 2870