CSK – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 18 Dec 2025 05:42:55 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 পরিশ্রমের পুরস্কার পেলেন সারফারাজ, মাহির দলে পেলেন সুযোগ http://ebanglarmukh.com/sports/sarfaraz-got-opportunity-in-mahis-csk/ http://ebanglarmukh.com/sports/sarfaraz-got-opportunity-in-mahis-csk/#respond Thu, 18 Dec 2025 05:42:52 +0000 https://ebanglarmukh.com/?p=2690 দেবজিৎ মুখার্জি: দীর্ঘদিন ধরেই জাতীয় দলে জায়গা থেকে বঞ্চিত সারফারাজ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। এরপর থেকে তাঁকে আর সাদা জার্সিতে খেলতে দেখা যায়নি। অনেকে তাঁকে প্রথম একাদশে জায়গা না দেওয়া নিয়ে প্রশ্ন পর্যন্ত তুলেছিলেন। শুধু তাই নয়, অনেকে এটাও বলেছিলেন যে তরুণ তারকাকে বসিয়ে রাখা একেবারেই ঠিক নয়। অবশেষে আসন্ন আইপিএলে তিনি জায়গা পেলেন এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংসে। দীর্ঘ দু’বছর পর তিনি কোনও আইপিএল দলে জায়গা পেলেন।

৭৫ লক্ষ টাকায় সারফারাজকে কিনেছে সিএসকে। স্বাভাবিকভাবেই গোটা খান পরিবারে খুশির হাওয়া বইছে এই মুহূর্তে। তরুণ তারকা এই সুখবর ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেন এবং তাতে এক ব্যক্তিকে চরম উল্লাস করতে দেখা যাচ্ছে। চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “অসংখ্য ধন্যবাদ জানাই সিএসকেকে নতুন জীবন দেওয়ার জন্য।” এই পোস্ট ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগেনি এবং সকলেই তাতে কমেন্ট করেন এবং সারফারাজকে অভিনন্দন জানান। অনেকে আবার এমনও লিখেছেন যে আইপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও তাঁকে তাঁর আগুন ফর্ম বজায় রাখতে হবে।

সারফারাজের এই লড়াই বেশ কঠিন ছিল। আইপিএলে বিরাট কোহলির দল আরসিবির হয়ে খেলেছেন তিনি। পরে খেলেছেন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে, কিন্তু তেমন দাগ কাটতে পারেননি। ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে সারফরাজের এবং নেমে তাক লাগিয়ে দেন তিনি। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেন। তবে তারপর থেকে সারফারাজের ব্যাট তেমন কথা বলেনি এবং তিনি বাদ পড়েন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি লাগাতার ভালো পারফর্ম করে চলেছেন এবং অবশেষে সেটির পুরস্কারও পান তিনি সিএসকে দলে সুযোগ পাওয়া রূপে। এবার দেখার বিষয় যে তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে নিজের জায়গা মজবুত করতে পারেন কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/sarfaraz-got-opportunity-in-mahis-csk/feed/ 0 2690
ধোনি রেগে গেলে কেমন? জানালেন মোহিত  http://ebanglarmukh.com/sports/hows-dhoni-if-he-gets-angry-says-mohit/ http://ebanglarmukh.com/sports/hows-dhoni-if-he-gets-angry-says-mohit/#respond Wed, 03 Sep 2025 03:57:54 +0000 https://ebanglarmukh.com/?p=2089 দেবজিৎ মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় নাম ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশের ক্রিকেটপ্রেমীদের তিনি অজস্র ভালো মুহূর্ত উপহার দিয়েছেন। বলা ভালো, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখের হাসির কারণ তিনি। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয় হোক কি ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়, আজও তা লেগে রয়েছে সকল ক্রিকেটপ্রেমীর চোখে। বলতে গেলে, এখনো ভারতের বিশ্বকাপ জয় নিয়ে কথা হলে ওঠে মাহির কথা।

২২ গজে বরাবরই ঠান্ডা মাথায় দেখা গিয়েছে মাহিকে। কিন্তু তিনিও যে রেগে যেতে পারেন, এবার সেই বিষয়ে সম্প্রতি মুখ খুললেন মোহিত শর্মা। কি বক্তব্য তাঁর? মোহিতের বক্তব্য, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০তে কেকেআরের বিরুদ্ধে মেজাজ হারিয়ে মাহি তাঁকে গালিগালাজ করেছিলেন। যদিও এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে ধোনি অত্যন্ত ঠান্ডা মাথার, কিন্তু রেগে গেলে একটু ভয়ের ব্যাপার।

মোহিত শর্মা বলেন, “ঈশ্বর পান্ডেকে বল করতে ডেকেছিলেন মাহি ভাই। কিন্তু আমার মনে হয়েছিল যেন আমাকে ডাকা হচ্ছে। রান আপে গিয়ে দৌড় শুরু করতেই উনি চেঁচিয়ে বলেন যে আমাকে ডাকা হয়নি। ঈশ্বর পান্ডে বল করুক উনি চেয়েছিলেন। কিন্তু আম্পায়ার তখন বাধা দেন এবং জানান যে যেহেতু আমার রান আপ শুরু হয়ে গিয়েছে, তাই বল আমাকেই করতে হবে। তাতেই প্রচন্ড মেজাজ হারান মাহি ভাই।”

মোহিত শর্মা আরো বলেন, “মাহি ভাই খুব রেগে গিয়েছিলেন। আমাকে সকলের সামনেই গালিগালাজ শুরু করেন। ইউসুফ পাঠানকে প্রথম বলেই আউট করেছিলাম। সবাই যখন উচ্ছ্বাস করছিল, তখনও আমাকে গালিগালাজ করছিলেন মাহি ভাই। যদিও একটা হাসি ছিল মুখে। তবে উনি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। উনি রেগে যেতে পারেন, এটা কঠিন বিশ্বাস করা। তুমি রেগে গেলে একটু ভয়েরই ব্যাপার।”

]]>
http://ebanglarmukh.com/sports/hows-dhoni-if-he-gets-angry-says-mohit/feed/ 0 2089
“এবি ডিভিলিয়ার্স আমাকে সাহায্য করেছেন” তুলনা প্রসঙ্গে জানান ডেওয়াল্ড ব্রেভিস http://ebanglarmukh.com/sports/abd-helped-me-brewis-talks-about-comparison-with-de-villiers/ http://ebanglarmukh.com/sports/abd-helped-me-brewis-talks-about-comparison-with-de-villiers/#respond Mon, 26 May 2025 08:25:42 +0000 https://ebanglarmukh.com/?p=1032 দেবজিৎ মুখার্জি: “উনি আমাকে উন্নতি করতে সাহায্য করেছেন”! পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কার প্রসঙ্গে এমনটা জানালেন চেন্নাই সুপার কিংসের তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিস? দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সকে নিয়ে এমন মন্তব্য করলেন তরুণ প্রোটিয়া ক্রিকেটার। তিনি জানালেন যে এবি তাঁকে তাঁর উন্নতি করতে সাহায্য করেছেন, তবে ব্রেভিস নিজের পরিচিতি নিজে তৈরি করতে চান। এখানেই শেষ নয়, এই প্রসঙ্গে আরো একটি মন্তব্য করেন তিনি। ব্রেভিসের বক্তব্য, ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করায় তিনি সম্মানিত বোধ করছেন। 

রবিবার, ২৫শে মে, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হোম টিম গুজরাট টাইটানসের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে একেবারে রানের পাহাড় গড়ে তারা। শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ব্যাটিং বিভাগ এবং এর জেরে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৩০। জবাবে রান তাড়া করতে নেমে ১৪৭ রানে শেষ হয়ে যায় গুজরাটের ইনিংস। বলতে গেলে, এদিন শুভমান গিল ও তাঁর বাহিনী রীতিমতো মাথানত করতে বাধ্য হয়েছেন সিএসকের বোলারদের সামনে। বেশ হিমশিম খেয়েছে তারা রান করতে।

তবে এদিনের ম্যাচে দলের জয়ের থেকে সিএসকের সমর্থকদের দৃষ্টি বেশি আকর্ষণ করে দক্ষিণ আফ্রিকার তরুণ ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসের মারকুটে ইনিংস। মাত্র ২৩ বল খেলে তিনি করেন মোটু ৫৭ রান, যার মধ্যে রয়েছে চারটি চার এবং পাঁচটি ছয়। অর্থাৎ ৪৬ রান আসে চার-ছয় থেকেই। এমন দুর্দান্ত ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকেরা। বলতে গেলে, সকলেই এই মুহূর্তে ব্রেভিসের প্রশংসায় পঞ্চমুখ। অনেকে মনে করছেন যে আগামীদিনে তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবেন। 

এখানেই শেষ নয়, বহু ক্রিকেটপ্রেমী আছেন যাঁরা রীতিমতো এবি ডিভিলিয়ার্সের সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসের তুলনা করছেন। যেহেতু তিনি এমন একটি অসাধারণ ইনিংস খেলেছেন এবং দলের জয়ে বড় অবদান রেখেছেন, সেই কারণে তাঁকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রেভিসকে প্রশ্ন করা হয় ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনার বিষয়। সেই প্রশ্নের উত্তরে তরুণ প্রোটিয়া তারকা বলেন, “এটা বরাবরই একটা প্রিভিলেজ কারণ উনি আমায় সাহায্য করেছেন খেলার উন্নতি করার ক্ষেত্রে। তবে আমি আমার নিজের একটা পরিচিতি তৈরি করতে চাই। ওনার সঙ্গে আমার তুলনায় আমি সম্মানিত বোধ করছি।”

]]>
http://ebanglarmukh.com/sports/abd-helped-me-brewis-talks-about-comparison-with-de-villiers/feed/ 0 1032
মাহির পায়ে হাত দিয়ে প্রণাম বৈভবের! ভালো লেগেছে নেট দুনিয়ার http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/ http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/#respond Wed, 21 May 2025 08:21:43 +0000 https://ebanglarmukh.com/?p=966 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটপ্রেমীদের মন ছুয়ে নিলেন রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী তরুণ তারকা বৈভব সূর্যবংশী। নিয়মরক্ষার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর যখন দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন বৈভব মাহির সঙ্গে হাত মেলানোর পরিবর্তে পায়ে ছুঁয়ে প্রণাম করলেন। তার পরিবর্তে মুচকি হাসি দিলেন মাহি। এই দৃশ্যটি চোখের নিমেষের ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং এরপরই শুরু হয় নেটিজেনদের কমেন্টের বন্যা।

চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। মঙ্গলবার, ২০শে মে, দুই দল একে অপরের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে চেন্নাই। জবাবে রান তাড়া করতে নেমে চারটি উইকেট হারিয়ে, প্রায় তিন ওভার বাকি থাকতে, প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ৬ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন সঞ্জু স্যামসন ও তাঁর বাহিনী।

এই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার আকাশ মাধোয়াল পেলেও এদিনও সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হন বৈভব সূর্যবংশী। স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে ডাগ-আউটে বসে থাকা রাজস্থানের ক্রিকেটাররা আশা করেছিলেন যে প্রতিবারের মতো এবারও প্রথম বল থেকেই চালিয়ে খেলবেন বিহারের এই তরুণ তারকা। কিন্তু সম্পূর্ণ তার উল্টোটা দেখা যায়। কয়েকটি বল খেলে সেট হয়ে নিয়ে এক আলাদা ইনিংস উপহার দেন বৈভব। ৩৩ বলে ৫৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে এমন সাজানো-গোছানো ইনিংস মন জয় করেছে সকলের।

তবে যেই দৃশ্যটি সকল ক্রিকেটপ্রেমীর মন ছুয়ে নিয়েছে, তা ঘটে ম্যাচের পর। ম্যাচ শেষ হতেই দুই দলে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন। কিন্তু বৈভব সূর্যবংশী মাহির সঙ্গে হ্যান্ডশেক করেননি। বরং তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। ধোনিও বেশ খুশি হন এমন আচরণ দেখে। মুচকি হাসি হেসে মাহি বৈভবের আরেকটি হাত ধরেন। এমন একটি সুন্দর দৃশ্য ভাইরাল হতে বেশি সময় নেয়নি। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই নামে ক্রিকেটপ্রেমীদের কমেন্টের ঢল। একাংশের বক্তব্য, বৈভব আগামীদিনে বড় ক্রিকেটার হবে। আবার অনেকে এটাও দাবি করেন যে এখনও অনেক শেখা বাকি আছে বিহারের এই তরুণ তারকার। কেউকেউ আবার লেখেন যে মাহির গাইডেন্স পেলে অনেক দূরে যাবেন বৈভব। তবে সবমিলিয়ে, এই দৃশ্য এখন ঘোরাফেরা করছে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

]]>
http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/feed/ 0 966
চেন্নাইয়ের বিরুদ্ধে বৈভবের পরিণত ইনিংসে খুশি রাজস্থান http://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/ http://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/#respond Wed, 21 May 2025 04:48:32 +0000 https://ebanglarmukh.com/?p=953 দেবজিৎ মুখার্জি: ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ তাঁর দল রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। ম্যাচ শেষে তাঁর ধৈর্যশীল ও বুদ্ধিদীপ্ত ইনিংসের প্রশংসা করলেন দলের দুই তারকা ব্যাটার সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়েসওয়াল। দুজনেই দাবি করেন যে বিহারের এই তরুণ তারকা বয়স অনুযায়ী পরিণত ইনিংস খেলেছেন। বিশেষ করে দলের অধিনায়ক সঞ্জু স্যামসন স্পষ্ট জানান যে যেভাবে মাঝের ওভারগুলিতে বৈভব গেম অ্যাওয়ারনেস দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য।

চলতি আইপিএলে, ব্যাট হাতে হোক কি বল হাতে, দুই বিভাগ থেকেই এসেছে একাধিক দুর্দান্ত পারফরম্যান্স। তবে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা, সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছেন রাজস্থান রয়েলসের ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সর বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে তিনি রাতারাতি হয়ে ওঠেন সকলের নয়নের মনি। এখানেই শেষ নয়, সেই ম্যাচে বৈভবের ব্যাট থেকে সেঞ্চুরি আসার পর হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ান রাহুল দ্রাবিড়। অনেকে এখন মনে করেন যে দ্রুতই তিনি জাতীয় দলে ডাক পেতে পারেন।

এরপরে পাঞ্জাবের বিরুদ্ধে ১৫ বলে ৪০ রানের একটি মারকুটে ইনিংস খেলেছেন বৈভব। তবে দলকে ফিনিশ লাইন পার করাতে পারেননি। কিন্তু গতকাল যেভাবে ঠান্ডা মাথায় বৈভব চেন্নাইয়ের বোলারদের মোকাবিলা করে দলকে ম্যাচ জিতিয়েছেন, তা আনন্দ দিয়েছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলকেই। ৩৩ বলে তিনি করেন ৫৭। যদিও ম্যাচের সেরা হননি তিনি। সেই পুরস্কার পান আকাশ মাধোয়াল নিজের দুর্দান্ত বোলিংয়ের জন্য। তবে তা সত্ত্বেও চারিদিকে জয়জয়কার চলছে বৈভবের। 

ম্যাচ শেষে এবার এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানান রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং আরেক তারকা ব্যাটার যশস্বী জয়েসওয়াল। আরআর অধিনায়ক বলেন, “ওকে নিয়ে বলার মতো কোন ভাষা নেই আমার কাছে। আজকের ম্যাচে মাঝের ওভারগুলিতে, ও খুব বুদ্ধি দিয়ে খেলছিল। এটা একটা অসাধারণ কম্বিনেশন, সেই প্রতিভা ও গেম অ্যাওয়ারনেস।” অন্যদিকে যশস্বী জয়েসওয়াল বলেন, “আজ বৈভব সত্যিই খুব দারুণ খেলেছে। ছয় ওভার পর ও যেভাবে নিজের ইনিংস আগে এগিয়ে নিয়ে গেছে, তা অসাধারণ ছিল।” দুই তারকার বক্তব্য থেকে স্পষ্ট যে রাজস্থান রয়েলসে নিজের জায়গা মজবুত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী। এবার দেখার বিষয় যে ভবিষ্যতে তিনি কেমন পারফর্ম করেন দলের হয়ে।

]]>
http://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/feed/ 0 953
“পরের বছরের জন্য প্রস্তুতি” জয়ের পর জানালেন মাহি http://ebanglarmukh.com/sports/taking-preparations-for-next-year-says-mahi-after-winning/ http://ebanglarmukh.com/sports/taking-preparations-for-next-year-says-mahi-after-winning/#respond Thu, 08 May 2025 05:11:28 +0000 https://ebanglarmukh.com/?p=789 দেবজিৎ মুখার্জি: “পরের বছরের জন্য উত্তর খুঁজছি” লাগাতার পরাজয়ের পর অবশেষে ম্যাচ জিতে নিজের অবস্থান জানালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখানেই শেষ নয়, মাহি আরো জানান কেকেআরের বিরুদ্ধে গেম প্ল্যান কি ছিল দলের। ক্যাপ্টেন কুলের বক্তব্য, স্পিনাররা যাতে আর উইকেট না পান, সেটা ভালোভাবে সামলেছেন ব্রেভিস। পাশাপাশি, তিনি এটাও জানান যে যখন তিনি শিবম দুবের সঙ্গে ব্যাট করছিলেন, তখন কি পরিকল্পনা ছিল।

বুধবার, ৭ই মে, কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন সিএসকে। যদিও হলুদ বাহিনী আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে, তাই তাদের লক্ষ্য ছিল বাকি ম্যাচগুলি জিতে ভালোভাবে আইপিএল শেষ করা। প্রথমে ব্যাট করে ১৭৯ রান করে কেকেআর ছয় উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভারে। জবাবে রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটাও ভালো হয়নি একেবারে। অর্ধেক রাস্তা পৌঁছানোর আগেই অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। অবশেষে দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে একটি পার্টনারশিপ গড়েন শিবম দুবে এবং দলকে ফিরিয়ে আনে ম্যাচে। যদিও এরপরে উইকেট পড়তে থাকে এবং অবশেষে অংশুল কাম্বোজকে নিয়ে ফিনিশ লাইন পার করান মাহি। নিজের দুর্দান্ত বোলিংয়ের ফলে ম্যাচের সেরা হন আফগানিস্তানের নুর আহমেদ।

তবে দীর্ঘদিন পর জয় পেয়ে অবশেষে মুখের হাসি চওড়া হয়েছে চেন্নাই অধিনায়ক ধোনির। ম্যাচ শেষে তিনি বলেন, “উইনিং সাইডে থাকতে পেরে খুশি। বেশকিছু জিনিস আমাদের পক্ষে যায়নি। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল বাস্তববাদী হওয়া এবং খুঁজে দেখা কোথায় ভুলটা হচ্ছে। আমাদের দলে ২৫জন ক্রিকেটার আছে যারা সেই স্লটটা ভরতে পারবে এবং আমি সেটার উপরেই ফোকাস করছিলাম। আমরা পরের বছরের জন্য উত্তর খুঁজছি যে কোন ব্যাটার বা বোলারকে ব্যাট বা বল করানো যাবে পরিস্থিতি অনুযায়ী। এরা সেই ক্রিকেটার যাদের আপনি নেটে বা প্র্যাক্টিস ম্যাচে দেখতে পাবেন। একবার সুযোগ দিয়েই দেখা যাকনা কেমন পারফর্ম করে। আপনাকে ক্রিকেটের দৃষ্টিকোণ বা টেকনিক দেখতে হবেনা। দেখার বিষয় ওদের মানসিক শক্তি এবং ম্যাচ সচেতনতা। যদি সেটা ওরা পারে, তাহলে ভালো পারফর্ম করবে।”

এরপরই গেম প্ল্যান ও শিবম দুবের সঙ্গে পার্টনারশিপ নিয়ে মুখ খুললেন মাহি। তিনি বলেন, “ওদের স্পিনারদের গেম থেকে বাইরে রাখা দরকার ছিল। ব্রেভিসকে ধন্যবাদ জানাতে চাই ও সুনীল ও বরুণকে উইকেট দেয়নি বলে। আমি বলি ম্যাচটা একটু শেষ পর্যন্ত নিয়ে যেতে, আমি শেষ ব্যাটার এটা না ভুলে। ও মেপে শট খেলেছে। দুটি ছয় মেরেছে এবং রেট নামিয়ে দিয়েছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/taking-preparations-for-next-year-says-mahi-after-winning/feed/ 0 789
“ওর মধ্যে সেই সবকিছু রয়েছে” আয়ুষের প্রশংসায় পঞ্চমুখ ফ্লেমিং http://ebanglarmukh.com/sports/he-has-all-the-qualities-stephen-fleming-impressed-with-ayush-mhatre/ http://ebanglarmukh.com/sports/he-has-all-the-qualities-stephen-fleming-impressed-with-ayush-mhatre/#respond Sun, 04 May 2025 12:24:34 +0000 https://ebanglarmukh.com/?p=726 দেবজিৎ মুখার্জি: সময়টা একেবারেই ভালো যাচ্ছেনা চেন্নাই সুপার কিংসের। লাগাতার ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে তাদের। এমনকি ধোনি অধিনায়কত্বের দায়িত্ব নেওয়া সত্বেও পরিস্থিতি পাল্টায়নি। দলের অবস্থা সেই একই রয়ে গেছে। পরাজয়ের পর পরাজয়ের জেরে ছিটকে গেছে তারা টুর্নামেন্ট থেকে। এই মুহূর্তে দলের প্রধান লক্ষ্য মানরক্ষার ম্যাচগুলি জয় দিয়ে শেষ করা। কিন্তু তাতেও সাফল্যের মুখ দেখতে পাচ্ছেনা তারা। ফের তারা পরাজিত হলো আরসিবির কাছে। জয়ের দোরগোড়ায় এসেও ম্যাচ নিজেদের নামে করতে পারলোনা তারা। মাত্র ২ রানে জয় পান বিরাট কোহলিরা। 

তবে এই ব্যর্থতার মাঝেও সিএসকের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছেন ১৭ বছর বয়সী আয়ুষ মাত্রে। রজত পতিদারদের বিরুদ্ধে তিনি খেলেন একটি দুর্দান্ত ইনিংস। অল্পের জন্য বঞ্চিত হন সেঞ্চুরি থেকে। ৪৮ বল খেলে তিনি করেন ৯৪, রান যার মধ্যে ছিল ৯টি চার এবং ৫টি ছয়। লুঙ্গি এনগিডির বলে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। এরপরই রানের গতি থেমে যায় চেন্নাইয়ের এবং শেষ মুহূর্তে বাজিমাত করে আরসিবি। তবে আয়ুশের এই আগ্রাসী ইনিংস মন জয় করেছে প্রাক্তন ক্রিকেট তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলকেই।

এবার আয়ুষকে নিয়ে নিজের অবস্থান জানালেন সিএসকে হেড কোচ স্টিফেন ফ্লেমিং। তরুণ ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন কিউই তারকা। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে ফ্লেমিং দাবি করেন যে আয়ুষের মধ্যে সেই সবকিছু আছে যা বর্তমান প্রজন্মের টি২০ ক্রিকেটারদের মধ্যে পছন্দ করেন সকলে। এখানেই শেষ নয়, তিনি আরো দাবি করেন আয়ুসের মধ্যে ট্রায়ালের পর আইপিএলের মতো বড় মঞ্চে পারফর্ম করার টেমপারমেন্টে তিনি মুগ্ধ।

প্রেস কনফারেন্সে ফ্লেমিং বলেন, “আয়ুষের মধ্যে ট্যালেন্ট রয়েছে। ওর সুইং ও হ্যান্ড-আই কোড়ডিনেশন বেশ ভালো। ও আগ্রাসী। ওর মধ্যে সেই সবকিছু আছে যা বর্তমান প্রজন্মের টি২০ ক্রিকেটারদের মধ্যে পছন্দ করেন সকলে। তবে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ট্রায়ালের পর বড় মঞ্চে পারফর্ম করার আয়ুষের সেই টেম্পারমেন্ট।” সমাজমাধ্যমগুলিতে আয়ুষের এই মারমুখী ইনিংস ছড়িয়ে পড়াতে অনেকেই দাবি করেছেন যে আগামীদিনে ভারতীয় ক্রিকেটের এক বড় নাম হয়ে ওঠার ক্ষমতা রয়েছে তাঁর। আবার অনেকে এটাও দাবি করেছেন যে এখনো অনেককিছু শেখা বাকি রয়েছে। এবার দেখার বিষয় যে মরশুম শেষে আরো কি করে দেখাতে পারেন এই তরুণ ক্রিকেটার।

]]>
http://ebanglarmukh.com/sports/he-has-all-the-qualities-stephen-fleming-impressed-with-ayush-mhatre/feed/ 0 726
“বহুদিন অপেক্ষা করেছিলাম” সুযোগ কাজে লাগালেন রোমারিও http://ebanglarmukh.com/sports/waited-for-long-romario-says-about-his-superb-knock/ http://ebanglarmukh.com/sports/waited-for-long-romario-says-about-his-superb-knock/#respond Sun, 04 May 2025 12:20:41 +0000 https://ebanglarmukh.com/?p=723 দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে জয়ের ধারা ধরে রেখেছে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার তারা পরাজিত করলো চেন্নাই সুপার কিংসকে। যদিও জয়ের পথ একেবারেই সহজ ছিলোনা তাদের কাছে। মাত্র ২ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। এদিন চেন্নাইও আরসিবির দেওয়া বড় টার্গেট তাড়া করতে নেমে আগ্রাসী রূপ ধারণ করে। কিন্তু শেষ পর্যন্ত তারা ফিনিশ লাইন পার করতে পারেনি। গতবারের আইপিএলের মতো এবারও বল হাতে দলকে শেষ ওভারে জয় দিলেন যশ দয়াল। সবমিলিয়ে, এই জয় আরসিবিকে টুর্নামেন্টে টিকিয়ে রাখার পাশাপাশি চিন্তা বাড়িয়েছে অন্যান্য দলগুলির। 

তবে এদিনের ম্যাচে এক অসাধারণ ইনিংস তুলে ধরেছেন আরসিবির ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার রোমারিও শেপার্ড। এক অবিশ্বাস্য ইনিংস উপহার দিয়েছেন তিনি নিজের দল সহ স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের। মাত্র ১৪ বলে তিনি করেছেন ৫৩ রান, যার মধ্যে রয়েছে চারটি চার এবং ছটি ছয়। অর্থাৎ মোট ৫২ রান এসেছে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতেই। তাঁর এই দুর্দান্ত ও মারকুটে ইনিংস বেঙ্গালুরুকে এক বড় রান স্কোরবোর্ডে তুলতে সাহায্য করে। পাশাপাশি, একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় চেন্নাইয়ের পরাজয়ের পেছনে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় তাঁকেই।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোমারিও নিজের ইনিংস প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করেন। ক্যারিবিয়ান তারকা জানান যে দীর্ঘদিন ধরে এই সুযোগটির জন্য তিনি অপেক্ষা করেছিলেন এবং অবশেষে সেটা পেয়েছেন। এখানেই শেষ নয়, রোমারিও এটাও জানান যে কোথা থেকে তিনি শক্তি পেয়েছেন। এর জন্য তিনি তাঁর সতীর্থ টিম ডেভিডকে কৃতিত্ব দেন। পাশাপাশি, শেপার্ড এটাও জানান এই ইনিংসের পেছনে দীনেশ কার্তিকের অবদান। তাঁর এই অসাধারণ ইনিংস মন জয় করেছে বহু ক্রিকেটপ্রেমীর। পাশাপাশি, এক বড় আলোচনার বিষয় হয়ে গেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে।

রোমারিও বলেন, “এই সুযোগটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এবং অবশেষে আমি আজ সেটা পাই। দলকে একটা ভাল ফিনিশ দিতে চেয়েছিলাম। টিমি আমাকে বলে নিজের শেপ ধরে রাখতে এবং সেখান থেকে সুইং করতে। প্রথম কয়েকটি ম্যাচে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ব্যর্থ হই। এরপর দিকে আমাদের কয়েকটি টাস্ক দেন এবং ওটাই আজ কাজে আসে। আমি বড় রান করার লক্ষ্যে নামিনি। আমি বল বাই বল প্রকাশ করছিলাম এবং চার ও ছয় মারার চেষ্টা করেছিলাম। যখন আমি ক্রিজে আসি তখন টিমি আমাকে বলে রিলাক্স করতে এবং চেষ্টা করতে আর সেটাই আমি করি।”

]]>
http://ebanglarmukh.com/sports/waited-for-long-romario-says-about-his-superb-knock/feed/ 0 723
“দলের জন্যই করছে” খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে মাহির পাশে সানি http://ebanglarmukh.com/sports/such-a-decision-for-team-sunny-supports-mahi/ http://ebanglarmukh.com/sports/such-a-decision-for-team-sunny-supports-mahi/#respond Sat, 03 May 2025 14:40:56 +0000 https://ebanglarmukh.com/?p=716 দেবজিৎ মুখার্জি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান যে মাহি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা চেন্নাই সুপার কিংসের ভালোর জন্যই। এখানেই শেষ নয়, সুনীল গাভাস্কার আরো জানান যে ভবিষ্যতে ক্যাপ্টেন কুল যেই সিদ্ধান্তই নিক না কেন, তা সিএসকের কথা ভেবেই নেবেন। কিংবদন্তি ক্রিকেটারের এমন বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং শুরু হয়েছে কমেন্টের বন্যা।

চলতি আইপিএল রীতিমতো একটা দুঃস্বপ্ন শক্তিশালী চেন্নাই সুপার কিংসের জন্য। যেই দল অতীতে বহু ফ্র্যাঞ্চাইজির ঘুম কেড়ে নিয়েছিল, সেই দল এখন রীতিমতো হাবুডুবু খাচ্ছে। বলতে গেলে, অন্যান্য দলগুলি এই বছর একেবারে ছেলেখেলা করেছে তাদের সঙ্গে। লাগাতার পরাজয়ের জেরে তারা ইতিমধ্যেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। এখন মাহি ও তাঁর বাহিনীর প্রধান লক্ষ্য মানরক্ষার ম্যাচগুলি জেতা এবং ভালোভাবে আইপিএল ২০২৫ অভিযান শেষ করা।

এই ব্যর্থতার মাঝে বহু ক্রিকেটপ্রেমী প্রশ্ন উঠিয়েছিলেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসর প্রসঙ্গে। অনেকে যেমন মনে করছেন যে মাহির খেলা চালিয়ে যাওয়া উচিত, আবার অনেকে এটাও মনে করছেন যে তাঁর বয়স হয়েছে এবং এই মরশুম শেষ হওয়ার পরই অবসর ঘোষণা করা উচিত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে। বলতে গেলে, টুর্নামেন্ট জমে ওঠা সত্ত্বেও আলোচনার বিষয় রয়ে গেছেন মাহি ও তাঁর আইপিএল ভবিষ্যৎ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই সংক্রান্ত পোস্ট এখনো চলছে।

এবার মাহির আইপিএল খেলা প্রসঙ্গে ময়দানে নামলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটের সুনীল গাভাস্কার। ‘স্পোর্টস টুডে’এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন। সানি বলেন, “কোন ক্রিকেটার যখন কোন সিদ্ধান্ত নেয়, তা যতটা না নিজের ভালোর জন্য, তার চেয়ে বেশি দলের ভালোর জন্য নেয়। এমএসডি যেই সিদ্ধান্ত নিয়েছে চলতি আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার, তা দলের ভালোর জন্যই। ভবিষ্যতেও ও যে সিদ্ধান্ত নেবে, তা দলের কথা ভেবেই নেবে।” 

কিংবদন্তি ক্রিকেটারের এমন মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এরপরই সকলেই নিজের মতামত পেশ করেন। অনেকে মনে করছেন সানি ঠিক বলেছেন। আবার অনেকে এটাও মনে করছেন যে তাঁর মতামত একেবারেই ভুল। তবে সবমিলিয়ে, প্রাক্তন তারকার এই বক্তব্য জন্ম দিয়েছে মাহি সংক্রান্ত একাধিক প্রশ্নের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ক্যাপ্টেন কুল কি সিদ্ধান্ত নেন। তিনি কি খেলবেন পরবর্তী আইপিএল? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/such-a-decision-for-team-sunny-supports-mahi/feed/ 0 716
শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ প্রাভসিমরান http://ebanglarmukh.com/sports/prabhsimran-singh-praised-shreyas-iyers-captaincy/ http://ebanglarmukh.com/sports/prabhsimran-singh-praised-shreyas-iyers-captaincy/#respond Thu, 01 May 2025 16:34:20 +0000 https://ebanglarmukh.com/?p=696 দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে দাপট ধরে রেখেছে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। এই মুহূর্তে তারা রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ পজিশনে। গতকাল শ্রেয়াস আইয়ার ও তাঁর বাহিনী পরাজিত করেছে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে। ৪ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। সৌজন্যে চাহালের দুর্দান্ত বোলিং এবং শ্রেয়াস আইয়ার ও প্রাভসিমরান সিংয়ের আক্রমণত্বক ব্যাটিং। সবমিলিয়ে, এখন পাঞ্জাব হয়ে উঠেছে বহু দলের কাছে এক পোটেনশিয়াল থ্রেট।

তবে এদিনের ম্যাচের আসল নায়ক শ্রেয়াস আইয়ার হলেও প্রশংসা কুড়িয়েছে প্রাভসিমরান সিংয়ের ব্যাটিংও। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ৫৪, যার মধ্যে রয়েছে পাঁচটি চার এবং তিনটি ছয়। অর্থাৎ মোট ৩৮ রান এসেছে ছয় ও চারে। প্রতিটি ম্যাচের মতো এই ম্যাচেও তিনি শুরুটা বেশ ভালোভাবেই করেন প্রিয়াংশ আরিয়ার সঙ্গে। দুজনেই নেমে দ্রুত রান করা শুরু করেন। অবশেষে নুর আহমেদের বলে তিনি ফিরে যান প্যাভিলিয়নে। তবে যাওয়ার আগে কাজটা সহজ করে দিয়ে যান অন্যান্য ব্যাটারদের জন্য। 

ম্যাচ শেষে স্টার স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রাভসিমরান প্রশংসা করেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নেতৃত্বের। তিনি দাবি করেন যে যখনই দলের কেউ কোনরকম সমস্যায় পড়েন, তখন শ্রেয়াস তাঁদের পরামর্শ দেন। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করেন যে অধিকাংশ ক্ষেত্রেই তাঁর সিদ্ধান্ত দলকে জয় এনে দিয়েছে। এছাড়াও প্রাভসিমরান সাক্ষাৎকারে আরো জানান যে শ্রেয়াস দলের ক্রিকেটারদের ব্যাক করেন এবং মোটিভেট করেন যখন তাঁদের দিন খারাপ যায়।

প্রাভসিমরান সিং বলেন, “শ্রেয়াস আইয়ার একজন অভিজ্ঞ ক্রিকেটার, যিনি অজস্র ডমেস্টিক ট্রফি জিতেছেন গতবারের আইপিএল মিলিয়ে। আইসিসি টুর্নামেন্টগুলিতে আমরা দেখেছি উনি কি করে দেখাতে পারেন। যখনই দলের কোনো ক্রিকেটার সমস্যায় থাকে বা কোন কিছু নিয়ে সন্দেহে থাকে, তখন উনি পরামর্শ দেন এবং অধিকাংশ ক্ষেত্রেই ওনার সিদ্ধান্ত দলকে জয় পাইয়ে দিয়েছে। উনি দলের ক্রিকেটারদের ব্যাক করেন এবং মোটিভেট করেন যখন কারোর দিনটা খারাপ যায়। যখন আপনার অধিনায়ক আপনাকে সমর্থন এবং মোটিভেট করবে, তখন তার পজিটিভ ফলাফলটা আপনি মাঠে দেখতে পাবেন।” এবার দেখার বিষয় যে পরবর্তী ম্যাচগুলিতে প্রাভসিমরান সিং কেমন পারফর্ম করেন। শ্রেয়াস আইয়াররা কি পারবেন প্লে-অফের টিকিট পাকা করতে? তা জানা যাবে আর কিছুদিনের মধ্যে।

]]>
http://ebanglarmukh.com/sports/prabhsimran-singh-praised-shreyas-iyers-captaincy/feed/ 0 696