England Test Series – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Mon, 23 Jun 2025 03:26:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ পান্থ, রেগে ছুঁড়লেন বল http://ebanglarmukh.com/sports/pant-angry-on-umpires-decision-throws-ball/ http://ebanglarmukh.com/sports/pant-angry-on-umpires-decision-throws-ball/#respond Mon, 23 Jun 2025 03:26:55 +0000 https://ebanglarmukh.com/?p=1306 নিউজ ডেস্ক: হাসিখুশি পান্থকে দেখা গেল রাগি মেজাজে। আম্পায়ারের সিদ্ধান্তে রেগে গিয়ে মেজাজ হারান তিনি এবং করে বসেন এমন একটি কান্ড, যার জন্য শাস্তিও পেতে পারেন বলে মনে করা হচ্ছে। যেভাবে আজ তিনি রেগে যান, তা দেখতে অভ্যস্ত নন দেশের ক্রিকেটপ্রেমীরা। এই মুহূর্তটি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও এবং এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে আম্পায়ারদের আম্পায়ারিং নিয়ে। 

হেডিংলি টেস্টের তৃতীয় দিনের খেলা খেলতে নামে ভারত ও ইংল্যান্ড। ম্যাচের বয়স যখন ৬০ ওভার, তখন আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হতে দেখা যায় ঋষভ পান্থকে। বল পাল্টানোর অনুরোধ করেনা তিনি আম্পায়ারকে। কিন্তু আম্পায়ার তা দেখে জানান যে বলের মধ্যে কোন সমস্যাই নেই এবং তা পাল্টানো যাবে না। এরপরই ক্ষুব্ধ উইকেটরক্ষক ব্যাটার বলটি ফেরত নিয়ে যাওয়ার পথে জোরে ছুঁড়ে দেন। যা দেখে চমকে যান আম্পায়ার নিজে। 

এই ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই মুহূর্তে তা ঘোরাঘুরি করছে এবং এরপরই শুরু হয় কমেন্টের বন্যা। অনেকে অনেকরকম কথা বলেন। কেউ বলেন একদম সঠিক কাজ করেছেন তিনি। আবার অনেকে এটাও বলেন যে পান্থের উচিত ছিল মাথা ঠান্ডা রাখা। তবে এর সঙ্গেও উঠেছে আম্পায়ারদের আম্পায়ারিং নিয়ে প্রশ্ন। অনেকে মনে করছেন যে যেই কাজ করেছেন পান্থ, তাতে তাঁর শাস্তি পর্যন্ত হতে পারে। এবার দেখার বিষয় শেষ পর্যন্ত তা হয় কিনা। আর হলেও কিভাবে তা সামাল দেন তিনি।

]]>
http://ebanglarmukh.com/sports/pant-angry-on-umpires-decision-throws-ball/feed/ 0 1306
“নিঃসন্দেহে ও বিশ্বের সেরা বোলার” বুমরাহকে নিয়ে দাবি শাস্ত্রীর http://ebanglarmukh.com/sports/no-doubt-hes-the-best-bowler-in-the-world-ravi-shastri-on-bumrah/ http://ebanglarmukh.com/sports/no-doubt-hes-the-best-bowler-in-the-world-ravi-shastri-on-bumrah/#respond Mon, 23 Jun 2025 03:23:11 +0000 https://ebanglarmukh.com/?p=1303 নিউজ ডেস্ক: “নিঃসন্দেহে ও বিশ্বের সেরা বোলার” টিম ইন্ডিয়ার তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে নিয়ে দাবি করলেন দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি দাবি করলেন যে বুমরাহ এমন একজন বোলার যে যেকোন ফরম্যাটে যেকোন পিচে যেকোনো ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে পারবেন। এখানেই শেষ নয়, প্রাক্তন ক্রিকেটার তাঁকে ম্যালকম মার্শাল ও কপিল দেবের সঙ্গেও তুলনা করেন।

পুরোপুরি চোট সারেনি টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়ার তারকা পেসার জাসপ্রিত বুমরাহের। তা সত্ত্বেও তাঁকে প্লেইং একাদশে জায়গা দেন দলের অধিনায়ক শুভমান গিল। যেটা তাঁর থেকে দরকার ছিল তিনি সেটাই করে দেখান। একাই পাঁচটি উইকেট নেন এবং ইংল্যান্ডকে লিড নেওয়া থেকে আটকে দেন। যদিও ইংল্যান্ডের ইনিংস শেষ হওয়ার পর মাত্র ৬ রানে এগিয়ে ছিল দল। এই ফাইফার নেওয়ার সঙ্গে তিনি গড়ে ফেলেন একটি রেকর্ড। তিনি প্রথম ভারতীয় বোলার হন যিনি ইংল্যান্ডের মাটিতে তিনবার ফাইফার নিয়েছেন।

তবে বুমরাহের বোলিংয়ে মুগ্ধ দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন, “এটা নিয়ে কোন সন্দেহ নেই যে এই মুহূর্তে ও বিশ্বের সেরা বোলার। আমি কপিল দেবের সঙ্গে খেলেছি কিন্তু বুমরাহ আলাদা। ও যেকোন ফরম্যাটে যেকোন পিচে যেকোনো ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিতে পারবে। মার্শাল হচ্ছে সেরা যখন ব্যটারদের পড়ার কথা ওঠে। বুমরাহও কোন অংশে কম নয়। নতুন বলে সুইং করিয়ে ও আরো মারাত্মক হয়ে গেছে। সেটা বহু ব্যাটসম্যানের কাছে নাইটমেয়ার।” এবার দেখার দ্বিতীয় ইনিংসে কেমন পারফর্ম করে বুমরাহ।

]]>
http://ebanglarmukh.com/sports/no-doubt-hes-the-best-bowler-in-the-world-ravi-shastri-on-bumrah/feed/ 0 1303
কালো মোজা ব্যবহার করায় শাস্তির মুখে পড়তে পারেন গিল http://ebanglarmukh.com/sports/gill-might-get-punished-for-using-black-socks/ http://ebanglarmukh.com/sports/gill-might-get-punished-for-using-black-socks/#respond Sun, 22 Jun 2025 01:08:15 +0000 https://ebanglarmukh.com/?p=1296 নিউজ ডেস্ক: এক দুর্দান্ত ইনিংস খেলা সত্ত্বেও শাস্তির মুখে পড়তে পারেন টিম ইন্ডিয়ার নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। কি কারনে তিনি পেতে পারেন শাস্তি? তিনি ভঙ্গ করেন আইসিসির পোশাকবিধি। সেক্ষেত্রে জরিমানার মুখে পড়তে পারেন তিনি। যদিও এই শাস্তি থেকে মুক্তি পাওয়ার পথ রয়েছে তাঁর কাছে। তাঁকে ম্যাচ রেফারিকে বোঝাতে হবে যে তিনি ইচ্ছাকৃত এই ভুল করেননি।

ভারতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নির্বাচিত হওয়ার পর একেবারে তাক লাগিয়ে দিয়েছেন শুভমান গিল। ব্যাট হাতে তিনি করেন শতরান। ২২৭ বল খেলে তিনি করেন ১৪৭ রান, যার মধ্যে রয়েছে ১৯টি চার এবং একটি ছয়। তাঁর এই ইনিংস দেখে মুগ্ধ হন ক্রিকেটপ্রেমীরা। বলা ভালো, অধিনায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর যেই সন্দেহ গিলকে নিয়ে করা হয়েছিল, তা তিনি ভুল প্রমাণ করে দিলেন। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই এখন মনে করছেন যে অধিনায়কত্বের দায়িত্ব সঠিক ক্রিকেটারকেই দেওয়া হয়েছে।

তবে এমন একটি অসাধারণ ইনিংস খেলা সত্বেও তিনি পড়তে পারেন শাস্তির মুখে। আইসিসির ১৯.৪৫ নম্বর বিধি অনুযায়ী, টেস্টে সাদা, ক্রিম বা হালকা ধূসর রঙের মোজা ছাড়া রঙিন মজা পড়া যাবে না। তবে গিল খেলতে নামেন কালো মোজা পড়ে। এমন পরিস্থিতিতে ২০ শতাংশ ম্যাচ ফি তাঁকে দিতে হতে পারে জরিমানা হিসেবে। যদিও এর থেকে রেহাই পাওয়ার রাস্তা আছে তাঁর কাছে। গিলকে ম্যাচ রেফারিকে বোঝাতে হবে যে তিনি ইচ্ছাকৃত এটা করেননি। এবার দেখার বিষয় গিল বোঝাতে সফল হন কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/gill-might-get-punished-for-using-black-socks/feed/ 0 1296
স্টুপিড হল সুপার্ব, পান্থের প্রশংসায় পঞ্চমুখ সানি http://ebanglarmukh.com/sports/stupid-becomes-superb-sunny-impressed-with-pant/ http://ebanglarmukh.com/sports/stupid-becomes-superb-sunny-impressed-with-pant/#respond Sun, 22 Jun 2025 01:04:30 +0000 https://ebanglarmukh.com/?p=1293 নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে নিয়ে অবস্থান বদলালেন দলের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। মাস কয়েক আগে তিনি পান্থকে বলেছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত শতরানের ইনিংস খেলার পর তা পরিণত হলো ‘সুপার্ব’এ। শুধু সানি একা নন, পান্থের ইনিংসে মুক্ত হয়েছেন দেশের সকল ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও বেশ আনন্দ পেয়েছেন।

হেডিংলি টেস্টে প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৫৯। দ্বিতীয় দিন খেলতে নেমে একেবারে তাক লাগিয়ে দেন দলের সদ্য নির্বাচিত সহ অধিনায়ক ঋষভ পান্থ। গতকাল তিনি অপরাজিত ছিলেন ৬৫ রানে। আজ তিনি হাঁকালেন শতরান। বলা ভালো, রীতিমতো হাবুডুবু খাওয়ালেন ইংল্যান্ডের বোলারদের। ১৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে দল তাঁর থেকে যা চেয়েছিল, তা তিনি করে দেখিয়েছেন। 

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। আজ থেকে কয়েক মাস আগে তিনি পান্থকে তাড়াহুড়ো করে রান করতে গিয়ে আউট হতে দেখে স্টুপিডের তকমা দিয়েছিলেন। তবে দ্বিতীয় দিন তিনি যে ইনিংসটি খেলেন, তা ধারণা পাল্টে দেয় সানির। শতরান করার পর তা বদলে যায় সুপার্বে। সানির এই প্রশংসার খবর জানতে পেরে, বলা বাহুল্য, চমকে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বলা যায়, অনেকেই অনেকরকম কথা বলছেন। এবার দেখার পরবর্তী ইনিংসে তিনি কি করেন।

]]>
http://ebanglarmukh.com/sports/stupid-becomes-superb-sunny-impressed-with-pant/feed/ 0 1293
রোকো ছাড়া জয় পাওয়ার দাবি গিলের http://ebanglarmukh.com/sports/gill-confident-about-victory-without-rohit-virat/ http://ebanglarmukh.com/sports/gill-confident-about-victory-without-rohit-virat/#respond Fri, 20 Jun 2025 03:58:34 +0000 https://ebanglarmukh.com/?p=1275 নিউজ ডেস্ক: হেডিংলি টেস্টের আগে বড় মন্তব্য করে বসলেন ভারতীয় টেস্ট দলের সদ্য নির্বাচিত অধিনায়ক শুভমান গিল। তিনি দাবি করেন যে রোহিত শর্মা ও বিরাট কোহলি ছাড়াই টিম ইন্ডিয়া বধ করবে ইংল্যান্ডকে। যদিও কি কারণে এমনটা বলেছেন, সেটাও জানান তিনি। জিটি অধিনায়কের বক্তব্য, দুই ক্রিকেটারের অভিজ্ঞতা ও পরামর্শকে তি লাগাবেন। পাশাপাশি, গত সিরিজের ফলাফলের প্রসঙ্গও টেনে আনেন এবং জানান যে এবারও তা করে দেখাতে চান। 

আর কিছুক্ষণ পর বেন স্টোকসদের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া। শুভমান গিলের নেতৃত্বে, বলতে গেলে, এক তরুণ ব্রিগেড খেলতে নামবে ছন্দে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও ইংল্যান্ড ভারতকে হালকাভাবে নিচ্ছে না। জয়ের কথা মাথায় রেখে দুই দলে ক্রিকেটাররাই জোরদার অনুশীলন করছেন। বিশেষ করে ভারতীয় ক্রিকেট দলের খেলোয়ারদের রীতিমত কড়া নজরে প্র্যাকটিস করিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। সকলেরই খেলার দিকে তিনি নজর রেখেছেন। বলা ভালো, সবকিছু খতিয়ে দেখছেন। 

তবে সিরিজ শুরুর আগে সাংবাদিক বৈঠকে বসেন গিল। প্রতিবারের মতো এবারও তাঁকে প্রশ্ন করা হয় অবসর নেওয়া দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে। সাংবাদিকরা প্রশ্ন করেন যে দুই তারকা ছাড়া দল ভালো পারফর্ম করতে পারবে কিনা। সেই প্রসঙ্গে নিজের অবস্থান জানান গিল। তিনি স্পষ্ট করে দেন যে দুজন ছাড়াই সিরিজ নিজেদের পকেটে তুলবে টিম ইন্ডিয়া। পাশাপাশি, রোকোকে নিয়ে আরো কিছু কথা তুলে ধরেন। 

গিল বলেন, “দুজনের সঙ্গে কথা হয়েছে। ওরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছে। ইংল্যান্ডে কিরকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, সেই ব্যাপারে জানিয়েছে। ওরা যা পরামর্শ দিয়েছে, তা কাজে লাগাতে চাই আমরা। গতবছর ইংল্যান্ডের বিরুদ্ধে যেই সিরিজ আমরা খেলেছিলাম, সেটা আমার কাছে অন্যতম সেরা সিরিজ। তখনো বহু ক্রিকেটার আমাদের প্রথম একাদশে ছিল না। কিন্তু তা সত্ত্বেও আমরা ৪-১ ফলাফলে সিরিজ জিতি। এর থেকে বোঝা যায় আমাদের দলের ক্রিকেটারদের কতো প্রতিভা রয়েছে। এবারও গতবারের ফল করতে চাই। রোহিত ও বিরাট ছাড়াই আমরা জিতব।” এবার দেখার বিষয় গিল যা বললেন, সেটা তিনি করে দেখাতে পারেন কিনা। কি হবে সিরিজের ফলাফল? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/gill-confident-about-victory-without-rohit-virat/feed/ 0 1275
“ওদের অভাব অনুভব করব” রোকোকে মিস করবেন রাহুল http://ebanglarmukh.com/sports/will-miss-their-absence-rahul-says-about-rohit-and-virat/ http://ebanglarmukh.com/sports/will-miss-their-absence-rahul-says-about-rohit-and-virat/#respond Fri, 20 Jun 2025 03:53:29 +0000 https://ebanglarmukh.com/?p=1272 নিউজ ডেস্ক: “ওদের অভাব অনুভব করব” হেডিংলি টেস্টের আগে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার কেএল রাহুল। তিনি জানান যে এই প্রথমবার তিনি মাঠে নামবেন দুই তারকাকে ছাড়া। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান যে রোকো ছাড়া ড্রেসিংরুমে ঢুকতে অদ্ভুত লাগছে। তবে শেষে তিনি পরিষ্কার করে দেন যে দুজনেরই সিদ্ধান্তকে তিনি সম্মান করেন। 

আর মাত্র কয়েকটা ঘন্টা। তারপরই শুরু হবে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ। মোট পাঁচটি ম্যাচ খেলা হবে। প্রথমটি খেলা হবে হেডিংলিতে। ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে পৌঁছে গেছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। এই মুহূর্তে সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে চলছে ম্যাচকে ঘিরে পোস্ট। বলা ভালো, এখন থেকেই ভবিষ্যদ্বাণী শুরু করে দিয়েছেন দুই দেশের ক্রিক ম্যানিয়াকরা। এক পক্ষের মতে ভারত সিরিজ নিয়ে যাবে। আবার আরেক পক্ষের বক্তব্য, শেষ হাসি ইংল্যান্ডই হাসবে। সবমিলিয়ে, লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বেশ বোঝা যাচ্ছে।

তবে সিরিজ শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটের কেএল রাহুল জানালেন ঠিক কেমন লাগবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ছাড়া। ডিসি তারকা বুঝিয়ে দেন যে তিনি দুজনকেই খুব মিস করবেন। রাহুল যখন প্রথমবার দলে এসেছিলেন তখন বিরাট ও রোহিত দুজনেই নিয়মিত সদস্য ছিলেন। বলতে গেলে, নিজের ক্রিকেট জীবনের এক বড় অংশ তিনি রোহিত-বিরাটের নেতৃত্বেই কাটিয়েছেন। সুতরাং, তাঁর নজরে দুই তারকা ক্রিকেট জগতের সবকিছু।

রোহিত-বিরাট না থাকা প্রসঙ্গে রাহুল বলেন, “গত এক দশক ধরে দুজনেই ভারতীয় ক্রিকেটের স্তম্ভ। সত্যিই অনুভব করব ওদের অভাব। ওদের দুজনকে ছাড়া এই প্রথমবার আমি খেলতে নামব। এখনো পর্যন্ত যেই ৫০টি টেস্ট আমি খেলেছি, প্রত্যেকটিতেই বিরাট ও রোহিত ছিল। তাই অদ্ভুত লাগছে ড্রেসিংরুমে ঢুকতে। কিন্তু সম্মান জানাবো ওদের সিদ্ধান্তকে। দুজনেই দেশকে অনেককিছু দিয়েছে এবং চিরকাল কিংবদন্তি হয়ে থাকবে ভারতীয় ক্রিকেটের। কিন্তু এবার সময় এসেছে আমাদেরও এগিয়ে আসার।” এবার দেখার বিষয়, দুই তারকা ছাড়া কেমন পারফর্ম করে দল। গিল কি পারবেন টেস্টে ভারতের হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনতে? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/will-miss-their-absence-rahul-says-about-rohit-and-virat/feed/ 0 1272
“বিরাটের মতো ভালো নয় রোহিত” হিটম্যানকে খোঁচা বয়কটের http://ebanglarmukh.com/sports/rohit-not-good-as-virat-says-boycott/ http://ebanglarmukh.com/sports/rohit-not-good-as-virat-says-boycott/#respond Fri, 20 Jun 2025 03:48:10 +0000 https://ebanglarmukh.com/?p=1269 নিউজ ডেস্ক: “বিরাটের মতো ভালো নয় রোহিত” ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এমনটাই দাবি করলেন কিংবদন্তি ইংরেজ ক্রিকেটার স্যার জফরি বয়কট। তাঁর মতে রোহিত জানেন যে ইংল্যান্ডে ওপেন করা সহজ ব্যাপার নয় এবং সাফল্য পেতে হলে বিভিন্ন পরীক্ষার মুখোমুখি হতে হবে। এখানেই শেষ নয়, বয়কট আরও জানান যে হিটম্যানের চেয়ে কিং কোহলির না থাকাটা দলের ক্রিকেটাররা বেশি টের পাবেন।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই হেডিংলিতে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে, পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের, প্রথম টেস্ট। দুই দলের ক্রিকেটাররাই এখন অপেক্ষায় রয়েছেন সঠিক সময়ের। নিজেদের সেরাটা তুলে ধরতে প্রস্তুত রয়েছেন সকলেই। পাশাপাশি, টিম কম্বিনেশন নিয়েও মাথা লাগাচ্ছে দুই শিবির। বিরাট কোহলি ও রোহিত শর্মা না থাকায় একটা চাপ থাকবে শুভমান গিলদের মধ্যে। এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের একাংশ। 

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন ইংল্যান্ড ক্রিকেট দলের লেজেন্ডারি ক্রিকেটার স্যার জফরি বয়কট। তিনি দুজনের তুলনা করেন এবং বলেন, “বিরাটের মতো ভালো অ্যাথলিট নয় রোহিত। ও ভালো করেই জানে যে ইংল্যান্ডে ওপেন করা বেশ কঠিন হবে এবং বহু পরীক্ষার মুখোমুখি হতে হবে। দুজনের অবসর নেওয়া টিম ইন্ডিয়াকে ধাক্কা দেবে। তবে রোহিতের চেয়ে বিরাটের না থাকা টের পাবে দল। কারণ তিন ফরম্যাটেই ও সেরা।”

যদিও রোহিত শর্মাকে দুর্দান্ত ব্যাটার বলে মনে করেন ইংরেজ তারকা। বয়কট বলেন, “ও একজন দুর্দান্ত ব্যাটার ছিল। ও দুর্দান্ত স্ট্রোক প্লেয়ার নিজের সেরা সময়ে। কিন্তু সিরিজে ওর অভাব দল বুঝতে পারবে না কারণ টেস্ট রেকর্ড দুর্দান্ত বিরাট কোহলির।” এবার দেখার বিষয় অভিভাবকহীন ভারতীয় ক্রিকেট দল কেমন খেলা তুলে ধরে। শুভমান গিল ও তাঁর বাহিনী কি পারবে ইংল্যান্ডের মাঠে তাদের বধ করতে? কি হবে সিরিজের ফলাফল? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

]]>
http://ebanglarmukh.com/sports/rohit-not-good-as-virat-says-boycott/feed/ 0 1269
সিরিজ শুরুর আগে বড় হুঁশিয়ারি শার্দুলের http://ebanglarmukh.com/sports/shardul-thakurs-big-warning-to-england-before-test-series/ http://ebanglarmukh.com/sports/shardul-thakurs-big-warning-to-england-before-test-series/#respond Thu, 19 Jun 2025 03:38:54 +0000 https://ebanglarmukh.com/?p=1264 নিউজ ডেস্ক: “ওদের চমকে দিতে চাই” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামার আগে এমনটাই দাবি করলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তিনি স্পষ্ট জানান যে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে বুঝাতে চায় যে তারা কি করে দেখাতে পারে। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে বাইরের মাঠে সিরিজ জিততে সর্বদা ভালো লাগে এবং সেটা যদি দল করে দেখাতে পারে, তাহলে দেশের সকল মানুষ খুশি হবে। 

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তারপরই ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজ খেলতে পারবে শুভমান গিল নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। শেষ মুহূর্তে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছেন দুই দলের ক্রিকেটাররা। বিশেষ করে ভারতের কাছে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, গত দুটি টেস্ট সিরিজে বিশ্রীভাবে পরাজিত হয়েছে তারা। সুতরাং এটা একটা সুযোগ ঘুরে দাঁড়ানোর। দ্বিতীয়ত, ক্রিকেটকে চিরকালের জন্য বিদায় জানিয়েছেন দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। সেক্ষেত্রে শুভমান গিলের কাছে নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করে দেখানো একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে।

তবে সিরিজ শুরুর আগে ইংল্যান্ডকে বড় হুঁশিয়ারি দিলেন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর। তিনি বলেন, “ইংল্যান্ড এখন একটা অন্যরকম ক্রিকেট খেলছে। আমরা ওদের চমকে দিতে চাই। আমরা কি করতে পারি, সেটা দেখিয়ে দিতে চাই। বিদেশের মাটিতে সিরিজ জিততে সবসময় ভালো লাগে। সেটা যদি করে দেখাতে পারি তাহলে দেশের মানুষও খুশি হবে।”

তিনি আরো বলেন, “ইংল্যান্ডের যা পরিবেশ, সেখানে খেলাটা বড় একটা চ্যালেঞ্জ। কখনো মেঘ ছেয়ে যায়। আবার কখনো রোদ আসে। ব্যাট করো কি বল করো, প্রত্যেক মুহূর্তে নিজেকে মানিয়ে নিতে হয়। বহু নতুন ক্রিকেটার আমাদের দলে আছে, যারা এই কাজটা করে দেখাতে তৈরি।” এবার দেখার বিষয় যে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে তাদের দেশে হারাতে পারে কিনা। শুভমান গিল ও তাঁর বাহিনী কি পারবে সিরিজ জিততে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে শীঘ্রই।

]]>
http://ebanglarmukh.com/sports/shardul-thakurs-big-warning-to-england-before-test-series/feed/ 0 1264
“আর ক্ষমতা ছিল না” বিরাটকে নিয়ে এমন কেন বললেন পারাস মামব্রে? http://ebanglarmukh.com/sports/had-no-more-strength-why-paras-mhambrey-said-this-about-virat-kohli/ http://ebanglarmukh.com/sports/had-no-more-strength-why-paras-mhambrey-said-this-about-virat-kohli/#respond Thu, 19 Jun 2025 03:29:42 +0000 https://ebanglarmukh.com/?p=1261 নিউজ ডেস্ক: “আর টানার মতো ক্ষমতা ছিল না” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে সদ্য অবসর নেওয়া বিরাট কোহলি প্রসঙ্গে এমনটাই দাবি করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বোলিং কোচ পারাস মামব্রে। তিনি দাবি করেন যে কিং কোহলি বুঝেশুনেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানেই শেষ নয়, তাঁর মতে অনেক সময় সরে দাঁড়ানো বাড়তি অনুপ্রেরণা জোগায়। এক কথায় বলতে গেলে, তিনি বিরাটের টেস্ট ক্রিকেটকে চিরবিদায় জানানোর সিদ্ধান্তকে সমর্থন করেন। 

রাত পোহালেই ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু। এখন থেকেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে শুরু হয়ে গেছে এই সিরিজ নিয়ে পোস্ট করা। ক্রিকেটপ্রেমীদের আগ্রহ একেবারে আকাশ ছুঁয়েছে এই সিরিজকে ঘিরে। কেউ মনে করছেন যে ভারত গত দুটি সিরিজের ব্যর্থতা ভুলিয়ে ঘুরে দাঁড়াবে। আবার অনেকে মনে করছেন যে ইংল্যান্ড ভালো লড়াই দেবে। সবমিলিয়ে, দুই দেশেরই ক্রিকেটপ্রেমীরা আশাবাদী যে এক হাড্ডাহাড্ডি সিরিজ তারা দেখবে। একদিকে গিলের কাছে বড় চ্যালেঞ্জ নিজেকে অধিনায়ক হিসেবে প্রমাণ করা। আবার অন্যদিকে ইংল্যান্ডের কাছে চ্যালেঞ্জ নিজেদের দাপট ধরে রাখা। 

তবে সিরিজ শুরুর আগে সদ্য অবসর নেওয়া বিরাট কোহলি প্রসঙ্গে নিজের মতামত জানালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ পারাস মামব্রে। তিনি মনে করেন, “আরো পাঁচ বছর খেলতে পারত না বিরাট। ওর নিজের একটা লড়াই রয়েছে। ও বুঝতে পেরেছে ওর সরে দাঁড়ানোর সময় এসে গেছে। নিজের অবদান সম্পর্কে জানে বিরাট। আর সেটা বহু ক্ষেত্রে বাড়তি অনুপ্রেরণার কাজ করে। হয়তো সেটা ভেবেই ও সরে দাঁড়িয়েছে। এটা এক ধরনের নিঃস্বার্থ মনোভাব।” একই কথা তিনি মনে করেন রোহিত শর্মার ক্ষেত্রেও।

তিনি আরো বলেন, “একটা সময় আসে যখন এত সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার মত মানসিকতা থাকে না। নিজের সবটা দেওয়ার মতো মেন্টাল কন্ডিশন যদি না থাকে, তাহলে সেটা সরাসরি স্বীকার করে নেওয়া উচিত এবং সে ওক্ষেত্রে মন দেওয়া উচিত অন্যান্য ফরম্যাটগুলিতে। তাতে লাভ হবে দলের।” এবার দেখার বিষয় যে বিরাট কোহলি ও রোহিত শর্মা ছাড়া কেমন পারফর্ম করে ভারতীয় ক্রিকেট দল। তারা কি পারবে ইংল্যান্ডের মাটিতে তাদের পরাজিত করতে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

]]>
http://ebanglarmukh.com/sports/had-no-more-strength-why-paras-mhambrey-said-this-about-virat-kohli/feed/ 0 1261
“কোহলির আগ্রাসন মিস করবে ভারত” টিম ইন্ডিয়ার উদ্দেশ্যে বললেন স্টোকস  http://ebanglarmukh.com/sports/team-india-will-miss-kohlis-aggression-says-ben-stokes/ http://ebanglarmukh.com/sports/team-india-will-miss-kohlis-aggression-says-ben-stokes/#respond Thu, 19 Jun 2025 03:24:05 +0000 https://ebanglarmukh.com/?p=1258 নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগে বড় মন্তব্য করলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। কি বললেন তিনি? তারকা অলরাউন্ডার দাবি করলেন যে বিরাট কোহলির অভাব টের পাবে টিম ইন্ডিয়া। এখানেই শেষ নয়, তিনি এটাও জানান ঠিক কি কারনে বিরাট অন্যান্য ক্রিকেটারদের চেয়ে আলাদা। বলতে গেলে, সিরিজ শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে মাইন্ড গেম খেললেন বেন স্টোকস।

দোরগোড়ায় ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। অপেক্ষা আর মাত্র একটা দিনের। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা এই মুহূর্তে এক আলাদা মাত্রায় পৌঁছে গেছে। সকলেই অপেক্ষায় রয়েছে পিচে বল গড়ানোর। অভিভাবকহীন ভারতীয় দল নামছে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে। তাই গোটা দেশের নজর রয়েছে দলের পারফরমেন্সের উপর। তার উপর ভারতীয় ক্রিকেট দলের বাড়তি চাপ বুমরাহের সব টেস্টে না খেলা। বলতে গেলে, বড় অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়ার তরুণ ব্রিগেড।

তবে তার আগেই রীতিমতো মাইন্ড গেমে নামলেন ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। ম্যাচের আগে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে এক বড় মন্তব্য করে বসলেন তিনি। তারকা অলরাউন্ডার বলেন, “আমি মনে করি যেই লড়াইয়ের মানসিকতা কোহলি রাখে, তা মিস করবে টিম ইন্ডিয়া। ওর মধ্যে যে আগ্রাসন ও খিদে রয়েছে, তা ওকে সকলের থেকে আলাদা করে। ১৮ নম্বর জার্সি তো ও নিজেরই করে নিয়েছিল। এটা ভেবে খুবই খারাপ লাগছে যে আগামী সিরিজে কাউকে আর ওই জার্সিতে দেখতে পাবো না।”

এরপর কোহলি সম্পর্কে স্টোকস আরো বলেন, “আমি ওকে টেক্সট করে জানিয়েছিলাম যে ওর বিরুদ্ধে খেলতে না পারাটা খুবই দুঃখের। কারণ আমরা দুজনেই একে অপরের বিরুদ্ধে খেলতে ভালোবাসি। আমাদের মানসিকতাটাও একই থাকে ম্যাচ চলাকালীন। একেবারে যুদ্ধ হয় মাঠে আমাদের মধ্যে।” এবার দেখার বিষয় যে বিরাট কোহলি ছাড়া কেমন পারফর্ম করে ভারতীয় ক্রিকেট দল। শুভমান গিল কি পারবেন দলকে সিরিজ জেতাতে? কি হবে পরিণতি? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/team-india-will-miss-kohlis-aggression-says-ben-stokes/feed/ 0 1258