Football – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 19 Dec 2025 05:41:07 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 যুবভারতী কাণ্ডে সৌরভের নাম জড়িয়ে আপত্তিকর মন্তব্য, থানায় অভিযোগ মহারাজের http://ebanglarmukh.com/sports/sourav-ganguly-lodges-complaint-in-police-station-against-a-fan-club-head/ http://ebanglarmukh.com/sports/sourav-ganguly-lodges-complaint-in-police-station-against-a-fan-club-head/#respond Fri, 19 Dec 2025 05:40:12 +0000 https://ebanglarmukh.com/?p=2704 দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতী কাণ্ডে উত্তাল গোটা বাংলা। সরকারের তরফ থেকে পদক্ষেপ করা সত্ত্বেও এখনো যেন থামার নাম নেই সমালোচনার। এখনো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট। যেভাবে মেসিকে দেখা থেকে বঞ্চিত হয়েছেন অজস্র দর্শকরা, তার নিন্দা করে যাচ্ছেন সকলে। এই আবহে থানায় অভিযোগ দায়ের করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আপত্তিকর মন্তব্য করায় প্রাক্তন বিসিসিআই সভাপতি পুলিশে অভিযোগ জানান এক ফ্যান ক্লাব কর্তার বিরুদ্ধে।

গত ১৩ ডিসেম্বর লিওনেল মেসির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের থাকার কথা ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। মহারাজ মাঠে পর্যন্ত এসেছিলেন। কিন্তু পরিস্থিতি উগ্র হয়ে যাওয়ায় তিনি স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন। যেভাবে ক্ষুব্ধ দর্শকরা তান্ডব চালিয়েছেন, তাতে তিনি বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। কিন্তু তা সত্বেও আর্জেন্টাইন ফ্যান ক্লাবের প্রধান উত্তম সাহা একের পর এক আপত্তিজনক মন্তব্য করেছেন দাদার বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে উত্তম সাহা বলেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন মেসি সফরের নেপথ্যে। কিন্তু শতদ্রু দত্তকে শিখন্ডি খাড়া করা হয়েছে সামনে মূল উদ্যোক্তা হিসেবে।”

পদক্ষেপ নেন মহারাজ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। তিনি জানিয়েছেন যে ফ্যান ক্লাবের সেই কর্তা যেই মন্তব্য করেছেন তা আপত্তিকর, মানহানিকর এবং মিথ্যা এবং এর জেরে তিনি হারাচ্ছেন সুনাম ও মানসিক শান্তি। অভিযোগ জানানোর পাশাপাশি আইনি নোটিশ পাঠানো হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে উত্তম সাহার বিরুদ্ধে এবং ৫০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। তিনি এও জানিয়েছেন যে অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন সরকারি অতিথি হিসেবে এবং অন্য কোনভাবে তাঁর যোগ নেই এই সফরের সঙ্গে।

সেক্ষেত্রে দেখার বিষয় যে গোটা বিষয়টির জল শেষ পর্যন্ত কতদূর গড়ায়। উত্তম সাহা এর পরিপ্রেক্ষিতে কি বলেন বা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরবর্তী পদক্ষেপ কি হয়, এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে চারিদিকে। তবে গোটা ঘটনার জেরে যে রাজ্যে এক বিশাল অশান্তি তৈরি হয়েছে, তা বলাই বাহুল্য। সুতরাং এবার দেখার যে কিভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/sourav-ganguly-lodges-complaint-in-police-station-against-a-fan-club-head/feed/ 0 2704
যুবভারতী কান্ড নিয়ে ভিডিওবার্তায় বিস্ফোরক বক্তব্য শুভশ্রীর http://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/ http://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/#respond Tue, 16 Dec 2025 05:56:12 +0000 https://ebanglarmukh.com/?p=2673 দেবজিৎ মুখার্জি, কলকাতা: যুবভারতী কান্ড নিয়ে তোলপাড় নেটপাড়া সহ গোটা বাংলা। মেসিকে দেখতে না পেয়ে যেভাবে ক্ষোভ উগড়ে দিয়েছেন দর্শকরা, তা দেখে স্তম্ভিত বাংলা সহ গোটা ভারতবর্ষ। এক কথায় বলতে গেলে, একেবারে তান্ডব নৃত্য চলেছে সেখানে। সমাজমাধ্যমেও ঘটনার চরম নিন্দা করা হয়েছে। শুধু তাই নয়, অনেকে এটাও দাবি করেছেন যে কলকাতা যা করে দেখাতে পারেনি, তা করে দেখানো হয়েছে হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের মতো শহরের তরফ থেকে। বলা ভালো, এই ঘটনার জেরে কলকাতা সহ গোটা বাংলার মুখ বিশ্রীভাবে পুড়েছে। চারিদিকে এখন বইছে নিন্দার বন্যা। 

তবে ঘটনার মাঝে কটাক্ষের শিকার হতে হয় বাংলা ছবির লেডি সুপারস্টার, তথা রাজ চক্রবর্তী জায়া, শুভশ্রীর। মেসির সঙ্গে ছবি তোলার পর তাঁকে নিয়ে শুরু হয় সমালোচনার বন্যা। তাঁকে ট্রোল করার পাশাপাশি মিম পর্যন্ত বানানো হয় তাঁকে নিয়ে। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন টলিউডের অনেকে। শুধু তাই নয়, শুভশ্রীর নিন্দুকদের একহাত নিয়েছেন তাঁর ভক্তরাও। স্বামী রাজ চক্রবর্তী থানায় গিয়ে অভিযোগ পর্যন্ত দায়ের করেছেন। এছাড়া সোশ্যাল মিডিয়ায়ও শুভশ্রীর সমর্থনে বহু পেজ ও নেটিজেন পোস্ট করেছেন। অনেকে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিসের স্ত্রী ও বলিউডের অভিনেত্রী করিনা কাপুর খানের প্রসঙ্গও টেন এনেছেন। যদিও ‘এ বাংলার মুখ’ সেই বিষয়ে নাক গলাবে না। 

এবার এই নিয়ে মুখ খুললেন খোদ শুভশ্রী। একটি ভিডিওবার্তায় তিনি সবটি জানান। তবে যেহেতু ‘এ বাংলার মুখ’ রাজনীতিতে নাক গলাবে না, তাই সেই অংশটিতে আমরা যাব না। তবে পুরো ভিডিওটি দেখতে চাইলে আপনারা শুভশ্রীর ফেসবুক পেজে গিয়ে দেখতে পারেন। ফেসবুক লিংক https://www.facebook.com/share/v/1DE2yprWQT/

শুভশ্রী বলেছেন, “আমি একজন নারী, বাংলা ছবির অভিনেত্রী বলেই কি আক্রমণ করছেন? বলিউডেও তো করিনা কাপুর গিয়েছিলেন। ছবি তুলতে আসেননি শাহরুখ খান? কি দোষ আমার? আমাকে কটাক্ষ করা হচ্ছে কারো প্রাক্তন প্রেমিকা বলে। ২০২৬ আস্তে চলেছে। মহিলা হয়েও এভাবে সম্মোধন করা হচ্ছে মহিলাদের। ঠিক করলেন তো আপনারা?” এরপরই তিনি তাঁর সন্তানদের হুমকি দেওয়ার প্রসঙ্গ টেনে আনেন। শুভশ্রী বলেছেন, “আমি ভাবছিলাম হয়তো আমাকে বলে মন হালকা হচ্ছে। কিন্তু কাল থেকে আক্রমণ করা শুরু হয়েছে আমার বাচ্চাদের। বলা হচ্ছে ওদের মেরে ফেলা হবে। মা হয়ে আমি তো তা মেনে নেব না।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/subhashree-ganguly-opens-up-about-yuvabharati-krirangan-case/feed/ 0 2673
আর্জেন্টাইন সংবাদমাধ্যমে যুবভারতীর ঘটনার নিন্দা http://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/ http://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/#respond Tue, 16 Dec 2025 05:47:26 +0000 https://ebanglarmukh.com/?p=2666 নিউজ ডেস্ক: বর্তমানে যুবভারতী কাণ্ডে উত্তাল গোটা বাংলা। গত শনিবার ফুটবলের GOAT মেসিকে দেখা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার নিন্দা করেছেন ফুটবলপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই। সোশ্যাল মিডিয়ায় এখনো এই নিয়ে চলছে জোড় আলোচনা। বলা ভালো, এখনো কেউ মেনে নিতে পারছেন না যে আর্জেন্টাইন তারকা এমন বিশ্রী অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কলকাতায় এসে। ঘটনা জনসম্মুখে আসতেই শুধু ভারতীয় সংবাদমাধ্যমগুলিই নয়, নিন্দা করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলিও। রবিবারই ব্রিটেনের এক সংবাদমাধ্যম ঘটনাটি নিয়ে লিখেছে, যার জেরে মাথা একেবারে হেট হয়েছে তিলোত্তমার। 

এবার ঘটনার নিন্দা করা হলো আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তরফ থেকেও। ঘটনাটি নিয়ে বিস্তারিতভাবে লেখা হয়েছে ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ। শিরোনামে ‘ক্লারিন’ লিখেছে, ‘মেসিকে নিয়ে বিশৃঙ্খলা ভারতে’। শুধু তাই নয়, প্রতিবেদনে আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ ওঠার কথাটিও তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, “২২ মিনিটে শেষ করতে হয় অনুষ্ঠান চেয়ার ও জলের বোতল ছোড়ার কারণে, যার ফলে সংকট সৃষ্টি হয়। তারপরও দূরে সরিয়ে নিয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশন। স্টেডিয়ামে মেসি ঢুকতেই শুরু হয় বিপত্তি এবং বিতর্ক সৃষ্টি হয়। চড়া দামে টিকিট কেটে সকলে মেসিকে দেখতে এসেছিলেন। কিন্তু কর্মকর্তাদের কারণে বাধা সৃষ্টি হয়। অনুষ্ঠানটি নষ্ট হয়েছে আর্জেন্টাইন তারকার সঙ্গে নেতা-কর্তাদের ছবি তোলার জন্য।”

অন্যদিকে ‘লা নাসিয়েন’ ঘটনাটিকে ‘গুরুতর দাঙ্গা’র তকমা দিয়েছে। নিজেদের প্রতিবেদনে তারা লিখেছে, “লিও মেসির সফর শনিবার তাড়াতাড়ি শেষ করা হয় ভারতের কলকাতার এক স্টেডিয়ামে। স্টেডিয়াম ছেড়ে চলে যান মেসি। দর্শকরা নিন্দা করেছেন যে কেলেঙ্কারি করেছেন অনুষ্ঠানের আয়োজকরা।” স্বাভাবিকভাবেই, এই ঘটনা নিয়ে যেভাবে আন্তর্জাতিক সমাজমাধ্যমগুলিতে লেখালেখি হয়েছে বা হয়ে চলেছে, তাতে যে কলকাতার মুখ পুড়েছে, তা না বললেও চলে। সেক্ষেত্রে এবার দেখার বিষয় যে আগামীদিনে এই গোটা বিষয়টি নিয়ে আর কি হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/argentine-news-media-slams-yuvabharati-krirangan-case/feed/ 0 2666
কলঙ্কিত তিলোত্তমা! মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে তান্ডব দর্শকদের http://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/ http://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/#respond Sun, 14 Dec 2025 04:34:31 +0000 https://ebanglarmukh.com/?p=2657 দেবজিৎ মুখার্জি, কলকাতা: শনিবার, ১৩ ডিসেম্বর, এক বিশৃঙ্খল মুহুর্তের সাক্ষী হলো গোটা তিলোত্তমা। শুক্রবার ভোররাতে কলকাতায় আসেন আর্জেন্টিনার তারকা ফুটবলার, তথা বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় ফুটবলার, লিওনেল মেসি। শনিবার, যুবভারতী ক্রীড়াঙ্গনে তাঁর এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। ব্যাপক সংখ্যার মানুষ এসে ভিড় জমিয়েছিলেন। কিন্তু কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে গোটা স্টেডিয়াম রণক্ষেত্রের চেহারা নেবে। রীতিমতো তান্ডব চলে সেখানে। পরিস্থিতি এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত মাঠ ছেড়ে বেরিয়ে যান আর্জেন্টাইন তারকা। শুধু তাই নয়, অনুষ্ঠানে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু তিনিও শেষমেষ পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন। স্টেডিয়ামে আসেননি বলিউডের বাদশাহ শাহরুখ খানও।

শুধু রাজ্যের নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মেসি ভক্ত সহ বহু ফুটবলপ্রেমী এসে ভিড় জমান কলকাতায়। কিন্তু তাঁদের অভিযোগ, ভিআইপিরা রীতিমতো ঘিরে রেখেছিলেন আর্জেন্টাইন তারকাকে। কম করে নাকি ১০০ জন ছিলেন। এদিন মেসির সঙ্গে ছিলেন আরেক জনপ্রিয় ফুটবলার সুয়ারেজও। বহু টাকার টিকিট কেনা সত্ত্বেও যখন ভক্তরা তাঁদের প্রিয় তারকাকে দেখতে পাননি, তখন ক্ষোভে ফেটে পড়েন। এরপরই তা নেয় উগ্র রূপ। একেবারে তোলপাড় চলে গোটা যুবভারতী ক্রীড়াঙ্গনে। পুলিশকেও বেশ হিমশিম খেতে হয় পরিস্থিতি সামাল দিতে। এরপর দর্শকরা স্টেডিয়ামের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের রাগ প্রকাশ করেন। সকলেরই অভিযোগ, এত টাকা দিয়ে টিকিট কাটা সত্বেও তাঁরা মেসিকে দেখা থেকে বঞ্চিত হন। আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তোলা হয়। সোশ্যাল মিডিয়ায়ও এই নিয়ে সরব হয়েছেন অনেকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যম থেকে ক্ষমা পর্যন্ত চেয়েছেন। তিনিও আয়োজকদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। এখানেই শেষ নয়, একটি তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে। যদিও শেষমেষ গ্রেফতার করা হয়েছে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। সূত্র মারফত জানা গিয়েছে যে তাঁকে গ্রেফতার করা হয়েছে বিমানবন্দর থেকে। সাংবাদিকদের রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার জানিয়েছেন যে শতদ্রু দত্তর তরফ থেকে মুচলেখা দেওয়া হয়েছে যে দর্শকদের ফেরত দেওয়া হবে টিকিটের দাম। পরে এডিজি জাভেদ শামিম জানান এফআইআর দায়ের ও তদন্ত শুরু করার কথা। তবে এতকিছু সত্বেও দিনের শেষে যেই ঘটনার সাক্ষী হয়েছে কলকাতা সহ গোটা ভারতবর্ষ, তাতে অনেকেই মনে করছেন যে শহরের নাম বদনাম হয়েছে।

]]>
http://ebanglarmukh.com/sports/chaos-in-yuvabharati-krirangan-over-fans-unable-to-see-messi/feed/ 0 2657
স্বপ্ন দেখাই যেতে পারে, ভারতের বিশ্বকাপে অংশ নিয়ে দাবি প্রাক্তন জার্মান অধিনায়কের http://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/ http://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/#respond Mon, 17 Nov 2025 11:49:45 +0000 https://ebanglarmukh.com/?p=2343 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ভারতীয় ফুটবল নিয়ে নিজের অবস্থান জানালেন প্রাক্তন বিশ্বকাপজয়ী জার্মান অধিনায়ক লোথার ম্যাথাউস। কী বক্তব্য তাঁর? রবিবার তিনি যেখানে যেখানে গিয়েছেন, সেখানে একই কথা বলেছেন যে ভারতবর্ষে কোটি কোটি মানুষ এবং তাঁদের মধ্যে ৫০ জন ফুটবলের জাতীয় দলের হয়ে উঠে আসবেন এবং দেশকে তুলে নিয়ে যাবেন বিশ্বকাপে। শুধু তাই নয়, বিশ্বকাপে অংশ নেওয়ার স্বপ্ন পর্যন্ত দেখান তিনি এবং দাবি করেন যে সঠিক প্রশিক্ষণ ও শিক্ষক পেলে বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখাই যেতে পারে।

গতমাসে বেঙ্গল সুপার লিগের (বিএসএল) ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন লোথার ম্যাথাউস। তখন তিনি কথা দিয়েছিলেন যে এক মাসের মধ্যেই আসবেন শহরে। সেই কথাও রাখেন প্রাক্তন জার্মান অধিনায়ক। রবিবার সকালে তিনি পা রাখেন কলকাতা বিমানবন্দরে। সঙ্গে ছিলেন বান্ধবী তেরেসা। তাঁদের স্বাগত জানান শ্রাচী স্পোর্টসের কর্তাদের থেকে শুরু করে ইস্টবেঙ্গল সমর্থকরা। দলের সমর্থকদের হাতে ছিল লাল-হলুদ পতাকা। সেই জার্সি গায়েও দেখা যায় লোথার ম্যাথাউসকে। তাঁকে দেখে বেশ খুশি হন উপস্থিত সকল ফুটবলপ্রেমী।

এরপর শহরের একাধিক স্কুলের একাধিক ফুটবল ক্লিনিকে লোথার ম্যাথাউস অংশ নেন। পাশাপাশি, ক্ষুদে ফুটবলারদের অটোগ্রাফও দেন তিনি। ফুটবল ক্লিনিকে ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিশ্বজিৎ ভট্টাচার্য, মেহতাব হুসেন, রহিম নবি, ব্যারেটো, সুলে মুসা, আলভিটো ডি’কুনহা সহ একাধিক প্রাক্তন ফুটবলার। এরপর মধ্যাহ্নভোজ সেরে তিনি যোগ দেন কলকাতা পুলিশের এক অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন কলকাতার সিপি মনোজ বর্মাও। 

তারপর টাউন হলে যোগ দেন আইএফএ’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সেখানে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্তের পাশাপাশি অন্য শীর্ষ কর্তারা। ছিলেন একাধিক প্রাক্তন ফুটবলারও। আইএফএ’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি দাবি করলেন, “আমি জানি ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারত ১৩৬। সময় লাগুক। ঠিক শিক্ষক ও প্রশিক্ষণ পেলে স্বপ্ন দেখা যেতেই পারে বিশ্বকাপে অংশ নেওয়ার।”

]]>
http://ebanglarmukh.com/sports/former-german-captain-on-indias-playing-chances-in-football-world-cup/feed/ 0 2343
মেসিকে নিয়ে কি বললেন দি মারিয়া? http://ebanglarmukh.com/sports/what-di-maria-said-about-messi/ http://ebanglarmukh.com/sports/what-di-maria-said-about-messi/#respond Wed, 10 Sep 2025 04:37:59 +0000 https://ebanglarmukh.com/?p=2167 নিউজ ডেস্ক: কদিন আগেই ভেনেজুয়েলার বিরুদ্ধে আর্জেন্টিনা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে। তাতে বড় জয় পায় গতবারের বিশ্বজয়ী দল। ৩-০ গোলে ম্যাচ জেতে তারা। সেই ম্যাচে দুটি গোল করেন দলের তারকা ফুটবলার লিওনেল মেসি। কিন্তু ম্যাচের আগে তাঁর চোখ থেকে জল উসকে দেয় তাঁর বিশ্বকাপ না খেলা ও অবসর নিয়ে জল্পনা।

এবার এই বিষয়ে মুখ খুললেন মেসির একসময়ের সতীর্থ, তথা আর্জেন্টিনার প্রাক্তন তারকা ফুটবলার, দি মারিয়া। কী বক্তব্য তাঁর? দি মারিয়া মনে করেন যে মেসি বিশ্বকাপ তো খেলবেই, এমনকি তার পরও খেলা চালিয়ে যাবেন। এরপর লিওর প্রশংসা করে তিনি দাবি করেন যে মেসি ইতিহাসের সেরা ফুটবলার এবং তাঁর সঙ্গে খেলতে পারা সৌভাগ্য।

দি মারিয়া বলেন, “মেসির খেলা এখনও শেষ হয়নি। ও বিশ্বকাপ খেলবে। তারপর আরো ম্যাচ খেলবে। আমার মতে, মোটেও ওটা ওর বিদায়ী ম্যাচ ছিল না। সেই জন্যই আমি দেখতে যাইনি। কথা হয়েছে ওর সঙ্গে আমার। খুশি যে ও খেলছে এখনো। ইতিহাসের সেরা ফুটবলার মেসি। সব জিতেছে। আমার সৌভাগ্য ওর সঙ্গে খেলতে পারা।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত মেসি কি করেন।

]]>
http://ebanglarmukh.com/sports/what-di-maria-said-about-messi/feed/ 0 2167
কলকাতা লিগের খেলা কলকাতায় ফেরানো নিয়ে কি অবস্থান অরূপের? http://ebanglarmukh.com/sports/what-is-aroops-standpoint-on-bringing-the-kolkata-league-back-to-kolkata/ http://ebanglarmukh.com/sports/what-is-aroops-standpoint-on-bringing-the-kolkata-league-back-to-kolkata/#respond Fri, 22 Aug 2025 04:01:21 +0000 https://ebanglarmukh.com/?p=1953 দেবজিৎ মুখার্জি, কলকাতা: ফুটবল আর বাঙালি, এটি এক আলাদা ভালোবাসা। এই খেলাটি বাঙ্গালীদের শুধু ভালোবাসাই নয়, বরং আবেগ। বাংলার ফুটবল মানেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল। দুই দলের খেলা হলেই এক আলাদা চেহারা নেয় বাংলা। বলা ভালো, পাড়ায় পাড়ায় চলে টিভি। বাড়িতে বাড়িতে, ৮ থেকে ৮০ সকলকেই দেখা যায়, টিভির পর্দায় চোখ জমাতে। এক কথায় বলতে গেলে, “সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল”, এই কথাটি কতটা সত্য তা বারংবার প্রমাণিত হয়েছে। 

ফুটবলপ্রেমীদের কথা মাথায় রেখে এবার কলকাতা লিগের খেলা কলকাতায় ফেরানো নিয়ে যাবতীয় সব কাজকর্ম শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। কি বলেছেন তিনি? তাঁর সাফ কথা, এই ব্যাপারে কথা বলা হয়েছে এবং চেষ্টা করা হবে যাতে তিন প্রধানের মাঠে হকি না হয়। 

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বক্তব্য, “অবশ্যই ফিরবে। হকি বেঙ্গলের সভাপতির সঙ্গে আমরা ইতিমধ্যেই এই বিষয়ে কথা বলেছি। চেষ্টা করব যাতে আগামী বছর থেকে হকি না হয় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান মাঠে।” এরপরই তিনি দেন এক বড় সুসংবাদ। কি বলেন তিনি? অরূপ বিশ্বাস বলেন, “হকি বেঙ্গলের নিজস্ব অ্যাস্ট্র্যোটার্ফ স্টেডিয়াম গড়ে তোলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে।”

]]>
http://ebanglarmukh.com/sports/what-is-aroops-standpoint-on-bringing-the-kolkata-league-back-to-kolkata/feed/ 0 1953
খেলাতেও বাঙালি বিদ্বেষ! কি বললেন অরূপ? http://ebanglarmukh.com/sports/bengali-hatred-in-sports-too-what-did-aroop-say/ http://ebanglarmukh.com/sports/bengali-hatred-in-sports-too-what-did-aroop-say/#respond Fri, 22 Aug 2025 03:56:10 +0000 https://ebanglarmukh.com/?p=1948 দেবজিৎ মুখার্জি, কলকাতা: বর্তমানে গোটা বাংলায় একাধিক আলোচনার বিষয়ের মধ্যে অন্যতম নিজেকে শাসিত রাজ্যগুলিতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের হেনস্তা ও নির্যাতন ইস্যু। অলিতে-গলিতে হোক কি চায়ের দোকানে, সবেতেই এখন মানুষের মুখে এই নিয়ে কথা। এখানেই শেষ নয়, মাঝেমধ্যেই খবরের কাগজ বা নিউজ চ্যানেল খুললেই, এই সংক্রান্ত একাধিক ঘটনা প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও এই বিষয়ে আলোচনা তুঙ্গে। 

রাজনীতির পাশাপাশি খেলার মাঠেও এই ইস্যুর প্রভাব অনেক আগে থেকেই পড়েছিল। মোহনবাগান হোক কি ইস্টবেঙ্গল, দুই দলের ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছিল এই সংক্রান্ত ব্যানার, যার প্রশংসা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। অধিকাংশই দাবি করেছিলেন যে এই বিষয়ে আওয়াজ তোলা উচিত এবং গ্যালারিতে একেবারেই ঠিক দৃশ্য দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে, সকলেই সহমত এই ব্যাপারে সহমত জানিয়েছেন।

এরই মাঝে এবার ফুটবলেও দেখা গেল বাঙালি বিদ্বেষ। ঘটনাটি কি? রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বৃহস্পতিবার জানান, “এতদিন ৫ জন বাঙালী ফুটবলার খেলতে পারতো প্রিমিয়ার লিগে। আমাদের উদ্যোগে সেটা বেড়ে ৬ হয়েছে। আমরা চাই এই সংখ্যাটা আরও বাড়ুক। কেন্দ্র তো বটেই, এমনকি ফেডারেশন কর্তারাও যুক্ত এই বঞ্চনার সঙ্গে। তবে এভাবে দমানো যায়নি বাংলার প্রতিভাকে আর দমানো যাবেও না।”

]]>
http://ebanglarmukh.com/sports/bengali-hatred-in-sports-too-what-did-aroop-say/feed/ 0 1948
স্বপ্ন ভেঙে চুরমার ইস্টবেঙ্গলের, ডুরান্ড ফাইনালে ডায়মন্ড হারবার http://ebanglarmukh.com/sports/east-bengals-hope-shattered-diamond-harbour-in-durand-cup-final/ http://ebanglarmukh.com/sports/east-bengals-hope-shattered-diamond-harbour-in-durand-cup-final/#respond Wed, 20 Aug 2025 19:05:39 +0000 https://ebanglarmukh.com/?p=1942 দেবজিৎ মুখার্জি, কলকাতা: অবশেষে স্বপ্নপূরণ হলো না লাল-হলুদ শিবিরের। চলতি ডুরান্ড জয়ের আশা শেষ ইস্টবেঙ্গলের। সেমিফাইনালে তাদের পরাজিত করল ডায়মন্ড হারবার। ম্যাচের ফলাফল ২-১। পিছিয়ে পড়ে সমতা ফিরিয়েও সেই মোমেন্টাম কাজে লাগাতে সফল হল না ইস্টবেঙ্গল। একেবারে অন্তিম লগ্নে গোল করে ডায়মন্ড হারবারের জবি জাস্টিন এবং সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় ইস্টবেঙ্গলের।

ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে। দু’পক্ষের কাছেই সুযোগ আসে গোল করার কিন্তু তারা একে অপরের জালে ফল জড়াতে সফল হয়নি। দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার চিত্র। ৬৬ মিনিটে সুযোগ কাজে লাগান মিকেল কোর্তাজ়ার এবং গোল করে এগিয়ে দেন ডায়মন্ড হারবারকে। তবে কামব্যাক করতে বেশি সময় নেয়নি ইস্টবেঙ্গল। তার মিনিট দুয়েকের মধ্যেই আনোয়ার আলির গোলে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ শিবির। 

অবশেষে ৮৩ মিনিটে গোল করে ফের ম্যাচের হাল পাল্টে দেন ডায়মন্ড হারবারের জবি জাস্টিন। এরপর আপ্রাণ চেষ্টা করেও ঘুরে দাঁড়াতে পারেনি ইস্টবেঙ্গল এবং ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে যায় ডায়মন্ড হারবার। এরপরই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে বহু ফুটবলপ্রেমীরা অভিনন্দন জানান ডায়মন্ড হারবারকে। এবার দেখার বিষয় ফাইনালে তারা একই কামাল দেখাতে পারে কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/east-bengals-hope-shattered-diamond-harbour-in-durand-cup-final/feed/ 0 1942
ইস্টবেঙ্গলের ছক্কায় উড়ে গেল এয়ারফোর্স http://ebanglarmukh.com/sports/east-bengal-won-by-a-big-margin-against-indian-airforce/ http://ebanglarmukh.com/sports/east-bengal-won-by-a-big-margin-against-indian-airforce/#respond Mon, 11 Aug 2025 02:27:39 +0000 https://ebanglarmukh.com/?p=1831 দেবজিৎ মুখার্জি, কলকাতা: চলতি ডুরান্ড কাপে বেশ দারুন ছন্দেই রয়েছে লাল-হলুদ শিবির, ওরফে ইস্টবেঙ্গল। প্রশ্ন ছিল নিয়মরক্ষার ম্যাচেও তারা সেই দাপট ধরে রাখতে পারবে কিনা। অবশেষে সেটাতেও তারা সফল হয়। ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে তারা জয় পায় বড় ব্যবধানে। ম্যাচের ফলাফল ৬-১। রীতিমতো গোলের বন্যা বয়ে রবিবারের ম্যাচে। একেবারে নড়বড়ে দেখায় ইন্ডিয়ান এয়ারফোর্সের রক্ষণভাগকে। 

নিয়মরক্ষার ম্যাচ খেলা হয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণে নামে ইস্টবেঙ্গল। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ নষ্ট করে তারা। প্রথমার্ধে তাদের প্রথম গোলটি আসে আহদাদের মাধ্যমে এবং দ্বিতীয় গোলটি করেন বিপিন। তবে শেষের দিকে খাতা খুলতে সফল হয় ইন্ডিয়ান এয়ারফোর্স। ৩৭ মিনিটের মাথায় গোল করেন আমান খান। প্রথমার্ধ শেষ হয় ২-১ ফলাফলে। 

তবে দ্বিতীয়ার্ধে গোলের পর গোল করতে থাকে ইস্টবেঙ্গল। আবারো তারা অ্যাটাকিং ফুটবল দিয়ে শুরু করে। ৬৪ মিনিটে দলের তৃতীয় গোলটি আসে আনোয়ার আলীর মাধ্যমে। ৬৯ মিনিটে গোল করেন রাশিদ। ৮৫ মিনিটে আসে তাদের পঞ্চম গোল। এবারের গোলদাতা সাউল। শেষ গোলটি আসে একেবারে অন্তিম লগ্নে। ৯১ মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন ডেভিড। এক কথায় বলতে গেলে, ইন্ডিয়ান এয়ারফোর্সের সঙ্গে রীতিমতো ছেলেখেলা করে তারা এবং হাসিমুখে মাঠ ছাড়ে লাল-হলুদ বাহিনী।

]]>
http://ebanglarmukh.com/sports/east-bengal-won-by-a-big-margin-against-indian-airforce/feed/ 0 1831