india – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 10 Jan 2026 13:45:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 সেকুলারিজমের ঠিকাদাররা চুপ, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিরোধীদের কটাক্ষ যোগীর http://ebanglarmukh.com/politics/yogi-adityanath-slams-oppositions-on-bangladesh-violence/ http://ebanglarmukh.com/politics/yogi-adityanath-slams-oppositions-on-bangladesh-violence/#respond Sat, 10 Jan 2026 13:45:43 +0000 https://ebanglarmukh.com/?p=2882 দেবজিৎ মুখার্জি: বর্তমানে মুজিবের দেশ বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। প্রতিনিয়ত সেখানে নির্যাতনের শিকার হয়ে চলেছেন হিন্দুরা। শুধু নির্যাতন নয়, তাঁদের হত্যা পর্যন্ত করা হয়েছে, যা ঘিরে চরম সমালোচনা শুরু হয়েছে গোটা বিশ্বে। ভারতবর্ষের রাজনীতিতেও এর ব্যাপক প্রভাব পড়েছে। একদিকে যখন গেরুয়া শিবির হিন্দুদের জেগে ওঠার বার্তা দিয়ে চলেছেন, ঠিক তখন অন্যদিকে বিরোধীরা শাসকের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে যাচ্ছে। এক কথায় বলতে গেলে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ঘিরে বিশাল চাঞ্চল্য ছড়িয়েছে জাতীয় রাজনীতিতে। 

এবার বিরোধীদের এই বিষয়ে তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কী বললেন তিনি? শনিবার, ১০ জানুয়ারি, প্রয়াগরাজের মাঘ মেলায় জগৎগুরু রামানন্দাচার্যের ৭২৬তম জন্মোৎসব অনুষ্ঠান ছিল। সেখানে বক্তব্য রাখেন যোগী আদিত্যনাথ এবং এই ব্যাপারে আক্রমণ করেন সকল বিরোধী দলকে। এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী স্বতন্ত্র দেব সিং, নন্দগোপাল গুপ্ত নন্দী সহ একাধিক সাধু-সন্ত ছিলেন। নিজের বক্তব্যে রামরাজ্যের মুখ্যমন্ত্রী সকল হিন্দুদের উদ্দেশ্যে এক হয়ে থাকার বার্তা দেন।

এদিন যোগী আদিত্যনাথ বলেন, “নিজেদের যাঁরা সেকুলারিজমের ঠিকাদার মনে করেন, তাঁদের কোনও মোমবাতি মিছিল দেখা যায় না বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে। আসলে তাঁদের মধ্যে শক্তি রয়েছে হিন্দু সমাজকে ভাঙার এবং সনাতন ধর্মকে দুর্বল করার। কিন্তু তাঁদের আওয়াজ তোলার সাহস নেই অন্যায়ের বিরুদ্ধে।” এরপর তাঁর হুঁশিয়ারি, “ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে এই বিভাজন ও তুষ্টিকরণের রাজনীতি। যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ, তা একটা বড় সতর্কবার্তা ভারতের জন্য।”

পবিত্র ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে তিনি বলেন, “আমাদের অস্তিত্বকে বিপদে ফেলবে জাতপাত বা ধর্মের ভিত্তিতে বিভাজন। এরা যখন ক্ষমতায় থাকে, তখন কিছুই ভাবতে পারে না পরিবারের বাইরে। গোটা বিশ্বে সনাতন ধর্মের জয়গান ছড়িয়ে পড়েছে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে রামমন্দিরের নির্মাণের দ্বারা। এভাবেই সমাজকে ৭২৬ বছর আগে এক করেছিলেন জগৎগুরু রামানন্দাচার্যও। তিনি এক সূত্রে বেঁধেছিলেন কবীর দাস থেকে শুরু করে রবিদাসের মতো সন্তদের।” যোগী আদিত্যনাথ সকলকে স্পষ্ট করে দেন যে হিন্দু সমাজ এক হয়ে থাকলেই সুরক্ষিত থাকবে, নাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি হবে।

]]>
http://ebanglarmukh.com/politics/yogi-adityanath-slams-oppositions-on-bangladesh-violence/feed/ 0 2882
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জয়শংকর http://ebanglarmukh.com/politics/jaishankar-talks-about-situation-in-venezuela/ http://ebanglarmukh.com/politics/jaishankar-talks-about-situation-in-venezuela/#respond Wed, 07 Jan 2026 05:59:17 +0000 https://ebanglarmukh.com/?p=2858 নিউজ ডেস্ক: বিদেশ মন্ত্রকের পর এবার ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ৬ দিনের ইউরোপ সফরে মঙ্গলবার লুক্সেমবার্গের এক আলোচনা সভা থেকে বক্তৃতা দেওয়ার সময় তিনি এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। তিনি পরিষ্কার করে দেন যে নয়াদিল্লি সেই দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এখানেই শেষ নয়, তিনি সকলকে অনুরোধ পর্যন্ত করেন এই নিয়ে আলোচনায় বসার। বলা ভালো, তিনি বুঝিয়ে দিলেন যে গোটা বিষয়টি নিয়ে ঠিক কতটা চাপে আছে ভারত সরকার।

জয়শংকর বলেন, “ইতিমধ্যেই আমাদের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেটি আপনাদের দেখা উচিত বলে আমি মনে করি। যদি ওই বিবৃতিটি আমি সংক্ষেপে বোঝাই, তাহলে বলতে হবে এই পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। আমাদের তরফ থেকে সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ, তারা যেন আলোচনায় বসে। এমন একটি সিদ্ধান্তে তারা যেন আসে, যাতে উপকৃত হয় সাধারণ মানুষ। যাতে তাদের সুরক্ষায় বিঘ্নিত না ঘটে। এটাই আমাদের আসল চিন্তার বিষয় দিনের শেষে। বহু বছর ধরে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে ভেনেজুয়েলার সঙ্গে। যেদিকেই পরিস্থিতি যাক না কেন, আমরা চাই সেখানকার মানুষ যেন ভালো থাকে।”

বলে রাখা ভালো, ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে এই নিয়ে তিনবার প্রতিক্রিয়া দিয়েছে ভারত। প্রথমবার দেওয়া হয়েছিল গত শনিবার রাতে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা দেন সেখানে থাকা সকল ভারতীয়দের উদ্দেশ্যে। তাঁর বক্তব্য, দরকার হলে যেন ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এই পরামর্শও দেন যে প্রয়োজন ছাড়া যেন সেখানে ভারতীয়রা না যান।

এরপর বিবৃতি দেওয়া হয় গত সোমবার, যেখানে সমস্যার সমাধান করার কথা বলা হয়েছে আলোচনার মাধ্যমে। তাতে স্পষ্ট করে দেওয়া হয় যে গোটা বিষয়টি নিয়ে চিন্তিত ভারত। বিবৃতিতে লেখা, “ভারতের সমর্থন অটুট রয়েছে ভেনেজুয়েলার বাসিন্দাদের সুরক্ষা এবং হিতার্থে। আমরা সকল পক্ষকে আহ্বান জানাচ্ছি আলোচনার দ্বারা সমস্যার সমাধান করার। পাশাপাশি, আর্জি জানাচ্ছি সমগ্র অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার।”

]]>
http://ebanglarmukh.com/politics/jaishankar-talks-about-situation-in-venezuela/feed/ 0 2858
মুস্তাফিজুরকে দলে নেওয়ায় শাহরুখকে ঘুরিয়ে হত্যার হুমকি বিজেপি নেতার http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/ http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/#respond Fri, 02 Jan 2026 06:19:24 +0000 https://ebanglarmukh.com/?p=2830 দেবজিৎ মুখার্জি: এমনিতেই শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যেভাবে ভারতকে আক্রমণ করা হচ্ছিল, তাতে সম্পর্ক তলানিতে ঠেকেছিল দুই দেশের। তার উপর দিপু দাস নামে এক হিন্দু যুবকের নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর, সেই সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। ভারতীয় হিন্দুরা লাগাতার প্রতিবাদ জানিয়েছেন, বলা ভালো এখনো জানিয়ে চলেছেন, এই বিষয়টি নিয়ে। শুধু সাধারণ মানুষই নন, দেশের বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং অপরাধীদের শাস্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি, সমাজমাধ্যমে সাম্প্রদায়িক লড়াইয়ের মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যদিও ‘এ বাংলার মুখ’ চায়না তা হোক। কারণ বাকি সংবাদমাধ্যমের মতো ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে আমরা।

সেই আঁচ এসে পড়েছে ক্রিকেটের উপরও। ২০২৬ সালের আইপিএল-এর নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কেনায় এক বিজেপি নেতার ক্ষোভের মুখে পড়লেন বলিউডের বাদশা কিং খান, অর্থাৎ শাহরুখ খান। তিনি মুস্তাফিজুর রহমানকে নিয়েছেন তাঁর দল কলকাতা নাইট রাইডার্সে। শুধু জায়গা দেননি, একেবারে রেকর্ড মূল্যে কেনা হয়েছে বাংলাদেশের তারকা পেসারকে। তা দেখে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। রাগের চোটে তিনি বলিউডের বাদশাকে রীতিমতো ঘুরিয়ে হত্যার হুমকি দিয়ে বসলেন। তা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছেন নেটপাড়ায়। শাহরুখ খানের ভক্তরাও বেশ ক্ষুব্ধ হয়েছেন সেই বিজেপি নেতার মন্তব্যে।

উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদের বক্তব্য, “হিন্দুরা একদিকে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ আর এদিকে মোটা টাকায় কেনা হচ্ছে মুস্তাফিজুর রহমানদের। ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে ওই বেইমান অভিনেতা। কোনও অধিকার নেই এই দেশে বেইমানদের বেঁচে থাকার। এই দেশের মানুষই আপনাকে সাহায্য করেছে উচ্চতায় পৌঁছাতে। কিন্তু আপনি বেইমানি করলেন এই দেশটার সঙ্গে।” পাশাপাশি, মুস্তাফিজুর রহমানকেও হুঁশিয়ারি দিলেন সেই বিজেপি নেতা। সঙ্গীত সোম বলেন, “বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না মুস্তাফিজুরের মতো ক্রিকেটাররা।” তবে এই ব্যাপারে তিনি একা নন। সম্প্রতি, উজ্জয়নীর ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ বলেছিলেন, “স্টেডিয়ামে ঢুকে আইপিএল নষ্ট করে দেবে হিন্দুত্ববাদীরা যদি ওই বাংলাদেশিকে বিতাড়িত না করা হয়।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/feed/ 0 2830
কাপড় খুলে চীনকে ন্যাংটা করলেন সালমান http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/ http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/#respond Thu, 01 Jan 2026 14:36:00 +0000 https://ebanglarmukh.com/?p=2824 হাফিজুর রহমান, কলকাতা: ঢাল নেই তলোয়ার নেই চিনের সঙ্গে  পাঙ্গা নিচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। এপ্রিল ফুল করছিনা বছরের প্রথম দিন বলে কথা,,খবরের ক্যাপশন দেখে ভুল হতে পারে তাই সাসপেন্স না বাড়িয়ে খুলে দিলাম রহস্ সালমান অভিনীত নতুনফিল্ম Battle of Galwanএর টিজার দেখে চিনে গেল গেল রব উঠেছে। কি আছে সেই টিজারে! যে এশিয়ার অলিখিত অভিভাবক চিন ভয় পাচ্ছে, আসুন ব্যাপারটা খুলে দেখি।

হিন্দি চিনি ভাই ভাই এখন অতীত , একদা ক্যাপিটালিস্ট বিরোধী চিন এখন  উল্টো দিকে। ঢাল নেই তলোয়ার নেই খালি হাতে চিনের সঙ্গে  পাঙ্গা নিচ্ছেন বলিউডের ভাইজান সালমান খান। চিন এখন আগ্রাসি , হাতের কাছে যা পাচ্ছে গিলে খাচ্ছে। লাইন অফ কন্ট্রোল মানতে রাজি নয় তারা, বারবার দাদাগিরি করে লাইন অফ কন্ট্রোল ভেঙ্গে ভারতীয় জমি দখলের সর্বনেশে খেলায় মেতেছে, লাদাখের অনেক জায়গা কব্জাবাকরে এবার হাত বাড়িয়েছিল লাদাখের পুবের এলাকা গালওযনের দিকে, কিন্তু 

সে আশায় ছাই ঢেলে দেয় ক্যাপ্টেন বাবু ও তার বিহার রেজিমেন্টের একদল জওয়ান। তুমুল লড়াইয়ের পর গালওয়ানের হারানো জমি উদ্ধার করে। বিনিময়ে প্রাণ যয় বিহার রেজিমেন্টের ক্যাপটেন সন্তোষ বাবু ও তার উনিশ

জওয়ানের।

এই ঘটনায় ব্যথিত সালমান নিজের টাকায়  সেই ঘটনা নিয়ে ফিলম বানিয়ে ফেলেছেন নাম Battle of galwan… সালমান খান অভিনীত এ ছবি চিনের কাপড় খুলে নেংটো করে দিয়েছ, তাই যেফিল্মের টিজার দেখে আপত্তি করেছে চিন, সবে মাত্র টিজার দেখে এই হাল যখন ফিল্ম রিলিজ হবে তখন মুখ লুকোনোর জায়গা পাবেনাএশিয়ার  স্বঘষিত অভিভাবক চিন,তাই এখন থেকেই নিজেদের কুকর্ম ঢাকবার চেষ্টা করছে।

চিনের প্রধান নিউজ এজেন্সি আপত্তি করেছে , কারন তাদের মতে Battle of Gallwan ফিল্মটি অতি রঞ্জিত , বিশেষ করে সালমান খান অভিনীত কাপ্টেন সন্তোষ বাবু চরিত্র ভীষণ ভায়লেন্ট। ফিল্মটি রিলিজ হবে এপ্রিলের ১৭ তারিখে সবে টিজার রিলিজ হয়েছে  তাতেই এই প্রতিক্রিয়া Battle of Galwan হলে মুক্তি পেলে কি প্রতিক্রিয়া হবে ভেবেই ঘাবড়ে গেছে এশিয়ার দাদা চিন। কথায় আছে পাপ আর পারা চাপা যায়না ঠিক ফুটে বেরয। পচা শামুকে পা কেটেছে চীনের , ন্যাংটা করে দিয়েছে ভাইজন সালমান খান।

]]>
http://ebanglarmukh.com/entertainment/china-stripped-off-by-salman-khan/feed/ 0 2824
দিপু দাসের হত্যার প্রতিবাদ জানাতে বিক্ষোভ মালদাহ ও বনগাঁয় http://ebanglarmukh.com/opinion/protest-in-maldah-and-bongaon-over-dipu-das-murder-case/ http://ebanglarmukh.com/opinion/protest-in-maldah-and-bongaon-over-dipu-das-murder-case/#respond Wed, 24 Dec 2025 19:32:13 +0000 https://ebanglarmukh.com/?p=2765 দেবজিৎ মুখার্জি: বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, যদিও সেই বিষয়ে নাক গলাবে না ‘এ বাংলার মুখ’। যেভাবে পদ্মাপাড়ে লাগাতার মৌলবাদীদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন সংখ্যালঘুরা, তা দেখে খুব্ধ ভারতবাসীরা। রাজনীতিবিদ থেকে শুরু করে সেলেব ও সাধারণ মানুষ, সকলেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন এবং পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। যে নৃশংসভাবে দিপু দাসকে হত্যা করে চলেছে পৈশাচিক উল্লাস, তা নিন্দা তো কুঁড়িয়েছেই, পাশাপাশি সকলে ভারত সরকারকে পদক্ষেপের দাবি তুলেছেন। 

ওপার বাংলায় হওয়া অত্যাচারের আঁচ পড়েছে এপার বাংলাতেও। ইতিমধ্যেই সাধু-সন্তরা এই নারকীয় হত্যার প্রতিবাদ জানিয়ে মিছিল করেছেন। যদিও সেই মিছিল পরে যে আকার নিয়েছে, তা রাজনৈতিক অ্যাঙ্গেল নিচ্ছে বলে আমরা সেদিকে যাব না। তবে বুধবার ওল্ড মালদহের মনোহরপুর মুচিয়ায় খোল করতাল নিয়ে প্রতিবাদ জানানো হয় সনাতনীদের তরফ থেকে। তবে শুধু মালদহ নয়, বনগাঁর ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্তেও বিক্ষোভ দেখানো হয়। যদিও এই বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির এবং তাতে উপস্থিত ছিলেন দলের বিধায়ক অসীম সরকার সহ আরো অনেকে।

মুচিয়ায় সীমান্তে প্রতিবাদ জানানো হয় এক হিন্দু সংগঠনের তরফ থেকে। উপস্থিত সকল বিক্ষোভকারী দ্রুত হত্যাকারীদের শাস্তির দাবি তোলেন। এক বিক্ষোভকারীর বক্তব্য, “প্রতিবাদ আরো জোরালো হবে যদি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয়। কাঁটাতার মানবো না আমরা।” অন্য এক আন্দোলনকারী আবার মহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “এক হও বিশ্বের সকল হিন্দু। বন্ধ হোক বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার। আর যদি কোনও হিন্দুর উপর অত্যাচার হয়, তাহলে কোনও বাধা মানবো না আমরা। বাংলাদেশে এই আন্দোলনের ঢেউ আঁচড়ে পড়বে। সতর্ক হও ইউনুস।”

বনগাঁর পেট্রাপোল সীমান্তে প্রতীকী কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। সেখানে উপস্থিত বিজেপি বিধায়ক অসীম সরকার এই বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া অত্যাচার বন্ধের দাবি তোলেন। তাঁর বক্তব্য, “ওখানে যেই পরিস্থিতি, সেটার প্রতিবাদ যদি এখন না করা হয়, তাহলে সেটা বিপদ ওপার বাংলা সহ গোটা বিশ্বের জন্য। বন্ধ হোক বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার।” 

]]>
http://ebanglarmukh.com/opinion/protest-in-maldah-and-bongaon-over-dipu-das-murder-case/feed/ 0 2765
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক যুব নেতার http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/ http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/#respond Wed, 24 Dec 2025 06:13:42 +0000 https://ebanglarmukh.com/?p=2755 নিউজ ডেস্ক: বাংলাদেশে চলতি অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি। যেভাবে সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করে চলেছে মৌলবাদীরা, তার বিরুদ্ধে সরব হয়েছে গোটা বিশ্ব। বাদ যায়নি ভারতও। দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তি দিপু দাস হত্যাকান্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের সাজার দাবি তুলেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও এই বিষয়টি নিয়ে জোড় আলোচনা চলছে। বলা ভালো, এমন নিন্দনীয় ঘটনা কেউই মানতে পারছেন না এবং সকলেই চাইছেন যে অবিলম্বে সকল হত্যাকারীদের শাস্তি দেওয়া হোক।

এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান এবং দেওয়া হল ভারতকে হুঁশিয়ারি। শাহবাজ সরকারের মন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতা ভারতকে মিসাইল ছড়ার হুশিয়ারি দেন। শুধু তাই নয়, কামরান সাঈদ উসমানি নামে ওই পাক যুব নেতার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তান-বাংলাদেশ সামরিক জোট গঠনেরও। এছাড়াও আরো একাধিক বার্তা দেন তিনি। স্বাভাবিকভাবেই, এই আবহে এমন হুঁশিয়ারি চাঞ্চল্য তৈরি করেছে গোটা আন্তর্জাতিক রাজনীতিতে।

উসমানি এক ভিডিও বার্তায় বলেন, “ভারতের তরফ থেকে যদি আঘাত হানা হয় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বা কেউ যদি কুনজর দেয় তাদের উপর, তাহলে মনে রাখতে হবে যে খুব দূরে নয় পাক জনগণ, সশস্ত্র বাহিনী ও আমাদের ক্ষেপণাস্ত্র।” শুধু তাই নয়, এর সঙ্গে তাঁর আরো হুঁশিয়ারি, “যদি ভারতের অখন্ড ভারতের অংশ হয়ে থাকে বাংলাদেশ, তাহলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান।”

সামরিক জোট গঠনের প্রসঙ্গ তুলে উসমানি বলেন, “বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা। সেনা ঘাঁটি তৈরি করা উচিত দুই দেশের একে অপরের দেশে। ভারতের পরিকল্পনা কি, তা নিয়ে সতর্ক মুসলিম তরুণরা। নানাভাবে এই ষড়যন্ত্র হতে পারে। সে বাংলাদেশের জলসীমা দখল করে হোক কি রাষ্ট্রদ্রোহের রূপে বা মুসলিমদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে।” সেক্ষেত্রে দেখার যে এবার ভারতের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এই ব্যাপারে। তবে বাংলাদেশের পরিস্থিতি একেবারে হইচই ফেলে দিয়েছে চারিদিকে।

]]>
http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/feed/ 0 2755
বিশ্বভারতীতে আটকে একাধিক বাংলাদেশী পড়ুয়া, বাড়ি ফিরতে না পারায় চিন্তা http://ebanglarmukh.com/opinion/bangladeshi-students-in-viswabharti-worried-over-situation-in-bangladesh/ http://ebanglarmukh.com/opinion/bangladeshi-students-in-viswabharti-worried-over-situation-in-bangladesh/#respond Wed, 24 Dec 2025 06:10:43 +0000 https://ebanglarmukh.com/?p=2753 দেবজিৎ মুখার্জি, বীরভূম: এই মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। মৌলবাদীদের প্রতিনিয়ত অত্যাচারে জ্বলছে মুজিবের দেশ। গোটা বিশ্ব এই বিষয়টি নিয়ে এখন জোড় আলোচনা করছে। যদিও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল গতবছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তাফা দিয়ে দেশ ছাড়ার পর থেকেই। তবে এখন যেন পরিস্থিতি আরো উগ্র হয়ে গিয়েছে সেখানে। সংখ্যালঘুদের উপর অত্যাচার একেবারে চরমে পৌঁছে গিয়েছে। গোটা বিশ্বের গা শিউরে উঠেছে এগুলি লাগাতার হতে দেখে।

এমন পরিস্থিতিতে বেশ চিন্তায় পড়েছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ জন বাংলাদেশী পড়ুয়া। আগামী মাসে সেমিস্টার পরীক্ষা তাঁদের। অনেকেই ফিরতে চাইছেন বাড়ি। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভিসা পাওয়া। কারণ বর্তমানে দুই দেশের তরফ থেকেই বেশ কয়েকটি ভিসাকেন্দ্র বন্ধ হয়ে গিয়েছে সীমান্ত এলাকায়। অন্যদিকে পরিবারের পাশে দাঁড়ানো এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে পড়ুয়াদের কাছে কারণ দেশের পরিস্থিতি ভালো নয় বলে। এই আবহে বাড়ি ফিরতে না পারায় চিন্তায় ভুগছেন তাঁরা।

পড়ুয়াদের বক্তব্য, “মনটা হলেও ভালো হতো যদি এই সময়ে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করতে পারতাম।” বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের তরফ থেকেও এই বিষয়ে অবস্থান জানানো হয়েছে। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয় কোন সমস্যা হবে না ভিসা নিয়ে সমস্যা থাকলেও এবং তাঁরা হোস্টেল বা ক্যাম্পাসে থেকে নিজেদের কাজ করতে পারবেন এবং সেই অনুমতি দেওয়া আছে। সুতরাং এই মুহূর্তে ওপার বাংলার পড়ুয়াদের পরিবারের জন্য চিন্তা করা ছাড়া আর কিছু করার নেই। সকলেই এখন প্রার্থনা করছেন যেন যেভাবে হোক দেশে ফেরা যায়।

বলে রাখা ভালো, এই মুহূর্তে বাংলাদেশের দিপু দাসের হত্যাকাণ্ড নিয়ে চলছে জোর আলোচনা। যেভাবে নৃশংসভাবে হত্যা করে তাঁকে পুড়িয়ে দেওয়া হয়, বিশেষ করে সেই সময়ে পৈশাচিক উল্লাস, তা দেখে রীতিমত আঁতকে উঠেছেন ভারত ও বাংলাদেশের নাগরিকরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর চলছে তোলপাড়। উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এবার দেখা শেষ পর্যন্ত কোথায় গিয়ে এটি থামে।

]]>
http://ebanglarmukh.com/opinion/bangladeshi-students-in-viswabharti-worried-over-situation-in-bangladesh/feed/ 0 2753
যুব ক্রিকেটাররা এশিয়া কাপ নিয়ে আসায় পুরস্কার ঘোষণা পাক প্রধানমন্ত্রীর http://ebanglarmukh.com/sports/u19-pak-cricketers-gonna-be-rewarded-by-pak-prime-minister/ http://ebanglarmukh.com/sports/u19-pak-cricketers-gonna-be-rewarded-by-pak-prime-minister/#respond Tue, 23 Dec 2025 06:01:12 +0000 https://ebanglarmukh.com/?p=2746 নিউজ ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ দিয়ে জবাব দেওয়া আজও মনে রেখেছে ভারত-পাকিস্তান সহ গোটা বিশ্ব। এমনিতেই দুই দেশ একে অপরের চিরশত্রু, কিন্তু এই ঘটনার পর থেকে তাদের সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে খেলাতেও। ক্রিকেটের ময়দানে যতবারই দুই দেশের সিনিয়র দল একে অপরের মুখোমুখি হয়েছে, ততবারই পরাজিত হয়েছে পাকিস্তান। 

সত্যি বলতে, পাকিস্তান যেন এখনো ভুলে উঠতে পারেনি গত এশিয়া কাপের পরাজয়টি। শুরুতে যেভাবে আক্রমণ এনেছিল ভারতের উপর, তাতে অনেকেরই ধারণা হয়েছিল যে ম্যাচ ও ট্রফি পাকিস্তানের ঝুলিতে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বরং তিলক বর্মার বুদ্ধিমান ও ধৈর্যশীল ব্যাটিংয়ের উপর ভর করে ম্যাচ ও ট্রফি দুটোই নিজেদের নামে করে নিতে সফল হয় টিম ইন্ডিয়া।

তবে বড়রা যা করে দেখাতে পারেননি, তা করে দেখিয়েছেন পাকিস্তানের যুব ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে তাঁরা হারায় ভারতকে। তবে শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পায় তারা। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বিশাল রান তোলে পাকিস্তানের যুবক ক্রিকেটাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে, তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩৪৭। জবাবের রান তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯এর ক্রিকেটাররা ৩০ ওভারও টিকতে পারেনি। ২৭ ওভার চলাকালীন অলআউট হয়ে যায় গোটা দল ১৫৬ রানে। অর্থাৎ ১৯১ রানের ম্যাচ জিতে ট্রফি নিজেদের নামে করতে সফল হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯।

দেশে ফিরতেই তাদের আলাদাভাবে স্বাগত জানানো হয়। ইসলামাবাদ বিমানবন্দরের বাইরে যেন একেবারে উৎসবের মতো পরিবেশ। পরে আবার দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন দেশের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের মেন্টর সারফারাজ আহমেদ এবং জানান যে পাক প্রধানমন্ত্রী সকল ক্রিকেটারকে ১০ মিলিয়ন পাকিস্তানি টাকা পুরস্কার দেবেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লক্ষ টাকা। 

যদিও সারফারাজ ভক্তরা আবার তাঁর পদোন্নতির দাবি তুলেছেন। কারণ ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতকে ফাইনালে হারিয়ে। এরপর আর কোন আইসিসি ট্রফি নিজেদের নামে করতে পারেনি পাকিস্তান। তবে তাঁর মেন্টরশিপে এবার দেশের যুব ক্রিকেটাররা পরাজিত করেছে ভারতের যুব ক্রিকেটারদের। তাই অনেকে তাঁকে সিনিয়র দলের মাথাতে বসানোর দাবি তুলেছেন।

]]>
http://ebanglarmukh.com/sports/u19-pak-cricketers-gonna-be-rewarded-by-pak-prime-minister/feed/ 0 2746
ছোটদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে নজির বাঙালি ক্রিকেটার অভিজ্ঞানের http://ebanglarmukh.com/sports/abhigyan-created-record-in-junior-international-cricket/ http://ebanglarmukh.com/sports/abhigyan-created-record-in-junior-international-cricket/#respond Wed, 17 Dec 2025 05:25:47 +0000 https://ebanglarmukh.com/?p=2682 নিউজ ডেস্ক: সম্প্রতি, আরব আমিশাহীর বিরুদ্ধে ৯৫ বলে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘বেবি বস’ বৈভব সূর্যবংশী। সেই রেশ কাটতে না কাটতেই নজির গড়ে বসলেন বাঙালি ক্রিকেটার অভিজ্ঞান কুন্ডু। মঙ্গলবার বৈভবের রেকর্ড ভাঙলেন তিনি। যুব এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রানের এক মারকুটে ইনিংস উপহার দিলেন দেশের ক্রিকেটপ্রেমীদের। স্বাভাবিকভাবেই তিনি হয়ে উঠেছেন এখন এক বড় আলোচনার বিষয়। শুধু তাই নয়, আগামীদিনে যে সিনিয়র দলেও তিনি জায়গা করে নেবেন, তা নিয়েও শুরু হয়েছে কথাবার্তা।

১২৫ বলে ২০৯ রানের এই ইনিংসে ছিল ১৭টি চার এবং ৯টি ছয়। স্ট্রাইক রেট দেড়শরও বেশি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এমন দুর্দান্ত দ্বিশতরানের ইনিংস খেলে তিনি শুধু বৈভব সূর্যবংশীরই রেকর্ড ভাঙেননি, বরং এর সাথে আরো একটি নজির গড়েছেন। ছোটদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি প্রথম ভারতীয় ব্যাটার যিনি দ্বিশতরান করেছেন। ম্যাচটিও বড় ব্যবধানে জিতেছে ভারত এবং ম্যাচের সেরা পুরস্কার নিজের ঝুলিতে তুলেছেন অভিজ্ঞান। তাঁর এই কীর্তি দেখে এখন থেকেই বড় ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন অনেকে। কেউকেউ তো আবার অভিজ্ঞানকে ধোনির বিকল্প বলেও মনে করতে শুরু করেছেন।

বলে রাখা ভালো, অভিজ্ঞান জন্মসূত্রে বাঙ্গালী হলেও তাঁর বড় হয়ে ওঠা মুম্বাইতে। অল্প বয়সে তিনি অনুশীলন করেছেন অবিনাশ সালভি ফাউন্ডেশনে। রোজ ১০ হাজার করে বল খেলতেন নিজের খেলা নিখুঁত করার জন্য। এরপর একাধিক প্রতিযোগিতাও মুম্বাইয়ের হয়ে খেলেছেন। ধারাবাহিকভাবে রান করে দেশের অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা করে নিতে সফল হয়েছেন। তবে এবার তিনি যা করে দেখালেন, তা দেখে মুগ্ধ গোটা ক্রিকেটমহল। তাঁর খেলা দেখে অনেকেই মনে করতে শুরু করেছেন যে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত হাতেই যাবে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে তিনি কেমন পারফর্ম করেন ব্যাট হাতে এবং আরো কত নজির গড়েন।

]]>
http://ebanglarmukh.com/sports/abhigyan-created-record-in-junior-international-cricket/feed/ 0 2682
‘ধুরন্ধর’ ছবির গানে মেতে উঠেছে পাকিস্তান http://ebanglarmukh.com/entertainment/pakistani-people-dancing-on-dhurandhar-song/ http://ebanglarmukh.com/entertainment/pakistani-people-dancing-on-dhurandhar-song/#respond Thu, 11 Dec 2025 05:40:55 +0000 https://ebanglarmukh.com/?p=2621 নিউজ ডেস্ক: এই মুহূর্তে গোটা বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল অভিনীত ‘ধুরন্ধর’। ৮ থেকে ৮০, সকলেই বেশ মুগ্ধ হয়েছেন অভিনেতাদের দুর্দান্ত পারফরমেন্স দেখে। বলা ভালো, এখন সকলের মুখেই এই ছবি নিয়ে আলোচনা চলছে। যদিও মুক্তির আগে বিতর্কের মুখে পড়তে হয়েছিল ছবিটিকে, কিন্তু তা সত্ত্বেও তার যে কোন প্রভাব পড়েনি, তা না বললেও চলে। এক কথায় বলতে গেলে, কমার্শিয়ালি ও ক্রিটিক্যালি, দুভাবেই সিনেমাটি সাফল্যের মুখ দেখেছে। 

তবে শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ‘ধুরন্ধর’ বেশ প্রভাব ফেলেছে। এমনকি শত্রুদেশ পাকিস্তান পর্যন্ত মুগ্ধ ‘ধুরন্ধর’ ছবিটি নিয়ে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের এক বিয়েবাড়ির আসরে চলছে ধুরন্ধর ছবির গান এবং তাতে কালো রং মিলান্তি পোশাক পড়ে নাচছেন কয়েকজনে। এমন দৃশ্য ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগে না। এবারও তাই হয়নি। একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি এবং এরপরই তা নিয়ে শুরু হয়েছে নেটপাড়ায় চর্চা। ভিডিওটি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ প্রশংসা করেছেন। আবার অনেকের সমালোচনাও দেখা গিয়েছে কমেন্টবক্সে। 

কমেন্টবক্সে অনেকে প্রশংসা করে লিখেছেন যে বেশ ভালো নেচেছেন সকলে। একাংশ লিখছেন যে প্র্যাক্টিস না করলে এমন ভালো নাচ করা সম্ভব ছিল না। আবার অনেকে কটাক্ষের সুরে লিখেছেন যে যতই ভারত বিদ্বেষ দেখাক পাকিস্তান, কিন্তু তারা বরাবর মেতে ওঠে বলিউডের গানে। এক কথায় বলতে গেলে মিক্সড রিঅ্যাকশন পেয়েছে এই ভিডিওটি। কিন্তু দিনের শেষে এটি হয়ে উঠেছে আলোচনার অন্যতম বিষয়। যেভাবে ভিডিওটি নিয়ে মাতামাতি চলছে চারিদিকে, তাতে যে ‘ধুরন্ধর’ ছবিটির গুরুত্ব আরো বেড়ে গিয়েছে, তা না বললেও চলে। অনেকে এটাও মনে করছেন যে এমনটা হওয়ায় ছবিটির বক্স অফিস কালেকশন আরো বৃদ্ধি পাবে।

]]>
http://ebanglarmukh.com/entertainment/pakistani-people-dancing-on-dhurandhar-song/feed/ 0 2621