IPL – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sun, 04 Jan 2026 07:36:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 দেশদ্রোহী শাহরুখ http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/ http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/#respond Sun, 04 Jan 2026 07:36:46 +0000 https://ebanglarmukh.com/?p=2856 হাফিজুর রহমান, কলকাতা: লিখতে গিয়ে করণ জোহরের ফিল্ম মায় নেম ইজ খানের একটি সিনের কথা মনে পড়ে গেল। প্ল্যাকার্ড উঠিয়ে ছবির নায়ক রিজওয়ান খান তুলে ধরেন তাতে লেখা মায় নেম ইজ খান, আই এম নট এ টেররিস্ট l  দেশের মানুষের কাছে সবথেকে জনপ্রিয় নায়ক গ্লোবাল আইকন শাহরুখ খান আজ কাঠগড়ায় দাঁড়িয়ে, কারণ তিনি ভারত বিরোধী, কেউ কেউ আবার তাকে গদ্দার দেশদ্রোহীর বলে দেশ থেকে তাড়তে প্রশ্ন তুলে দিয়েছে। 

শাহরুখের অপরাধ তিনি বাংলাদেশের পেসার  মুস্তাফিজুর রহমানকে ‘কলকাতা নাইট রাইডার্স’এ সই করিয়েছেন। মুস্তাফিজুরের জন্য নিলামে 9কোটি টাকা দিতে চেয়েছিলো ধোনির চেন্নাই সুপার কিংস কিন্তু আর বেশি টাকা অফার করে তাকে কে কে আরে সই  করানো হয়। এখান থেকেই শুরু খেলা, দেশের সবচেয়ে বড় বাপের জমিদারী দলের সিকি আধুলী ছোট বড় নেতারা আদা জল খেয়ে নেমে পড়ল শাহরুখকে দেশের নম্বারওয়ান গাদ্দার প্রমাণ করতে সঙ্গে পেয়েছে স্বাঘোষিত ভুঁইফোঁড় বাবাজিদেরও।

যারা ক্রিকেট খায় না মাথায় দেয় না জেনেই হুক্কা হুয়া করছে l বিসিসিআইর প্রধানের সম্মতি ছাড়া গাছের পাত নড়েনা তাহলে তাহলে তাকে প্রশ্ন করার হিম্মত নেই বলে শাহরুখকে পেছনে কাঠি দেওয়া। ক্রিকেট মাঠের ঘস না বা ইংরেজিতে কথা বলতে না পারলেও চলে, হাজার হোক দেশের 2নম্বর নেতার  ছেলে বলে কথা, সেই সুপুত্র এখন আন্তর্জাতিক ক্রিকেটের  বড় নাম  চিনলেও প্রশ্ন মনে জাগছে বেয়াড়া হলেও সত্যি , কলকাতা নাইট রাইডার্স এর মালিক একলা শাহরুখ নয় সঙ্গে জুহি চাওলা আর জয় মেহতাও আছে , তবুও বেছে বেছে শাহরুখের পেছনে লাগা কেন শাহরুখ  মুসলিম বলে?

বাংলাদেশের ভেতর যা ঘটছে তার জন্য কোনো নিন্দায় যথেষ্ট নয়, তার জন্য সাহরুখ দায়ী  কি ভাবে?আর এ ঘটনাগুলি ঘটেছে আইপিএল নিলামের পর। এরপরও বাংলাদেশের সঙ্গে টি 20 আর একদিনের মাচ ঠিক হয় কীকরে? এই খবর লিখতে না লিখতেই খবর এলো  বিসিসিআই বাংলাদেশ ট্যুর বাতিল করেছে আর আরও খবর। শাহরুখ এর কেকেআর মুস্তাফিজুর কে রিলিজ করে দিয়েছে। হাজার টাকা হোক বাপের জমিদার দলবল কথা।

]]>
http://ebanglarmukh.com/entertainment/anti-national-shahrukh-khan/feed/ 0 2856
মুস্তাফিজুর রহমানকে কেকেআরে নেওয়ায় ধর্মগুরু ও হিন্দুত্ববাদী নেতাদের রোষের মুখে শাহরুখ http://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/ http://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/#respond Sat, 03 Jan 2026 03:55:06 +0000 https://ebanglarmukh.com/?p=2839 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে সবচেয়ে বড় আলোচনার বিষয় কলকাতা নাইট রাইডার্স দলে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে জায়গা দেওয়া। এমনটা হওয়ায় ক্ষোভের মুখে পড়েছেন দলের মালিক, তথা বলিউডের বাদশা, শাহরুখ খান। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা তাঁকে ঘুরিয়ে হত্যার হুমকি দিয়েছেন, যা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। তবে শুধু তিনি একা নন, শাহরুখকে নিন্দা ও রোষের মুখে পড়তে হয়েছে আরো অনেকের।

উদ্ভব ঠাকরের শিবসেনার এক নেতা বলেছেন, “শাহরুখ খান সমস্ত সম্মান হারাবেন যদি উনি বাংলাদেশি ক্রিকেটারকে খেলান। কোনভাবেই ওই বাংলাদেশি ক্রিকেটারকে আমরা খেলতে দেবো না।” দলের মুখপাত্র আনন্দ দুবে দাবি করেছেন যে সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হবে সেই অর্থ যদি আইপিএলে খেলেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে চিত্রকূটের ধর্মগুরু জগদ্গুরু রামভদ্রাচার্য বলেন, “ও হিরো বলে মনে করে নিজেকে। তাই ও এটাই করবে। ওর অবস্থান বহুদিন ধরেই দেশের স্বার্থের বিরুদ্ধে। কোনও চরিত্রই নেই ওর। প্রশ্ন ওঠানো উচিত ওর ব্যক্তিত্ব নিয়ে। ও তো দেশদ্রোহী।” অল ইন্ডিয়া হিন্দু মহাসভার আগ্রার জেলা সভাপতি মীরা রাঠোরের বক্তব্য, “আজ আমি জুতোপেটা করেছি ওঁর মুখে কালি মাখিয়ে। কাউকে ছেড়ে কথা বলব না আমরা আমাদের ভাইদের সঙ্গে এমনটা হলে। অন্যায় হচ্ছে আমাদের ভাইদের সঙ্গে। ১ লক্ষ টাকার নগদ পুরস্কার দেব যে ওঁর জিভ কেটে এনে দেবে আমাদের।”

যদিও এমন পরিস্থিতিতে কংগ্রেস নেতা মাণিকম ঠাকুর অবশ্য শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন এবং দাবি করেছেন যে দেশের বহুত্ববাদে আক্রমণ কিং খানের মতো একজন সুপারস্টারকে বেইমান বলার মানে। পাশাপাশি, আরএসএসকে একহাত নিয়ে তিনি এটাও দাবি করেছেন যে ঘৃণা কখনো জাতীয়তাবাদ হতে পারে না এবং এভাবে সমাজে তারা বিষ ছড়াচ্ছে। আশ্চর্যকরভাবে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্র শাস্ত্রীও কিং খানের পাশে দাঁড়িয়েছেন, তবে এর সঙ্গে এটাও দাবি করেছেন যে হিন্দুদের দুর্দশা নিয়ে বলতে হবে বাংলাদেশি ক্রিকেটারদেরও।

বিসিসিআইয়ের এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র অবশ্য জানিয়েছেন, “বোর্ড কোনোভাবেই হস্তক্ষেপ করবে না এই ইস্যুতে। কারণ তাদের হাতে নেই এই বিষয়টা। সরকারের তরফ থেকে এমন কোনও নির্দেশিকা আসেনি যে আইপিএল খেলতে পারবে না বাংলাদেশিরা। তাই এই নিয়ে এখনই কিছু বলা আর সম্ভব নয় বোর্ডের পক্ষে।” এবার দেখার বিষয় যে শাহরুখের এই সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই জল কতদূর গড়ায়। কোথায় হবে এর ইতি? সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
http://ebanglarmukh.com/sports/srk-facing-heat-from-hindutva-leaders-and-dharmgurus-for-giving-mustafizur-rahman-place-in-kkr/feed/ 0 2839
মুস্তাফিজুরকে দলে নেওয়ায় শাহরুখকে ঘুরিয়ে হত্যার হুমকি বিজেপি নেতার http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/ http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/#respond Fri, 02 Jan 2026 06:19:24 +0000 https://ebanglarmukh.com/?p=2830 দেবজিৎ মুখার্জি: এমনিতেই শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর যেভাবে ভারতকে আক্রমণ করা হচ্ছিল, তাতে সম্পর্ক তলানিতে ঠেকেছিল দুই দেশের। তার উপর দিপু দাস নামে এক হিন্দু যুবকের নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হওয়ার পর, সেই সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। ভারতীয় হিন্দুরা লাগাতার প্রতিবাদ জানিয়েছেন, বলা ভালো এখনো জানিয়ে চলেছেন, এই বিষয়টি নিয়ে। শুধু সাধারণ মানুষই নন, দেশের বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে এবং অপরাধীদের শাস্তির দাবি তোলা হয়েছে। পাশাপাশি, সমাজমাধ্যমে সাম্প্রদায়িক লড়াইয়ের মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যদিও ‘এ বাংলার মুখ’ চায়না তা হোক। কারণ বাকি সংবাদমাধ্যমের মতো ধর্মীয় ভেদাভেদের বিরুদ্ধে আমরা।

সেই আঁচ এসে পড়েছে ক্রিকেটের উপরও। ২০২৬ সালের আইপিএল-এর নিলামে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কেনায় এক বিজেপি নেতার ক্ষোভের মুখে পড়লেন বলিউডের বাদশা কিং খান, অর্থাৎ শাহরুখ খান। তিনি মুস্তাফিজুর রহমানকে নিয়েছেন তাঁর দল কলকাতা নাইট রাইডার্সে। শুধু জায়গা দেননি, একেবারে রেকর্ড মূল্যে কেনা হয়েছে বাংলাদেশের তারকা পেসারকে। তা দেখে ক্ষুব্ধ উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। রাগের চোটে তিনি বলিউডের বাদশাকে রীতিমতো ঘুরিয়ে হত্যার হুমকি দিয়ে বসলেন। তা ঘিরে ব্যাপক শোরগোল পড়েছেন নেটপাড়ায়। শাহরুখ খানের ভক্তরাও বেশ ক্ষুব্ধ হয়েছেন সেই বিজেপি নেতার মন্তব্যে।

উত্তরপ্রদেশের প্রাক্তন সাংসদের বক্তব্য, “হিন্দুরা একদিকে মার খেয়ে যাচ্ছে বাংলাদেশ আর এদিকে মোটা টাকায় কেনা হচ্ছে মুস্তাফিজুর রহমানদের। ৯ কোটি টাকা দিয়ে বাংলাদেশি ক্রিকেটার কিনেছে ওই বেইমান অভিনেতা। কোনও অধিকার নেই এই দেশে বেইমানদের বেঁচে থাকার। এই দেশের মানুষই আপনাকে সাহায্য করেছে উচ্চতায় পৌঁছাতে। কিন্তু আপনি বেইমানি করলেন এই দেশটার সঙ্গে।” পাশাপাশি, মুস্তাফিজুর রহমানকেও হুঁশিয়ারি দিলেন সেই বিজেপি নেতা। সঙ্গীত সোম বলেন, “বিমানবন্দরের বাইরে বেরোতে পারবেন না মুস্তাফিজুরের মতো ক্রিকেটাররা।” তবে এই ব্যাপারে তিনি একা নন। সম্প্রতি, উজ্জয়নীর ঋণমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ বলেছিলেন, “স্টেডিয়ামে ঢুকে আইপিএল নষ্ট করে দেবে হিন্দুত্ববাদীরা যদি ওই বাংলাদেশিকে বিতাড়িত না করা হয়।”

]]>
http://ebanglarmukh.com/entertainment/shahrukh-khan-threatened-by-bjp-leader-for-giving-mustafizur-rahman-place-in-kkr/feed/ 0 2830
পরিশ্রমের পুরস্কার পেলেন সারফারাজ, মাহির দলে পেলেন সুযোগ http://ebanglarmukh.com/sports/sarfaraz-got-opportunity-in-mahis-csk/ http://ebanglarmukh.com/sports/sarfaraz-got-opportunity-in-mahis-csk/#respond Thu, 18 Dec 2025 05:42:52 +0000 https://ebanglarmukh.com/?p=2690 দেবজিৎ মুখার্জি: দীর্ঘদিন ধরেই জাতীয় দলে জায়গা থেকে বঞ্চিত সারফারাজ খান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি। এরপর থেকে তাঁকে আর সাদা জার্সিতে খেলতে দেখা যায়নি। অনেকে তাঁকে প্রথম একাদশে জায়গা না দেওয়া নিয়ে প্রশ্ন পর্যন্ত তুলেছিলেন। শুধু তাই নয়, অনেকে এটাও বলেছিলেন যে তরুণ তারকাকে বসিয়ে রাখা একেবারেই ঠিক নয়। অবশেষে আসন্ন আইপিএলে তিনি জায়গা পেলেন এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংসে। দীর্ঘ দু’বছর পর তিনি কোনও আইপিএল দলে জায়গা পেলেন।

৭৫ লক্ষ টাকায় সারফারাজকে কিনেছে সিএসকে। স্বাভাবিকভাবেই গোটা খান পরিবারে খুশির হাওয়া বইছে এই মুহূর্তে। তরুণ তারকা এই সুখবর ভাগ করে নিলেন সমাজমাধ্যমে। সোশ্যাল মিডিয়াতে তিনি একটি ভিডিও পোস্ট করেন এবং তাতে এক ব্যক্তিকে চরম উল্লাস করতে দেখা যাচ্ছে। চেন্নাই সুপার কিংসকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “অসংখ্য ধন্যবাদ জানাই সিএসকেকে নতুন জীবন দেওয়ার জন্য।” এই পোস্ট ছড়িয়ে পড়তে খুব একটা সময় লাগেনি এবং সকলেই তাতে কমেন্ট করেন এবং সারফারাজকে অভিনন্দন জানান। অনেকে আবার এমনও লিখেছেন যে আইপিএলের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগেও তাঁকে তাঁর আগুন ফর্ম বজায় রাখতে হবে।

সারফারাজের এই লড়াই বেশ কঠিন ছিল। আইপিএলে বিরাট কোহলির দল আরসিবির হয়ে খেলেছেন তিনি। পরে খেলেছেন পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে, কিন্তু তেমন দাগ কাটতে পারেননি। ২০২৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে সারফরাজের এবং নেমে তাক লাগিয়ে দেন তিনি। পরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানও করেন। তবে তারপর থেকে সারফারাজের ব্যাট তেমন কথা বলেনি এবং তিনি বাদ পড়েন। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি লাগাতার ভালো পারফর্ম করে চলেছেন এবং অবশেষে সেটির পুরস্কারও পান তিনি সিএসকে দলে সুযোগ পাওয়া রূপে। এবার দেখার বিষয় যে তিনি সেই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে নিজের জায়গা মজবুত করতে পারেন কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/sarfaraz-got-opportunity-in-mahis-csk/feed/ 0 2690
অভিনবভাবে পাকিস্তানকে বয়কট পাঞ্জাব কিংসের http://ebanglarmukh.com/sports/pbks-boycotted-pakistan-in-a-unique-way/ http://ebanglarmukh.com/sports/pbks-boycotted-pakistan-in-a-unique-way/#respond Sat, 13 Sep 2025 04:31:50 +0000 https://ebanglarmukh.com/?p=2197 নিউজ ডেস্ক: রাত পোহালেই মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। সকলেই এখন অপেক্ষা করছেন রবিবার রাত ৮টার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে ম্যাচ সংক্রান্ত একাধিক পোস্ট দেখা গিয়েছে। এক কথায় বলতে গেলে, কেউ যেন আর বেশি অপেক্ষা করতে পারছেন না।

তবে ম্যাচ যাতে না হয় বা টিম ইন্ডিয়া যাতে পাকিস্তানের বিরুদ্ধে খেলা বয়কট করে, তা অনেকেই চেয়েছিলেন। এমনকি বহু প্রাক্তন তারকা এই ব্যাপারে সরাব পর্যন্ত হয়েছিলেন। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাও হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তা খারিজ হয়ে যায়। তবে এই সবকিছুর মাঝেও ম্যাচ নিয়ে অন্যান্য ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ও উন্মাদনা একটুও কমেনি। বরং সময় যত কাছে আসছে, তা আরো বাড়ছে।

কিন্তু ম্যাচের আগে পাকিস্তানকে অভিনবভাবে বয়কট করলো বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংস। সোশ্যাল মিডিয়ায় তারা একটি ছবি পোস্ট করেছে, যেখানে ছবি রয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের। তাতে বিসিসিআইয়ের লোগো, ম্যাচের তারিখ, সময়, স্টেডিয়াম, সব দেওয়া রয়েছে। কিন্তু নেই পাকিস্তান ক্রিকেট লোগো। সেই জায়গাটা ফাঁকা ও অদৃশ্য। এটি ভাইরাল হতেই অনেকে মনে করছেন যে পাকিস্তানকে এভাবে বয়কট করা হয়েছে।

]]>
http://ebanglarmukh.com/sports/pbks-boycotted-pakistan-in-a-unique-way/feed/ 0 2197
নাইটের চেয়ে পাঞ্জাবে ভালো আছেন শ্রেয়াস http://ebanglarmukh.com/sports/shreyas-good-in-punjab-than-kkr/ http://ebanglarmukh.com/sports/shreyas-good-in-punjab-than-kkr/#respond Wed, 10 Sep 2025 04:27:31 +0000 https://ebanglarmukh.com/?p=2160 দেবজিৎ মুখার্জি: আজ শুরু হবে টিম ইন্ডিয়া এশিয়া কাপ যাত্রা। তবে এখনো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অন্যতম চর্চার বিষয় প্রাক্তন নাইট অধিনায়ক, তথা দলের তারকা ক্রিকেটার, শ্রেয়াস আইয়ার। ব্যাট হাতে আইপিএলে ভালো পারফর্ম করা সত্ত্বেও তিনি এশিয়া কাপের দলে জায়গা পাননি, যা ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলেই। বলা ভালো, অনেকেই তাঁর জায়গা না পাওয়াটা মেনে নিতে পারেননি।

যদিও শ্রেয়াস আইয়ার দলে জায়গা না পাওয়া নিয়ে নিজের অবস্থান জনসম্মুখে এনেছেন। তিনি হতাশা প্রকাশ করেও পরিষ্কার করে দিয়েছেন যে নীতিগতভাবে তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। এবার তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন। বিস্তারিতভাবে বলতে গেলে, নাইট শিবিরে তিনি খুব একটা ভালো ছিলেন না। পাঞ্জাব কিংস ও কেকেআরের মধ্যে পার্থক্য কোথায়, তা তুলে ধরলেন।

শ্রেয়াস আইয়ার বলেন, “আমার যেই সমর্থন দরকার ছিল কোচ, ম্যানেজমেন্ট, প্লেয়ারদের থেকে, তা আমাকে দিয়েছে পাঞ্জাব। মিটিংয়ে নিজের বক্তব্য পেশ করতে পারতাম এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল মাঠের অন্দরে ও বাইরে।” এরপরই কেকেআরের প্রসঙ্গ তোলেন শ্রেয়াস। এই ব্যাপারে তিনি বলেন, “ওদের আলোচনায় আমি থাকতাম, কিন্তু ছিল না আমার কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা।”

]]>
http://ebanglarmukh.com/sports/shreyas-good-in-punjab-than-kkr/feed/ 0 2160
পাঞ্জাবের দুর্দিনে বড় সাহায্য প্রীতির http://ebanglarmukh.com/sports/preity-zintas-big-help-to-punjab-in-their-tough-time/ http://ebanglarmukh.com/sports/preity-zintas-big-help-to-punjab-in-their-tough-time/#respond Fri, 05 Sep 2025 19:41:58 +0000 https://ebanglarmukh.com/?p=2124 দেবজিৎ মুখার্জি: বন্যায় চরম ক্ষতি হওয়া পাঞ্জাবকে বড় সাহায্য বলিউড অভিনেত্রী, তথা পাঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজির ওনার, প্রীতি জিন্টার। কী সেই সাহায্য? ৩৩ লক্ষ ৮০ হাজার টাকা ফ্রাঞ্চাইজির তরফ থেকে দেওয়া হয়েছে তহবিলে। পাশাপাশি, পানীয় জল থেকে শুরু করে ত্রাণসামগ্রীও যাতে পৌঁছে যায়, সেই উদ্যোগ গ্রহণ করেছেন। জানা গিয়েছে, ফ্রাঞ্চাইজির ‘টুগেদার ফর পাঞ্জাব’ প্রকল্প এই ব্যাপারে এগিয়ে এসেছে। তারা দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিলে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দুই কোটি টাকা জোগাড় করার জন্য অভিযানও শুরু করা হয়েছে। 

পাঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজি নিজেদের এক্স হ্যান্ডেল থেকে এই বিষয়টি তুলে ধরেছে। পোস্টে ছবি দিয়ে ক্যাপশনে লেখা, “টুগেদার ফর পাঞ্জাব। সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে পাঞ্জাব এবং গুরুত্বপূর্ণ প্রতিটি সাহায্যই। আসুন একসাথে আসি আমরা। দান আজই করি, সাহায্য করি জীবন পুনর্নির্মাণে এবং আশা ফেরাই।”

উল্লেখ্য, শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে চল্লিশ এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে তিন লক্ষ। ভয়াবহ দুর্যোগ গ্রাস করেছে ২৩টি জেলাকে। পাঞ্জাব এমন ভয়াবহ বন্যা দেখেনি গত ৩৭ বছরের মধ্যে বলে দাবি করা হচ্ছে।

]]>
http://ebanglarmukh.com/sports/preity-zintas-big-help-to-punjab-in-their-tough-time/feed/ 0 2124
বৈভবের বয়স নিয়ে সন্দেহ নীতিশের http://ebanglarmukh.com/sports/nitish-has-doubt-regarding-vaibhavs-age/ http://ebanglarmukh.com/sports/nitish-has-doubt-regarding-vaibhavs-age/#respond Wed, 03 Sep 2025 19:13:00 +0000 https://ebanglarmukh.com/?p=2094 দেবজিৎ মুখার্জি: গত আইপিএল আরসিবি জিতলেও সকলের নয়নের মনি হয়ে উঠেছিলেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। অল্প বয়সে যে মাপের ক্রিকেট তিনি তুলে ধরেছিলেন, তার প্রশংসা করেছিল ৮ থেকে ৮০ সকলেই। বহু প্রাক্তন তারকা এমনও দাবি করেছেন যে দ্রুত তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। যদিও অনেকে আবার এটাও মনে করেন যে আরো কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলে তারপর জাতীয় দলের হয়ে খেলুক বৈভব।

তবে এর মাঝেও একটা প্রশ্ন সকলের মধ্যেই লেগে থাকত যে সত্যিই কি বৈভবের বয়স ১৪। যেভাবে ২২ গজের প্রভাবশালী বোলারদের বিরুদ্ধে তিনি সহজে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়েছেন, তা দেখে অনেকেরই সন্দেহ হতো যে সত্যি তাঁর বয়স ১৪ কিনা। বলতে গেলে, এত অল্প বয়সে এমন সাহসী ক্রিকেট সকলকেই চমকে দিয়েছে।

এবার বৈভবের বয়স নিয়ে মন্তব্য করে বসলেন তাঁর রাজস্থান রয়্যালস সতীর্থ নীতিশ রানা। কি বললেন তিনি? কয়েকদিন আগে শেষ হয়েছে দিল্লী প্রিমিয়ার লিগ। তার একটি ম্যাচের সাইডলাইনে নীতিশকে প্রশ্ন করা হয় যে বৈভব সম্পর্কে এমন কিছু বলতে যা কারোর জানা নেই। তখন তিনি বলেন, “সত্যিই কি ও ১৪ বছর বয়সী, নাকি নয়?” তবে পরক্ষণেই হেঁসে বলেন “মজা করছি”। ভিডিওটি অনেকে মজার ছলে নিলেও এখনো বৈভবের বয়স নিয়ে কোথাও না কোথাও একটা সন্দেহ থেকেই যাচ্ছে।

]]>
http://ebanglarmukh.com/sports/nitish-has-doubt-regarding-vaibhavs-age/feed/ 0 2094
আরআরের হেড কোচের পদ থেকে পদত্যাগ দ্রাবিড়ের http://ebanglarmukh.com/sports/dravid-resigns-as-rr-head-coach/ http://ebanglarmukh.com/sports/dravid-resigns-as-rr-head-coach/#respond Sat, 30 Aug 2025 18:57:33 +0000 https://ebanglarmukh.com/?p=2043 দেবজিৎ মুখার্জি: আইপিএলের পরবর্তী মরশুম শুরু হতে এখনো বহু দেরি। তবে তার আগে ঘটল এমন একটি ঘটনা যা, বলা ভালো, প্রায় সকলকেই চমকে দিয়েছে। কি সেই ঘটনা? আর রাজস্থান রয়্যালসের সঙ্গে দেখা যাবে না দলের হেড কোচ রাহুল দ্রাবিড়কে। টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের পদত্যাগের কথা জানিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় কি বলেছে রাজস্থান রয়্যালস? ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে বলা হয়েছে, “আমাদের বহু ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে রাহুল দ্রাবিড়ের নেতৃত্ব ও প্রভাব। একটি দারুণ সংস্কৃতি তৈরি করেছেন তিনি আমাদের ফ্র্যাঞ্চাইজিতে। আমরা তাঁকে আরো বড় পদের প্রস্তাব দিয়েছিলাম পর্যালোচনা ও পরিকল্পনা অনুযায়ী। কিন্তু তা গ্রহণ করেননি তিনি। আমাদের অভিযান তাঁর সঙ্গে শেষ হলো আইপিএল ২০২৬এর আগে। রাহুলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চায় রাজস্থান রয়্যালস, তাদের ক্রিকেটার ও অজস্র ভক্তরা।”

প্রসঙ্গত, রাজস্থান রয়্যালসের জার্সিতে ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত খেলেছিলেন রাহুল দ্রাবিড়। পরে তিনি পালন করেন মেন্টরের ভূমিকা। একাধিক তরুণ ক্রিকেটেরকে গড়ে তোলার পেছনে তাঁর একটি বড় ভূমিকা রয়েছে। এবার দেখার বিষয় যে এরপর রাহুলকে কোনও দলের কোচ হিসেবে দেখা যায় কিনা। আগামী দিনে কি হিসেবে দেখা যাবে তাঁকে? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটমহলে।

]]>
http://ebanglarmukh.com/sports/dravid-resigns-as-rr-head-coach/feed/ 0 2043
রাহুলকে দলে নিতে চায় কেকেআর http://ebanglarmukh.com/sports/kkr-wants-kl-rahul-in-their-team/ http://ebanglarmukh.com/sports/kkr-wants-kl-rahul-in-their-team/#respond Fri, 01 Aug 2025 03:29:26 +0000 https://ebanglarmukh.com/?p=1711 নিউজ ডেস্ক: গত আইপিএলের মরশুম রীতিমতো দুঃস্বপ্ন ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। যেভাবে লজ্জাজনক পরাজয়ের শিকার হতে হয়েছিল দলকে বেশ কয়েকটি ম্যাচে, তা হতাশ করিয়েছিল সকল সমর্থকদের। শুধু তাই নয়, গোটা ফ্র্যাঞ্চাইজি হতাশ হয়েছিল এই ফলাফলে। এক কথায় বলতে গেলে, মন ভেঙেছিল সকলের। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করেও টুর্নামেন্টের নকআউট পর্বে যেতে পারেননি অজিঙ্কা রাহানে ও তাঁর বাহিনী।

তবে আসন্ন মরশুমে ঘুরে দাঁড়াতে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। বলা ভালো, এখন থেকেই পরিকল্পনা শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যেই কোচের পদ থেকে ছেঁটে ফেলা হয়েছে পন্ডিতকে। কিন্তু এবার কেএল রাহুলকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করা হয়েছে তাদের তরফ থেকে। সূত্র মারফত জানা গিয়েছে যে দিল্লি ক্যাপিটালসের কাছে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

যদিও নাইট দলে তারকা ক্রিকেটারের ট্রেডিংয়ের সম্ভাবনা অত্যন্ত কম। কারণ এখনো পর্যন্ত কোনো ধারনা নেই যে দলের কোন ক্রিকেটারকে দিল্লিতে পাঠানো হবে তাঁর বদলি হিসেবে। কিন্তু তা সত্বেও নিলামে একটা সম্ভাবনা রয়েছে রাহুলের দাম দিয়ে তাঁকে কিনে নেওয়ার। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত রাহুলকে দেখা যায় কিনা কেকেআরের জার্সিতে। কি করা হয় অবশেষে, সেটাই এখন দেখার। তবে এই মুহূর্তে রাহুল ইংল্যান্ডের মাটিতে বেশ ভালো খেলে চলেছেন।

]]>
http://ebanglarmukh.com/sports/kkr-wants-kl-rahul-in-their-team/feed/ 0 1711