Jasprit Bumrah – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 14 Nov 2025 12:14:11 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট: বুমরাহের দাপটে গুঁড়িয়ে গেল প্রোটিয়াদের ব্যাটিং অর্ডার http://ebanglarmukh.com/sports/bumrahs-fifer-destroyed-south-africas-batting-lineup-on-day-one-of-eden-test/ http://ebanglarmukh.com/sports/bumrahs-fifer-destroyed-south-africas-batting-lineup-on-day-one-of-eden-test/#respond Fri, 14 Nov 2025 12:14:07 +0000 https://ebanglarmukh.com/?p=2308 দেবজিৎ মুখার্জি, কলকাতা: বুমরাহের দাপুটে বোলিংয়ের সামনে মাথানত করল দক্ষিণ আফ্রিকা। ইডেন টেস্টের প্রথম দিনে একেবারে জোর ধাক্কা খেলো প্রোটিয়ারা। একেবারে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল তাদের ব্যাটিং বিভাগ। ১৫৯ রানে শেষ হলো তাদের প্রথম ইনিংস। ব্যাট হাতে কেউই তেমন দাগ কাটতে সফল হননি। জবাবে লিড নিতে নেমে ভারত প্রথম দিনে একটি উইকেট হারিয়েছে। দিনের শেষে তাদের স্কোর ১ উইকেটে ৩৭।

দেখতে দেখতে শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রায় ছয় বছর পর ইডেনের মাঠে খেলা হচ্ছে টেস্ট ম্যাচ। এদিন অনেকেই স্টেডিয়ামে খেলা দেখতে ভিড় জমান। বলা ভালো, সকলের উন্মাদনা ছিল একেবারে দেখার মতো। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে প্রথম দিনেই অল্প রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। একেবারে আগুন বোলিং দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রীত বুমরাহের তরফ থেকে।

শুরুটা বেশ ভালই হয়েছিল দক্ষিণ আফ্রিকার। বড় পার্টনারশিপ গড়ছিলেন দুই ওপেনার এডেন মার্করাম ও রায়ান রিকেল্টন। ৫৭ রানে হারায় দল নিজেদের প্রথম উইকেট। পরের দুটি উইকেট যেতেও বেশি সময় লাগেনি। ৭১ রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরপর মাঝে হাল ধরার চেষ্টা করলেও তা কাজে আসেনি। ১১৪ রানের ৪ উইকেট হারানোর পর লাগাতার উইকেট পড়তে শুরু করে প্রোটিয়াদের। অবশেষে ১৫৯ রানের শেষ হয়ে যায় তাদের প্রথম ইনিংস। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে ফাইফার নেন বুমরাহ।

জবাবে লিড নিতে নেমে ভারতের শুরুটাও ভালো হয়নি। সপ্তম ওভারে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যান দলের তরুণ তারকা ওপেনার যশস্বী জয়েসওয়াল। ১৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। এরপর দিনের শেষে তাদের স্কোর দাঁড়ায় ২০ ওভারে ১ উইকেটে ৩৭। ক্রিজে অপরাজিত রয়েছেন কেএল রাহুল ১৩ রানে এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে। এই পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সেই একটিমাত্র উইকেট নিয়েছেন মার্কো ইয়ান্সেন। মনে করা হচ্ছে যে বড় ব্যবধানের লিড নিতে পারে টিম ইন্ডিয়া।

]]>
http://ebanglarmukh.com/sports/bumrahs-fifer-destroyed-south-africas-batting-lineup-on-day-one-of-eden-test/feed/ 0 2308
বুমরাহের না থাকায় ভালো পারফরমেন্স নিয়ে নীরবতা ভাঙলেন সিরাজ http://ebanglarmukh.com/sports/siraj-breaks-silence-on-controversy-surrounding-him-and-jasprit-bumrah/ http://ebanglarmukh.com/sports/siraj-breaks-silence-on-controversy-surrounding-him-and-jasprit-bumrah/#respond Tue, 26 Aug 2025 19:33:05 +0000 https://ebanglarmukh.com/?p=1997 দেবজিৎ মুখার্জি: শুভমান গিলের পাশাপাশি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পর, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নয়নের মনি হয়ে উঠেছেন দলের তারকা পেসার মহাম্মদ সিরাজ। ইংল্যান্ডের মাটিতে তিনি যেই পারফরম্যান্স দিয়েছেন, তার প্রশংসা করেছেন অনেকেই। বিশেষ করে অন্তিম টেস্টের কীর্তি ছিল দেখার মতো। শেষ দিনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তিনি, যার ফলে ৬ রানে জয় পায় ভারত।

তবে জাসপ্রিত বুমরাহের না থাকায় সিরাজের ভালো পারফরমেন্স জন্ম দিয়েছিল একাধিক প্রশ্নের। বিস্তারিতভাবে বলতে গেলে একটি বিতর্ক তৈরি হয়েছিল এই নিয়ে। কিন্তু এবার সেই বিষয়ে অবশেষে নিজের অবস্থান জানালেন সিরাজ। বলা ভালো, অবশেষে তিনি মুখ খুললেন এবং সকলকে বোঝালেন আসল বিষয়টি কি। পাশাপাশি, এটাও জানালেন তিনি কি করার চেষ্টা করেছিলেন।

মহাম্মদ সিরাজ বলেন, “এসব আলোচনা বন্ধ করার এখন সময় এসেছে। কে কি বলছে, তাতে আমি গুরুত্ব দিইনা, কারণ আমার সংগ্রাম অনেকেই জানেন না। তবুও আমি মনে করি যে এটা বন্ধ করার এবার সময় এসেছে। চোটের কারণে এবং ওয়ার্কলোডের কথা মাথায় রেখে জাস্সি ভাই না থাকায় চেষ্টা করেছি যাতে ভুলিনি ইউনিটের মধ্যে ইতিবাচকতা বজায় থাকে। আমার সতীর্থদের মধ্যে আমি এই বিশ্বাসটাই ছড়ানোর চেষ্টা করেছিলাম যে এটি আমরা করতে পারি।”

]]>
http://ebanglarmukh.com/sports/siraj-breaks-silence-on-controversy-surrounding-him-and-jasprit-bumrah/feed/ 0 1997
“নির্বাচকদের ভাবতে হবে” বুমরাহকে নিয়ে বড় মন্তব্য সানির http://ebanglarmukh.com/sports/selectors-will-have-to-think-sunil-gavaskars-big-statement-on-bumrah/ http://ebanglarmukh.com/sports/selectors-will-have-to-think-sunil-gavaskars-big-statement-on-bumrah/#respond Tue, 19 Aug 2025 03:50:35 +0000 https://ebanglarmukh.com/?p=1912 দেবজিৎ মুখার্জি: দোরগোড়ায় এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় রয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। শীঘ্রই দল ঘোষণা করা হবে নির্বাচকদের তরফ থেকে। যদিও তার আগে নির্বাচকদের কাছে সুসংবাদ এটাই যে পুরোপুরি ফিট সূর্যকুমার যাদব। এছাড়া দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহও খেলতে পারবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে, বড় টুর্নামেন্টের আগে ভারতীয় ক্রিকেট দলে এটি একটি বড় স্বস্তি।

তবে টুর্নামেন্টের আগে বুমরাহকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার। কি বললেন সানি? তিনি বলেন, “কেউ চরম গুরুত্বপূর্ণ নয়। তাই বুমরাহকে কখন বা কিভাবে খেলাবে, তা ভাবতে হবে নির্বাচকদের। এমনিতেই একপ্রকার বিতর্ক হয়েছে ইংল্যান্ডে এই নিয়ে। বিশেষ করে এই নিয়ে কথা উঠছে যে ইংল্যান্ডের সবুজ উইকেটে ওকে খেলানো যেত কিনা। তবে এই নিয়ে ভাবা শুরু হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। এটা যেন গুলিয়ে না যায় যে কোনটা দেশের জন্য ভালো আর কোনটা প্লেয়ারের জন্য।”

সানি আরো বলেন, “ও যদি ফিট থাকে, তাহলে অবশ্যই খেলা উচিত। আমি জানিনা সিদ্ধান্তটা ওর নাকি ম্যানেজমেন্টের। কিন্তু এটা বোঝা উচিত যে কেউ অতিরিক্ত গুরুত্বপূর্ণ নয়। এখানেই নির্বাচকদের কাছে বড় প্রশ্ন কোনটা আগে। যোগ্যতা অর্জন টেস্ট চ্যাম্পিয়নশিপে নাকি সাদা বলের কিছু টুর্নামেন্ট খেলায়। টানা টেস্ট আছে অক্টোবর-নভেম্বরে। তবে বিরতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা টেস্টের মাঝে। সেক্ষেত্রে বুমরাহকে বিশ্রাম দেওয়া যেতে পারে তার মাঝখানে।”

]]>
http://ebanglarmukh.com/sports/selectors-will-have-to-think-sunil-gavaskars-big-statement-on-bumrah/feed/ 0 1912
এশিয়া কাপের জন্য তৈরি স্কাই আর বুমরাহ http://ebanglarmukh.com/sports/bumrah-and-sky-ready-for-asia-cup/ http://ebanglarmukh.com/sports/bumrah-and-sky-ready-for-asia-cup/#respond Mon, 18 Aug 2025 03:54:19 +0000 https://ebanglarmukh.com/?p=1905 দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার পর এখন ভারতীয় ক্রিকেট দলের পরবর্তী টার্গেট এশিয়া কাপ। এখন থেকেই ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বা এক্সাইটমেন্ট এক আলাদা পর্যায়ে পৌঁছে গেছে এই টুর্নামেন্টকে ঘিরে। এখন থেকেই বহু ক্রিকেটপ্রেমী সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে এই সংক্রান্ত একাধিক পোস্ট করে চলেছেন। এক কথায় বলতে গেলে, সকলেই এখন অপেক্ষায় রয়েছে এশিয়া কাপ শুরু হওয়ার।

তবে তার আগে সুখবর ভারতীয় ক্রিকেট দলের জন্য। যাঁদের নিয়ে চিন্তায় ছিলেন নির্বাচন থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট ও সমর্থক, তাঁরা এখন খেলার জন্য প্রস্তুত। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং তারকা পেসার জাসপ্রিত বুমরাহ তৈরি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। স্বাভাবিকভাবে, এটি একটি বড় প্লাস পয়েন্ট টিম ইন্ডিয়ার জন্য। দুই ক্রিকেটার খেললে, ব্যাটিং ও বোলিং বিভাগ, দুটিই যে শক্তিশালী থাকবে, তা না বললেও চলে।

সূত্র মারফত জানা গিয়েছে যে বুমরাহ খেলতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন এবং আগামী সপ্তাহেই নির্বাচক কমিটি তাঁর সঙ্গে আলোচনায় বসবেন। অন্যদিকে, সূর্যর ক্ষেত্রে জানা গিয়েছে যে সেন্টার অফ এক্সিলেন্সে ফিটনেস পরীক্ষায় তিনি পাশ করেছেন এবং নির্বাচনী বৈঠকেও তিনি থাকবেন। এবার দেখার বিষয় যে কাদের দলে জায়গা দেওয়া হয় এশিয়া কাপের জন্য।

]]>
http://ebanglarmukh.com/sports/bumrah-and-sky-ready-for-asia-cup/feed/ 0 1905
“আমি কোন ভুল দেখি না” ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বুমরাহের পাশে ভুবি http://ebanglarmukh.com/sports/i-dont-see-anything-wrong-bhuvi-supports-bumrah-regarding-workload-management-issue/ http://ebanglarmukh.com/sports/i-dont-see-anything-wrong-bhuvi-supports-bumrah-regarding-workload-management-issue/#respond Fri, 15 Aug 2025 19:26:19 +0000 https://ebanglarmukh.com/?p=1884 দেবজিৎ মুখার্জি: দশ দিন পেরিয়ে গেলেও এখনো ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার বিষয় ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেভাবে সিরিজের অন্তিম ম্যাচে নাটকীয়ভাবে জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল, তা মুগ্ধ করেছে গোটা ক্রিকেট বিশ্বকে। হারা ম্যাচ নিজেদের নামে করেছিল টিম ইন্ডিয়া। মাত্র ৬ রানে জিতেছিল তারা এবং সিরিজ ড্র করেছিল ২-২ ফলাফলে।

তবে এই সবকিছুর মাঝেও সমালোচনা পিছু ছাড়েনি ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহের। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তাঁকে মাঝেমধ্যেই খোঁচা খেতে হয়েছে। বলা ভালো হচ্ছে। এই পরিস্থিতিতে এমআই তারকা পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। ক্রিকেট স্টোরিজ পডকাস্টে তিনি জানান যে তিনি কোন সমস্যা দেখছেন না বুমরাহের সিরিজে তিনটি ম্যাচ খেলায়।

ভুবনেশ্বর কুমার বলেন, “এটাও বিবেচনা করা দরকার যে বুমরাহ কত বছর ধরে সব ফরম্যাট খেলছে। সহজ নয় এই ধারাবাহিকতা ধরে রাখা। ওর যা বোলিং অ্যাকশন, তাতে চোটের সম্ভাবনা বেশি থাকে। তাই আমি কোন ভুল দেখি না যদি ও পাঁচটির মধ্যে তিনটি টেস্ট খেলে। আমি মনে করি যে নির্বাচকরাও জানেন যে পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে বড় অবদান রাখলে, তা সর্বদা গ্রহণযোগ্য। কিন্তু মানুষ এটা বুঝে না যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ফরম্যাটে খেলা কতটা কঠিন।”

]]>
http://ebanglarmukh.com/sports/i-dont-see-anything-wrong-bhuvi-supports-bumrah-regarding-workload-management-issue/feed/ 0 1884
বুমরাহের মতো সিনিয়র ক্রিকেটারের ভূমিকায় অখুশি ইরফান http://ebanglarmukh.com/sports/irfan-pathan-not-happy-with-jasprit-bumrahs-role/ http://ebanglarmukh.com/sports/irfan-pathan-not-happy-with-jasprit-bumrahs-role/#respond Fri, 08 Aug 2025 02:11:23 +0000 https://ebanglarmukh.com/?p=1796 দেবজিৎ মুখার্জি: যেভাবে ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে, তা কোন অংশে থ্রিলারের চেয়ে কম নয়। বিশেষ করে ওভাল টেস্টে ম্যাচ নিজেদের নামে করেছে ভারতীয় ক্রিকেট দল, তা দেখে হয়তো অনেকেরই গায়ে কাঁটা দিয়েছে। এমন একটি জায়গায় ছিল ম্যাচ, যেখান থেকে ভারতের পরাজয় নিশ্চিত। তারপরই শুরু হয় পেসারদের দাপট। ৩৭৪ রান তাড়া করতে নেমে অল্পের জন্য জয় থেকে বঞ্চিত হয় ইংল্যান্ড। ৩৬৭ রানে অলআউট হয়ে যায় তারা। ৬ রানে ম্যাচ জেতে ভারত এবং সিরিজ ড্র করে ২-২ ফলাফলে। 

শুভমান গিলের দলের অনেক ক্রিকেটারই বেশ ভালো পারফর্ম করেছেন সিরিজে। কিন্তু তা সত্ত্বেও একজনের পারফরমেন্সে রীতিমত অখুশি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। কে সেই ক্রিকেটার? তিনি দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। যেভাবে তিনি বেছে বেছে টেস্ট খেলেছেন এবং তার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময় বল হাতে দায়িত্ব নেননি, তা দেখে বেশ অসন্তুষ্ট হয়েছেন ইরফান। নিজের ইউটিউব চ্যানেল থেকে এই বিষয়ে বক্তব্য রেখেছেন প্রাক্তন তারকা অলরাউন্ডার। 

ইরফান বলেন, “একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে বুমরাহের উচিত ছিল সবকটি ম্যাচ খেলা। কিন্তু তার পরিবর্তে ও তিনটি ম্যাচ খেলে। একটিতেও ভারত জেতেনি। লর্ডস টেস্টে ষষ্ঠ ওভারের কথা একবার মনে করুন। জো রুটকে এর আগেও অনেকবার আউট করেছে। কিন্তু ওই টেস্টে মাত্র ৫ ওভার বল করেছে। আরো একটা ওভার বল করলে হয়তো রুটকে আউট করতে পারত। কিন্তু মনে হয় ও নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিল।” এবার দেখার বিষয় যে ইরফানের এই বক্তব্য শুনে চোট সারিয়ে দ্রুত মাঠে ফিরে সেই আগের মতো বিধ্বংসী হয়ে উঠতে পারেন কিনা বুমরাহ।

]]>
http://ebanglarmukh.com/sports/irfan-pathan-not-happy-with-jasprit-bumrahs-role/feed/ 0 1796
বুমরাহকে বড় পরামর্শ ম্যাকগ্রার http://ebanglarmukh.com/sports/mcgraths-big-advice-to-bumrah/ http://ebanglarmukh.com/sports/mcgraths-big-advice-to-bumrah/#respond Sun, 03 Aug 2025 00:06:14 +0000 https://ebanglarmukh.com/?p=1735 নিউজ ডেস্ক: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে ওভালে ভারতীয় ক্রিকেট দল খেলতে নেমেছে জাসপ্রিত বুমরাহকে ছাড়া। তবে তারকা পেসারকে নিয়ে তৈরি হয়েছে সংশয়। বলা ভালো, তাঁকে নিয়ে বড় চাপে পড়েছে টিম ম্যানেজমেন্ট। তাঁকে আসন্ন এশিয়া কাপে খেলানো হবে নাকি পরের টেস্ট সিরিজগুলিতে, এই নিয়ে চিন্তায় পড়েছে সকলে। এক কথায় বলতে গেলে, যাঁর উপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখতে দল, এখন তিনি মাথাব্যাথার কারণ হয়ে উঠেছেন। 

এই পরিস্থিতিতে বুমরাহকে বড় পরামর্শ দিলেন প্রাক্তন অজি তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা। তাঁর মতে, এমআই তারকার একটা গোটা মরশুম মাঠের বাইরে থাকা উচিত। তিনি বলেন, “একজন পেসারের জন্য অফ সিজন থাকা খুব দরকার। এখন প্রচুর ক্রিকেট খেলতে হয় এবং সেরম বিশ্রামের সময় পাওয়া যায় না। সেই কারণে একটা সম্ভাবনা থাকে চোট পাওয়ার। তাই ওর উচিত একটা গোটা মরশুম বাইরে থাকা। পরে ফিট হয়ে ফিরতে পারবে।”

পাশাপাশি, ম্যাকগ্রা আরো জানান ঠিক কি কারণে বুমরাহ লাগাতার চোটের কবলে পড়েন। তিনি বলেন, “অন্যান্য বোলারদের চেয়ে ওর বোলিং অ্যাকশন আলাদা। আস্তে দৌড়ায়। তবে গতি বাড়ায় শেষের দিকে। হাতের ধরনও অন্যরকম থাকে এই সময়। এই কারণেই ওর শরীরের উপর বেশি চাপ পড়ে। বিশেষ করে কোমরে। তাই বারবার ওকে কোমরের চোটের মুখে পড়তে হয়।”

]]>
http://ebanglarmukh.com/sports/mcgraths-big-advice-to-bumrah/feed/ 0 1735
“শীঘ্রই রিটায়ারমেন্ট নিতে পারে বুমরাহ” কেন এমন বললেন কাইফ? http://ebanglarmukh.com/sports/bumrah-might-retire-soon-why-kaif-said-this/ http://ebanglarmukh.com/sports/bumrah-might-retire-soon-why-kaif-said-this/#respond Sun, 27 Jul 2025 00:09:44 +0000 https://ebanglarmukh.com/?p=1660 নিউজ ডেস্ক: এই মুহূর্তে ক্রিকেটপ্রেমীদের অন্যতম আলোচনার বিষয় ভারতী ও ইংল্যান্ডের মধ্যে চলতি ম্যানচেস্টার টেস্ট। দুই দলের কাছেই ম্যাচটি জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংল্যান্ড যদি জয় পায়, তাহলে সিরিজ নিজেদের পকেটে তুলে নিতে পারবে। আবার অন্যদিকে ভারত জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে। যদিও ড্র হয়, তাহলে ইংল্যান্ডের অন্তত সিরিজ পরাজয়ের চাপ থাকবে না, আবার ভারতও আরেকটি সুযোগ পাবে কামব্যাক করার। এক কথায় বলতে গেলে, এই ম্যাচের গুরুত্ব রয়েছে। 

তবে এর মাঝেই বোমা ফাটালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহাম্মদ কাইফ। তিনি করে বসলেন এক বিস্ফোরক মন্তব্য। কি সেই বিস্ফোরক মন্তব্য? তাঁর বক্তব্য, ভারতীয় পেস তারকার শরীর আর দিচ্ছে না এবং তিনি হয়তো শীঘ্রই ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন। যদিও তিনি বুমরাহের সমালোচনা করেননি, তবে এটা জানিয়ে দিয়েছেন যে বর্তমানে এমআই তারকা নিজের ১০০ শতাংশ দিতে পারছেন না। 

কাইফ বলেন, “ওকে দেখে মনে হচ্ছে না যে ও আগামী ম্যাচগুলো খেলতে পারবে এবং অবসর নিয়ে নিতে পারে। আর দিচ্ছে না ওর শরীর। স্পিডও কমে গেছে। ও স্বার্থপর নয়, তবে যখন ১০০ শতাংশ দিতে পারছে না, তখন আমার মনে হয় না ও খেলা চালিয়ে যাবে। তাই সম্ভাবনা বেশি অবসর নেওয়ার। বুমরাহের মনের জোর কমেনি। তবে ফিটনেসে পেরে উঠছে না, যা দলকে ভোগাবে। ও ছেড়ে চলে গেলে ভারতীয় ক্রিকেট ফ্যানেদের ওকে ছাড়াই ম্যাচ দেখা অভ্যাস করতে হবে। আমি চাইবো যাতে আমি ভুল হই। কিন্তু ও যেভাবে খেলছে, তাতে আমার এটাই মনে হচ্ছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/bumrah-might-retire-soon-why-kaif-said-this/feed/ 0 1660
বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তায় ভারত, খেলানো হবে কি বুমরাহকে? http://ebanglarmukh.com/sports/team-india-worried-about-bowling-department-will-they-go-ahead-with-bumrah/ http://ebanglarmukh.com/sports/team-india-worried-about-bowling-department-will-they-go-ahead-with-bumrah/#respond Tue, 22 Jul 2025 02:17:27 +0000 https://ebanglarmukh.com/?p=1609 নিউজ ডেস্ক: দোরগোড়ায় ম্যানচেস্টার টেস্ট। সিরিজে ঘুরে দাঁড়াতে হলে তা জেতা অত্যন্ত জরুরি শুভমান গিলদের। কিন্তু তার আগেই দলের উপর নেমে এসেছে চিন্তার কালো ছায়া। বোলিং ডিপার্টমেন্ট নিয়ে চিন্তায় ভারতীয় শিবির। এমনিতেই বুমরাহ সিরিজের সবকটি ম্যাচ খেলবেন না, তা আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে যে আর্শদীপ সিংকে খেলাবে, সেটার সম্ভাবনাও এখন ক্ষীণ। হাত কেটে যাওয়ায় তিনি ঠিকমতো বোলিং করতে পারছেন না। আরো বড় সমস্যা আকাশ দীপের পিঠের চোট। যদিও সিএসকের তরুণ পেসার অংশুল কাম্বজকে ডেকে পাঠানো হয়েছে। কিন্তু তাতেও যে সমস্যার সমাধান হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

এমন পরিস্থিতিতে বুমরাহকেই খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সিরিজের ফলাফল ও বাকি ম্যাচগুলির কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। ক্রিকেট বিশেষজ্ঞরাও মনে করছেন যে যেই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দল তাতে বুমরাহকে খেলানোই বুদ্ধিমানের কাজ হবে। কারণ এই মুহূর্তে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্টের প্রধান বলতে তিনি এবং ইংল্যান্ডের মাটিতে যদি তাদের ব্যাটিং বিভাগকে কেউ চাপে ফেলতে পারেন, তাহলে সেটা বুমরাহই।

এই প্রসঙ্গেই প্রশ্ন করা হয় টিম ইন্ডিয়ার অন্যতম তারকা পেসার মহাম্মদ সিরাজকে। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, “উনি তো খেলবেনই।” এরপরই তাঁকে প্রশ্ন করা হয় আকাশ দীপের চোট নিয়ে। তার উত্তরে তিনি বলেন, “ওর একটা সমস্যা আছে। বল করেছে ও আজ। এবার পুরোপুরি ফিজিওদের ব্যাপার। ওনারা যা বলবেন সেটাই হবে। কম্বিনেশন বদলালেও পরিকল্পনা একই থাকবে। আমাদের বোলারদের বল করতে হবে ঠিক জায়গায়।” এমন পরিস্থিতিতে যদিও ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে কুলদীপ যাদবকেও খেলানোর কথা ভাবা হতে পারে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। এক্ষেত্রে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/team-india-worried-about-bowling-department-will-they-go-ahead-with-bumrah/feed/ 0 1609
বুমরাহকে খেলবে কি খেলবে না? কি বক্তব্য বেঙ্গসরকরের? http://ebanglarmukh.com/sports/whether-bumrah-should-play-or-not-answers-vengsarkar/ http://ebanglarmukh.com/sports/whether-bumrah-should-play-or-not-answers-vengsarkar/#respond Sat, 19 Jul 2025 01:59:03 +0000 https://ebanglarmukh.com/?p=1575 নিউজ ডেস্ক: সামনেই ভারতীয় ক্রিকেট দলের কাছে বড় পরীক্ষা। লর্ডস টেস্টে পরাজয়ের পর সিরিজে ঘুরে দাঁড়াতে হলে তাদের কাছে এখন একটাই রাস্তা আর সেটা হল আসন্ন ম্যানচেস্টার টেস্টে জয় পাওয়া। সেই অনুযায়ী জোরদার অনুশীলন চালাচ্ছেন দলের সকল ক্রিকেটার। ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরাচ্ছেন সকলে। এবার যাতে কোনরকমে তাঁদের চাপে না ফেলতে পারে ইংল্যান্ড, তার জন্য নিজেদের সবদিক থেকে তৈরি করছেন তাঁরা। এক কথায় বলতে গেলে, জেতার জন্য মরিয়া গোটা দল। 

তবে এবারও প্রশ্ন উঠছে আসন্ন টেস্টে দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে খেলানো হবে কিনা। সিরিজ শুরুর আগে থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে মাত্র তিনটি ম্যাচ খেলবেন বুমরাহ। ইতিমধ্যেই দুটি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যে এবার কোন ম্যাচটি খেলবেন তিনি। ম্যানচেস্টার নাকি ওভাল? কোনটিতে তাঁকে রাখা হবে প্লেইং একাদশে, সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে চারিদিকে।

এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দিলীপ বেঙ্গসরকর। কি বললেন তিনি? তাঁর বক্তব্য, “দেখুন বুমরাহ নিঃসন্দেহে একজন দুর্দান্ত বোলার। ও যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। কিন্তু দলের সঙ্গে কোন সফরে গেলে সবকটি ম্যাচ খেলা উচিত। ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে ম্যাচ খেলানোর পক্ষে আমি নই। কোন প্রশ্নই ওঠে না। খেলার দরকার নেই যদি ফিট না থাকো। কিন্তু দ্বিতীয় টেস্টের আগে লম্বা সময় বিশ্রাম পাওয়ার পরও ওকে খেলতে না দেখা মেনে নেওয়া যায় না।”

]]>
http://ebanglarmukh.com/sports/whether-bumrah-should-play-or-not-answers-vengsarkar/feed/ 0 1575