Kuldeep Yadav – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 02 Dec 2025 15:20:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 বিরাটের ব্যাটিংয়ে মুগ্ধ তাঁর সতীর্থরা http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/ http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/#respond Tue, 02 Dec 2025 15:20:08 +0000 https://ebanglarmukh.com/?p=2539 দেবজিৎ মুখার্জি: বরাবরই ক্রিকেটমহলে অন্যতম বড় আলোচনার বিষয় বিরাট কোহলি। তবে সম্প্রতি রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি যেই ইনিংসটি খেলেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের সকল ক্রিকেটপ্রেমী এবং এরপর যেন তাঁকে নিয়ে আলোচনার মাত্রা আরো বেড়ে গিয়েছে। যেভাবে বিরাট নিজের ইনিংসকে সাজিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন তাঁর সতীর্থরা। সকলেই কিং কোহলির প্রশংসায় পঞ্চমুখ।

রবিবার ম্যাচ শেষে বিসিসিআই টিভিতে টিম ইন্ডিয়ার তরুণ তারকা তিলক ভার্মা বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, “আবারও একটা অন্যতম শ্রেষ্ঠ ইনিংস দেখলাম। আরো ভালো লাগছে এটা ভেবে যে বিরাট ভাইয়ের এই ইনিংসটা দেখলাম চোখের সামনে।” বিরাটের ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে এনে এমআই তারকা আরো বলেন, “বিরাট ভাই এমন অবিশ্বাস্য খেলা খেলে যাচ্ছেন গত ১৭ বছর ধরে। শেখার চেষ্টা করি আমি বিরাট ভাইয়ের থেকে।”

অন্যদিকে, দলের তারকা স্পিনার কুলদীপ যাদবও বিরাট কোহলিকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, “মনে হচ্ছিল যেন সেই ২০১৭-১৮ সালের বিরাট ভাইকে দেখছি। অসাধারণ ব্যাটিং।” কেমনভাবে নিজের ইনিংস গুছিয়েছেন, তাও তুলে ধরেন কুলদীপ। তিনি বলেন, “প্রত্যেকটা বল উনি খেলছিলেন ব্যাটের সঠিক জায়গা দিয়ে। এমন একটা ইনিংস খেলা যায় যখন নিজের উপর পুরো বিশ্বাস থাকে।” তবে বিরাটের দায়িত্ব যে শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ নয়, সেটাও তুলে ধরেন তারকা স্পিনার। কুলদীপ বলেন, “এটা ভাববেন না যে ব্যাটিং করেই ওনার কাজ শেষ হয়ে যায়। যখন আমরা বল করি, তখন উনি অনেক পরামর্শ দেন আমাদের।”

উল্লেখ্য, রাঁচিতে বিরাট কোহলির ব্যাট থেকে আসে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস, যার মধ্যে রয়েছে ১১টি চার এবং ৭টি ছয়। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জ্যানসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরানে পৌঁছান তিনি। তাঁর এই ইনিংসের জন্য তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/feed/ 0 2539
জাদেজা-সুন্দরের উপর আস্থা রাখছেন গিল, কুলদীপ কি সুযোগ পাবেন? http://ebanglarmukh.com/sports/gill-backs-jadeja-sundar-will-kuldeep-play/ http://ebanglarmukh.com/sports/gill-backs-jadeja-sundar-will-kuldeep-play/#respond Thu, 31 Jul 2025 01:50:06 +0000 https://ebanglarmukh.com/?p=1692 নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরই ওভালের প্রতিটি গ্যালারিতে দেখা যাবে ভিড়। টিভির পর্দায় জমে যাবে চোখ ক্রিকেটপ্রেমীদের। আর মাত্র কয়েকটা ঘণ্টা। তারপরই একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে ভারত ও ইংল্যান্ড সিরিজের অন্তিম এবং শেষ টেস্ট। শেষ মুহূর্তেও দুই দলের ক্রিকেটাররা নেটে জোরকদমে প্র্যাকটিস চালাচ্ছেন। বলা ভালো, ময়দানে নিজেদের সেরাটা দিতে নিজেদের খেলা ত্রুটিহীন করার দিকে মন দিয়েছেন সকলে।

তবে যেটার আশঙ্কা ছিল শেষ পর্যন্ত সেটাই হল। সিরিজের একটি ম্যাচেও খেলার সুযোগ পেলেন না ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন করে এমনটারই ইঙ্গিত দিলেন দলের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল। তিনি দাবি করলেন যে স্পিন বিভাগ নিয়ে তাঁকে ভাবতে হচ্ছে না কারণ দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর, যাঁরা বল হাতে যেমন উইকেট নিচ্ছেন, তেমনি ব্যাট হাতেও রান করছেন। 

শুভমান গিল বলেন, “স্পিনার কিন্তু পুরোপুরি খেলাচ্ছে না ইংল্যান্ড। ওদের স্পিন বিভাগ দেখবে জেকব বেথেল এবং জো রুট। আমাদের দলেও রয়েছে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। দুজনেই ভালো পারফর্ম করছে ব্যাটে ও বলে। তাই ওই ব্যাপারটা নিয়ে আমাদের ভাবতেই হচ্ছে না।” অধিনায়কের এমন মন্তব্য এটারই ইঙ্গিত দিচ্ছে যে কুলদীপকে খেলানোর কথা ভাবছে না দল। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/gill-backs-jadeja-sundar-will-kuldeep-play/feed/ 0 1692
“এই যুগলবন্দী আমি বুঝিনা” গম্ভীর-গিলকে নিয়ে কেন এমন বললেন সানি? http://ebanglarmukh.com/sports/dont-understand-this-pair-why-sunny-said-this-about-gill-gambhir/ http://ebanglarmukh.com/sports/dont-understand-this-pair-why-sunny-said-this-about-gill-gambhir/#respond Mon, 28 Jul 2025 02:37:06 +0000 https://ebanglarmukh.com/?p=1670 নিউজ ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল ম্যানচেস্টার টেস্ট। পরাজয় এড়াতে সফল হল ভারতীয় ক্রিকেট দল। পঞ্চম দিনে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪২৫। তবে এদিন ৩ জনের ব্যাট থেকে আসে শতরানের ইনিংস – শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। বিশেষ করে যেভাবে গিল আউট হয়ে যাওয়ার পর জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ক্রিজ আঁকড়ে ধরে খেলেছেন, তার প্রশংসা করেছেন সকলে।

তবে ম্যাচ বাঁচাতে সফল হলেও ম্যাচ চলাকালীন শুভমান গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার, সানি। ওরফে সুনীল গাভাস্কার। কুলদীপ যাদবকে বসানোর সিদ্ধান্ত গিলের বলে দাবি করা হলেও যে সেটা বাস্তবে তাঁর নয়, তা প্রায় সকলের কাছেই এখন জানা। এবার এই ব্যাপারে নিজের বক্তব্য রাখেন সানি।

কিংবদন্তি ক্রিকেটারকে হর্ষ ভোগলে নেতৃত্ব নিয়ে কোচকে জিজ্ঞেস করা করা প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করলে সানি বলেন, “কোচ আর অধিনায়কের এই যুগলবন্দীটা আমি বুঝিনা। দলটা কিন্তু অধিনায়কের দিনের শেষে। এটা কেউ বলতে পারবে না যে কুলদীপকে গিল চায়নি। ওকে রাখা উচিত ছিল। অধিনায়ক কিন্তু গিল। ওর নেতৃত্ব নিয়েই কিন্তু লোকে কথা বলবে। হয়তো এগুলো বাইরে আসবে না। কিন্তু যাবতীয় দায়িত্ব অধিনায়ককেই নিতে হয়।” এবার দেখার বিষয় যে শেষ টেস্টে কুলদীপকে নেওয়া হয় কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/dont-understand-this-pair-why-sunny-said-this-about-gill-gambhir/feed/ 0 1670
কুলদীপকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সানি http://ebanglarmukh.com/sports/why-sunny-angry-about-kuldeep-yadav-not-included-in-playing-11/ http://ebanglarmukh.com/sports/why-sunny-angry-about-kuldeep-yadav-not-included-in-playing-11/#respond Thu, 03 Jul 2025 01:12:10 +0000 https://ebanglarmukh.com/?p=1402 নিউজ ডেস্ক: “আমি অবাক হয়েছি ওকে না নেওয়া নিয়ে” বার্মিংহাম টেস্টে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার কুলদীপ যাদবকে না নেওয়া নিয়ে বক্তব্য কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। সানির মতে এই পিচে বল ভালো স্পিন হচ্ছে এবং সেক্ষেত্রে কুলদীপ যাদবকে খেলানো উচিত ছিল। যদিও সানি একা নন, দেশের ক্রিকেটপ্রেমীরাও কুলদীপকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন।

লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর টিম ইন্ডিয়া বার্মিংহাম টেস্ট জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া। এজব্যস্টোনে পৌঁছানো মাত্রই দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। পাশাপাশি, টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও প্লেয়িং একাদশ নিয়ে পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছিল। অনেকেই আশা করেছিলেন যে কুলদীপ যাদবকে দ্বিতীয় টেস্টে দেখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তা দেখে রীতিমতো রেগে যান ও অবাক হন অনেকে।

খোদ কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কে কথা বলতে গিয়ে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। প্রাক্তন তারকা বলেন, “এখানকার যা পিচ, সেখানে কুলদীপকে না খেলানোর বিষয়টা বেশ অবাক করার মতো। আমি অবাক হয়েছি এটা দেখে যে ওকে দলে নেওয়া হয়নি। এই পিচে স্পিন হচ্ছে। এটা অনেকেই বলছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/why-sunny-angry-about-kuldeep-yadav-not-included-in-playing-11/feed/ 0 1402
রোকোর অবসরের সিদ্ধান্তে হতবাক কুলদীপ http://ebanglarmukh.com/sports/kuldeep-on-retirement-of-virat-rohit/ http://ebanglarmukh.com/sports/kuldeep-on-retirement-of-virat-rohit/#respond Wed, 04 Jun 2025 02:45:55 +0000 https://ebanglarmukh.com/?p=1117 দেবজিৎ মুখার্জি: “দুজনের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক” টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসর প্রসঙ্গে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। তিনি জানান যে এমন গুরুত্বপূর্ণ সিরিজে দুজনের মতো সিনিয়রদের প্রয়োজন যাঁরা জুনিয়রদের সাহায্য করতে পারবেন। তবে এর সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দেন যে যদি তাঁর কোন প্রয়োজন পড়ে, তিনি অবশ্যই রোহিত শর্মার সঙ্গে যোগাযোগ করবেন কারণ হিটম্যান তাঁকে বড় দাদার মতো ভালবাসেন।

শেষ হয়ে গেছে আইপিএল ২০২৫। এবার টিম ইন্ডিয়া ইংল্যান্ডের মাটিতে খেলতে যাবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। শুভমান গিলের নেতৃত্বে এবার খেলতে নামবেন দলের ক্রিকেটাররা। এছাড়া সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে। দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ও তারকা ক্রিকেটার। বিশেষ করে আইপিএলে ভালো পারফর্ম করার জন্য পুরস্কার পেয়েছেন সাই সুদর্শন। তাঁকে জায়গা দেওয়া হয়েছে দলে। দীর্ঘদিন পর দলে ফিরেছেন করুন নায়ার। 

তবে এই সিরিজের আগে বড় ধাক্কা খায় দল বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের রূপে। প্রথমে সরে দাঁড়ানোর সিদ্ধান্তর কথা ঘোষণা করেন রোহিত। ঠিক তার কদিন পরই অবসরের কথা ঘোষণা করেন বিরাট কোহলি। দুই তারকা ক্রিকেটারের হঠাৎ পরপর অবসর নেওয়া জাগিয়েছে একাধিক প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে। অনেকে মনে করছেন যে দুজনকেই জোর করা হয়েছে বোর্ডের তরফ থেকে সরে দাঁড়ানোর জন্য। আবার অনেকে মনে করছেন যে গৌতম গম্ভীরের হাত থাকতে পারে এই ব্যাপারে। সবমিলিয়ে, এখনো দুজনের অবসর এক বড় আলোচনার বিষয় ক্রিকেট মহলে। 

তবে এবার দুই তারকার অবসর নিয়ে দুঃখ প্রকাশ করলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা স্পিনার কুলদীপ যাদব। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে তিনি বুঝিয়ে দেন যে দুজনেরই টেস্ট ক্রিকেটকে চিরবিদায় জানানোর সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না। পাশাপাশি, দুজনের সঙ্গে সম্পর্ক কেমন, সেই ব্যাপারেও জানান কুলদীপ। এখানেই শেষ নয়, তারকা স্পিনার আরো জানান যে ঠিক কিভাবে রোকো তাঁকে মাঠে সাহায্য করতেন এবং পরামর্শ দিতেন।

কুলদীপ বলেন, “দুজনে যখন অবসর নেন আমি হতবাক হই। আশা করেছিলাম ইংল্যান্ডের মতো এমন বড় ও গুরুত্বপূর্ণ সিরিজে দুজনকে পাওয়া যাবে জুনিয়রদের সাহায্য করার জন্য। তবে আমার যদি কোন প্রয়োজন পড়ে, তাহলে আমি রোহিত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবো। উনি আমাকে বড় দাদার মতো ভালোবাসেন। ম্যাচ চলাকালীন আমার যদি কোন খামতি থাকতো, তাহলে উনি আমায় পরামর্শ দিতেন। বিরাট ভাইয়ের ক্যাপ্টেন্সিতে আমার অভিষেক ঘটে টেস্ট ক্রিকেটে। সেই ম্যাচটি উনি খেলেননি, তবে আমায় ক্যাপ দিয়েছিলেন। উনি আমায় বেশ সাহায্য করতেন এবং বিশ্বাস জুগিয়েছিলেন যে আমি এই ফরম্যাটে উন্নতি করতে পারবো। ওনার নেতৃত্বে খেলতে খুব পছন্দ করতাম।”

]]>
http://ebanglarmukh.com/sports/kuldeep-on-retirement-of-virat-rohit/feed/ 0 1117
রিংকুকে থাপ্পড় কুলদীপের! কেন? http://ebanglarmukh.com/sports/kuldeep-yadav-suddenly-slapped-rinku-singh-but-why/ http://ebanglarmukh.com/sports/kuldeep-yadav-suddenly-slapped-rinku-singh-but-why/#respond Wed, 30 Apr 2025 09:19:06 +0000 https://ebanglarmukh.com/?p=678 দেবজিৎ মুখার্জি: কলকাতা বনাম দিল্লি ম্যাচে ঘটলো এক বড় নিন্দনীয় কান্ড। নাইট তারকাকে থাপ্পড় দিল্লি তারকার, যার জেরে ক্ষুব্ধ হন সেই নাইট তারকা সহ দেশের বহু ক্রিকেটপ্রেমী মানুষ। চোখের নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিও এবং এরপরই শুরু হয় নিন্দার বন্যা। অনেকে দিল্লি ক্যাপিটালসের সেই তারকা ক্রিকেটারের নির্বাসনের দাবিও তোলেন। যদিও আসল ঘটনাটি ঠিক কি বা কেন এমনটা হলো, এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সবমিলিয়ে, এই বিষয়টি এখন হয়ে উঠেছে চারিদিকে এক বড় আলোচনার বিষয়।

মঙ্গলবার, ২৯শে এপ্রিল, দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে তাদের বিরুদ্ধে খেলতে নামে কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে এক বিশাল টার্গেট দেয় দিল্লিকে। সেই লক্ষ্যমাত্রার কাছাকাছি এলেও শেষ পর্যন্ত তা পূরণ করতে সফল হননি অক্ষর প্যাটেল ও তাঁর বাহিনী। সুনীল নারীনের ম্যাজিকের সামনে মাথানত করতে বাধ্য হয় হোম টিমের ব্যাটাররা। শেষে রীতিমতো তাসের ঘরের মতো গুঁড়িয়ে যায় তাদের ব্যাটিং অর্ডার। বলতে গেলে, একেবারে তীরে এসে তরী ডোবে দিল্লির। ১৪ রানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে কেকেআর। ম্যাচের সেরা ঘোষণা করা হয় নারীনকে।

তবে ঘটনাটির সূত্রপাত ম্যাচের শেষে। জয় পেয়ে খুশি কলকাতার ক্রিকেটাররা। দুই দলের ক্রিকেটাররা নিজেদের মধ্যে গল্প করছিলেন। হঠাৎ দিল্লির তারকা স্পিনার কুলদীপ যাদব একটি থাপ্পড় মারেন কেকেআরের তারকা পিঞ্চ হিটার ব্যাটার রিংকু সিংকে। একটি নয়, একেবারে দুটি থাপ্পড় বসান রিংকুর গালে। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। তাতে দেখা যাচ্ছে যে হঠাৎ থাপ্পড় খেয়ে ক্ষুব্ধ হয়েছেন রিঙ্কু। এরপরই কমেন্ট বক্সে শুরু হয় নিন্দা। অনেকে দাবি করেছেন যে মজার ছলে হলেও এমনটা করা উচিত হয়নি কুলদীপের। আবার অনেকে কুলদীপকে নির্বাসনের দাবিও তোলেন। সবমিলিয়ে, চারিদিকে এখন চলছে কুলদীপের নিন্দা। যদিও কেনই বা থাপ্পর বসালেন কুলদীপ, সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।

উল্লেখ্য, এটি প্রথমবার নয়, এর আগেও আইপিএলে ঘটেছে চর-কান্ড। তখন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা স্পিনার হরভজন সিংয়ের বিরুদ্ধে তাঁর তৎকালীন সতীর্থ শ্রীশান্তকে থাপ্পর মারার অভিযোগ ওঠে। এই ঘটনা জানাজানি হতেই তীব্র নিন্দা ধেয়ে আসে হরভজনের দিকে চারিদিক থেকে। যদিও পড়ে ব্যাপারটি মিটমাট হয়ে যায়। তবে আজও এই ঘটনাটি ক্রিকেটের নিন্দনীয় ঘটনাগুলির মধ্যে একটি হিসেবে ধরা হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/kuldeep-yadav-suddenly-slapped-rinku-singh-but-why/feed/ 0 678