MS Dhoni – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 28 Nov 2025 12:57:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 “আবেগপ্রবণ কোচ থাকা সাধারণত ভালো নয়” গম্ভীরকে নিয়ে বিস্ফোরক এবিডি http://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/ http://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/#respond Fri, 28 Nov 2025 12:57:24 +0000 https://ebanglarmukh.com/?p=2472 নিউজ ডেস্ক: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে চর্চার অন্যতম বিষয় হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে লাগাতার ব্যর্থতার পর তাঁর নীতি ও প্লেয়িং স্ট্রাটেজি নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই নয়, লাগাতার কটাক্ষের শিকারও হতে হচ্ছে তাঁকে। এমন পরিস্থিতিতে এবার এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবিডি, অর্থাৎ এবি ডিভিলিয়ার্স। যেমন নিজের মতামত পেশ করেন, তেমনি তিনি প্রশংসা করেন প্রোটিয়া বাহিনীর অধিনায়ক টেম্বা বাভুমার। এর মধ্যে আবার প্রসঙ্গ টেনে আনেন এমএস ধোনিরও। 

কী বক্তব্য প্রাক্তন প্রোটিয়া তারকার? এবিডি বলেন, “আমার জানা নেই নেতা হিসেবে গৌতম গম্ভীর কেমন। আমি ওকে জানি একজন আবেগপ্রবণ ক্রিকেটার হিসেবে। যদি একই হয় বিষয়টা ড্রেসিংরুমের ক্ষেত্রে, তাহলে আমি বলব যে ভালো নয় সাধারণত একজন আবেগপ্রবণ কোচ থাকা।” অর্থাৎ ডিভিলিয়ার্স বুঝিয়ে দিলেন যে গম্ভীর যদি ড্রেসিংরুমে অতিরিক্ত নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে থাকেন, তাহলে তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে গোটা দলের জন্য।

এরপরই ডিভিলিয়ার্স প্রসঙ্গ টেনে আনেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক টেম্বা বাভুমার। তাঁর প্রশংসা করার পাশাপাশি তিনি তাঁর তুলনা করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক ক্যাপ্টেন কুল, অর্থাৎ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। এবিডি বলেন, “একইরকম ছিল এমএস ধোনিও। খুব কমই তার গলা শুনতে পেতাম আমি। খুব বেশি কথা বলতো না ধোনি। তবে সকলে শুনতো যখন বলতো। আমার মনে হয় টেম্বাও তেমন। সম্মান জিতেছে নিজের মাথা ঠান্ডা রেখে, যার রীতিমতো অবিশ্বাস্য।”

পাশাপাশি, বর্তমান সময়ে স্পিন নিয়ে যেই সমস্যায় পড়ছে ভারতীয় ক্রিকেট দল, সেই নিয়েও নিজের মতামত প্রকাশ করেন প্রাক্তন প্রোটিয়া তারকা। এবিডি বলেন, “সমস্যাটা টেকনিক্যাল আমি মনে করি না। সর্বদাই স্পিনের বিরুদ্ধে বেস্ট টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা।” এমন পরিস্থিতিতে কি করা উচিত, সেই ব্যাপারে ডিভিলিয়ার্স বলেন, “খুব একটা পরিবর্তনের দরকার নেই এমন পরিস্থিতিতে। বহু নির্ভর করে মাথা ঠান্ডা রাখা ও আত্মবিশ্বাস বজায় রাখার উপর। সমস্যাটা মানসিক দৃষ্টিভঙ্গির বলে আমার মনে হয়।”

]]>
http://ebanglarmukh.com/sports/emotional-coach-not-good-abd-on-gambhir/feed/ 0 2472
কেন বিরাটকে বিশ্বাসঘাতক বললেন যুবরাজের বাবা? http://ebanglarmukh.com/sports/why-yuvraj-singhs-father-said-virat-kohli-is-a-traitor/ http://ebanglarmukh.com/sports/why-yuvraj-singhs-father-said-virat-kohli-is-a-traitor/#respond Fri, 05 Sep 2025 19:30:54 +0000 https://ebanglarmukh.com/?p=2119 দেবজিৎ মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় নাম বিরাট কোহলি। ব্যাট হাতে দেড় দশকেরও বেশি সময় ধরে তিনি একের পর এক ভালো পারফরমেন্স দিয়ে চলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। শুধু তাই নয়, তিনি যখন ব্যাট করতে নামতেন, তখন বিপক্ষ দলের বোলারদের মনে এক আলাদা ভয় চলতো। অন্যদিকে, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নিশ্চিত থাকতেন যে ম্যাচ তাঁদেরই ঝুলিতে যাবে। এতটাই প্রভাবশালী তিনি।

তবে এবার বিরাট কোহলিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তাঁর বক্তব্য, কিং কোহলির পিছন থেকে ছুরি মেরেছেন যুবরাজকে। শুধু তাই নয়, তিনি এটাও দাবি করেন যে যুবিকে ভয় পেতেন বিরাট। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয়, তিনি ‘মর্ডান ডে চেজ মাস্টার’কে ‘বিশ্বাসঘাতক’ পর্যন্ত বলেছেন।

যোগরাজ সিং বলেন, “পিছন থেকে ছুরি মারে, সবাই বিশ্বাসঘাতক। লোকজন চাইবে তোমাকে নিচে নামাতে। দলের অনেক ক্রিকেটার যুবরাজ সিংকে ভয় পেত। কারণ তাদের মনে এই ভয় কাজ করত যে ও তাদের জায়গা নিয়ে নেবে। ঈশ্বরের আশীর্বাদে যুবরাজ খুব ভালো ক্রিকেটের ছিল। মহেন্দ্র সিং ধোনি থেকে সকলেই ভয় পেত ওকে। তারা ভাবতো তাদের আসন হয়তো ও কেড়ে নেবে।” যদিও বিরাট প্রথম নয়, এর আগে মাহিকে নিয়েও একাধিকবার বিস্ফোরক বক্তব্য তুলে ধরেছিলেন যোগরাজ।

]]>
http://ebanglarmukh.com/sports/why-yuvraj-singhs-father-said-virat-kohli-is-a-traitor/feed/ 0 2119
ভারত-পাক ম্যাচের আগে সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে শাহজাদের বেফাঁস বয়ান http://ebanglarmukh.com/sports/shehzads-controversial-remarks-before-india-pakistan-match-viral-on-social-media/ http://ebanglarmukh.com/sports/shehzads-controversial-remarks-before-india-pakistan-match-viral-on-social-media/#respond Fri, 05 Sep 2025 04:08:35 +0000 https://ebanglarmukh.com/?p=2115 নিউজ ডেস্ক: আর হাতেগোনা কদিন পরই শুরু হবে এশিয়া কাপ। দিন যত কাছে আসছে, ততই উন্মাদনা বাড়ছে অংশগ্রহণকারী দেশগুলির ক্রিকেটপ্রেমীদের। সবচেয়ে বেশি উন্মাদনা তুঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। গতবার ফাইনালে তারা বড় ব্যবধানে জয় পেয়েছে। পাশাপাশি, গত দুটি আইসিসি টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতেছে তারা। সুতরাং এখন সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী আশা করছেন যে দলে ক্রিকেটাররা এই মোমেন্টাম ধরে রাখবেন।

এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। প্রতিটা বড় টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ থাকে এই ম্যাচটি। এবারও তার ব্যতিক্রম হলো না। বিশেষ করে চলতি বছরের এপ্রিল মাসে যে ঘটনা ঘটেছে পহেলগাঁওতে এবং তারপর পাকিস্তানের যা দশা করেছে ভারত, তারপর থেকে এই ম্যাচটি আরো আলোচনার বিষয় হয়ে গেছে। এক কথায় বলতে গেলে ‘মানসম্মানের লড়াই’তে এসে পরিণত হয়েছে। দুই দেশই ম্যাচটি জেতার লক্ষ্যে নামবে। 

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেফাঁস বয়ান দিয়ে বসলেন প্রাক্তন পাক তারকা আহমেদ শাহজাদ। তাঁর একটি বয়ান সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। তিনি বলেছেন, “টিম ইন্ডিয়ার পাঁচটি বড় নাম – রোহিত শর্মা, বিরাট কোহলি, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নেই এশিয়া কাপের দলে। অনেক সহজ ভারতকে হারানো এখন।” এই মন্তব্য নিয়ে এখন ক্রিকেটপ্রেমীরা বেশ আলোচনা করছেন। অনেকে এমনও দাবি করেছেন যে দিবাস্বপ্ন দেখছেন শাহজাদ। এবার দেখার বিষয় যে তিনি যা দাবি করেছেন, তা বাস্তবে হয় কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/shehzads-controversial-remarks-before-india-pakistan-match-viral-on-social-media/feed/ 0 2115
ধোনি রেগে গেলে কেমন? জানালেন মোহিত  http://ebanglarmukh.com/sports/hows-dhoni-if-he-gets-angry-says-mohit/ http://ebanglarmukh.com/sports/hows-dhoni-if-he-gets-angry-says-mohit/#respond Wed, 03 Sep 2025 03:57:54 +0000 https://ebanglarmukh.com/?p=2089 দেবজিৎ মুখার্জি: আন্তর্জাতিক ক্রিকেটে একটি বড় নাম ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দেশের ক্রিকেটপ্রেমীদের তিনি অজস্র ভালো মুহূর্ত উপহার দিয়েছেন। বলা ভালো, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মুখের হাসির কারণ তিনি। ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ জয় হোক কি ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়, আজও তা লেগে রয়েছে সকল ক্রিকেটপ্রেমীর চোখে। বলতে গেলে, এখনো ভারতের বিশ্বকাপ জয় নিয়ে কথা হলে ওঠে মাহির কথা।

২২ গজে বরাবরই ঠান্ডা মাথায় দেখা গিয়েছে মাহিকে। কিন্তু তিনিও যে রেগে যেতে পারেন, এবার সেই বিষয়ে সম্প্রতি মুখ খুললেন মোহিত শর্মা। কি বক্তব্য তাঁর? মোহিতের বক্তব্য, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০তে কেকেআরের বিরুদ্ধে মেজাজ হারিয়ে মাহি তাঁকে গালিগালাজ করেছিলেন। যদিও এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে ধোনি অত্যন্ত ঠান্ডা মাথার, কিন্তু রেগে গেলে একটু ভয়ের ব্যাপার।

মোহিত শর্মা বলেন, “ঈশ্বর পান্ডেকে বল করতে ডেকেছিলেন মাহি ভাই। কিন্তু আমার মনে হয়েছিল যেন আমাকে ডাকা হচ্ছে। রান আপে গিয়ে দৌড় শুরু করতেই উনি চেঁচিয়ে বলেন যে আমাকে ডাকা হয়নি। ঈশ্বর পান্ডে বল করুক উনি চেয়েছিলেন। কিন্তু আম্পায়ার তখন বাধা দেন এবং জানান যে যেহেতু আমার রান আপ শুরু হয়ে গিয়েছে, তাই বল আমাকেই করতে হবে। তাতেই প্রচন্ড মেজাজ হারান মাহি ভাই।”

মোহিত শর্মা আরো বলেন, “মাহি ভাই খুব রেগে গিয়েছিলেন। আমাকে সকলের সামনেই গালিগালাজ শুরু করেন। ইউসুফ পাঠানকে প্রথম বলেই আউট করেছিলাম। সবাই যখন উচ্ছ্বাস করছিল, তখনও আমাকে গালিগালাজ করছিলেন মাহি ভাই। যদিও একটা হাসি ছিল মুখে। তবে উনি অত্যন্ত ঠান্ডা মাথার মানুষ। উনি রেগে যেতে পারেন, এটা কঠিন বিশ্বাস করা। তুমি রেগে গেলে একটু ভয়েরই ব্যাপার।”

]]>
http://ebanglarmukh.com/sports/hows-dhoni-if-he-gets-angry-says-mohit/feed/ 0 2089
কেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে যুবির আগে নেমেছিলেন মাহি? জানালেন শচীন http://ebanglarmukh.com/sports/why-mahi-before-yuvi-in-2011-wc-final-answers-sachin/ http://ebanglarmukh.com/sports/why-mahi-before-yuvi-in-2011-wc-final-answers-sachin/#respond Tue, 26 Aug 2025 19:12:42 +0000 https://ebanglarmukh.com/?p=1991 দেবজিৎ মুখার্জি: টিম ইন্ডিয়া! এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় দল। সবচেয়ে জনপ্রিয়ও বলা যায়। এই দল নিজের ভক্তদের একাধিক খুশির মুহূর্ত দিয়েছেন, আবার অনেক সময়ে তাদের ভক্তদের চোখ থেকে জলও বেরিয়েছে। ‘মেন ইন ব্লু’ যে একাধিক হ্যাপি মোমেন্টস দিয়েছেন, তার মধ্যে অন্যতম ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়। আজও দেশের ক্রিকেটপ্রেমীদের চোখে লেগে রয়েছে ধোনির সেই ছক্কা।

তবে এই বিশ্বকাপের বিশেষ চমক ছিল ফাইনালে ফর্মে থাকা যুবরাজ সিংয়ের পরিবর্তে তৎকালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৩ উইকেট পড়ে যাওয়ার পর ব্যাট করতে নামা। গৌতম গম্ভীরের সঙ্গে পার্টনারশিপ গড়ে দলের জয়ের রাস্তা পরিষ্কার করে দিয়েছিলেন তিনি। গম্ভীর আউট হওয়ার পর যুবরাজ সিংকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করান মাহি। এখনো সকলের কানে লেগে রয়েছে সেই জনপ্রিয় “ধোনি ফিনিশেষ অফ ইন স্টাইল”।

কিন্তু ধোনির সেই জায়গায় নামার পেছনে নাকি বুদ্ধি ছিল শচীনের। এমনটাই দাবি করেছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। এবার সেই বিষয়ে শচীনকে প্রশ্ন করা হয় রেডিট সমাজমাধ্যমে। তাতে তিনি উত্তর দেন, “দুটো কারণ – প্রথমত ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনে খেললে সমস্যায় ফেলা যাবে ওদের দুই স্পিনারকে। এছাড়া ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত চেন্নাই সুপার কিংসে খেলেছেন মুরলীধরন এবং তিনবছর ধরে নেটে ওকে খেলেছে এমএস।”

]]>
http://ebanglarmukh.com/sports/why-mahi-before-yuvi-in-2011-wc-final-answers-sachin/feed/ 0 1991
মাহির পায়ে হাত দিয়ে প্রণাম বৈভবের! ভালো লেগেছে নেট দুনিয়ার http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/ http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/#respond Wed, 21 May 2025 08:21:43 +0000 https://ebanglarmukh.com/?p=966 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটপ্রেমীদের মন ছুয়ে নিলেন রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী তরুণ তারকা বৈভব সূর্যবংশী। নিয়মরক্ষার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর যখন দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন বৈভব মাহির সঙ্গে হাত মেলানোর পরিবর্তে পায়ে ছুঁয়ে প্রণাম করলেন। তার পরিবর্তে মুচকি হাসি দিলেন মাহি। এই দৃশ্যটি চোখের নিমেষের ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং এরপরই শুরু হয় নেটিজেনদের কমেন্টের বন্যা।

চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। মঙ্গলবার, ২০শে মে, দুই দল একে অপরের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে চেন্নাই। জবাবে রান তাড়া করতে নেমে চারটি উইকেট হারিয়ে, প্রায় তিন ওভার বাকি থাকতে, প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ৬ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন সঞ্জু স্যামসন ও তাঁর বাহিনী।

এই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার আকাশ মাধোয়াল পেলেও এদিনও সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হন বৈভব সূর্যবংশী। স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে ডাগ-আউটে বসে থাকা রাজস্থানের ক্রিকেটাররা আশা করেছিলেন যে প্রতিবারের মতো এবারও প্রথম বল থেকেই চালিয়ে খেলবেন বিহারের এই তরুণ তারকা। কিন্তু সম্পূর্ণ তার উল্টোটা দেখা যায়। কয়েকটি বল খেলে সেট হয়ে নিয়ে এক আলাদা ইনিংস উপহার দেন বৈভব। ৩৩ বলে ৫৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে এমন সাজানো-গোছানো ইনিংস মন জয় করেছে সকলের।

তবে যেই দৃশ্যটি সকল ক্রিকেটপ্রেমীর মন ছুয়ে নিয়েছে, তা ঘটে ম্যাচের পর। ম্যাচ শেষ হতেই দুই দলে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন। কিন্তু বৈভব সূর্যবংশী মাহির সঙ্গে হ্যান্ডশেক করেননি। বরং তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। ধোনিও বেশ খুশি হন এমন আচরণ দেখে। মুচকি হাসি হেসে মাহি বৈভবের আরেকটি হাত ধরেন। এমন একটি সুন্দর দৃশ্য ভাইরাল হতে বেশি সময় নেয়নি। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই নামে ক্রিকেটপ্রেমীদের কমেন্টের ঢল। একাংশের বক্তব্য, বৈভব আগামীদিনে বড় ক্রিকেটার হবে। আবার অনেকে এটাও দাবি করেন যে এখনও অনেক শেখা বাকি আছে বিহারের এই তরুণ তারকার। কেউকেউ আবার লেখেন যে মাহির গাইডেন্স পেলে অনেক দূরে যাবেন বৈভব। তবে সবমিলিয়ে, এই দৃশ্য এখন ঘোরাফেরা করছে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

]]>
http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/feed/ 0 966
“পরের বছরের জন্য প্রস্তুতি” জয়ের পর জানালেন মাহি http://ebanglarmukh.com/sports/taking-preparations-for-next-year-says-mahi-after-winning/ http://ebanglarmukh.com/sports/taking-preparations-for-next-year-says-mahi-after-winning/#respond Thu, 08 May 2025 05:11:28 +0000 https://ebanglarmukh.com/?p=789 দেবজিৎ মুখার্জি: “পরের বছরের জন্য উত্তর খুঁজছি” লাগাতার পরাজয়ের পর অবশেষে ম্যাচ জিতে নিজের অবস্থান জানালেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এখানেই শেষ নয়, মাহি আরো জানান কেকেআরের বিরুদ্ধে গেম প্ল্যান কি ছিল দলের। ক্যাপ্টেন কুলের বক্তব্য, স্পিনাররা যাতে আর উইকেট না পান, সেটা ভালোভাবে সামলেছেন ব্রেভিস। পাশাপাশি, তিনি এটাও জানান যে যখন তিনি শিবম দুবের সঙ্গে ব্যাট করছিলেন, তখন কি পরিকল্পনা ছিল।

বুধবার, ৭ই মে, কেকেআরের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলতে নামে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন সিএসকে। যদিও হলুদ বাহিনী আগেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে, তাই তাদের লক্ষ্য ছিল বাকি ম্যাচগুলি জিতে ভালোভাবে আইপিএল শেষ করা। প্রথমে ব্যাট করে ১৭৯ রান করে কেকেআর ছয় উইকেট হারিয়ে নির্ধারিত কুড়ি ওভারে। জবাবে রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের শুরুটাও ভালো হয়নি একেবারে। অর্ধেক রাস্তা পৌঁছানোর আগেই অর্ধেক দল প্যাভিলিয়নে ফিরে যায়। অবশেষে দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা ক্রিকেটার ডেওয়াল্ড ব্রেভিসকে নিয়ে একটি পার্টনারশিপ গড়েন শিবম দুবে এবং দলকে ফিরিয়ে আনে ম্যাচে। যদিও এরপরে উইকেট পড়তে থাকে এবং অবশেষে অংশুল কাম্বোজকে নিয়ে ফিনিশ লাইন পার করান মাহি। নিজের দুর্দান্ত বোলিংয়ের ফলে ম্যাচের সেরা হন আফগানিস্তানের নুর আহমেদ।

তবে দীর্ঘদিন পর জয় পেয়ে অবশেষে মুখের হাসি চওড়া হয়েছে চেন্নাই অধিনায়ক ধোনির। ম্যাচ শেষে তিনি বলেন, “উইনিং সাইডে থাকতে পেরে খুশি। বেশকিছু জিনিস আমাদের পক্ষে যায়নি। তবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হল বাস্তববাদী হওয়া এবং খুঁজে দেখা কোথায় ভুলটা হচ্ছে। আমাদের দলে ২৫জন ক্রিকেটার আছে যারা সেই স্লটটা ভরতে পারবে এবং আমি সেটার উপরেই ফোকাস করছিলাম। আমরা পরের বছরের জন্য উত্তর খুঁজছি যে কোন ব্যাটার বা বোলারকে ব্যাট বা বল করানো যাবে পরিস্থিতি অনুযায়ী। এরা সেই ক্রিকেটার যাদের আপনি নেটে বা প্র্যাক্টিস ম্যাচে দেখতে পাবেন। একবার সুযোগ দিয়েই দেখা যাকনা কেমন পারফর্ম করে। আপনাকে ক্রিকেটের দৃষ্টিকোণ বা টেকনিক দেখতে হবেনা। দেখার বিষয় ওদের মানসিক শক্তি এবং ম্যাচ সচেতনতা। যদি সেটা ওরা পারে, তাহলে ভালো পারফর্ম করবে।”

এরপরই গেম প্ল্যান ও শিবম দুবের সঙ্গে পার্টনারশিপ নিয়ে মুখ খুললেন মাহি। তিনি বলেন, “ওদের স্পিনারদের গেম থেকে বাইরে রাখা দরকার ছিল। ব্রেভিসকে ধন্যবাদ জানাতে চাই ও সুনীল ও বরুণকে উইকেট দেয়নি বলে। আমি বলি ম্যাচটা একটু শেষ পর্যন্ত নিয়ে যেতে, আমি শেষ ব্যাটার এটা না ভুলে। ও মেপে শট খেলেছে। দুটি ছয় মেরেছে এবং রেট নামিয়ে দিয়েছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/taking-preparations-for-next-year-says-mahi-after-winning/feed/ 0 789
“দলের জন্যই করছে” খেলা চালিয়ে যাওয়া প্রসঙ্গে মাহির পাশে সানি http://ebanglarmukh.com/sports/such-a-decision-for-team-sunny-supports-mahi/ http://ebanglarmukh.com/sports/such-a-decision-for-team-sunny-supports-mahi/#respond Sat, 03 May 2025 14:40:56 +0000 https://ebanglarmukh.com/?p=716 দেবজিৎ মুখার্জি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এবার বড় মন্তব্য করলেন টিম ইন্ডিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান যে মাহি যে সিদ্ধান্ত নিয়েছেন, তা চেন্নাই সুপার কিংসের ভালোর জন্যই। এখানেই শেষ নয়, সুনীল গাভাস্কার আরো জানান যে ভবিষ্যতে ক্যাপ্টেন কুল যেই সিদ্ধান্তই নিক না কেন, তা সিএসকের কথা ভেবেই নেবেন। কিংবদন্তি ক্রিকেটারের এমন বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং শুরু হয়েছে কমেন্টের বন্যা।

চলতি আইপিএল রীতিমতো একটা দুঃস্বপ্ন শক্তিশালী চেন্নাই সুপার কিংসের জন্য। যেই দল অতীতে বহু ফ্র্যাঞ্চাইজির ঘুম কেড়ে নিয়েছিল, সেই দল এখন রীতিমতো হাবুডুবু খাচ্ছে। বলতে গেলে, অন্যান্য দলগুলি এই বছর একেবারে ছেলেখেলা করেছে তাদের সঙ্গে। লাগাতার পরাজয়ের জেরে তারা ইতিমধ্যেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। এখন মাহি ও তাঁর বাহিনীর প্রধান লক্ষ্য মানরক্ষার ম্যাচগুলি জেতা এবং ভালোভাবে আইপিএল ২০২৫ অভিযান শেষ করা।

এই ব্যর্থতার মাঝে বহু ক্রিকেটপ্রেমী প্রশ্ন উঠিয়েছিলেন দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আইপিএল থেকে অবসর প্রসঙ্গে। অনেকে যেমন মনে করছেন যে মাহির খেলা চালিয়ে যাওয়া উচিত, আবার অনেকে এটাও মনে করছেন যে তাঁর বয়স হয়েছে এবং এই মরশুম শেষ হওয়ার পরই অবসর ঘোষণা করা উচিত তরুণ প্রজন্মের কথা মাথায় রেখে। বলতে গেলে, টুর্নামেন্ট জমে ওঠা সত্ত্বেও আলোচনার বিষয় রয়ে গেছেন মাহি ও তাঁর আইপিএল ভবিষ্যৎ। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এই সংক্রান্ত পোস্ট এখনো চলছে।

এবার মাহির আইপিএল খেলা প্রসঙ্গে ময়দানে নামলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটের সুনীল গাভাস্কার। ‘স্পোর্টস টুডে’এর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের বক্তব্য রাখেন। সানি বলেন, “কোন ক্রিকেটার যখন কোন সিদ্ধান্ত নেয়, তা যতটা না নিজের ভালোর জন্য, তার চেয়ে বেশি দলের ভালোর জন্য নেয়। এমএসডি যেই সিদ্ধান্ত নিয়েছে চলতি আইপিএলে খেলা চালিয়ে যাওয়ার, তা দলের ভালোর জন্যই। ভবিষ্যতেও ও যে সিদ্ধান্ত নেবে, তা দলের কথা ভেবেই নেবে।” 

কিংবদন্তি ক্রিকেটারের এমন মন্তব্য চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। এরপরই সকলেই নিজের মতামত পেশ করেন। অনেকে মনে করছেন সানি ঠিক বলেছেন। আবার অনেকে এটাও মনে করছেন যে তাঁর মতামত একেবারেই ভুল। তবে সবমিলিয়ে, প্রাক্তন তারকার এই বক্তব্য জন্ম দিয়েছে মাহি সংক্রান্ত একাধিক প্রশ্নের। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত ক্যাপ্টেন কুল কি সিদ্ধান্ত নেন। তিনি কি খেলবেন পরবর্তী আইপিএল? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/such-a-decision-for-team-sunny-supports-mahi/feed/ 0 716
আইপিএল থেকে এক্সিট সিএসকের! ব্যর্থতা প্রসঙ্গে কি বললেন মাহি? http://ebanglarmukh.com/sports/csk-out-of-ipl-mahi-speaks-about-it/ http://ebanglarmukh.com/sports/csk-out-of-ipl-mahi-speaks-about-it/#respond Thu, 01 May 2025 16:21:45 +0000 https://ebanglarmukh.com/?p=689 দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলে সফর শেষ মাহিদের। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল চেন্নাই সুপার কিংস। তাদের প্রতিযোগিতার বাইরে বার করে দিলেন শ্রেয়াস আইয়াররা, ওরফে পাঞ্জাব কিংস। বড় টার্গেট দেওয়া সত্ত্বেও তা শেষ পর্যন্ত ডিফেন্ড করতে সফল হলোনা চেন্নাই। চার উইকেটে ম্যাচ নিজেদের নামে তুলতে সফল হলো পাঞ্জাব। সৌজন্যে অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও প্রাভসিমরান সিংয়ের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে যূজবেন্দ্র চাহালের স্পিন ম্যাজিক। সবমিলিয়ে, একরাশ হতাশা নিয়ে স্টেডিয়াম ছাড়তে হয় মহেন্দ্র সিং ধোনি ও তাঁর বাহিনীকে। 

ম্যাচ শেষে মাহি এই ব্যর্থতা প্রসঙ্গে নিজের অবস্থান জানান। টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক স্বীকার করেন যে স্কোরবোর্ডে রান ভালো হওয়া সত্ত্বেও তারা ১৫ রান মতো কম ছিল। এখানেই শেষ নয়, ধোনি এটাও স্বীকার করেন যে তাদের ক্যাচগুলি নেওয়া দরকার। তবে এই সবকিছুর মাঝেও তিনি প্রশংসা করেন স্যাম কারান ও ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাটিংয়ের। মাহির বক্তব্য, দুই বিদেশী তারকার পার্টনারশিপ দারুন ছিল।

বুধবার, ৩০শে এপ্রিল, চেন্নাই সুপার কিংস নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে খেলতে নামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। ২০ ওভার শেষ হওয়ার চার বল আগে ১৯০ রানে শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। সর্বোচ্চ ৮৮ রান করেন স্যাম কারান। এছাড়া ৩২ রানের একটি সাজানো-গোছানো ইনিংস আসে ডেওয়াল্ড ব্রেভিসের ব্যাট থেকে। পাঞ্জাবের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নেন যূজবেন্দ্র চাহাল। জবাবে রান তাড়া করতে নেমে দুই বল বাকি থাকতে শেষ হয় ম্যাচ। প্রয়োজনীয় রান তুলতে গিয়ে ৬টি উইকেট হারায় পাঞ্জাব। অধিনায়ক শ্রেয়াস আইয়ার করেন ৭২ এবং প্রাভসিমরান সিং ৫৪। ম্যাচের সেরা ঘোষণা করা হয় শ্রেয়াস আইয়ারকে।

এই পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে এক্সিট হয় চেন্নাইয়ের। সিএসকের মতো জনপ্রিয় ও শক্তিশালী দলের এমন বিশ্রী পারফরম্যান্স করে বেরিয়ে যাওয়া হতাশ করিয়েছে দলের বহু সমর্থকদের। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ব্যর্থতা প্রসঙ্গে বক্তব্য রাখেন ধোনি। তিনি বলেন, “আমরা স্কোরবোর্ডে লড়াকু টোটাল তুললেও আমরা প্রায় ১৫ রান মতো কম ছিলাম। আমি মনে করি যে আমাদের ক্যাচগুলি নেওয়া দরকার। ব্রেভিস ও স্যামের পার্টনারশিপ এক্সিলেন্ট ছিল। তবে আমরা শেষ চারটি বল খেলতে পারিনি এবং সেকেন্ড লাস্ট ওভারে আমরা ৪টি উইকেট হারাই। কোন গুরুত্বপূর্ণ ম্যাচে ৭টি বল মানে অনেকটা।”

]]>
http://ebanglarmukh.com/sports/csk-out-of-ipl-mahi-speaks-about-it/feed/ 0 689
কবে আইপিএল ছাড়বেন মাহি? দুর্দান্ত জবাব ঋতুরাজের http://ebanglarmukh.com/sports/when-will-dhoni-leave-ipl-excellent-answer-by-ruturaj/ http://ebanglarmukh.com/sports/when-will-dhoni-leave-ipl-excellent-answer-by-ruturaj/#respond Sun, 23 Mar 2025 13:01:29 +0000 https://ebanglarmukh.com/?p=351 দেবজিৎ মুখার্জি: বিশ্ব ক্রিকেটে একটি বড় নাম মহেন্দ্র সিং ধোনি। তাঁর অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল জিতেছে আইসিসির তিনটি বড় ট্রফি – ২০০৭ সালে টি২০ বিশ্বকাপ, ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। ধোনির এই অসাধারণভাবে নেতৃত্ব দেওয়া এবং ভালো ও খারাপ সময়, দুটোই সহজভাবে সামাল দেওয়া তাঁকে করে তুলেছেন সকলের নয়নের মনি। শুধু ভারতবর্ষেই নয়, গোটা বিশ্বে মাহির ভক্তদের সংখ্যা প্রচুর। ৮ থেকে ৮০, প্রায় সকলেই তাঁর ফ্যান।

২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও আইপিএল খেলা চালিয়ে যাচ্ছেন মাহি। ব্যাট হাতে তিনি এখনো এমন পারফর্ম করছেন যে মনেই হচ্ছেনা তাঁর বয়স ৪৩। তবে তাঁর ভক্ত যেমন রয়েছে, তেমনি সমালোচকও রয়েছে। অনেক সময়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রশ্ন ওঠে যে মাহি কবে আইপিএলকেও বিদায় জানাবেন। যদিও প্রাক্তন অধিনায়কের ভক্তদের এই প্রশ্নের যোগ্য জবাব দিতে দেখা যায় কমেন্ট বক্সে। বলা যায়, মাঝেমধ্যেই এই বিষয়টি আলোচনার বস্তু হয়ে ওঠে।

এবার এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন সিএসকের বর্তমান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। কি বললেন তিনি? আর কিছুক্ষণের মধ্যেই এম চিদম্বরম স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। তার আগে তিনি বলেন, “৫১ বছর বয়স হওয়া সত্ত্বেও দারুন ব্যাটিং করছেন শচীন তেন্ডুলকর। তাহলে ধোনি সেটা পারবেন না কেন?” ঋতুরাজের এমন জবাব মন ছুঁয়েছে মাহি ভক্তদের। সকলেই সেটির প্রশংসা করেছেন এবং আগাম শুভেচ্ছা জানিয়েছেন রোহিত শর্মাদের বিরুদ্ধে নামার আগে। প্রসঙ্গত, এই প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মাহি নিজেও। কি বলেছেন ক্যাপ্টেন কুল? ধোনির বক্তব্য, “এই দল আমার। তাই যতদিন ইচ্ছা ততদিন খেলবো। যদি হুইলচেয়ারেও বসে যাই, তাহলেও চেন্নাইকে টেনে নিয়ে যাবো।”

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ২০০৪ সালে প্রবেশ হয় মহেন্দ্র সিং ধোনির। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে তাঁর অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় এবং প্রথমেই তিনি সাফল্য পান। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন। এরপর আসে একের পর এক সাফল্য। ২০১১ সালে তাঁর সেই স্মরণীয় ছক্কায় ওয়ানখেড়েতে ওডিআই বিশ্বকাপ জেতেন টিম ইন্ডিয়া। তাঁর শেষ সাফল্য আসে ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর। এছাড়া চেন্নাই সুপার কিংসকে তিনি একাধিকবার আইপিএল জিতিয়েছেন। ২০২০ সালে তিনি অবসর নিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে। তবে আইপিএল অভিযান চলছেই। এবার দেখার বিষয় যে কোথায় গিয়ে থামে ধোনির এই দৌড়।

]]>
http://ebanglarmukh.com/sports/when-will-dhoni-leave-ipl-excellent-answer-by-ruturaj/feed/ 0 351