ODI Cricket – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 15 Jan 2026 16:23:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 দুই ম্যাচে দুই ব্যর্থ ইনিংসের পর রোহিতকে বিঁধলেন দুশখাতে http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/ http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/#respond Thu, 15 Jan 2026 16:23:18 +0000 https://ebanglarmukh.com/?p=2936 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ। এখনো পর্যন্ত সিরিজের ফলাফল ১-১। অর্থাৎ রবিবারের ডিসাইডার যে অত্যন্ত হাড্ডাহাড্ডি এবং রোমাঞ্চকর হবে, তা এখনই বেশ স্পষ্ট। 

তবে প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যা ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করে বসলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। বলা ভালো, রীতিমতো বিঁধলেন হিটম্যানকে।

দুশখাতে বলেন, “ব্যাট করা সহজ ছিল না দুটি ইনিংসের শুরুতেই। পিচ পুরোপুরি আদর্শ ছিল নতুন বলের জন্য। তবে রোহিতকে বেশ স্বাচ্ছন্দ দেখেছিলাম প্রথম ম্যাচে। কিন্তু দ্বিতীয় ম্যাচে অতটা লাগেনি। তাই চ্যালেঞ্জিং হতে চলেছে ওর কাছে রান করাটা। কম খেলেছে বলেই ব্যর্থ হচ্ছে। ও কিন্তু পর্যাপ্ত ক্রিকেট খেলে না সিরিজের মাঝে।”

]]>
http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/feed/ 0 2936
মিচেলের মারকুটে ইনিংসে সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/ http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/#respond Wed, 14 Jan 2026 18:20:15 +0000 https://ebanglarmukh.com/?p=2924 দেবজিৎ মুখার্জি: ড্যারিল মিচেলের দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। ৭ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিল কিউইরা। যদিও অপর প্রান্ত থেকে দুর্দান্ত সাথ দিয়েছেন উইল ইয়াং। এক কথায় বলতে গেলে, দ্বিতীয় ম্যাচে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। 

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৭ উইকেটে ২৮৪। শতরান করেন কেএল রাহুল। এছাড়া অর্ধশতরান করেন অধিনায়ক শুভমান গিল। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট তোলেন ক্রিস্টিয়ান ক্লার্ক। এছাড়া একটি করে উইকেট পান জ্যামিসন, ফোক্স, লেনক্স ও অধিনায়ক ব্রেসওয়েল।

জবাবে রান তাড়া করতে নেমে ৪৮ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। শতরান করেন দলের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৩১। এছাড়া ৮৭ রানের এক অসাধারণ ইনিংস আসে উইল ইয়াংয়ের ব্যাট থেকেও। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পান রানা, প্রসিদ্ধ ও কুলদীপ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মিচেলকে।

]]>
http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/feed/ 0 2924
জয় দিয়ে ২০২৬ শুরু ভারতের, কিংয়ের মতো ইনিংস খেললেন কোহলি http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/ http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/#respond Mon, 12 Jan 2026 04:53:50 +0000 https://ebanglarmukh.com/?p=2902 দেবজিৎ মুখার্জি: ২০২৬ সালের শুরুটা বেশ ভালোভাবেই করল ভারতীয় ক্রিকেট দল। বছরের প্রথম একদিনের ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ অসাধারণভাবে শুরু করলেন শুভমান গিল ও তাঁর বাহিনী। চার উইকেটে ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গেল তারা সিরিজে। সৌজন্যে বল হাতে পেস বিভাগের দাপট এবং ব্যাট হাতে বিরাট কোহলি ও শুভমান গিলের দুর্দান্ত ইনিংস। যদিও কিউইদের তরফ থেকেও লড়াই দেওয়া হয় ম্যাচ জেতার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ‘মেন ইন ব্লু’র ব্যাটিং বিভাগের সামনে মাথানত করতে বাধ্য হয় তারা।

রবিবার সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয় বদোদারার বিসিএ স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয় টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলের তরফ থেকে। শুরুটা বেশ ভালো হয় নিউজিল্যান্ডের কিন্তু তারপর বড় পার্টনারশিপ করতে দেয়নি টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ। তবে শেষ পর্যন্ত তারা ৩০০ রানের গন্ডি ছুঁতে সফল হয়। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩০০। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস আসে ড্যারিল মিচেলের ব্যাট থেকে। এছাড়া হেনরি নিকল্স করেন ৬২ এবং ডেভন কনওয়ে করেন ৫৬। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান সিরাজ, কৃষ্ণা ও রানা। এছাড়া একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন কুলদীপ যাদব।

জবাবে রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান করা শুরু করে টিম ইন্ডিয়া। তবে ২৬ রান করে নবম ওভারে আউট হন রোহিত শর্মা। এরপর অধিনায়ক শুভমান গিল ও দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি বড় পার্টনারশিপ করেন। ৫৬ রান করে আউট হয়ে যান গিল। বিরাট কোহলি প্যাভিলিয়নে ফিরে যান ৯৩ রান করে। এছাড়া ১ রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হন শ্রেয়াস আইয়ার। ৪৯ রান করে আউট হন তিনি। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি রবীন্দ্র জাদেজাও। হর্ষিত রানা আউট হন ২৯ রান করে। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করেন কেএল রাহুল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় বিরাট কোহলিকে।

]]>
http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/feed/ 0 2902
সিরিজ ডিসাইডারের আগে কতটা প্রস্তুত ভারত? সাংবাদিক সম্মেলনে জানালেন দুষ্কাতে http://ebanglarmukh.com/sports/ryan-ten-doeschate-talks-about-team-indias-preparations/ http://ebanglarmukh.com/sports/ryan-ten-doeschate-talks-about-team-indias-preparations/#respond Fri, 05 Dec 2025 17:23:52 +0000 https://ebanglarmukh.com/?p=2593 দেবজিৎ মুখার্জি: বিশাখাপত্তনামে সিরিজ ডিসাইডারের আগে কতটা প্রস্তুত টিম ইন্ডিয়া, এবার সেই ব্যাপারে নিজের অবস্থান জানালেন দলের সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন যে দলের ক্রিকেটারদের মধ্যে এক আলাদা খিদে দেখতে পাচ্ছেন সিরিজ জয় নিয়ে। শুধু তাই নয়, এর সঙ্গে তিনি এটাও দাবি করেন যে যাবতীয় সবকিছু নিয়েই প্রস্তুতি থাকছে। এক কথায় বলতে গেলে, সাংবাদিক সম্মেলনে তিনি বুঝিয়ে দেন যে দক্ষিণ আফ্রিকাকে কড়া লড়াই দিতে তৈরি ‘মেন ইন ব্লু’।

রায়পুরে হেরে সিরিজ জয়ের রাস্তা কঠিন করে ফেলেছে টিম ইন্ডিয়া। সুতরাং বিশাখাপত্তনামে ম্যাচ জেতা অত্যন্ত জরুরি তাদের কাছে। জয়কে পাখিরচোখ করে জোরদার প্রস্তুতি চালাচ্ছেন রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে শুরু করে বাকি ক্রিকেটাররা। নেটে কড়া অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছেন সকল ক্রিকেটার। এবার যাতে আর কোনোরকমের কোন ভুল না হয় এবং নিজেদের সেরাটা যাতে সকলে দিতে পারেন, তার জন্য সকলেই লম্বা সময় ধরে ঘাম ঝড়াচ্ছেন। এক কথায় বলতে গেলে, ‘ডু অর ডাই’ ম্যাচের জন্য নিজেদের সবরকমভাবে প্রস্তুত করছে ‘মেন ইন ব্লু’।

এবার দলের প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন সহকারী কোচ রায়ান টেন দুষ্কাতে। তিনি বলেন, “একটু আলাদা আমাদের দলের ক্রিকেটাররা। তবে সকলেই সচেতন নিজের দায়িত্ব সম্পর্কে। আমরা প্রতিটা ম্যাচই জিততে চাই। কিন্তু কয়েকটা পরাজয় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় আমাদের। টেস্টে আশা অনুযায়ী আমরা ফল করতে সফল হইনি। কিন্তু আলাদা খিদে দেখতে পাচ্ছি একদিনের সিরিজ জেতার জন্য।”

সহকারী কোচ আরো বলেন, “কখনোই তো আর সরানো যাবে না চাপ। চলছে একটা দ্বিপাক্ষিক সিরিজ। আর ভাগ্য নির্ভর করছে শেষ ম্যাচের উপর। তাই চাপ তো একটা থাকবেই। পুরো ব্যাপারটার উপর নজর দেওয়া হচ্ছে আমাদের তরফ থেকে। কোনটা ভালো রান হবে বা কিভাবে তা তোলা সম্ভব হবে, প্রস্তুতি সবকিছু নিয়েই থাকছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/ryan-ten-doeschate-talks-about-team-indias-preparations/feed/ 0 2593
কোহলি-গম্ভীরকে দুর্দান্ত ইনিংসের জন্য কৃতিত্ব দিলেন ঋতুরাজ http://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/ http://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/#respond Thu, 04 Dec 2025 10:55:24 +0000 https://ebanglarmukh.com/?p=2573 দেবজিৎ মুখার্জি: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া হারায় হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই সবকিছুর মাঝেও তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছে দলের তরুণ তারকা ঋতুরাজ গায়েকওয়ারের দুর্দান্ত সেঞ্চুরি। প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে তিনি যেমন ব্যাটিং তুলে ধরেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ ৮ থেকে ৮০ সকলেই। তবে এমন দুর্দান্ত পারফরমেন্সের জন্য ঋতুরাজ কৃতিত্ব দিলেন বিরাট কোহলি ও হেড কোচ গৌতম গম্ভীরকে। তাঁর মতে, এমন ইনিংস খেলা সম্ভব হতো না যদি দুজনে না থাকতেন।

ইনিংস বিরতিতে ঋতুরাজ গায়েকওয়ার বিরাট কোহলি প্রসঙ্গে বলেন। তাঁর বক্তব্য, “বহুদিনের স্বপ্ন ছিল বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার। উনি অনেক সাহায্য করেছেন ব্যাটিং করার সময়ে। উনি আমাকে ফিল্ডিংয়ের ফাঁক কাজে লাগানোর পরামর্শ দেন। কোন বোলার কেমন বল করে বা কিভাবে তা সামলাতে হবে, সেই সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। এই জাতীয় গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি এবং উপকৃত হয়েছে।”

ম্যাচ শেষে তরুণ তারকা কথা বলেন গৌতম গম্ভীরের। ঋতুরাজ বলেন, “উনি আমাকে বলেছিলেন যে আমি সিরিজে চার নম্বরে ব্যাট করব। এতে আত্মবিশ্বাস বেড়েছে আমার। ভরসা দেখিয়েছে কোচ এবং এটাই তো ক্রিকেটাররা চায়। উনি ভরসা রেখেছেন বলেই আমি সফল হয়েছি। পরের ম্যাচেও ভালো খেলতে চাই। আমাকে স্বাভাবিক খেলা খেলতে বলেছেন গৌতি ভাই এবং আমি সেটাই করার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, রায়পুরে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ৫ উইকেটে ৩৫৮। শতরান করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া অর্ধশতরান করেন কেএল রাহুল। জবাবে রান তাড়া করতে নেমে অন্তিম ওভার শেষ হওয়ার চার বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। শতরান করেন এডেন মার্করাম। এছাড়া অর্ধশতরানের ইনিংস আসে ব্রিটস্কে ও ব্রেভিসের ব্যাট থেকে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে। সিরিজের অন্তিম ম্যাচ খেলা হবে বিশাখাপত্তনামে।

]]>
http://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/feed/ 0 2573
বিরাট পারফর্ম করায় নাম না করেই গৌতি-আগারকারকে খোঁচা প্রাক্তন তারকাদের http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/ http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/#respond Thu, 04 Dec 2025 10:03:09 +0000 https://ebanglarmukh.com/?p=2570 দেবজিৎ মুখার্জি: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হারলেও চর্চার শীর্ষে রয়েছেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। পরপর সেঞ্চুরি করে তিনি ফের দেখিয়ে দিয়েছেন যে কেন ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁকে দলে সুযোগ দেওয়া উচিত। তবে এর সঙ্গে দলের বহু প্রাক্তন তারকা আবার নাম না করে একহাত নিয়েছেন গম্ভীর-আগারকারদের। শুধু প্রাক্তন তারকারাই নন, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও যেমন সকলের বিরাটের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন, তেমনি তীব্র সমালোচনা করেছেন গৌতম গম্ভীর ও অজিত আগারকারের।

প্রাক্তন তারকা হারভাজন সিং অজিত আগারকারের জন্মদিনে তাঁর নাম না নিয়েই তাঁকে কটাক্ষ করেন। বলতে গেলে, যে মন্তব্য তিনি করেছেন, তার থেকে এটা স্পষ্ট যে তিনি আগারকারের উদ্দেশ্যেই এমনটি বলেছেন। কী বলেছেন ভাজ্জি? প্রাক্তন তারকা বলেন, “আমি অত্যন্ত খুশি এটা দেখে যে বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার খেলে যাচ্ছে। কিন্তু এটা দেখে খারাপ লাগে যে যারা নিজেরা কিছু পারেনি, তারা বিরাটের ভবিষ্যৎ ঠিক করছে। এটা আমার ও আমার অনেক সতীর্থদেরও সঙ্গে হয়েছে। বেশিরভাগ সময়ে তারাই তারকা ক্রিকেটারদের যোগ্যতা বিচার করে, যারা কম পেয়েছে অপেক্ষাকৃত।”

অন্যদিকে, আবার বড় মন্তব্য করে বসেন দলের আরেক প্রাক্তন তারকা, তথা দলে প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তবে শুধু বিরাটকে নিয়ে একা নন, রোহিত শর্মারও প্রশংসা করেছেন তিনি। কী বলেছেন শাস্ত্রী? প্রাক্তন ক্রিকেটারের দাবি করেন যে যাঁরা দুই তারকার সমালোচনা করছেন, তাঁরা গায়েব হয়ে যাবেন যদি দুজনে খেলা দেখানো শুরু করেন। তিনি বলেন, “বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুজনেই ওডিআই জায়েন্ট। ওদের মতো ক্রিকেটারদের সঙ্গে লাগবেন না। আমি এটাই বলব যে কিছু লোক এটা করছে। দুজনেই যদি খেলা দেখানো শুরু করে, তাহলে যারা লাগছিল, তারা গায়েব হয়ে যাবে।”

এছাড়া মতামত জানিয়েছেন দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বরাবরই কঠিন সত্য বলা থেকে পিছিয়ে আসেন না প্রাক্তন তারকা। এবারও তা হয়নি। কিং কোহলির বয়স নিয়ে যে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, সেই ব্যাপারটিও টেনে আনেন এবং দাবি করেন যে ৩৭ বছর বয়সেও বিরাট কোহলি অত্যন্ত ফিট। ইরফান বলেন, “অস্ট্রেলিয়ায় দুটো ডাক দিয়ে শুরু হলেও পরবর্তী তিনটি ইনিংসে অন্তত অর্ধশতরন করেছে। এখানকার চ্যালেঞ্জটা আলাদা। ও বুঝতে পেরেছে এখানকার পিচটা সামান্য আলাদা এবং সতর্কতার সঙ্গে খেলেছে। যখন বোলাররা নিজেদের গেমপ্ল্যান চেঞ্জ করে তখন, বিরাটও নতুন গেমপ্ল্যান নিয়ে আসে। শতরান করলে বা উইকেট পড়লে, ও যেভাবে সেলিব্রেট করে, তার থেকে বোঝা যায় হি ইজ ব্যাক, যা টিম ইন্ডিয়ার জন্য ভালো বিষয়।”

]]>
http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/feed/ 0 2570
প্রসিদ্ধের বোলিংয়ে অসন্তুষ্ট রোহিত, জায়গা পাবেন ডিসাইডারে? http://ebanglarmukh.com/sports/rohit-angry-with-prasidhs-bowling-will-he-get-chance-in-the-series-decider/ http://ebanglarmukh.com/sports/rohit-angry-with-prasidhs-bowling-will-he-get-chance-in-the-series-decider/#respond Thu, 04 Dec 2025 08:20:36 +0000 https://ebanglarmukh.com/?p=2566 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে ক্রিকেটমহলে অন্যতম বড় আলোচনার বিষয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের একদিনের সিরিজ। রায়পুরে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাহাড় সমান রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে তারা। বুধবার দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ব্যাটিং ছিল দেখার মতো। বিস্তারিতভাবে বলতে গেলে, ৩৫৯ রান যেন সহজ দেখাচ্ছিল তাদের কাছে। টিম ইন্ডিয়ার কোন বোলারই তেমন দাগ কাটতে সফল হননি। তেমন চাপে ফেলতেই পারেনি দক্ষিণ আফ্রিকাকে। 

তবে এই সবকিছুর মাঝে ট্রোলের পাত্র হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর বলে রীতিমতো স্বাচ্ছন্দের সঙ্গে আক্রমণ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বলা ভালো, কাউকেই তেমন রান পেতে কষ্ট করতে দেখা যায়নি। দশের বেশি বোলিং ইকোনমি হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীরা তাঁর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। 

অনেকে আবার সমাজমাধ্যমে তাঁকে নিয়ে ব্যঙ্গ পর্যন্ত করেছেন। শুধু তাই নয়, বহু নেটিজেন আবার তাঁকে তারকা পাক পেসার হ্যারিস রাউফের সঙ্গেও তুলনা করেছেন এবং দাবি করেছেন যে প্রসিদ্ধ কৃষ্ণা ভারতের হ্যারিস রাউফ। সবমিলিয়ে বলতে গেলে, এই মুহূর্তে তিনি একপ্রকার ভিলেন হয়ে উঠেছেন অনেকের নজরে। 

কিন্তু ম্যাচ চলাকালীন এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যা এই মুহূর্তে নেটপাড়ায় এক বড় আলোচনার বিষয়। ৩৭তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ছক্কা খান প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর নো বল ও ওয়াইডও করেন। এক ওভারেই তিনি দিয়ে দেন ১৬ রান, যা একেবারেই ভালোভাবে নেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। 

একটি ভাইরাল ছবিতে দেখা গিয়েছে প্রসিদ্ধের প্রতি রোহিতের অ্যাংরি রিয়েকশন। এরপরই ক্রিকেটপ্রেমীরা কমেন্ট করতে শুরু করেন। অধিকাংশেরই বক্তব্য যে রোহিতের রাগ হওয়া স্বাভাবিক। আবার অনেকে এটাও দাবি করেছেন যে বুমরাহ, শামি ও সিরাজদের ফিরিয়ে আনা দরকার। তবে দিনের শেষে প্রসিদ্ধের পক্ষে কেউ কথাই বলেননি। এক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে যে সিরিজ ডিসাইডারে প্লেইং একাদশে জায়গা পান কিনা প্রসিদ্ধ কৃষ্ণা।

]]>
http://ebanglarmukh.com/sports/rohit-angry-with-prasidhs-bowling-will-he-get-chance-in-the-series-decider/feed/ 0 2566
ব্যাটারদের দাপটে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা http://ebanglarmukh.com/sports/south-africa-equalised-series-with-help-from-batting-department/ http://ebanglarmukh.com/sports/south-africa-equalised-series-with-help-from-batting-department/#respond Wed, 03 Dec 2025 17:59:37 +0000 https://ebanglarmukh.com/?p=2563 দেবজিৎ মুখার্জি: তিন ম্যাচের ওডিআই সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। রায়পুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করল ভারতকে চার উইকেটে। সৌজন্যে বল হাতে জ্যানসেন ও এনগিডির দাপট এবং ব্যাট হাতে মার্করাম, ব্রিটস্কে ও ব্রেভিসের ঝড়ের গতিতে রান করা। অন্যদিকে ব্যাট হাতে টিম ইন্ডিয়ার তরফ থেকে একাধিক ভালো পারফরম্যান্স এলেও বল হাতে তেমন দাগ কাটতে পারেননি দলের কোনআ বোলার। বলা ভালো, এদিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের বেশ স্বাচ্ছন্দেই রান করতে দেখা গিয়েছে।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে রান করা শুরু করলেও পঞ্চম ওভার শেষ হওয়ার আগে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। অন্যদিকে আরেক ওপেনার যশস্বী জয়েসওয়াল আউট হন দশম ওভার চলাকালীন। এরপর ঋতুরাজ গায়কোয়ারকে নিয়ে একটি বড় পার্টনারশিপ গড়েন বিরাট কোহলি। দুজনে ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন। দুজনের ব্যাট থেকেই আসে শতরানের ইনিংস। ঋতুরাজ আউট হন ১০৫ রানে এবং বিরাট ১০২ রানে। এছাড়া কেএল রাহুল করেন ৬৬। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দলের স্কোর দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৫৮।

জবাবে রান তাড়া করতে নেমে চার বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা ছয় উইকেট হারিয়ে। পঞ্চম ওভার শেষ হওয়ার আগে কুইন্টন ডি কক আউট হলেও পরপর বড় পার্টনারশিপ গড়তে সফল হয় দক্ষিণ আফ্রিকা। দলের সর্বোচ্চ রান করেন এডেন মার্করাম। তিনি আউট হন ১১০ রানে। এছাড়া ব্রিটস্কে করেন ৬৮ এবং ব্রেভিস ৫৪ রান। অবশেষে কেশব মহারাজকে সঙ্গে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করান কর্বিন বশ। ভারতের বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান আর্শদীপ সিং ও প্রসিদ্ধ কৃষ্ণা। এছাড়া একটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন হর্ষিত রানা ও কুলদীপ যাদব। ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে। সিরিজের তৃতীয় এবং অন্তিম ম্যাচটি বিশাখাপত্তনামে। এবার দেখার সেখানে কি হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/south-africa-equalised-series-with-help-from-batting-department/feed/ 0 2563
বিরাটের ব্যাটিংয়ে মুগ্ধ তাঁর সতীর্থরা http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/ http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/#respond Tue, 02 Dec 2025 15:20:08 +0000 https://ebanglarmukh.com/?p=2539 দেবজিৎ মুখার্জি: বরাবরই ক্রিকেটমহলে অন্যতম বড় আলোচনার বিষয় বিরাট কোহলি। তবে সম্প্রতি রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি যেই ইনিংসটি খেলেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের সকল ক্রিকেটপ্রেমী এবং এরপর যেন তাঁকে নিয়ে আলোচনার মাত্রা আরো বেড়ে গিয়েছে। যেভাবে বিরাট নিজের ইনিংসকে সাজিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন তাঁর সতীর্থরা। সকলেই কিং কোহলির প্রশংসায় পঞ্চমুখ।

রবিবার ম্যাচ শেষে বিসিসিআই টিভিতে টিম ইন্ডিয়ার তরুণ তারকা তিলক ভার্মা বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, “আবারও একটা অন্যতম শ্রেষ্ঠ ইনিংস দেখলাম। আরো ভালো লাগছে এটা ভেবে যে বিরাট ভাইয়ের এই ইনিংসটা দেখলাম চোখের সামনে।” বিরাটের ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে এনে এমআই তারকা আরো বলেন, “বিরাট ভাই এমন অবিশ্বাস্য খেলা খেলে যাচ্ছেন গত ১৭ বছর ধরে। শেখার চেষ্টা করি আমি বিরাট ভাইয়ের থেকে।”

অন্যদিকে, দলের তারকা স্পিনার কুলদীপ যাদবও বিরাট কোহলিকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, “মনে হচ্ছিল যেন সেই ২০১৭-১৮ সালের বিরাট ভাইকে দেখছি। অসাধারণ ব্যাটিং।” কেমনভাবে নিজের ইনিংস গুছিয়েছেন, তাও তুলে ধরেন কুলদীপ। তিনি বলেন, “প্রত্যেকটা বল উনি খেলছিলেন ব্যাটের সঠিক জায়গা দিয়ে। এমন একটা ইনিংস খেলা যায় যখন নিজের উপর পুরো বিশ্বাস থাকে।” তবে বিরাটের দায়িত্ব যে শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ নয়, সেটাও তুলে ধরেন তারকা স্পিনার। কুলদীপ বলেন, “এটা ভাববেন না যে ব্যাটিং করেই ওনার কাজ শেষ হয়ে যায়। যখন আমরা বল করি, তখন উনি অনেক পরামর্শ দেন আমাদের।”

উল্লেখ্য, রাঁচিতে বিরাট কোহলির ব্যাট থেকে আসে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস, যার মধ্যে রয়েছে ১১টি চার এবং ৭টি ছয়। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জ্যানসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরানে পৌঁছান তিনি। তাঁর এই ইনিংসের জন্য তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/feed/ 0 2539
মাঠে ঢুকে বিরাটকে ছুঁয়ে শাস্তি, তবুও খুশি সৌভিকের পরিবার সহ গোটা গ্রাম http://ebanglarmukh.com/sports/souviks-family-and-village-happy-about-souvik-touching-virat/ http://ebanglarmukh.com/sports/souviks-family-and-village-happy-about-souvik-touching-virat/#respond Mon, 01 Dec 2025 13:30:39 +0000 https://ebanglarmukh.com/?p=2522 দেবজিৎ মুখার্জি, হুগলি: ক্রিকেটের প্রতি ভালোবাসা ও সেই খেলার রাজা বিরাট কোহলির প্রতি ভক্তি, এই দুটি জিনিস যদি কোন ক্রিকেটপ্রেমীর মধ্যে গাঢ়ভাবে থেকে থাকে, তাহলে তাঁকে রোখা প্রায় একপ্রকার অসম্ভব হয়ে ওঠে। তার বড় উদাহরণ পুড়শুড়ার বাসিন্দা সৌভিক। বিরাট কোহলি রাঁচিতে সেঞ্চুরি করার পর তিনি মাঠে ঢুকে কিং কোহলির পায়ে লুটিয়ে পড়েন। যদিও এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে ঠিকই। তবে তাঁর পরিবারের বিন্ধুমাত্র চিন্তা নেই এর জন্য। বরং এটা ভেবে গর্বিত তাঁরা যে তাঁদের পুত্র বিরাটকে ছুঁতে পেরেছেন। শুধু তাই নয়, গর্বিত গোটা আরামবাগের মধুপুর আদিবাসী পাড়ার বাসিন্দারাও।

সৌভিক কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের বিএ ফার্স্ট ইয়ারের ছাত্র। তাঁর বাবা সমর মুর্মু পেশায় গ্রামীণ চিকিৎসক এবং মা অঙ্গনওয়াড়ি কর্মী। সমরবাবু জানান বিরাটের প্রতি ছেলের ভালবাসা কতটা। তিনি বলেন, “সৌভিক ছোটবেলা থেকেই বিরাট কোহলির ফ্যান। ও ছোটবেলা থেকেই আমাকে বলতো যে যদি পড়াশোনা ছাড়তে হয়, ছাড়বো। কিন্তু একবার কাছ থেকে ছোঁবে বিরাট কোহলিকে।” ছেলে যে এই মুহূর্তে পুলিশি হেফাজতে, সেই প্রসঙ্গ উঠলে সমরবাবু বলেন, “আমি জানি আমার ছেলে আইন ভেঙেছে। কিন্তু এটা ভেবে গর্ব হচ্ছে যে ও ছুঁতে পেরেছে বিরাট কোহলিকে।”

প্রসঙ্গত, ঘটনাটি ঘটে যখন বিরাট কোহলি মার্কো জ্যানসেনের বলে বাউন্ডারি হাকিয়ে শতরান করেন। তখন মাঠে নিরাপত্তা কর্মীদের এড়িয়ে ঢুকে পড়েন সৌভিক এবং লুটিয়ে পড়েন কিং কোহলির পায়। যদিও এরপর উপস্থিত সকল নিরাপত্তা কর্মী সৌভিককে সরিয়ে নিয়ে যান সেখান থেকে এবং এই মুহূর্তে তিনি রয়েছেন পুলিশি হেফাজতে। পরিবারের তরফ থেকেও স্থানীয় বিধায়ককে এই ব্যাপারে জানানো হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে যাবতীয় সব চেষ্টা চালানো হচ্ছে যাতে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনা যায়।

উল্লেখ্য, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে জয় পায় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ৮ উইকেটে ৩৪৯। বিরাট কোহলি করেন ১৩৫। এছাড়া রোহিত শর্মা করেন ৫৭ এবং অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে ৬০ রানের এক আগ্রাসী ইনিংস। জবাবে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্রুত উইকেট হারালেও পরের দিকে একাধিক বড় পার্টনারশিপ গড়ে এবং একসময়ে জয় পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৩৩২ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৮ রানে ম্যাচ যেতে ভারত। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন বিরাট কোহলি।

]]>
http://ebanglarmukh.com/sports/souviks-family-and-village-happy-about-souvik-touching-virat/feed/ 0 2522