Pakistan – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 03 Jan 2026 04:05:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 চলতি বছরে কবার একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান http://ebanglarmukh.com/sports/how-many-times-india-and-pakistan-will-face-each-other-in-2026/ http://ebanglarmukh.com/sports/how-many-times-india-and-pakistan-will-face-each-other-in-2026/#respond Sat, 03 Jan 2026 04:05:22 +0000 https://ebanglarmukh.com/?p=2849 দেবজিৎ মুখার্জি: সেই জম্মু ও কাশ্মীরের পোহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হামলা থেকে ঘটনার সূত্রপাত। তারপর শত্রুদেশ পাকিস্তানকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছিল ভারত ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে। এমনিতেই দুই দেশ একে অপরের চিরশত্রু। এই ঘটনার পর সম্পর্ক আরো তলানিতে ঠেকে। আঁচ পড়ে ক্রিকেটের উপরও। এমন পর্যায়ে চলে যায় যে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাতে চাননি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। তার উপর মাঠে ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটারদের অশান্তি তো রয়েছেই। সবমিলিয়ে, এই মুহূর্তে পরিস্থিতি যেই জায়গায় দাঁড়িয়ে তাতে আগামীদিনে কি হবে কিছু বলা যাচ্ছে না।

তবে সদ্য শুরু হওয়া নতুন বছরে, অর্থাৎ ২০২৬ সালে, একাধিকবার ক্রিকেটের ময়দানে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুজনে একে অপরের মুখোমুখি হতে পারে সর্বোচ্চ পাঁচবার তিন মহাদেশে তিনটি টুর্নামেন্ট মিলিয়ে। এছাড়া চলতি বছরে সেপ্টেম্বর মাসে রয়েছে এশিয়ান গেমস। সেখানেও একটা সম্ভাবনা রয়েছে দুই দলের একে অপরের বিরুদ্ধে নামার। যদিও এখনো পর্যন্ত ঘোষিত হয়নি সূচি। তবে ২০২২ সালের এশিয়ান গেমসে একে অপরের মুখোমুখি হয়নি দুই দল। দিনের শেষে ক্রিকেটের মাঠে দুজনের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও চলে। 

চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। জিম্বাবয়ে ও নামিবিয়ায় খেলা হবে টুর্নামেন্ট। ভারত ও পাকিস্তানের এক গ্রুপে না থাকলেও পরবর্তী রাউন্ডে দুজনের একে অপরের বিরুদ্ধে খেলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের মাটিতে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে খেলা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে ১৫ তারিখে। একইভাবে সেখানেও সেমিফাইনাল বা ফাইনালে দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মহিলাদেরও ২০ ওভারের বিশ্বকাপ রয়েছে চলতি বছরে। সেখানেও দুই দল রয়েছে একই গ্রুপে। জুন মাসে ১৪ তারিখের ম্যাচটি খেলা হবে ইংল্যান্ডের এজব্যস্টনে। সুতরাং একাধিকবার দুই দেশের মুখোমুখি হওয়ায় যে উন্মাদনার মাত্রাটা কোথায় থাকবে, তা কল্পনার বাইরে বলা ভালো।

]]>
http://ebanglarmukh.com/sports/how-many-times-india-and-pakistan-will-face-each-other-in-2026/feed/ 0 2849
মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় কতটা ক্ষতির মুখ দেখল ‘ধুরন্ধর’? http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/ http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/#respond Thu, 01 Jan 2026 03:25:11 +0000 https://ebanglarmukh.com/?p=2815 দেবজিৎ মুখার্জি: দেশের সিনেমাপ্রেমীরা বর্তমানে ভুগছে ‘ধুরন্ধর’ জ্বরে। বিশেষ করে অক্ষয় খান্না অভিনীত চরিত্র ‘রহমান ডাকাত’ এন্ট্রি মিউজিক, তা যেন ৮ থেকে ৮০ সকলের মধ্যেই ছড়িয়ে পড়েছে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের বাজারেও দারুন ব্যবসা করে চলেছে ‘ধুরন্ধর’। ১০০ কোটি ছাড়িয়ে ফেলেছে ছবির বক্স অফিস কালেকশন। এক কথায় বলতে গেলে, ‘ধুরন্ধর’এর সামনে কোন ছবিই দাগ কাটতে পারছে না।

তবে ব্যাপক লাভের মুখ দেখলেও ব্যাপক পরিমাণের ক্ষতি সম্মুখীন হতে হয়েছে ‘ধুরন্ধর’কে। কী সেই ক্ষতি? যেহেতু ছবিটি পাকিস্তান বিরোধী, তাই বিশ্বের সমস্ত দেশে মুক্তি পেলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ হয়েছে। বর্তমানে যে গতিতে ছবিটি ব্যবসা করে চলেছে, তাতে অনেকেই হয়তো মনে করছেন যে খুব বিশেষ ক্ষতি হয়নি। কিন্তু ছবির ডিস্ট্রিবিউটরের মতে অনেকটাই ক্ষতি হয়েছে। ক্রিটিকালি ও কমার্শিয়ালি ছবিটি সাফল্যের মুখ দেখলেও মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি ক্ষতি হয়েছে। 

ডিস্ট্রিবিউটরের বক্তব্য, “মধ্যপ্রাচ্যে যখন কোন অ্যাকশন ছবি মুক্তি পায়, তখন তা ব্যাপক সাফল্যের মুখ দেখে। সেক্ষেত্রে ধুরন্ধর মুক্তি না পাওয়ায় প্রায় ১০ মিলিয়ন ডলার (প্রায় ৯০ কোটি) থেকে পিছিয়ে রয়েছে। যদি মুক্তি পেত, তাহলে অনায়াসে এতটা লাভ করতে পারত। তবে হ্যাঁ, এটাও বলতে হয় যে প্রতিটা দেশেরই একটা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, যা মেনে চলা এবং সম্মান করা উচিত। একটা কারণ থাকে প্রতিটা ঘটনার পেছনে এবং সেটা মেনে চলা উচিত।” 

যদিও এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে, “ছবি মুক্তিতে বাঁধা এসেছে, আমরা প্রথম নই। এর আগে এমনটা ঘটেছিল ফাইটার ছবির ক্ষেত্রেও। তবে এসবের মাঝেই এটা বলতে হয় যে সমস্ত বাধা পেরিয়ে ব্যাপক সাফল্য পেয়েছে ধুরন্ধর। জমিয়ে ব্যবসা করেছে।” মুক্তির এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় এখনো ক্রেজ একই রয়ে গেছে রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না অভিনীত ছবিটির।

]]>
http://ebanglarmukh.com/entertainment/dhurandhar-suffered-loss-for-not-getting-released-in-middle-east/feed/ 0 2815
শচীনকে অপমান ফারহানের, ক্ষুব্ধ নেটিজেনরা http://ebanglarmukh.com/sports/farhan-insults-sachin-netizens-angry/ http://ebanglarmukh.com/sports/farhan-insults-sachin-netizens-angry/#respond Tue, 30 Dec 2025 06:58:03 +0000 https://ebanglarmukh.com/?p=2799 নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গিদের হামলার পর যেভাবে শত্রুদেশ পাকিস্তানকে ‘অপারেশন সিঁদুর’ দিয়ে জবাব দিয়েছে ভারত, তা আজও মনে রয়েছে সকলের। বলা ভালো, প্রজন্মের পর প্রজন্ম এটি মনে রাখবেন। এর আঁচ পড়েছিল ক্রিকেটের ময়দানেও। প্রভাব পড়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উপর। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার ফোর ও ফাইনাল, সবকটিতেই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এমনকি তারা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করতেও রাজি হননি।

কিন্তু গত এশিয়া কাপে বিতর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার সাহেবজাদা ফারহান। ভারতের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে তিনি স্টেনগান সেলিব্রেশন দেখিয়েছিলেন। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার তারকা পেসার জাস্পৃত বুমরাহকেও কটাক্ষ করেছিলেন। যদিও নিজের সাফাইয়ে যাবতীয় সবকিছু বলেছিলেন ফারহান। তাঁর যুক্তি, এভাবেই উদযাপন করেন পাকিস্তানের পাখতুন গোষ্ঠী। কিন্তু তবুও ক্রিকেটপ্রেমীরা বুঝতে পেরেছিলেন যে তাঁর আসল উদ্দেশ্য ছিল টিম ইন্ডিয়াকে এভাবে ভেংচানো।

তবে এবার তরুণ পাক তারকা অপমান করে বসলেন ক্রিকেটের ভগবান, তথা লিটিল মাস্টার, শচীন তেন্ডুলকরকে। বর্তমানে তিনি রয়েছেন বাংলাদেশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি করে বসলেন অবাক করে দেওয়ার মন্তব্য। তাঁকে দুজন সেরা ক্রিকেটার বেছে নিতে বলা হয়। তার মধ্যে তিনি বেছে নেন আহমেদ শাহজাদকে। এখানেই শেষ নয়, তিনি আহমেদ শাহজাদকে এগিয়ে রাখেন রোহিত শর্মা ও বীরেন্দ্র শেহওয়াগ মতো তারকা ক্রিকেটারদের থেকেও। যখন শচীনের প্রসঙ্গ ওঠে, তখন তিনি আহমেদকে এগিয়ে রাখেন শচীনের থেকেও। যদিও ফারহান বলেছিলেন যে আহমেদকে তিনি এগিয়ে রাখলেও শচীনের স্কিল তুলনায় ভালো।

বিষয়টি জনসম্মুখে আসতেই ক্ষুব্ধ হন দেশের ক্রিকেটপ্রেমীরা। যদিও শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নন, পাকিস্তানি ক্রিকেটপ্রেমিরাও খুশি হননি ফারহানের এমন মন্তব্যে। অনেকে মনে করছেন যে এমনটা করে অপমান করা হয়েছে ক্রিকেটের ভগবানকে। অনেকে দুই দেশের শিক্ষার পার্থক্যের কথাও তুলে ধরেছেন সমাজমাধ্যমে।

]]>
http://ebanglarmukh.com/sports/farhan-insults-sachin-netizens-angry/feed/ 0 2799
বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে হুঁশিয়ারি পাক যুব নেতার http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/ http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/#respond Wed, 24 Dec 2025 06:13:42 +0000 https://ebanglarmukh.com/?p=2755 নিউজ ডেস্ক: বাংলাদেশে চলতি অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে তোলপাড় আন্তর্জাতিক রাজনীতি। যেভাবে সংখ্যালঘুদের ওপর প্রতিনিয়ত অত্যাচার করে চলেছে মৌলবাদীরা, তার বিরুদ্ধে সরব হয়েছে গোটা বিশ্ব। বাদ যায়নি ভারতও। দেশের একাধিক বিশিষ্ট ব্যক্তি দিপু দাস হত্যাকান্ডের নিন্দা জানিয়ে অপরাধীদের সাজার দাবি তুলেছেন। শুধু তাই নয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও এই বিষয়টি নিয়ে জোড় আলোচনা চলছে। বলা ভালো, এমন নিন্দনীয় ঘটনা কেউই মানতে পারছেন না এবং সকলেই চাইছেন যে অবিলম্বে সকল হত্যাকারীদের শাস্তি দেওয়া হোক।

এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান এবং দেওয়া হল ভারতকে হুঁশিয়ারি। শাহবাজ সরকারের মন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতা ভারতকে মিসাইল ছড়ার হুশিয়ারি দেন। শুধু তাই নয়, কামরান সাঈদ উসমানি নামে ওই পাক যুব নেতার তরফ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে পাকিস্তান-বাংলাদেশ সামরিক জোট গঠনেরও। এছাড়াও আরো একাধিক বার্তা দেন তিনি। স্বাভাবিকভাবেই, এই আবহে এমন হুঁশিয়ারি চাঞ্চল্য তৈরি করেছে গোটা আন্তর্জাতিক রাজনীতিতে।

উসমানি এক ভিডিও বার্তায় বলেন, “ভারতের তরফ থেকে যদি আঘাত হানা হয় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বা কেউ যদি কুনজর দেয় তাদের উপর, তাহলে মনে রাখতে হবে যে খুব দূরে নয় পাক জনগণ, সশস্ত্র বাহিনী ও আমাদের ক্ষেপণাস্ত্র।” শুধু তাই নয়, এর সঙ্গে তাঁর আরো হুঁশিয়ারি, “যদি ভারতের অখন্ড ভারতের অংশ হয়ে থাকে বাংলাদেশ, তাহলে চুপ করে বসে থাকবে না পাকিস্তান।”

সামরিক জোট গঠনের প্রসঙ্গ তুলে উসমানি বলেন, “বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে সামরিক জোট গঠন করা। সেনা ঘাঁটি তৈরি করা উচিত দুই দেশের একে অপরের দেশে। ভারতের পরিকল্পনা কি, তা নিয়ে সতর্ক মুসলিম তরুণরা। নানাভাবে এই ষড়যন্ত্র হতে পারে। সে বাংলাদেশের জলসীমা দখল করে হোক কি রাষ্ট্রদ্রোহের রূপে বা মুসলিমদের একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়ে।” সেক্ষেত্রে দেখার যে এবার ভারতের তরফ থেকে কী পদক্ষেপ নেওয়া হয় এই ব্যাপারে। তবে বাংলাদেশের পরিস্থিতি একেবারে হইচই ফেলে দিয়েছে চারিদিকে।

]]>
http://ebanglarmukh.com/opinion/pak-leader-stood-in-favour-of-bangladesh-and-warned-india/feed/ 0 2755
যুব ক্রিকেটাররা এশিয়া কাপ নিয়ে আসায় পুরস্কার ঘোষণা পাক প্রধানমন্ত্রীর http://ebanglarmukh.com/sports/u19-pak-cricketers-gonna-be-rewarded-by-pak-prime-minister/ http://ebanglarmukh.com/sports/u19-pak-cricketers-gonna-be-rewarded-by-pak-prime-minister/#respond Tue, 23 Dec 2025 06:01:12 +0000 https://ebanglarmukh.com/?p=2746 নিউজ ডেস্ক: পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ দিয়ে জবাব দেওয়া আজও মনে রেখেছে ভারত-পাকিস্তান সহ গোটা বিশ্ব। এমনিতেই দুই দেশ একে অপরের চিরশত্রু, কিন্তু এই ঘটনার পর থেকে তাদের সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে খেলাতেও। ক্রিকেটের ময়দানে যতবারই দুই দেশের সিনিয়র দল একে অপরের মুখোমুখি হয়েছে, ততবারই পরাজিত হয়েছে পাকিস্তান। 

সত্যি বলতে, পাকিস্তান যেন এখনো ভুলে উঠতে পারেনি গত এশিয়া কাপের পরাজয়টি। শুরুতে যেভাবে আক্রমণ এনেছিল ভারতের উপর, তাতে অনেকেরই ধারণা হয়েছিল যে ম্যাচ ও ট্রফি পাকিস্তানের ঝুলিতে যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বরং তিলক বর্মার বুদ্ধিমান ও ধৈর্যশীল ব্যাটিংয়ের উপর ভর করে ম্যাচ ও ট্রফি দুটোই নিজেদের নামে করে নিতে সফল হয় টিম ইন্ডিয়া।

তবে বড়রা যা করে দেখাতে পারেননি, তা করে দেখিয়েছেন পাকিস্তানের যুব ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে তাঁরা হারায় ভারতকে। তবে শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পায় তারা। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে বিশাল রান তোলে পাকিস্তানের যুবক ক্রিকেটাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে, তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩৪৭। জবাবের রান তাড়া করতে নেমে ভারত অনূর্ধ্ব-১৯এর ক্রিকেটাররা ৩০ ওভারও টিকতে পারেনি। ২৭ ওভার চলাকালীন অলআউট হয়ে যায় গোটা দল ১৫৬ রানে। অর্থাৎ ১৯১ রানের ম্যাচ জিতে ট্রফি নিজেদের নামে করতে সফল হয় পাকিস্তান অনূর্ধ্ব-১৯।

দেশে ফিরতেই তাদের আলাদাভাবে স্বাগত জানানো হয়। ইসলামাবাদ বিমানবন্দরের বাইরে যেন একেবারে উৎসবের মতো পরিবেশ। পরে আবার দলের ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে দেখা করেন দেশের প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফ। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দলের মেন্টর সারফারাজ আহমেদ এবং জানান যে পাক প্রধানমন্ত্রী সকল ক্রিকেটারকে ১০ মিলিয়ন পাকিস্তানি টাকা পুরস্কার দেবেন, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩২ লক্ষ টাকা। 

যদিও সারফারাজ ভক্তরা আবার তাঁর পদোন্নতির দাবি তুলেছেন। কারণ ২০১৭ সালে তাঁর নেতৃত্বেই পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতকে ফাইনালে হারিয়ে। এরপর আর কোন আইসিসি ট্রফি নিজেদের নামে করতে পারেনি পাকিস্তান। তবে তাঁর মেন্টরশিপে এবার দেশের যুব ক্রিকেটাররা পরাজিত করেছে ভারতের যুব ক্রিকেটারদের। তাই অনেকে তাঁকে সিনিয়র দলের মাথাতে বসানোর দাবি তুলেছেন।

]]>
http://ebanglarmukh.com/sports/u19-pak-cricketers-gonna-be-rewarded-by-pak-prime-minister/feed/ 0 2746
‘ধুরন্ধর’ ছবির গানে মেতে উঠেছে পাকিস্তান http://ebanglarmukh.com/entertainment/pakistani-people-dancing-on-dhurandhar-song/ http://ebanglarmukh.com/entertainment/pakistani-people-dancing-on-dhurandhar-song/#respond Thu, 11 Dec 2025 05:40:55 +0000 https://ebanglarmukh.com/?p=2621 নিউজ ডেস্ক: এই মুহূর্তে গোটা বলিউড কাঁপিয়ে বেড়াচ্ছে রণবীর সিং, অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত ও অর্জুন রামপাল অভিনীত ‘ধুরন্ধর’। ৮ থেকে ৮০, সকলেই বেশ মুগ্ধ হয়েছেন অভিনেতাদের দুর্দান্ত পারফরমেন্স দেখে। বলা ভালো, এখন সকলের মুখেই এই ছবি নিয়ে আলোচনা চলছে। যদিও মুক্তির আগে বিতর্কের মুখে পড়তে হয়েছিল ছবিটিকে, কিন্তু তা সত্ত্বেও তার যে কোন প্রভাব পড়েনি, তা না বললেও চলে। এক কথায় বলতে গেলে, কমার্শিয়ালি ও ক্রিটিক্যালি, দুভাবেই সিনেমাটি সাফল্যের মুখ দেখেছে। 

তবে শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতেও ‘ধুরন্ধর’ বেশ প্রভাব ফেলেছে। এমনকি শত্রুদেশ পাকিস্তান পর্যন্ত মুগ্ধ ‘ধুরন্ধর’ ছবিটি নিয়ে। সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের এক বিয়েবাড়ির আসরে চলছে ধুরন্ধর ছবির গান এবং তাতে কালো রং মিলান্তি পোশাক পড়ে নাচছেন কয়েকজনে। এমন দৃশ্য ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগে না। এবারও তাই হয়নি। একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে ভিডিওটি এবং এরপরই তা নিয়ে শুরু হয়েছে নেটপাড়ায় চর্চা। ভিডিওটি নিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ প্রশংসা করেছেন। আবার অনেকের সমালোচনাও দেখা গিয়েছে কমেন্টবক্সে। 

কমেন্টবক্সে অনেকে প্রশংসা করে লিখেছেন যে বেশ ভালো নেচেছেন সকলে। একাংশ লিখছেন যে প্র্যাক্টিস না করলে এমন ভালো নাচ করা সম্ভব ছিল না। আবার অনেকে কটাক্ষের সুরে লিখেছেন যে যতই ভারত বিদ্বেষ দেখাক পাকিস্তান, কিন্তু তারা বরাবর মেতে ওঠে বলিউডের গানে। এক কথায় বলতে গেলে মিক্সড রিঅ্যাকশন পেয়েছে এই ভিডিওটি। কিন্তু দিনের শেষে এটি হয়ে উঠেছে আলোচনার অন্যতম বিষয়। যেভাবে ভিডিওটি নিয়ে মাতামাতি চলছে চারিদিকে, তাতে যে ‘ধুরন্ধর’ ছবিটির গুরুত্ব আরো বেড়ে গিয়েছে, তা না বললেও চলে। অনেকে এটাও মনে করছেন যে এমনটা হওয়ায় ছবিটির বক্স অফিস কালেকশন আরো বৃদ্ধি পাবে।

]]>
http://ebanglarmukh.com/entertainment/pakistani-people-dancing-on-dhurandhar-song/feed/ 0 2621
পাকিস্তানের বোলারের সঙ্গে করমর্দন করে বিতর্কে ভাজ্জি, সমালোচনা নেটপাড়ায় http://ebanglarmukh.com/sports/harbhajan-singh-in-controversy-after-shaking-hands-with-pakistan-cricketer/ http://ebanglarmukh.com/sports/harbhajan-singh-in-controversy-after-shaking-hands-with-pakistan-cricketer/#respond Thu, 20 Nov 2025 11:54:32 +0000 https://ebanglarmukh.com/?p=2393 দেবজিৎ মুখার্জি: চলতি বছরে পহেলগাওয়ে পাক সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় পর্যটকদের হত্যা হওয়ায় সম্পর্ক আরো তলানিতে ঠেকেছিল ভারত ও পাকিস্তানের। যদিও ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে জবাব দেয় ভারত। তবে পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছিল যে টিম ইন্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পর্যন্ত নারাজ ছিল। এমনকি করমর্দন করা থেকেও দূরে থাকবে বলে ঠিক করা হয়েছিল। তবে সেই নীতি ভাঙলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা, তথা আম আদমি পার্টি সাংসদ, হারভাজান সিং। এক পাকিস্তানি বোলারের সঙ্গে করমর্দন করে তিনি জড়ালেন বিতর্কে। সমাজমাধ্যমেও সেই ভিডিওটি ভাইরাল হয়েছে এবং এরপরই শুরু হয়েছে সমালোচনা।

ঘটনাটি ঠিক কী? আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেকদিন আগেই অবসর নিয়েছেন ভাজ্জি। আইপিএল পর্যন্ত খেলেন না এখন। তবে অবসরপ্রাপ্তদের টুর্নামেন্টগুলিতে তিনি খেলেন। এখন তিনি খেলছেন আবু ধাবি টি-১০ লিগে। আসপিন স্ট্যালিয়ন্স দলকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। বুধবার ভাজ্জিদের ম্যাচ ছিল ‘নর্দান ওয়ারিয়ার্স’এর বিরুদ্ধে। তাতে পরাজয়ের মুখ দেখে তারা তারা। তবে বিতর্কের সূত্রপাত ম্যাচ শেষে। ম্যাচের পর পাকিস্তানের বোলার শাহনাওয়াজ দাহানির সঙ্গে প্রাক্তন তারকা স্পিনার করমর্দন করেন, যা চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় চারিদিকে এবং এরপরই শুরু হয় সমালোচনার বন্যা। সকলেই তীব্র নিন্দা করেছেন প্রাক্তন ভারতীয় তারকার এবং দাবী করেছেন যে এমনটা করা একেবারেই উচিত হয়নি তাঁর।

বলে রাখা ভালো, এই হারভাজান সিংই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হননি গত লেজেন্ডস লিগে। এমনকি গত এশিয়া কাপে ভারত-পাক ম্যাচের বিরোধিতা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, ভারতের একেবারেই খেলা উচিত নয় পাকিস্তানের সঙ্গে। উল্লেখ্য, সিনিয়রদের এশিয়া কাপে টিম ইন্ডিয়া তিনটি ম্যাচের একটিতেও করমর্দন করেনি পাকিস্তানের সঙ্গে। এখানেই শেষ নয়, মহিলাদের বিশ্বকাপেও একই চিত্র দেখা গিয়েছিল। তাঁরাও একই কাজ করেছিলেন। তবে এবার ভাজ্জি যা করেছেন, তা নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। তবে সেই মাত্রা আরো বেড়েছে তাঁর রাজনৈতিক পরিচয়ের জন্য।

]]>
http://ebanglarmukh.com/sports/harbhajan-singh-in-controversy-after-shaking-hands-with-pakistan-cricketer/feed/ 0 2393
ইসলামাবাদ আত্মঘাতী বিস্ফোরণ: দেশে ফিরতে চান শ্রীলংকার একাধিক ক্রিকেটার, কড়া হুঁশিয়ারি বোর্ডের http://ebanglarmukh.com/sports/few-srilankan-cricketers-wanted-to-return-home-board-gave-tough-instructions/ http://ebanglarmukh.com/sports/few-srilankan-cricketers-wanted-to-return-home-board-gave-tough-instructions/#respond Thu, 13 Nov 2025 11:44:28 +0000 https://ebanglarmukh.com/?p=2296 নিউজ ডেস্ক: ইসলামাবাদে হওয়া বিস্ফোরণের আঁচ পড়ল ক্রিকেটে। এই ঘটনার জেরে এতটাই আতঙ্কিত হয়েছেন যে বুধবার শ্রীলংকার ৮ জন ক্রিকেটার সেখানে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এমন পরিস্থিতিতে কড়া হুঁশিয়ারি দেওয়া হয় শ্রীলংকা বোর্ডের তরফ থেকে। কী সেই হুঁশিয়ারি? তারা স্পষ্ট করে দিয়েছে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাঁদের বিরুদ্ধে,  যাঁরা দেশে ফিরে আসবেন। বোর্ডের এমন নির্দেশিকাকে স্বাগত জানানো হয়েছে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান, তথা সেই দেশের অভ্যন্তরীণ মন্ত্রী, মহসিন নকভির তরফ থেকে।

ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার থেকে। ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হয় ইসলামাবাদ সহ গোটা পাকিস্তান। আত্মঘাতী বিস্ফোরণ হয় ইসলামাবাদ আদালতের সামনে এবং তাতে প্রাণ হারান একাধিক ব্যক্তি। সেই সংখ্যা ১২ বলে শেষ খবর। শুধু তাই নয়, আহতের সংখ্যাও অনেক। সেই সংখ্যা ২৭ বলে শেষ খবর। গোটা ঘটনা নিয়ে বেশ চিন্তায় পাক সরকার সহ গোটা পাকিস্তান। এখানেই শেষ নয়, তা দেখে রীতিমতো আঁতকে উঠেছেন সেখানকার নাগরিকরাও। এক কথায় বলতে গেলে, ভয়ের কালো ছায়া নেমে এসেছে গোটা পাকিস্তানের উপর।

তা দেখেই চিন্তায় পড়েছেন শ্রীলংকার ক্রিকেটাররাও। তার কারণ ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি খুব একটা বেশি দূরে নয়। শুধু তাই নয়, বৃহস্পতিবার চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। ম্যাচটি খেলা হবে শুক্রবার। অন্যদিকে তৃতীয় ম্যাচটি হওয়ার কথা ছিল ১৫ তারিখে। তার পরিবর্তে তা হবে ১৬ তারিখে। এমন পরিস্থিতিতে বুধবার শ্রীলংকা বোর্ডের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে নির্দেশ উপেক্ষা করে যদি কোনও ক্রিকেটার বা সাপোর্ট স্টাফ দেশে ফিরে আসেন, তাহলে বিকল্প কাউকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে এবং গোটা বিষয়টি তদন্ত করার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে সেই ক্রিকেটার বা সাপোর্ট স্টাফের বিরুদ্ধে।

অন্যদিকে শ্রীলংকা বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। কী বক্তব্য তাঁর? সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “শ্রীলংকা দলকে ধন্যবাদ চালিয়ে যাওয়ার জন্য পাকিস্তান সফর। দুই দেশের মধ্যে বাকি দুটি ম্যাচ হবে ১৪ এবং ১৬ নভেম্বর।” জানা গিয়েছে, ইতিমধ্যেই পাক বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন শ্রীলংকার হাই কমিশনার এবং তাঁদের মধ্যে কথা হয়েছে নিরাপত্তা নিয়ে। পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে শ্রীলংকার জন্য এবং নিরাপত্তার জন্য কাজে লাগানো হয়েছে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীকে।

]]>
http://ebanglarmukh.com/sports/few-srilankan-cricketers-wanted-to-return-home-board-gave-tough-instructions/feed/ 0 2296
শ্রীকান্ত গুরুত্ব দিচ্ছেন না পাকিস্তানকে http://ebanglarmukh.com/sports/srikant-not-bothered-about-pakistan/ http://ebanglarmukh.com/sports/srikant-not-bothered-about-pakistan/#respond Sat, 13 Sep 2025 19:44:41 +0000 https://ebanglarmukh.com/?p=2208 দেবজিৎ মুখার্জি: ভারত-পাক ম্যাচ নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। সকলেই এখন অপেক্ষা করছেন রাত ৮টার। দুই দেশের কাছেই এই ম্যাচটি একটি সম্মানের লড়াই। সুতরাং দুজনেই যে নিজেদের সেরাটা দেবে, তা না বললেও চলে। বলা ভালো, বিষয়টি বেশ পরিষ্কার। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে ফেভারিট সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলই।

তবে পাকিস্তানকে বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছেন না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই ব্যাপারে নিজের বক্তব্য রেখেছেন। চিকা বলেন, “ওরা খুবই সাদামাটা দল। ওরা ওমানকে হারিয়েছে, যেই দলের ৩৪-৩৫ গড় বয়স। ওরা খুব ভালো বোলিং করেছে ওমান আঙ্কেলদের বিরুদ্ধে। এখন দেখার ওরা কেমন খেলে ভারতের তরুণদের বিরুদ্ধে।”

শ্রীকান্ত আরও বলেন, “মহাম্মদ হ্যারিস রান করেছে ওমানের বিরুদ্ধে। তবে মিড উইকেট ও স্কোয়ার লেগের মধ্যেই ওর মার সীমাবদ্ধ। ও একটা ছয় মারবে বরুণ চক্রবর্তীর বিরুদ্ধে। তবে আউট হয়ে যাবে তার পরের বলেই। কুলদীপ যাদব আউট করবে ফকর জামানকে। টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ অসাধারণ। দারুন ছন্দে রয়েছে শুভমান গিল। কোনও তুলনা চলতে পারেনা দুপক্ষের ব্যাটিংয়ের ক্ষেত্রে।”

]]>
http://ebanglarmukh.com/sports/srikant-not-bothered-about-pakistan/feed/ 0 2208
ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রতিবাদ জানাতে পথে নামবেন শিব সেনার মহিলা কর্মীরা http://ebanglarmukh.com/sports/shiv-sena-to-protest-against-india-vs-pakistan-match-in-asia-cup/ http://ebanglarmukh.com/sports/shiv-sena-to-protest-against-india-vs-pakistan-match-in-asia-cup/#respond Sat, 13 Sep 2025 19:38:34 +0000 https://ebanglarmukh.com/?p=2205 দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণ পরই এশিয়া কাপের মূল আকর্ষণ। একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুই দলের ক্রিকেটারদের কাছেই ম্যাচটি একটি প্রেস্টিজ ফাইট এবং তা জেতার জন্য যে তাঁরা নিজেদের সবটা দিয়ে দেবে, তা না বললেও চলে। বলা ভালো, বেশ স্পষ্ট। এখন সকল ক্রিকেটপ্রেমীই অপেক্ষায় রয়েছেন কখন ঘড়িতে বাজবে রাত ৮টা।

তবে একশ্রেণীর মানুষ চাননি ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচটি হোক। পহেলগাও হামলার পর যা হয়েছে, তারপর দুই দেশের সম্পর্ক আরো খারাপ হয়ে গিয়েছে। অনেকেই তারপর থেকে বয়কটের ডাক দিয়েছিলেন। বহু প্রাক্তন তারকাও দাবি করেছিলেন যে ভারতের খেলা উচিত নয় পাকিস্তানের বিরুদ্ধে। যদিও বোর্ডের তরফ থেকে পরিষ্কার করে দেওয়া হয় যে কেন ম্যাচটি খেলা গুরুত্বপূর্ণ।

এই ব্যাপারে বড় সিদ্ধান্ত নিল উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন মহারাষ্ট্রের শিব সেনা (উদ্ধব শিবির)। শনিবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়ে দিলেন যে তাঁর দলের মহিলা কর্মীরা এর প্রতিবাদ জানাতে পথে নামবেন। এখানেই শেষ নয়, এর সঙ্গে তিনি এটাও জানান যে প্রচারও করা হবে ম্যাচ বয়কটের দাবিতে। যদিও উদ্ধবের বাবা বালাসাহেব ঠাকরেও প্রায় সাড়ে তিন দশক আগে ভারত বনাম পাক ম্যাচের প্রতিবাদ জানাতে ওয়ানখেড়েতে ঢুকে পিচ খুঁড়ে দিয়ে এসেছিলেন। তাঁর দল একাধিকবার সরব হয়েছে দুই দেশের মধ্যে ম্যাচের বিরোধিতায়।

]]>
http://ebanglarmukh.com/sports/shiv-sena-to-protest-against-india-vs-pakistan-match-in-asia-cup/feed/ 0 2205