RCB – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 18 Jul 2025 01:42:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট কাণ্ডে বড় বিপদের মুখে বিরাট http://ebanglarmukh.com/sports/virat-kohli-in-trouble-in-chinhaswsmy-stampede-case/ http://ebanglarmukh.com/sports/virat-kohli-in-trouble-in-chinhaswsmy-stampede-case/#respond Fri, 18 Jul 2025 01:42:28 +0000 https://ebanglarmukh.com/?p=1559 দেবজিৎ মুখার্জি: বড় বিপদের মুখে ভারতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পদপিষ্ট কাণ্ডে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন মডার্ন ডে চেজ মাস্টার। কর্নাটকের শাসকদল কংগ্রেসের তরফ থেকে হাই কোর্টে যেই রিপোর্ট দেওয়া হয়েছে, তাতে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে তাঁর ও তাঁর ফ্র্যাঞ্চাইজি রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। এক কথায় বলতে গেলে, ফ্র্যাঞ্চাইজির অবস্থা খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আইপিএল ২০২৫ আরসিবি প্রথমবার জেতার পর দলের সমর্থকদের উদ্দেশ্যে বড় আয়োজনের কথা পরিকল্পনা করে ফ্র্যাঞ্চাইজি। প্রথমে ঠিক করা হয় রোড শো করা হবে। কিন্তু শেষ পর্যন্ত তা বাতিল করা হয় এবং ঠিক করা হয় যে হোম গ্রাউন্ড এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিজয় উৎসব করা হবে। তখনই ঘটে সমস্যা। স্টেডিয়ামে অজস্র সমর্থক ঢুকতে যাওয়ায় লাঠিচার্জ করে পুলিশ এবং তাতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় অনেকের। 

মামলার জল গড়ায় আদালত পর্যন্ত। হাই কোর্টে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। সেটি জনসম্মুখে আনে কোর্ট। তাতে বলা হয়েছে যে পুলিশের ইচ্ছা ছিল না তাদের অনুমতি দেওয়ার। কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিজের সিদ্ধান্ত থেকে অনড় ছিল বলে অনুমতি দিতে বাধ্য হয় পুলিশ। পাশাপাশি, আরসিবি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যেভাবে সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছে এবং অপরিকল্পিতভাবে সবকিছু আয়োজন করেছে, সেই কথা তুলে ধরা হয়। বিরাট কোহলির বিরুদ্ধেও একই অভিযোগ আসে। তিনিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমর্থকদের আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার দেখার বিষয় যে এর জল কতদূর গড়ায়। কি হয় সকলের পরিণতি? এটাই এখন বড় প্রশ্ন।

]]>
http://ebanglarmukh.com/sports/virat-kohli-in-trouble-in-chinhaswsmy-stampede-case/feed/ 0 1559
কোহলির প্রশংসায় পঞ্চমুখ বেথেল http://ebanglarmukh.com/sports/jacob-bethell-says-has-a-lot-to-learn-from-virat-kohli/ http://ebanglarmukh.com/sports/jacob-bethell-says-has-a-lot-to-learn-from-virat-kohli/#respond Thu, 12 Jun 2025 01:52:31 +0000 https://ebanglarmukh.com/?p=1197 নিউজ ডেস্ক: বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার জ্যাকব বেথেল। সদ্য শেষ হওয়া আইপিএলে তিনি ছিলেন আরসিবির সঙ্গে। যদিও মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে চলে যেতে হয় জাতীয় দলের জন্য। তবে তাঁর সতীর্থ ফিল সল্ট বেঙ্গালুরুর সাথেই ছিলেন এবং ফাইনালে দলের জয়তে অবদান রাখেন। বেথেল জানান তিনি বিরাটের থেকে অনেক কিছু শিখেছেন। পাশাপাশি, তিনি এটাও জানান যে কিং কোহলির থেকে অনেক কিছু শেখার আছে।

কদিন আগেই শেষ হয়েছে আইপিএল ২০২৫। রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। এই জয়ের পর আনন্দে মেতে ওঠেন দলের ক্রিকেটাররা। পাশাপাশি, স্টেডিয়ামে উপস্থিত আরসিবি সমর্থকদেরও উদযাপন ছিল দেখার মতো। বলা ভালো, গোটা ভারতবর্ষ সেদিন খুশি হয়েছিল আরসিবির প্রথম আইপিএল খেতাব পাওয়ায়। যদিও পরে তার শোকে পরিণত হয়। তাদের বিজয় উৎসব অনুষ্ঠান দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। এর জন্য অনেকে দলের নিন্দাও করেছিলেন।

তবে আইপিএলের বিরাটের সঙ্গে এক দলে থেকে অনেক কিছুই শিখেছেন বলে দাবি করেছেন ইংল্যান্ডের ২১ বছর বয়সী ক্রিকেটার জ্যাকব বেথেল। তিনি জানান কিভাবে বিরাট তাঁকে কিছু না শেখালেও তিনি তা শিখেছেন। এখানেই শেষ নয়, রান তাড়া করার ক্ষেত্রে বিরাটের অবদানের কথাও তুলে ধরেন বেথেল। তিনি প্রশংসা করেছেন পরিস্থিতি অনুযায়ী বিরাটের খেলা পাল্টানোর। বলতে গেলে, কিং কোহলির ব্যাটিং তাঁর মন ছুঁয়েছে।

স্কাই ক্রিকেটকে জ্যাকব বেথেল বলেন, “বিরাট আমাকে অনেক সাহায্য করেছে। ও আমাকে হয়তো ব্যক্তিগতভাবে অনেক কিছু শেখায়নি। তবে ও যেভাবে খেলেছে বা যেভাবে ও অনুশীলন করেছে, তা দেখে আমি অনেক কিছু শিখেছি। টি-টোয়েন্টি ম্যাচে রান তাড়া করার ক্ষেত্রে বিরাটের যে অবদান থাকে, তা দেখেও অনেক কিছু শেখা যায়। পরিস্থিতি অনুযায়ী কিভাবে অ্যাটাক করে বা কিভাবে নিজেকে গুটিয়ে নেয়, দলের কি প্রয়োজন পরিস্থিতি অনুযায়ী, অনেক কিছুই শেখা যায় ওর থেকে।”

এবার দেখার বিষয় যে বিরাট যেভাবে খেলেন, তা মাঠে কাজে লাগাতে সফল হন কিনা জ্যাকব বেথেল। বর্তমানে জাতীয় দলের হয়ে তিনি বেশ ভালই পারফর্ম করছেন এবং আপাতত নিয়মিত সদস্যই। এক্ষেত্রে দেখার বিষয় যে তিনি ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কিনা। আগামী দিনে তিনিও কি বিরাটের মতো সফল ক্রিকেটার হবেন? তার উত্তর দেবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/jacob-bethell-says-has-a-lot-to-learn-from-virat-kohli/feed/ 0 1197
“বেশ দুঃখের ঘটনা” চিহ্নস্বামী পদপিষ্ট কাণ্ডে মতামত রাহুলের http://ebanglarmukh.com/sports/really-a-sad-incident-rahul-dravid-on-chinnaswamy-stampede-case/ http://ebanglarmukh.com/sports/really-a-sad-incident-rahul-dravid-on-chinnaswamy-stampede-case/#respond Wed, 11 Jun 2025 01:55:58 +0000 https://ebanglarmukh.com/?p=1188 দেবজিৎ মুখার্জি: চিহ্নস্বামীতে পদপিষ্ট কান্ড নিয়ে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়। এক সাক্ষাৎকারে তিনি এই দুর্ঘটনা প্রসঙ্গে নিজের অবস্থান জানান। রাজস্থান হেড স্যার দাবি করেন যে ঘটনাটি অত্যন্ত দুঃখের এবং হতাশাজনক। পাশাপাশি, তিনি এটাও জানান যে বেঙ্গালুরুর মানুষরা সবরকম খেলা পছন্দ করেন এবং এমন ঘটনায় তাঁর বেশ মন ভেঙেছে। এখানেই শেষ নয়, তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন। অবশেষে তিনি দাবি করেন যে এমনটা হওয়া উচিত ছিল না।

আইপিএল ২০২৫এর ফাইনালে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে রজত পতিদারের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। হাড্ডাহাড্ডি ফাইনালে শেষ হাসি হাসেন বিরাট কোহলিরাই। দীর্ঘ ১৮ বছরের লড়াই অবশেষে শেষ হওয়ায় আনন্দে মেতে ওঠেন বেঙ্গালুরুর ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক সকলে। এখানেই শেষ নয়, সমস্ত সমালোচনা ও নিন্দা পার করে দল ট্রফি জেতায় চোখ থেকে জল বেরিয়ে আসে বিরাট কোহলির। বলা ভালো, দলের চেয়েও সবাই বিরাট কোহলির জন্যই আরসিবির জয়ের প্রার্থনা করেছিলেন।

প্রথম আইপিএল ট্রফি জেতায় প্রথমে একটি বড় রোড শোর পরিকল্পনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত তার অনুমতি না মেলায়, কর্ণাটক ক্রিকেট সংস্থা এক বিজয় উৎসবের আয়োজন করে চিহ্নস্বামী স্টেডিয়ামে। সেখানেই ঘটে দুর্ঘটনা। পুলিশের লাঠিচার্জে দৌড়াতে থাকেন সকলে এবং তা করতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। আহতদের সংখ্যাও প্রচুর। যদিও সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন ঠিকই, তবে দিনের শেষে আরসিবিকে নিন্দা কুড়াতে হয়েছে কারণ যখন বাইরে এমন দুর্ঘটনা ঘটে, তখন ভেতরে সমস্ত ক্রিকেটার ব্যস্ত ছিলেন উদযাপনে।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই অনেকে নিজেদের অবস্থান জানান। এবার এই প্রসঙ্গে নিজের মতামত তুলে ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা দলে প্রাক্তন হেড কোচ, রাহুল দ্রাবিড়। কি বললেন তিনি? প্রাক্তন ভারতীয় তারকা বলেন, “এই ঘটনা বেশ হতাশাজনক ও দুঃখের। স্পোর্টসের ব্যাপারে বেঙ্গালুরুর মানুষদের উৎসাহ অন্যরকমের। আমি নিজে সেখানকার বাসিন্দা। ওরা সবরকমের খেলাই পছন্দ করে। তাই এই ঘটনায় খুব মন ভেঙেছে। যারা নিজেদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমার সমবেদনা। দ্রুত আরোগ্য কামনা করি আহতদের। এমনটা ঘটা একেবারেই উচিত ছিল না।”

]]>
http://ebanglarmukh.com/sports/really-a-sad-incident-rahul-dravid-on-chinnaswamy-stampede-case/feed/ 0 1188
“জীবন বেশি গুরুত্বপূর্ণ” পদপিষ্ট কাণ্ডে দাবি গৌতির  http://ebanglarmukh.com/sports/life-is-more-important-gambhir-on-chinnaswamy-stampede-case/ http://ebanglarmukh.com/sports/life-is-more-important-gambhir-on-chinnaswamy-stampede-case/#respond Fri, 06 Jun 2025 02:53:43 +0000 https://ebanglarmukh.com/?p=1135 দেবজিৎ মুখার্জি: “সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবন” চিহ্নস্বামী স্টেডিয়াম পদপিষ্ট কাণ্ডে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। আর কি বললেন গৌতি? প্রাক্তন ভারতীয় তারকা জানান ভবিষ্যতেও তিনি এই কথাই বলবেন। গিলদের হেড স্যারের মতে ভবিষ্যতে রোড শো করার ক্ষেত্রে সকলের সচেতন হওয়া উচিত এবং ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গম্ভীর জানান যে তিনি মনে করেন রোড শোর কোন প্রয়োজন ছিল না।

মঙ্গলবার, ৩রা জুন, নিজেদের প্রথম আইপিএল খেতাব পায় রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস ম্যাচ তারা অল্প ব্যবধানে জেতে। দীর্ঘ ১৮ বছরের সব লড়াই শেষ হয় সেদিন। আনন্দে ফেটে পড়ে দলের ক্রিকেটার থেকে শুরু করে স্টেডিয়ামে উপস্থিত দলের সমর্থকরা। সকলেই এই জয়তে খুশি হন। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরসিবিকে অভিনন্দন জানান। বলতে গেলে, গোটা ভারতবর্ষ খুশি হয় তাদের জয়ে, বিশেষ করে বিরাট কোহলির জন্য। 

এই জয় উপলক্ষে প্রথমে রোড শো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে চিহ্নস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পুলিশের লাঠিচার্জে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। অনেকে আহতও হয়েছেন। তবে অন্দরে সেলিব্রেশন চলতেই থাকে। এমন ঘটনার তীব্র নিন্দা করেন সকলে। অনেকে দাবি করেন যে যখন এমন ঘটনা ঘটে, তখন তাদের সেলিব্রেশন করা উচিত হয়নি। অনেকে আবার দলের পক্ষ নিয়ে দাবি করেছেন যে প্রশাসনের ব্যর্থতায় এমনটা ঘটেছে। 

এবার এই ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, “সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবন। ভবিষ্যতেও আমি এই কথাই বলবো। ভবিষ্যতে এমন রোড শো করার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া উচিত। এই ব্যাপারে আমরা কিছুটা সচেতন হতেই পারি। আমরা উদযাপন করতে পারি কোন স্টেডিয়ামের মধ্যে। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গভীর শোকাহত আমি যারা মারা গিয়েছে তাদের এবং তাদের পরিবারের জন্য। আশা করছি এমন ঘটনার ভবিষ্যতে ঘটবে না। আমি মনে করি কোন দরকার ছিল না রোড শো করার।” এবার দেখার বিষয় যে গম্ভীরের এই মন্তব্য প্রসঙ্গে অন্যান্যরা কি বলেন। কোনদিকে গড়ায় এই ঘটনার জল সেটাই দেখার।

]]>
http://ebanglarmukh.com/sports/life-is-more-important-gambhir-on-chinnaswamy-stampede-case/feed/ 0 1135
ক্রুনালের সাফল্যে খুশি হার্দিক, চোখে জল দাবি এমআই অধিনায়কের  http://ebanglarmukh.com/sports/krunals-success-made-hardik-cry/ http://ebanglarmukh.com/sports/krunals-success-made-hardik-cry/#respond Thu, 05 Jun 2025 02:51:10 +0000 https://ebanglarmukh.com/?p=1132 দেবজিৎ মুখার্জি: ভাই ক্রুনালের সাফল্যে চোখে জল হার্দিকের। যেভাবে ক্রুনাল পান্ডিয়া তাঁর দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ফাইনাল জিতিয়েছেন, তা মুগ্ধ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ককে। এই ট্রফি জেতায় পান্ডিয়া পরিবারে এলো নবম খেতাব। এই ব্যাপারে লিখেছেন হার্দিক এবং জানিয়েছেন যে তাঁর চোখে জল আসছে এটা দেখে। এখানেই শেষ নয়, তিনি আরো লেখেন যে তিনি ক্রুনালের সাফল্যে গর্বিত। সবমিলিয়ে, পান্ডিয়া পরিবারে এখন বইছে খুশির হাওয়া। 

মঙ্গলবার, ৩রা জুন, গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ফাইনাল খেলতে নামে আরসিবি ও পাঞ্জাব কিংস। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তোলে বেঙ্গালুরু। তবে দলের কোন ব্যাটারই ৫০ রানের ইনিংস খেলতে পারেননি। পাঞ্জাবের বোলাররা শেষের ওভারগুলিতে রান আটকাতে সফল হয়েছিলেন। প্রথমে মনে করা হচ্ছিল যে বড় রান করবে আরসিবি। কিন্তু শেষ পর্যন্ত ২০০ রানের নিচে আটকে দিতে সফল হয় পাঞ্জাব। 

জবাবে রান তাড়া করতে নেমে পাঞ্জাব শুরুটা বেশ ভালোই করে। তবে আসল বিপর্যয় ঘটে মাঝের ওভারগুলিতে। তখন একাধিক উইকেট হারান শ্রেয়াস আইয়াররা, যার ফলে চাপে পড়ে যায় তারা। এতটাই তাদের চেপে ধরে বেঙ্গালুরুর বোলাররা যে শেষ পর্যন্ত টার্গেটের কাছাকাছি এসেও ফিনিশ লাইন পার করতে পারেনি পাঞ্জাব। শেষ ওভারের দরকার ছিল ২৯ রান। বলছিল জশ হেজেলউডের হাতে। তবে সেই ওভারে ২২ রান করেন শশাঙ্ক সিং। মাত্র ৭ রানের জন্য ট্রফি হাতছাড়া হয় পাঞ্জাবের। অর্থাৎ ম্যাচ ৬ রানে নিজেদের পকেটে তুলে আরসিবি এবং তোলে নিজেদের প্রথম আইপিএল খেতাবও।

তবে এই জয়ের মূল কারিগর ক্রুনাল পান্ডিয়া। বল হাতে তিনি নিজের চার ওভারের কোটায় দেন মাত্র ১৭ রান এবং তোলেন দুটি উইকেট। বলা যায়, তিনি রীতিমতো পাঞ্জাবের রান করার গতি কমিয়ে দেন, যা চাপে ফেলে তাদের এবং শেষ পর্যন্ত আরসিবিকে তাদের প্রথম আইপিএল ট্রফি পাইয়ে দেয়। তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়। এই পারফরম্যান্সে শুধু দল নয়, খুশি গোটা পান্ডিয়া পরিবারও। তাদের ঘরে নবম ট্রফি আসে। খুশিতে চোখে জল আসে হার্দিকের। তিনি লেখেন, “এটা দেখে আমার চোখে জল আসছে। তোর জন্য আমি গর্বিত।”

]]>
http://ebanglarmukh.com/sports/krunals-success-made-hardik-cry/feed/ 0 1132
আরসিবিকে অভিনন্দন শচীনের, কি বললেন তিনি? http://ebanglarmukh.com/sports/sachin-congratulates-rcb-what-he-said/ http://ebanglarmukh.com/sports/sachin-congratulates-rcb-what-he-said/#respond Thu, 05 Jun 2025 02:45:50 +0000 https://ebanglarmukh.com/?p=1129 দেবজিৎ মুখার্জি: বিরাট কোহলি সহ গোটা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার। নিজের এক হ্যান্ডেল থেকে তিনি কিং কোহলি এবং গোটা দলের প্রশংসা করেন। তবে পাঞ্জাব কিংসও তাঁর প্রশংসা থেকে বাদ পড়েনি। তাদেরও অভিনন্দন জানিয়েছেন ‘গড অফ ক্রিকেট’। এই পোস্ট এক্স ব্যবহারকারীদের চোখে পড়তেই রীতিমতো কমেন্টের বন্যা বয়েছে। সবাই মাস্টার ব্লাস্টারের এই পোস্টের প্রশংসা করেছেন এবং তাঁর প্রত্যেকটা কথার সঙ্গে সহমত পোষণ করেছেন। 

মঙ্গলবার, ৩রা জুন, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রজত পতিদারের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফাইনাল খেলতে নামে শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে লড়াকু টোটাল তোলে বেঙ্গালুরু। অন্যদিকে, রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই হয়েছিল পাঞ্জাবের। তবে মাঝের ওভারগুলিতে উইকেট পড়তে থাকায় চাপে পড়ে যায় তারা এবং অবশেষে অল্পের জন্য জয় ও ট্রফি থেকে বঞ্চিত হতে হয়। ৬ রানে ম্যাচ জেতার পাশাপাশি খেতাবও নিজেদের ঝুলিতে তোলে আরসিবি।

বেঙ্গালুরুর প্রথম আইপিএল খেতাবে শুধু সেখানকার মানুষই নন, গোটা ভারতীয় ক্রিকেট খুশি। অধিকাংশ ক্রিকেটপ্রেমী নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে দলকে অভিনন্দন জানিয়েছেন। এই তালিকায় ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা শচীন তেন্ডুলকারও। তিনি নিজের এক্স হ্যান্ডেল থেকে অভিনন্দন জানান গোটা দলকে। বিশেষ করে বিরাট কোহলিকে। পাঞ্জাবও যেভাবে গোটা মরশুমে খেলেছে, সেটারও প্রশংসা করেন তিনি। বলতে গেলে, দুই দলের লড়াইয়ে মুগ্ধ হন তিনি।

কি লেখেন তিনি? শচীন তেন্ডুলকার নিজের পোষ্টে লেখেন, “প্রথম আইপিএল ট্রফির জন্য শুভেচ্ছা জানাই আরসিবিকে। ১৮তম মরশুমে প্রথম খেতাব জিতলো ১৮ নম্বর জার্সি পড়া খেলোয়াড়টি। ওরা যোগ্য চ্যাম্পিয়ন। বেশ ভালো খেলেছে ওরা। অভিনন্দন জানাতে চাই পাঞ্জাব কিংসকেও। ওরাও গোটা মরশুমে দুর্দান্ত ক্রিকেট খেলেছে।” এই পোস্ট চোখের নিমেষে ছড়িয়ে পড়ে চারিদিকে এবং এরপর কমেন্ট বক্সে শুরু হয় মতামতের বন্যা। সকলেই নিজেদের অবস্থান জানান সেখানে। অধিকাংশই বিরাটের প্রশংসায় পঞ্চমুখ।

প্রসঙ্গত, এর আগে দুই দলই ফাইনাল খেলেছে। তবে ট্রফির কাছাকাছি যাওয়া সত্ত্বেও তা নিজেদের নামে করতে সফল হয়নি। তবে শেষ পর্যন্ত স্বপ্নপূরণ হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বছরের পর বছর ধরে চলতে থাকা লড়াইয়ের ইতি হয়েছে অবশেষে। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত পাঞ্জাবও নিজেদের নামে এই ট্রফি করতে পারে কিনা ভবিষ্যতে। তবে তার জন্য তাদের অপেক্ষা করতে হবে আগামী মরশুমের।

]]>
http://ebanglarmukh.com/sports/sachin-congratulates-rcb-what-he-said/feed/ 0 1129
বিরাটদের বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের http://ebanglarmukh.com/sports/11-died-by-stampede-in-rcbs-victory-celebration/ http://ebanglarmukh.com/sports/11-died-by-stampede-in-rcbs-victory-celebration/#respond Thu, 05 Jun 2025 02:41:30 +0000 https://ebanglarmukh.com/?p=1126 দেবজিৎ মুখার্জি: আরসিবির বিজয় উৎসবে ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। কি ঘটেছে? পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের এবং আহত হয়েছেন ৩৩ জন। এমনটা জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এম সিদ্দারামাইয়া। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা দেওয়া হবে আর্থিক সহায়তা হিসেবেও বলে ঘোষণা করেছেন তিনি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সেই রাজ্যে। পাশাপাশি, গোটা ভারতীয় ক্রিকেট মহল বেশ শোক পেয়েছে এই ঘটনায়। বলা যায়, এটি এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মঙ্গলবার, ৩রা জুন, দীর্ঘ ১৮ বছরের লড়াই শেষ হয়েছে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনালে তারা মুখোমুখি হয়েছে পাঞ্জাব কিংসের। ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিং এবং বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সাহায্যে ম্যাচ নিজেদের নামে করতে সফল হয় বেঙ্গালুরু। তবে এই জয় একেবারেই সহজে পায়নি তারা। বেশ ভালো লড়াই দেয় পাঞ্জাব। মাত্র ৬ রানে ম্যাচ জেতে বেঙ্গালুরু। অল্পের জন্য ট্রফি থেকে বঞ্চিত হয় পাঞ্জাব। 

ভারতীয় ক্রিকেটের এই জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগে শেষ পর্যন্ত নিজেদের ছাপ ফেলতে পেরে বেশ খুশি আরসিবি দল সহ তাদের সমর্থকরা। তাদের তরফ থেকে এই উপলক্ষে একটি বিজয় উৎসবের আয়োজন করা হয়, যা দেখতে উপস্থিত হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ। কিন্তু এই উৎসবেই ঘটে বড় দুর্ঘটনা। সমর্থকরা স্টেডিয়ামের গেট ভেঙে দেন এবং এর জেরে পদপিষ্টের ঘটনা ঘটে। দ্রুত সেই খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। যদিও শেষ পর্যন্ত সেলিব্রেশন করতে পেরেছে গোটা দল। 

এই দুর্ঘটনা প্রসঙ্গে কর্নাটকের মুখ্যমন্ত্রী এম সিদ্দারামাইয়া নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, “এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট ১১ জনের। ৩৩ জন আহত হয়েছেন। অধিকাংশ মৃতেরই বয়স কম। আমরা ১০ লক্ষ টাকা তাদের পরিবারপিছু দেবো আর্থিক সহায়তা হিসেবে। এমনটা হবে তা কেউ কল্পনা করতে পারেনি। স্টেডিয়ামের কাছেই ২-৩ লাখ মানুষ এসেছিলেন। ছোট গেটটা সমর্থকরা ভেঙে দেন এবং এর জন্যই দুর্ঘটনাটি ঘটেছে। পুরো বিষয়টি তদন্ত করা হবে।”

উল্লেখ্য, ফাইনালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তুলেছিল বেঙ্গালুরু। দলের কোন ব্যাটারই অর্ধশতরানের গণ্ডি ছুঁতে পারেনি। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে পাঞ্জাব করে ৭ উইকেটে ১৮৪। ম্যাচের সেরা ঘোষণা করা হয় ক্রুনাল পান্ডিয়াকে। অন্যদিকে, সিরিজের সেরা হন মুম্বাই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব। এই জয়ের পর গোটা স্টেডিয়ামের চেহারা পাল্টে যায়। আনন্দে ফেটে পড়েন আরসিবির ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক সকলেই।

]]>
http://ebanglarmukh.com/sports/11-died-by-stampede-in-rcbs-victory-celebration/feed/ 0 1126
১৮ বছরের অপেক্ষা হলো শেষ, নিজেদের প্রথম আইপিএল খেতাব জিতল আরসিবি http://ebanglarmukh.com/sports/18-years-of-long-wait-over-rcb-wins-their-first-ipl-trophy/ http://ebanglarmukh.com/sports/18-years-of-long-wait-over-rcb-wins-their-first-ipl-trophy/#respond Wed, 04 Jun 2025 02:53:41 +0000 https://ebanglarmukh.com/?p=1123 দেবজিৎ মুখার্জি: দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ের লড়াই হলো শেষ। ১৮ বছর পর নিজেদের প্রথম আইপিএল ট্রফি জিতল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রজত পতিদারের নেতৃত্বে নিজেদের প্রথম আইপিএল খেতাব পায় আরসিবি। ফাইনালে তারা পরাজিত করে শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসকে। ৬ রানে ম্যাচ নিজেদের নামে করে তারা। সৌজন্যে ব্যাট হাতে বিরাট-জিতেশের দুর্দান্ত ব্যাটিং এবং বল হাতে ভুবি-ক্রুনালের অসাধারণ বোলিং। সবমিলিয়ে, বড় ম্যাচে একটি নিখুঁত টিম গেমের উদাহরণ তুলে ধরে বেঙ্গালুরু। 

এদিন ম্যাচ খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। নির্ধারিত সময়ের সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ শুরু হয় ম্যাচ। টসে জিতে এদিন প্রথমে বেঙ্গালুরুকে ব্যাট করতে পাঠান পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শুরুটা ভালো হলেও শেষটা খুব একটা ভালো হয়নি আরসিবির। ঝড়ের গতিতে রান করা শুরু করেছিলেন ওপেনার ফিল সল্ট। তবে তিনি দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। মায়ঙ্ক আগারওয়ালও কিছুক্ষণ পর আউট হন। 

ইনিংসের হাল ধরে রাখেন বিরাট কোহলি দলের অধিনায়ক রজত পতিদার ও লিয়াম লিভিংস্টোনকে নিয়ে। ৪৩ রানে আউট হন বিরাট। পরে জিতেশ শর্মা নেমে রান করার গতি বাড়ায় দলের। নির্ধারিত ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৯ উইকেটে ১৯০। কেউই ৫০ রানের গণ্ডি ছুঁতে পারেননি। শেষ ওভারে অসাধারণ বোলিং করেন পাঞ্জাবের আর্শদীপ সিং।

জবাবে রান তাড়া করতে নেমে পাঞ্জাবের শুরুটা ভালো হয়। দলকে একটা ভালো স্টার্ট দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তরুণ ওপেনার প্রিয়াংশ আরিয়া। তবে তারপরের দিকে তেমন ভালো পার্টনারশিপ আসেনি দলের থেকে। এদিন ব্যাট কথা বলেনি শ্রেয়াস আইয়ারের। জশ ইংলিস ভালো ব্যাটিং করলেও শেষ পর্যন্ত ক্রুনাল পান্ডিয়ার বলে আউট হন। এরপর বলতে গেলে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে পাঞ্জাবের ব্যাটিং অর্ডার, যা বলতে গেলে জয় নিশ্চিত করে দেয় বেঙ্গালুরুর। 

শেষ ওভারে বাকি থাকে ২৯ রান এবং তার মধ্যে ২২ রান তুলতে সফল হন শশাঙ্ক সিং। তিনি অর্ধশতরাণ করেন এবং অপরাজিত থাকেন ৬১ রানে। ২০ ওভার শেষে তাদের স্কোর হয় ৭ উইকেটে ১৮৪। অর্থাৎ ৬ রানে ম্যাচ জেতে বেঙ্গালুরু। বল হাতে অসাধারণ পারফরম্যান্স আসে ক্রুনাল পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের তরফ থেকে। দুজনেই দুটি করে উইকেট তোলেন। বিশেষ করে ক্রুনালের বোলিং ছিল দেখার মতো। তাঁর বলে পাঞ্জাবের কোন ব্যাটারই রান করতে পারেননি। ম্যাচের সেরা হন তিনিই। সিরিজের সেরা হন সুর্যকুমার যাদব। জয় পাওয়ার পর আনন্দে ফেটে পড়েন আরসিবির ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক সকলেই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বইতে শুরু করে অভিনন্দনের বন্যা।

]]>
http://ebanglarmukh.com/sports/18-years-of-long-wait-over-rcb-wins-their-first-ipl-trophy/feed/ 0 1123
ফাইনালে নামার আগে বিরাটকে কি পরামর্শ দিয়েছিলেন এবিডি? http://ebanglarmukh.com/sports/abds-advice-to-virat-kohli-before-final/ http://ebanglarmukh.com/sports/abds-advice-to-virat-kohli-before-final/#respond Wed, 04 Jun 2025 02:49:49 +0000 https://ebanglarmukh.com/?p=1120 দেবজিৎ মুখার্জি: “মুখে হাসি নিয়ে খেলতে নেমো” আইপিএল ফাইনালের আগে বিরাট কোহলিকে পরামর্শ দিয়েছিলেন তাঁর প্রাক্তন সতীর্থ, তথা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের প্রাক্তন তারকা, এবি ডিভিলিয়ার্স। কি বলেছিলেন তিনি? প্রাক্তন তারকা বিরাটকে ম্যাচের প্রতিটি মুহূর্ত উপভোগ করার পরামর্শ দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ট্রফি ঘরে আনতে। এখানেই শেষ নয়, তিনি এটাও জানিয়ে দিয়েছিলেন যে তিনি মাঠে আসবেন দলের খেলা দেখতে। বলতে গেলে, তিনি বিরাটকে গোটা ম্যাচজুড়ে ঠান্ডা থাকার বার্তা দিয়েছিলেন।

চলতি আইপিএল হলো শেষ এবং এর সঙ্গে দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা শেষ হলো রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ফাইনালে তারা পরাজিত করে শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংসকে। যদিও এই জয় একেবারেই সহজ ছিলোনা তাদের কাছে। অল্প ব্যবধানে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলে তারা। ৬ রানে জেতে আরসিবি। ভালো পারফর্ম করা সত্ত্বেও শেষ পর্যন্ত ম্যাচ ও ট্রফি নিজেদের নামে করতে পারলোনা পাঞ্জাব। জয়ের দোরগোড়ায় গিয়ে পরাজয়ের মুখ দেখতে হয় তাদের। একটুর জন্য বঞ্চিত হতে হয় ট্রফি থেকে।

তবে এদিন ম্যাচ শুরুর আগে বিরাট কোহলিকে একটি পরামর্শ দিয়েছিলেন আরসিবির প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। স্টার স্পোর্টসের এক ভিডিওতে তাঁকে এই বার্তা দিতে শোনা যায়। তিনি বলেন, “ফাইনালটা উপভোগ করার পরামর্শ দেবো বিরাটকে। মুখে হাসি নিয়ে যেন মাঠে নামে। খেলা দেখব তোমাদের। ট্রফিটা তোমরা ঘরে নিয়ে আসো আর ম্যাচের প্রতিটা মুহূর্ত উপভোগ করো।” এবির এই দারুন বার্তা চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। চোখের নিমিষে ভাইরাল হয়ে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। এরপরই শুরু হয় কমেন্টের বন্যা। সকলেই এবিডির প্রশংসা করেন বিরাটের পাশে থাকার জন্য।

উল্লেখ্য, ফাইনালে পাঞ্জাব কিংসকে আরসিবি ৬ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে বেঙ্গালুরু। দলের কোন ব্যাটারেরই তরফ থেকে আসেনি অর্ধশতরানের ইনিংস। পাঞ্জাবের বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন আর্শদীপ সিং ও কাইল জেমিসন। এছাড়া একটি করে উইকেট পান আজমাতউল্লাহ ওমারজাই, বিজয়কুমার বিশাক ও যুজবেন্দ্র ছাহাল। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে পাঞ্জাবের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৮৪। সর্বোচ্চ ৬১ রান করেন শশাঙ্ক সিং। এছাড়া ৩৯ রানের একটি মারকুটে ইনিংস খেলেন জশ ইংলিস। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান ভুবনেশ্বর কুমার ও ক্রূণাল পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট তোলেন জশ হেজেলউড, যশ দয়াল ও রোমারিও শেপার্ড।

]]>
http://ebanglarmukh.com/sports/abds-advice-to-virat-kohli-before-final/feed/ 0 1120
তারকা অ্যাথলিটদের সঙ্গে বিরাটের তুলনা কার্তিকের http://ebanglarmukh.com/sports/karthik-compares-virat-with-famous-athletes/ http://ebanglarmukh.com/sports/karthik-compares-virat-with-famous-athletes/#respond Mon, 02 Jun 2025 03:19:38 +0000 https://ebanglarmukh.com/?p=1103 দেবজিৎ মুখার্জি: আইপিএল ২০২৫ ফাইনালের আগে বিরাট কোহলির সঙ্গে এক তারকা অ্যাথলিটদের তুলনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার, তথা রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটিং কোচ, দীনেশ কার্তিক। কার সঙ্গে তুলনা করলেন তিনি বিরাটের? প্রাক্তন ভারতীয় তারকা কিং কোহলির সঙ্গে তুলনা করলেন নভ্যাক জোকোভিচ ও কো ব্রায়েন্টের। কার্তিক দাবি করেন যে বিরাট কোহলি একজন বড় মাপের ক্রিকেটার এবং একদিন তিনি নভ্যাক জোকোভিচ ও কো ব্রায়েন্টের সঙ্গে থাকবেন।

চলতি আইপিএলে একেবারে দৃষ্টি আকর্ষণ করার মতো পারফরম্যান্স করেছে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লাগাতার ভালো ক্রিকেট খেলে তারা পৌঁছে গেছে ফাইনালে। অর্থাৎ তাদের প্রথম আইপিএল খেতাব তোলা থেকে মাত্র একটি ম্যাচ দূরে তারা। এখন থেকে প্রায় অনেকই ধরে নিয়েছেন যে আরসিবি এই বছর চ্যাম্পিয়ন হবে। আবার অনেকে মনে করছেন যে ফের তীরে এসে তরী ডুবতে পারে তাদের। সবমিলিয়ে, বর্তমানে দলের ফাইনাল জেতার সম্ভাবনা এক বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে ক্রিকেট মহলে।

তবে আরসিবির এই সাফল্যের পেছনে বড় অবদান রয়েছে দলের তারকা ক্রিকেটার, তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক, বিরাট কোহলির। এই বছর তিনি ব্যাট হাতে একাধিক অসাধারণ ইনিংস খেলেছেন। শুধু অসাধারণ নয়, একেবারে ম্যাচ উইনিং নক এসেছে তাঁর ব্যাট থেকে। এই মরশুমে এমন অনেক ম্যাচ আছে যেখানে কঠিন পরিস্থিতি থেকে তিনি দলকে জয় পাইয়ে দিয়েছেন। যদিও তাঁর স্ট্রাইক রেট এখনো পর্যন্ত দেড়শোর কম, তবে যেই খেলা তিনি তুলে ধরেছেন, তা মন জয় করেছে ক্রিকেটপ্রেমীদের।

এবার বিরাটের সঙ্গে তারকা অ্যাথলিটদের তুলনা করলেন আরসিবি ব্যাটিং কোচ দীনেশ কার্তিক। একটি ভিডিও পোস্ট করা হয়েছে দলের তরফ থেকে যেখানে তিনি দাবি করেছেন যে একদিন বিরাট কোহলি নভ্যাক জোকোভিচ ও কো ব্রায়েন্টের লেভেলে পৌঁছে যাবেন। এখানেই শেষ নয়, যেভাবে বিরাট নিজের খেলার উপর মনোযোগ দেন বা তা নিখুঁত করতে কঠোর অনুশীলন করেন, তারও প্রশংসা করেছেন কার্তিক। তিনি মনে করেন যে ঠিক এই কারণেই বিরাট বিশ্বসেরা। 

দীনেশ কার্তিক বলেন, “বিরাট কোহলি এই খেলার একজন সেরা ওর ওয়ার্ক এথিক্সের জন্য। আমার মনে হয় একদিন ও নভ্যাক জোকোভিচ ও কো ব্রায়েন্টের লেভেলে পৌঁছাবে। তার মূল কারণ নেটে ঘন্টার পর ঘন্টা ওর অনুশীলন করা। আমি মনে করি যে ও প্রচুর খাটে এবং এটাই ওকে বিশ্বের সেরা করে তুলেছে এবং এটাই ও আরসিবির জন্য দীর্ঘ সময় ধরে করে চলেছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/karthik-compares-virat-with-famous-athletes/feed/ 0 1103