Rohit Sharma – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 15 Jan 2026 16:23:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 দুই ম্যাচে দুই ব্যর্থ ইনিংসের পর রোহিতকে বিঁধলেন দুশখাতে http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/ http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/#respond Thu, 15 Jan 2026 16:23:18 +0000 https://ebanglarmukh.com/?p=2936 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ। এখনো পর্যন্ত সিরিজের ফলাফল ১-১। অর্থাৎ রবিবারের ডিসাইডার যে অত্যন্ত হাড্ডাহাড্ডি এবং রোমাঞ্চকর হবে, তা এখনই বেশ স্পষ্ট। 

তবে প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যা ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করে বসলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। বলা ভালো, রীতিমতো বিঁধলেন হিটম্যানকে।

দুশখাতে বলেন, “ব্যাট করা সহজ ছিল না দুটি ইনিংসের শুরুতেই। পিচ পুরোপুরি আদর্শ ছিল নতুন বলের জন্য। তবে রোহিতকে বেশ স্বাচ্ছন্দ দেখেছিলাম প্রথম ম্যাচে। কিন্তু দ্বিতীয় ম্যাচে অতটা লাগেনি। তাই চ্যালেঞ্জিং হতে চলেছে ওর কাছে রান করাটা। কম খেলেছে বলেই ব্যর্থ হচ্ছে। ও কিন্তু পর্যাপ্ত ক্রিকেট খেলে না সিরিজের মাঝে।”

]]>
http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/feed/ 0 2936
২০২৬এ কবার দেখা যাবে রোকো? http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/ http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/#respond Fri, 02 Jan 2026 06:15:39 +0000 https://ebanglarmukh.com/?p=2827 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম এবং সংক্ষিপ্ত ফরম্যাট, অর্থাৎ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে, অবসর নিলেও একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এখনো ব্যাট হাতে করে যাচ্ছেন রান দুজনেই। বলা ভালো, দুজনের যে বয়স ৩৫ পেরিয়ে গেছে, তাঁদের খেলা দেখে যেন তা বোঝা যাচ্ছে না। এখানেই শেষ নয়, দুই নক্ষত্রকে রাখা হয়েছে ২০২৭ সালের আসন্ন ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায়ও। এক কথায় বলতে গেলে, এখনো দুজনের গুরুত্ব একই রয়ে গিয়েছে। 

স্বাভাবিকভাবেই এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে সদ্য শুরু হওয়া নতুন বছরে ঠিক কতবার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ক্রিকেটের মাঠে দেখা যাবে। কারণ এই বিষয়টা এখন সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে দুজনের হাতে আর খুব বেশি সময় নেই। বিস্তারিতভাবে বলতে গেলে, ক্রিকেটকে আর হাতেগোনা মাত্র কয়েকদিন দিতে পারবেন দুই তারকা। সেক্ষেত্রে দুই ক্রিকেটারের ভক্তদের মধ্যে এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে পারলেও এই বছর ঠিক কতবার জাতীয় দলের জার্সিতে দুজনকে দেখা যাবে।

হিসাব অনুযায়ী দুই তারকা যদি অবসর না গ্রহণ করেন, তাহলে মোট ২৯ বার তাঁদের খেলতে দেখা যাবে। জাতীয় দলের জার্সিতে ১৫টি একদিনের ম্যাচ এবং আইপিএলে ১৪টি। তবে সেই সংখ্যাটি বাড়ার সম্ভাবনা রয়েছে যদি আইপিএলের নকআউট পর্বে তাঁদের দল – রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স – ওঠে। শুধু তাই নয়, যদি দুজনেই বিজয় হাজারে ট্রফি খেলেন, তাহলেও সেই সংখ্যাটা বাড়বে। তবে নিশ্চিতভাবে মোট ২৯ বার দুই তারকাকে দেখা যাবে। সুতরাং দুজনকে নিয়ে যে উন্মাদনা তুঙ্গে থাকবে, তা না বললেও চলে। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। দুজনে চলতি বছরে খেলা চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/feed/ 0 2827
“দুজনেই জানতাম এটা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ” কোহলির সঙ্গে আলিঙ্গন প্রসঙ্গে জানালেন রোহিত http://ebanglarmukh.com/sports/we-knew-it-was-last-t20-world-cup-says-rohit/ http://ebanglarmukh.com/sports/we-knew-it-was-last-t20-world-cup-says-rohit/#respond Fri, 05 Dec 2025 13:14:38 +0000 https://ebanglarmukh.com/?p=2591 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম ও ক্ষুদ্রতম, দুই ফরম্যাট থেকেই একসাথে বিদায় নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই মুহূর্তে তাঁরা খেলছেন শুধুমাত্র ৫০ ওভারের ক্রিকেট। একসঙ্গে একাধিক খুশির ও হতাশাজনক মুহূর্তের সাক্ষী হয়েছেন দুজনে। বলা ভালো, ভারতীয় ক্রিকেটকে এক অন্যমাত্রায় নিয়ে যাওয়ার পেছনে দুজনের অবদান চরম। শুধু তাই নয়, আজও দুজনে যে লেভেল অফ ক্রিকেট খেলে যাচ্ছেন, তা এক বড় উদাহরণ উদীয়মান ক্রিকেটারদের জন্য। এক কথায় বলতে গেলে, দুজনে এখন বহু তরুণ ক্রিকেটারের কাছে ইনস্পিরেশন। 

রোহিত ও বিরাট, দুজনেই ২০১৩ সালে জয়ী চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ছিলেন। তবে দুজনের কাছে সবচেয়ে বেশি আনন্দময় মুহূর্ত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। এবার এই ব্যাপারে এক সাক্ষাৎকারে কিছু কথা তুলে ধরলেন হিটম্যান, অর্থাৎ রোহিত শর্মা। জয়ের পর রোকো একে অপরকে জড়িয়ে ধরেন। সেই আলিঙ্গনের মুহূর্তটি নিয়ে আইসিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কিছু বক্তব্য জানান রোহিত। তাঁর বক্তব্য, সেই দলে তাঁরা দুজনে সিনিয়র ছিল এবং তাই তাঁদের দুজনের উপর চাপটাও প্রচন্ড ছিল। এখানেই শেষ নয়, সেটি শেষ বিশ্বকাপ জেনে মনের কি অবস্থা ছিল, তাও তুলে ধরেন। 

রোহিত শর্মা বলেন, “দলকে যাতে জেতাতে পারি তাই আমাদের দুজনের উপর প্রত্যাশার প্রচুর চাপ ছিল। বাকিদের মধ্যে বিশ্বকাপ জেতা নিয়ে কোন খিদে বা ইচ্ছা ছিল না, তা আমি বলছি না। সিনিয়র শব্দটা ব্যবহার করার ইচ্ছা খুব একটা নেই, তবুও বলছি যে সেই দলে সবচেয়ে সিনিয়র আমরা দুজনেই ছিলাম। আমরা দুজন একসাথে অনেক খেলেছি। শুধু আইপিএলে একসাথে খেলিনি। যখন ও দলে আসে, তখন আমার মাত্র এক বছর হয়েছে। ওই বিশ্বকাপের আগে আমরা বহু হতাশার সাক্ষী থেকেছি, বিশেষ করে বিশ্বকাপে। আমরা দুজনেই জানতাম এই টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।” হিটম্যান নিজের বক্তব্যের মাধ্যমে বোঝান যে স্বপ্ন সফল হাওয়ায় দুজনে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি।

]]>
http://ebanglarmukh.com/sports/we-knew-it-was-last-t20-world-cup-says-rohit/feed/ 0 2591
বিরাট পারফর্ম করায় নাম না করেই গৌতি-আগারকারকে খোঁচা প্রাক্তন তারকাদের http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/ http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/#respond Thu, 04 Dec 2025 10:03:09 +0000 https://ebanglarmukh.com/?p=2570 দেবজিৎ মুখার্জি: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হারলেও চর্চার শীর্ষে রয়েছেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। পরপর সেঞ্চুরি করে তিনি ফের দেখিয়ে দিয়েছেন যে কেন ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁকে দলে সুযোগ দেওয়া উচিত। তবে এর সঙ্গে দলের বহু প্রাক্তন তারকা আবার নাম না করে একহাত নিয়েছেন গম্ভীর-আগারকারদের। শুধু প্রাক্তন তারকারাই নন, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও যেমন সকলের বিরাটের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন, তেমনি তীব্র সমালোচনা করেছেন গৌতম গম্ভীর ও অজিত আগারকারের।

প্রাক্তন তারকা হারভাজন সিং অজিত আগারকারের জন্মদিনে তাঁর নাম না নিয়েই তাঁকে কটাক্ষ করেন। বলতে গেলে, যে মন্তব্য তিনি করেছেন, তার থেকে এটা স্পষ্ট যে তিনি আগারকারের উদ্দেশ্যেই এমনটি বলেছেন। কী বলেছেন ভাজ্জি? প্রাক্তন তারকা বলেন, “আমি অত্যন্ত খুশি এটা দেখে যে বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার খেলে যাচ্ছে। কিন্তু এটা দেখে খারাপ লাগে যে যারা নিজেরা কিছু পারেনি, তারা বিরাটের ভবিষ্যৎ ঠিক করছে। এটা আমার ও আমার অনেক সতীর্থদেরও সঙ্গে হয়েছে। বেশিরভাগ সময়ে তারাই তারকা ক্রিকেটারদের যোগ্যতা বিচার করে, যারা কম পেয়েছে অপেক্ষাকৃত।”

অন্যদিকে, আবার বড় মন্তব্য করে বসেন দলের আরেক প্রাক্তন তারকা, তথা দলে প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তবে শুধু বিরাটকে নিয়ে একা নন, রোহিত শর্মারও প্রশংসা করেছেন তিনি। কী বলেছেন শাস্ত্রী? প্রাক্তন ক্রিকেটারের দাবি করেন যে যাঁরা দুই তারকার সমালোচনা করছেন, তাঁরা গায়েব হয়ে যাবেন যদি দুজনে খেলা দেখানো শুরু করেন। তিনি বলেন, “বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুজনেই ওডিআই জায়েন্ট। ওদের মতো ক্রিকেটারদের সঙ্গে লাগবেন না। আমি এটাই বলব যে কিছু লোক এটা করছে। দুজনেই যদি খেলা দেখানো শুরু করে, তাহলে যারা লাগছিল, তারা গায়েব হয়ে যাবে।”

এছাড়া মতামত জানিয়েছেন দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বরাবরই কঠিন সত্য বলা থেকে পিছিয়ে আসেন না প্রাক্তন তারকা। এবারও তা হয়নি। কিং কোহলির বয়স নিয়ে যে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, সেই ব্যাপারটিও টেনে আনেন এবং দাবি করেন যে ৩৭ বছর বয়সেও বিরাট কোহলি অত্যন্ত ফিট। ইরফান বলেন, “অস্ট্রেলিয়ায় দুটো ডাক দিয়ে শুরু হলেও পরবর্তী তিনটি ইনিংসে অন্তত অর্ধশতরন করেছে। এখানকার চ্যালেঞ্জটা আলাদা। ও বুঝতে পেরেছে এখানকার পিচটা সামান্য আলাদা এবং সতর্কতার সঙ্গে খেলেছে। যখন বোলাররা নিজেদের গেমপ্ল্যান চেঞ্জ করে তখন, বিরাটও নতুন গেমপ্ল্যান নিয়ে আসে। শতরান করলে বা উইকেট পড়লে, ও যেভাবে সেলিব্রেট করে, তার থেকে বোঝা যায় হি ইজ ব্যাক, যা টিম ইন্ডিয়ার জন্য ভালো বিষয়।”

]]>
http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/feed/ 0 2570
প্রসিদ্ধের বোলিংয়ে অসন্তুষ্ট রোহিত, জায়গা পাবেন ডিসাইডারে? http://ebanglarmukh.com/sports/rohit-angry-with-prasidhs-bowling-will-he-get-chance-in-the-series-decider/ http://ebanglarmukh.com/sports/rohit-angry-with-prasidhs-bowling-will-he-get-chance-in-the-series-decider/#respond Thu, 04 Dec 2025 08:20:36 +0000 https://ebanglarmukh.com/?p=2566 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে ক্রিকেটমহলে অন্যতম বড় আলোচনার বিষয় ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের একদিনের সিরিজ। রায়পুরে ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাহাড় সমান রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে তারা। বুধবার দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের ব্যাটিং ছিল দেখার মতো। বিস্তারিতভাবে বলতে গেলে, ৩৫৯ রান যেন সহজ দেখাচ্ছিল তাদের কাছে। টিম ইন্ডিয়ার কোন বোলারই তেমন দাগ কাটতে সফল হননি। তেমন চাপে ফেলতেই পারেনি দক্ষিণ আফ্রিকাকে। 

তবে এই সবকিছুর মাঝে ট্রোলের পাত্র হয়ে উঠেছেন টিম ইন্ডিয়ার তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। তাঁর বলে রীতিমতো স্বাচ্ছন্দের সঙ্গে আক্রমণ করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বলা ভালো, কাউকেই তেমন রান পেতে কষ্ট করতে দেখা যায়নি। দশের বেশি বোলিং ইকোনমি হওয়ায় দেশের ক্রিকেটপ্রেমীরা তাঁর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ। 

অনেকে আবার সমাজমাধ্যমে তাঁকে নিয়ে ব্যঙ্গ পর্যন্ত করেছেন। শুধু তাই নয়, বহু নেটিজেন আবার তাঁকে তারকা পাক পেসার হ্যারিস রাউফের সঙ্গেও তুলনা করেছেন এবং দাবি করেছেন যে প্রসিদ্ধ কৃষ্ণা ভারতের হ্যারিস রাউফ। সবমিলিয়ে বলতে গেলে, এই মুহূর্তে তিনি একপ্রকার ভিলেন হয়ে উঠেছেন অনেকের নজরে। 

কিন্তু ম্যাচ চলাকালীন এমন একটি পরিস্থিতি তৈরি হয়, যা এই মুহূর্তে নেটপাড়ায় এক বড় আলোচনার বিষয়। ৩৭তম ওভারে বল করতে এসে প্রথম বলেই ছক্কা খান প্রসিদ্ধ কৃষ্ণা। এরপর নো বল ও ওয়াইডও করেন। এক ওভারেই তিনি দিয়ে দেন ১৬ রান, যা একেবারেই ভালোভাবে নেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। 

একটি ভাইরাল ছবিতে দেখা গিয়েছে প্রসিদ্ধের প্রতি রোহিতের অ্যাংরি রিয়েকশন। এরপরই ক্রিকেটপ্রেমীরা কমেন্ট করতে শুরু করেন। অধিকাংশেরই বক্তব্য যে রোহিতের রাগ হওয়া স্বাভাবিক। আবার অনেকে এটাও দাবি করেছেন যে বুমরাহ, শামি ও সিরাজদের ফিরিয়ে আনা দরকার। তবে দিনের শেষে প্রসিদ্ধের পক্ষে কেউ কথাই বলেননি। এক্ষেত্রে প্রশ্ন থেকে যাচ্ছে যে সিরিজ ডিসাইডারে প্লেইং একাদশে জায়গা পান কিনা প্রসিদ্ধ কৃষ্ণা।

]]>
http://ebanglarmukh.com/sports/rohit-angry-with-prasidhs-bowling-will-he-get-chance-in-the-series-decider/feed/ 0 2566
“রোকো রান না করলে দুশোও হতো না” গম্ভীরকে বিধলেন কাইফ? http://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/ http://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/#respond Mon, 01 Dec 2025 11:16:38 +0000 https://ebanglarmukh.com/?p=2518 দেবজিৎ মুখার্জি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে একপ্রকার ‘ওয়ার্নিং জোন’এ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে রবিবার দুজনে যে মাপের ব্যাটিং দেখিয়েছেন রাঁচির মাঠে, তা দেখে মুগ্ধ দেশের সকল ক্রিকেটপ্রেমী। এবার এই বিষয়টি নিয়ে দলের হেড কোচ গৌতম গম্ভীরকে কার্যত বিধলেন দলের প্রাক্তন তারকা মহাম্মদ কাইফ। বিরাট ও রোহিতের প্রশংসা করে তিনি দাবি করলেন যে দুজনে রান না করতে পারলে ২০০ রানও করতে পারত না টিম ইন্ডিয়া।

নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রাক্তন ভারতীয় তারকা বললেন, “বিশ্রীভাবে পরাজিত হতো টিম ইন্ডিয়া যদি রোহিত শর্মা ও বিরাট কোহলি আউট হয়ে যেত। প্রথম কথা হল দক্ষিণ আফ্রিকাকে হারানোর সম্ভব হতো না সাড়ে ৩০০ রান না করতে পারলে। ওরা দুজনেই এই জয়ের মূল কান্ডারি।” এর সঙ্গে তরুণদের প্রসঙ্গও টেনে আনেন তিনি এবং একপ্রকার বিধলেন গৌতম গম্ভীরকে। তিনি বলেন, “বারবার বলা হচ্ছে তরুণদের কথা। সুযোগ দেওয়া হচ্ছে তাদের দলে। কিন্তু যা অবস্থা, তাতে তো ২০০ রানও করতে পারবে না ওরা সকলে মিলে। তাই শেষ পর্যন্ত দারস্থ হয়েছিল ওদের দুজনের।”

কাইফ আরো বলেন, “শতরান করেছে বিরাট কোহলি। সাতটা ছয় মেরেছে। রোহিত মেরেছে তিনটে। দুজনে দারুন পার্টনারশিপও গড়ে তুলেছে। এর আগে ওরা সিডনিতেও একই কাজ করেছে। আসলে টেস্ট সিরিজে পরাজিত হওয়া ভারতের অবস্থা খুবই খারাপ ছিল। এখন হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাঁচিতে ম্যাচ জেতার পর।” এর সঙ্গে রোকোর প্রশংসা করে প্রাক্তন ভারতীয় তারকা দাবি করেন, “ওল্ড ইজ গোল্ড। কোহলির বয়স ৩৭ এবং রোহিতের ৩৮। ওদের দরকার ছিল এই ম্যাচে। ওরা যদি রান না করতে পারতো, তাহলে দক্ষিণ আফ্রিকার সহজেই ম্যাচটা নিজেদের নামে করে নিতে পারত।”

উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ভারত তোলে ৮ উইকেটে ৩৪৯। ৩৫০ রানের টার্গেট চেজ করতে নেমে ৩৩২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ১৮ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মডার্ন ডে চেজ মাস্টার বিরাট কোহলিকে। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১২০ বলে ১৩৫। এছাড়া রোহিত শর্মা করেছেন ৫৭ এবং দলের অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে এসেছে ৬০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস। 

]]>
http://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/feed/ 0 2518
রোকোকে নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? প্রশ্নের মুখে দুজনের ওডিআই ভবিষ্যৎ http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/ http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/#respond Sat, 29 Nov 2025 08:22:11 +0000 https://ebanglarmukh.com/?p=2496 দেবজিৎ মুখার্জি: আগামী ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালে হলেও এখন থেকেই তা নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা ভালো, এখন থেকেই শুরু হয়েছে তাদের ঘুঁটি সাজানো। তবে এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে দলের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামীদিনে তাঁদের নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার পর দুজনের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড, যেখানে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও দলের হেড কোচ গৌতম গম্ভীরও।

এক বোর্ড সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই ব্যাপারে অবস্থান জানিয়েছেন। নিজের বক্তব্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দুজনে তারকা হলেও তাঁদের বজায় রাখতে হবে ধারাবাহিকতা। সেই বোর্ড সূত্রের বক্তব্য, “আমরা পরিষ্কার বার্তা আশা করি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের থেকে। আমাদের জানা দরকার কী ভূমিকা হবে দুজনের। দুজনের খেলা উচিত নয় অনিশ্চয়তা নিয়ে।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুই তারকার খেলায় একেবারেই সন্তুষ্ট নন বোর্ড কর্তারা। বলা হচ্ছে, “তৃতীয় ম্যাচে রান পেয়েছিলেন দুজনে। তবে ততক্ষণে হাতের বাইরে চলে গেছে সিরিজ। বোলাররা জয়ের পরিস্থিতি তৈরি করে গিয়েছিল ওই ম্যাচে। কিন্তু প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারেনি দুজনে। এমনটা চলতে পারেনা সমস্ত সিরিজে।”

তবে বিশ্বকাপের সময় রোহিত ও বিরাট, দুজনেরই বয়স অনেক হয়ে যাবে। ৪০এর গণ্ডি ছোঁবেন হিটম্যান। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৮। সুতরাং একটা প্রশ্ন উঠবেই দুই তারকার ফর্ম ও ফিটনেস নিয়ে। যদিও প্রাক্তন অধিনায়ককে ইতিমধ্যেই নাকি বলা হয়েছে কাজ করতে নিজের ফিটনেসের উপর। পাশাপাশি, জায়গা টিকিয়ে রাখার জন্য দুজনকে আরও একটি কাজ করতে বলা হয়েছে। বোর্ড সূত্রের বক্তব্য, “নির্ভীকভাবে খেলুক রোহিত। এটা ঠিক যে পিচ কঠিন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু রোহিতের তরফ থেকে কোন ঝুঁকি নিতে চাওয়া হয়নি। আশা করা হচ্ছে যে দুজনেই তরুণদের জন্য একটি উদাহরণ তৈরি করুক সাহসী ব্যাটিংয়ের দ্বারা।”

]]>
http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/feed/ 0 2496
ভারত-পাক ম্যাচের আগে সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে শাহজাদের বেফাঁস বয়ান http://ebanglarmukh.com/sports/shehzads-controversial-remarks-before-india-pakistan-match-viral-on-social-media/ http://ebanglarmukh.com/sports/shehzads-controversial-remarks-before-india-pakistan-match-viral-on-social-media/#respond Fri, 05 Sep 2025 04:08:35 +0000 https://ebanglarmukh.com/?p=2115 নিউজ ডেস্ক: আর হাতেগোনা কদিন পরই শুরু হবে এশিয়া কাপ। দিন যত কাছে আসছে, ততই উন্মাদনা বাড়ছে অংশগ্রহণকারী দেশগুলির ক্রিকেটপ্রেমীদের। সবচেয়ে বেশি উন্মাদনা তুঙ্গে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। গতবার ফাইনালে তারা বড় ব্যবধানে জয় পেয়েছে। পাশাপাশি, গত দুটি আইসিসি টুর্নামেন্টে সবকটি ম্যাচ জিতেছে তারা। সুতরাং এখন সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী আশা করছেন যে দলে ক্রিকেটাররা এই মোমেন্টাম ধরে রাখবেন।

এই টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ ভারত বনাম পাকিস্তান। প্রতিটা বড় টুর্নামেন্টেই গুরুত্বপূর্ণ থাকে এই ম্যাচটি। এবারও তার ব্যতিক্রম হলো না। বিশেষ করে চলতি বছরের এপ্রিল মাসে যে ঘটনা ঘটেছে পহেলগাঁওতে এবং তারপর পাকিস্তানের যা দশা করেছে ভারত, তারপর থেকে এই ম্যাচটি আরো আলোচনার বিষয় হয়ে গেছে। এক কথায় বলতে গেলে ‘মানসম্মানের লড়াই’তে এসে পরিণত হয়েছে। দুই দেশই ম্যাচটি জেতার লক্ষ্যে নামবে। 

তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেফাঁস বয়ান দিয়ে বসলেন প্রাক্তন পাক তারকা আহমেদ শাহজাদ। তাঁর একটি বয়ান সমাজমাধ্যমে ঘোরাফেরা করছে। তিনি বলেছেন, “টিম ইন্ডিয়ার পাঁচটি বড় নাম – রোহিত শর্মা, বিরাট কোহলি, এমএস ধোনি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা নেই এশিয়া কাপের দলে। অনেক সহজ ভারতকে হারানো এখন।” এই মন্তব্য নিয়ে এখন ক্রিকেটপ্রেমীরা বেশ আলোচনা করছেন। অনেকে এমনও দাবি করেছেন যে দিবাস্বপ্ন দেখছেন শাহজাদ। এবার দেখার বিষয় যে তিনি যা দাবি করেছেন, তা বাস্তবে হয় কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/shehzads-controversial-remarks-before-india-pakistan-match-viral-on-social-media/feed/ 0 2115
রোকোর অবসর হঠাৎ শূন্যতা তৈরি করেছে বলে মনে করছেন বিষ্ণোই http://ebanglarmukh.com/sports/bishnoi-feels-that-rokos-retirement-has-created-a-sudden-void/ http://ebanglarmukh.com/sports/bishnoi-feels-that-rokos-retirement-has-created-a-sudden-void/#respond Tue, 02 Sep 2025 03:56:08 +0000 https://ebanglarmukh.com/?p=2063 দেবজিৎ মুখার্জি: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে এই ফরম্যাটকে চিরকালের জন্য টাটা করেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা, যা দেখে হতাশ হয়েছিলেন অনেকেই। বহু ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, এখনো মনে করেন যে দুজনের মধ্যে অনেক ক্রিকেট বাকি ছিল দেওয়ার মতো। শুধু তাই নয়, আজও অনেকে এটাই মনে করেন যে দুজনের স্বেচ্ছায় অবসর নিতে চাননি, বরং চাপ দেওয়া হয়েছে সরে দাঁড়ানোর জন্য। 

তবে দুজনের শূন্যতা পূরণ করা সম্ভব নয় বলে মনে করছেন টিম ইন্ডিয়ার তারকা স্পিনার রবি বিষ্ণোই। কি বক্তব্য তাঁর? তিনি মনে করেন ভারতীয় ক্রিকেটের জন্য রোকো যা করেছেন, এই মুহূর্তে কেউ নেই তার ধারেকাছে। এখানেই শেষ নয়, তিনি আরো মনে করেন যে দুই তারকারই ভালো বিদায় সংবর্ধনা প্রাপ্য এবং প্রশ্ন তোলেন কে পূরণ করবেন দুজনের তৈরি করা শূন্যতা।

রবি বিষ্ণোই বলেন, “আমার মতে দুজনে ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছে, এই মুহূর্তে কেউ নেই তার ধারেকাছে। দুজনেরই ভালো বিদায় সংবর্ধনা প্রাপ্য আমার মতে। আশা করি সেটা হবে একদিনের ক্রিকেটে বিদায় মুহূর্তে। তখনই যেন বিদায় নিতে পারে ওরা যখন ওরা সেটা চাইবে। কিন্তু ওদের অবসর আচমকা শূন্যতা তৈরি করেছে। সেটা কে পূরণ করবে?”

]]>
http://ebanglarmukh.com/sports/bishnoi-feels-that-rokos-retirement-has-created-a-sudden-void/feed/ 0 2063
রোকোকে দেখতে দেড় মাসেরও বেশি সময়ের আগে ভারতীয় সমর্থকদের জন্য সমস্ত বরাদ্দ আসন ভর্তি http://ebanglarmukh.com/sports/all-the-seats-allotted-for-indian-fans-to-see-roko-were-filled-more-than-a-month-and-a-half-before/ http://ebanglarmukh.com/sports/all-the-seats-allotted-for-indian-fans-to-see-roko-were-filled-more-than-a-month-and-a-half-before/#respond Sat, 30 Aug 2025 18:51:04 +0000 https://ebanglarmukh.com/?p=2038 নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ের মাধ্যমে বড় নাম বানিয়ে ফেলেছেন ভারতীয় ক্রিকেট দলের দুই নক্ষত্র বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনে পার্টনারশিপ গড়লেই ধরে নেওয়া হয় ম্যাচ ভারতের ঝুলিতে যাবে। একাধিকবার দুজনে একসঙ্গে দলকে ফিনিশ লাইন পার করিয়েছেন। দুই ক্রিকেটারের নামের পেছনে রয়েছে অজস্র সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি। এক কথায় বলতে গেলে, এখনো তারা ভারতীয় ক্রিকেটের একটি স্তম্ভ।

তবে চলতি বছরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টেস্ট সিরিজের আগে দুজনের হঠাৎ অবসর নেওয়া হতাশ করেছিল তাঁদের ভক্ত থেকে শুরু করে দেশের সকল ক্রিকেটপ্রেমীকে। অনেকেই তখন দাবি করেছিলেন যে দুজনে ইচ্ছাকৃত সরে দাঁড়াতে চায়নি, বরং বাধ্য করা হয়েছে। বলতে গেলে, এখনো লোকে তাই মনে করেন। এমনিতেই ২০২৪ সালে ২০ ওভারের বিশ্বকাপ জয়ের পর একসঙ্গে অবসর ঘোষণা করেছিলেন, তার উপর টেস্টেও দুজনের একসঙ্গে অবসর নেওয়া, বিষয়টিকে অন্য জায়গায় নিয়ে গেছিল। 

এই মুহূর্তে রোকো খেলতে পারবেন শুধু ওডিআই ক্রিকেট। আর কিছুদিন বাদেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাঠে খেলতে দেখা যাবে দুই তারকাকে। ১৯শে অক্টোবর থেকে ওডিআই সিরিজ শুরু। তবে তার আগে ভারতীয় সমর্থকদের জন্য সকল বরাদ্দ আসন ভর্তি হয়ে গেছে বলে খবর দেওয়া হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে। সিডনি এবং ক্যানবেরার ম্যাচগুলির জন্য পাবলিক টিকিটও বিক্রি হয়ে গিয়েছে বলে খবর এবং বাকিগুলিও তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার ইভেন্টস এবং অপারেশনস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার জোয়েল মরিসন বলেন, “এখন থেকেই আগ্রহ আলাদা মাত্রার। সমর্থকদের আবেগপ্রবণতা দেখে উত্তেজিত। এটা ভেবে খুব ভালো লাগছে যে মাঠে একটা অন্যরকম পরিবেশ তৈরি হবে। অপেক্ষা করছি দুই শক্তিশালী ক্রিকেটীয় দেশের মধ্যে এক আলাদা মানের প্রতিযোগিতার জন্য।” এবার দেখার বিষয় শেষ পর্যন্ত কেমন হয় আসন্ন সিরিজ।

]]>
http://ebanglarmukh.com/sports/all-the-seats-allotted-for-indian-fans-to-see-roko-were-filled-more-than-a-month-and-a-half-before/feed/ 0 2038