Shashank Singh – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Tue, 27 May 2025 09:34:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 ভবিষ্যদ্বাণী সফল শশাঙ্কের! পুরোনো ভিডিও হলো ভাইরাল http://ebanglarmukh.com/sports/shashanks-correct-prediction-video-got-viral/ http://ebanglarmukh.com/sports/shashanks-correct-prediction-video-got-viral/#respond Tue, 27 May 2025 09:34:30 +0000 https://ebanglarmukh.com/?p=1047 দেবজিৎ মুখার্জি: “প্রথম দুইয়ে পাঞ্জাব কিংস থাকবে” আইপিএল শুরু হওয়ার মাস দুয়েক আগে এক পডকাস্টে এমনটাই জানিয়েছিলেন দলের তরুণ ক্রিকেটার শশাঙ্ক সিং এবং সেটা সত্যি হওয়ায় এখন সেই ভিডিও ঘোরাফেরা করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। এখানেই শেষ নয়, রীতিমতো কমেন্টের বন্যা বইছে কমেন্ট সেকশনে। সকলেই নিজেদের মতামত জানাচ্ছেন সেখানে। পাশাপাশি, শশাঙ্ক নিজেও নিজের অবস্থান জানান পুরোনো বক্তব্য প্রসঙ্গে। সবমিলিয়ে, এখন চারিদিকে এই ভিডিও এক আলোচনার বিষয় হয়ে উঠেছে। 

চলতি আইপিএলে প্রথম থেকেই ভালো ক্রিকেট খেলার ফলে ‘প্লে-অফ’এ নিজেদের টিকিট পাকা করেছে শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন পাঞ্জাব কিংস। এখানেই শেষ নয়, একেবারে ‘টপ টু’তে শেষ করেছে তারা। গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানোর পর নিজেদের অবস্থা বেশ ভালো করতে সফল হয়েছে দল। সৌজন্যে প্রিয়াংশ আরিয়া ও জশ ইংলিসের দুর্দান্ত ব্যাটিং। বোলিং বিভাগও এই ম্যাচে বেশ ভালো পারফর্ম করেছে। দুটি করে উইকেট নিজেদের নামে করতে সফল হয়েছেন আর্শদীপ সিং, মার্কো ইয়ান্সেন ও বিজয়কুমার বিশাক। একটি উইকেট পান হারপৃত ব্রার। সবমিলিয়ে, এক দাপুটে জয় পায় পাঞ্জাব।

তবে পাঞ্জাবের পরিস্থিতি যে এমন হবে তা অনেক আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন দলের তরুণ ক্রিকেটার শশাঙ্ক সিং। টুর্নামেন্ট শুরুর দুই মাস আগে এক পডকাস্টে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। শশাঙ্ক বলেছিলেন, “আমি এই দলের সঙ্গে যুক্ত বলে বলছিনা, কিন্তু পাঞ্জাব এবারে প্রথম চারে থাকবে। প্রথম দুইতে শেষ করবে। আমরাই শীর্ষে থাকবো। ১৪তম ম্যাচের দিন এটা আবার চালিয়ে দেবেন।” এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে সঞ্চালক পাল্টা জানান যে এমনটা না হলে তাঁকে নিয়ে ব্যঙ্গ করা হতে পারে। তা শুনে শশাঙ্ক বলেন, “অবশ্যই করবেন।”

এবার সেই ভবিষ্যদ্বাণী হলো ঠিক। লীগ তালিকার একদম শীর্ষস্থানে শেষ করল পাঞ্জাব কিংস। এটি হওয়ার পর শশাঙ্কের এই পুরনো ভিডিওটি চারিদিকে ছড়িয়ে পড়ে। সকলেই তরুণ ক্রিকেটারের এই আত্মবিশ্বাসের প্রশংসা করেন কমেন্টের মাধ্যমে। অনেকে দাবি করেন যে এবার পাঞ্জাবের হাতেই উঠবে আইপিএল ট্রফি। আবার অনেকে এমনটাও মনে করছেন যে বাকি দলগুলিও এক ইঞ্চি জমি ছাড়বেনা। পাশাপাশি, অনেকে এটাও লিখেছেন যে এই সাফল্যে ভেসে গেলে চলবেনা এবং ট্রফি জিতে দেখাতে হবে। সবমিলিয়ে, এখন গোটা ক্রিকেট মহলে শুধু শশাঙ্কই ঘোরাফেরা করছেন। 

খোদ শশাঙ্ক নিজেও নিজের অবস্থান জানান এই ভবিষ্যদ্বাণী সফল হওয়ার পর। তিনি বলেছেন, “এটা সম্ভব এই বিশ্বাস আমাদের সর্বদা ছিল। আমি জানি কি বলেছিলাম আমি। শ্রেয়াসের সঙ্গে কথাও বলি। ও আমাকে জিজ্ঞেস করে যে বিশ্বাস করা ও করে দেখানোর মধ্যে পার্থক্য কোথায়? আগে শুধু বিশ্বাস করেছিলাম আর এখন করে দেখিয়েছি।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত নিজেদের প্রথম আইপিএল খেতাব পেতে সফল হয় কিনা পাঞ্জাব।

]]>
http://ebanglarmukh.com/sports/shashanks-correct-prediction-video-got-viral/feed/ 0 1047
“শ্রেয়াস বলেছিল” সত্যিটা জানালেন শশাঙ্ক http://ebanglarmukh.com/sports/shreyas-only-said-shashank-reveals-the-truth/ http://ebanglarmukh.com/sports/shreyas-only-said-shashank-reveals-the-truth/#respond Wed, 26 Mar 2025 07:54:33 +0000 https://ebanglarmukh.com/?p=424 দেবজিৎ মুখার্জি: চলতি আইপিএলের শুরুটা একেবারে স্বপ্নের মতো পাঞ্জাব কিংসের কাছে। প্রথম ম্যাচেই তাক লাগিয়ে দিয়েছেন দলের ব্যাটাররা। প্রথমে ব্যাট করে রীতিমতো পাহাড়ের সমান রান তুলে দিয়েছিলেন তাঁরা স্কোরবোর্ডে। যদিও জয় তারা পেয়েছে বেশ অল্প ব্যবধানের। ১১ রানে তারা হারিয়েছে শুভমান গিল নেতৃত্বাধীন গুজরাট টাইটানসকে। গুজরাটের ক্রিকেটাররাও বেশ আক্রমণাত্মক রূপ নিয়েছিলেন রান তাড়া করতে নেমে। যদিও শেষ পর্যন্ত অল্পের জন্য হাতছাড়া হয় ম্যাচ এবং খাতা খুলে ফেলে পাঞ্জাব। সবমিলিয়ে, ম্যাচ হয়েছে হাড্ডাহাড্ডি এবং আনন্দ দিয়েছে স্টেডিয়ামে উপস্থিত সকল দর্শককে।

তবে এই ম্যাচে বড় এন্টারটেইনার হিসেবে ফুটে উঠেছিলেন পাঞ্জাবের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাঁর ৪২ বলে ৯৭ রান এবং মাঠের প্রতিটি কোনায় চার ও ছয় মুগ্ধ করেছে সকল ক্রিকেটপ্রেমী সহ স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। তিনি যখন বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকাচ্ছিলেন, তখন বহু দর্শক হাততালিও দিচ্ছিলেন। গোটা মাঠজুড়ে যেন শুধু শ্রেয়াসেরই নাম শোনা যাচ্ছিল। সবমিলিয়ে, তিনি রীতিমতো নাস্তানাবুদ করে দেন গুজরাটের বোলারদের। একটা সময়ে হোম টিমের বোলারদের চোখে-মুখে বেশ চাপ লক্ষ্য করা যাচ্ছিল। এতটাই তাদের চিন্তায় ফেলে দিয়েছিলেন শ্রেয়াস। ম্যাচের সেরা পর্যন্ত ঘোষণা করা হয় তাঁকে। 

তবে ম্যাচটি পাঞ্জাব জিতলেও ভিলেন হয়ে ওঠেন দলের এক তরুণ ক্রিকেটার শশাঙ্ক সিং। ব্যাট হাতে ঝড়ের গতিতে দান করা সত্ত্বেও তাঁর নিন্দা করেন বহু ক্রিকেটপ্রেমী। ১৬ বলে তিনি করেন ৪৪ রান, যার মধ্যে রয়েছে ছটি চার এবং দুটি ছয়। তবে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতে অনেকে তাঁকে দায়ী করেন শ্রেয়াসের শতরান না করতে পারার পেছনে। এখানেই শেষ নয়, অনেকে শশাঙ্ক সিংকে স্বার্থপর তকমা পর্যন্ত দিয়েছেন। আবার অনেকে তাঁকে পরবর্তী ম্যাচে না খেলানোর দাবি পর্যন্ত তুলেছেন। সবমিলিয়ে, নায়কের মতো কাজ করা সত্ত্বেও তাঁকে খলনায়ক মনে করছেন অনেকে।

তবে ঘটনাটি কি বা ঠিক কোন কারণে শশাঙ্ক এমনটি করেন, সেই প্রসঙ্গে এবার মুখ খুলেছেন তিনি। তরুণ ক্রিকেটারের বক্তব্য, “আমি ওকে জিজ্ঞেস করতাম যে আমি সিঙ্গেল নিয়ে ওকে স্ট্রাইক দেবো কিনা। কিন্তু ও নিজেই এসে আমাকে বলে যে আমি যেন ওর শতরান নিয়ে চিন্তা না করি এবং প্রত্যেকটা বল চালিয়ে খেলি। এটা বলার জন্য অনেক সাহস দরকার কারণ ২০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করাটা অত সহজ নয়, বিশেষ করে আইপিএলে। ওর কথাই আমার মনে আত্মবিশ্বাস জোগায়। দিনের শেষে এটা টিম গেম। তবে সেই মুহূর্তে এতো সেল্ফলেস থাকা সহজ ব্যাপার নয়।”

]]>
http://ebanglarmukh.com/sports/shreyas-only-said-shashank-reveals-the-truth/feed/ 0 424
শশাঙ্কের প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়াস http://ebanglarmukh.com/sports/shreyas-iyer-impressed-with-shashank-singh/ http://ebanglarmukh.com/sports/shreyas-iyer-impressed-with-shashank-singh/#respond Wed, 26 Mar 2025 07:28:06 +0000 https://ebanglarmukh.com/?p=421 দেবজিৎ মুখার্জি: যেমনটা চেয়েছিল ঠিক তেমনভাবেই আইপিএল ২০২৫ অভিযান শুরু করে পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচেই তারা খাতা খুলতে সফল হয়। তাদের হাতে পরাজিত হয় গুজরাট টাইটানস। যদিও এই জয় একেবারেই সহজ ছিলোনা দলের কাছে। ১১ রানে জিতেছে তারা। পাঞ্জাবের বোলারদেরও বেশ হাবুডুবু খাওয়ায় গুজরাটের ব্যাটিং অর্ডার। একটা সময়ে মনে হচ্ছিল যে ম্যাচটা গুজরাটই নিয়ে চলে যাবে। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রেখে জয় নিজেদের নামে করতে সফল হয় পাঞ্জাব। দলের ক্রিকেটার থেকে কোচ ও সমর্থক সকলেই বেশ খুশি হয়েছেন এই জয়ে।

তবে এদিনের ম্যাচে নায়ক ছিলেন দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনিই হন ম্যাচের সেরা। ৪২ বলে ৯৭ রানের একটি মারকুটে ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। এর মধ্যে ছিল পাঁচটি চার এবং ৯টি ছয়। মাত্র ৩ রানের জন্য তিনি বঞ্চিত হন শতরান থেকে। যদিও তাঁকে আউট করা যায়নি। ইনিংস শেষে তিনি অপরাজিতই ছিলেন। অনেকে মনে করছেন যে দলের আরেক দাপুটে ব্যাটার শশাঙ্ক সিংয়ের মারকুটে ইনিংসের জন্যই শ্রেয়াস শতরান করতে পারেননি। তবে শশাঙ্কের ব্যাটিংও ছিল দেখার মতো। মোট ১৬টি বল খেলেন তিনি এবং করেন ৪৪ রান। সবমিলিয়ে, ব্যাটিংয়ের উপর ভর করেই ম্যাচ জিতেছে পাঞ্জাব বলা যায়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন শ্রেয়াস। সেখানে তিনি জানান শশাঙ্কের ইনিংসও কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই মুহূর্তে। পাঞ্জাব কিংসের বর্তমান অধিনায়কের বক্তব্য, “১৬ বল খেলে ৪৪ রানের যেই ইনিংস শশাঙ্ক খেলেছে, তা বেশ গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। আমরা একটা বেঞ্চমার্ক সেট করেছিলাম যে আমাদের সেটার দিকে যেতে হবে। শিশির আশায় পরিস্থিতি পাল্টে যেতে পারতো, কিন্তু ভালো বিষয় এটাই যে ও পারফর্ম করে দেখায়।”

নিজের ইনিংস নিয়েও খুশি প্রকাশ করেন শ্রেয়াস। এই বিষয়ে তিনি বলেন, “মরশুমের প্রথম ম্যাচে ৯৭ রানে অপরাজিত থাকার ইনিংস খেলা এবং তার উপর ম্যাচ জেতা পুরো কেকের উপর আইসিংয়ের মতো ব্যাপার। আমি যখন খেলতে নামি, তখন প্রথম বলেই আমি বাউন্ডারি হাকাই এবং সেই মোমেন্টামটাই কাজে লাগাই। রাবাডাকেও ছয় মারি ফ্লিক করে।” এছাড়া অন্যান্য প্রসঙ্গেও নিজের বক্তব্য রাখেন পাঞ্জাব অধিনায়ক। তবে দিনের শেষে তিনি ম্যাচের সেরা হলেও শশাঙ্কের ইনিংসে বেশ খুশি এবং তাঁর প্রশংসায় পঞ্চমুখ।

]]>
http://ebanglarmukh.com/sports/shreyas-iyer-impressed-with-shashank-singh/feed/ 0 421