Shreyas Iyer – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Wed, 10 Sep 2025 04:27:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 নাইটের চেয়ে পাঞ্জাবে ভালো আছেন শ্রেয়াস http://ebanglarmukh.com/sports/shreyas-good-in-punjab-than-kkr/ http://ebanglarmukh.com/sports/shreyas-good-in-punjab-than-kkr/#respond Wed, 10 Sep 2025 04:27:31 +0000 https://ebanglarmukh.com/?p=2160 দেবজিৎ মুখার্জি: আজ শুরু হবে টিম ইন্ডিয়া এশিয়া কাপ যাত্রা। তবে এখনো ভারতীয় ক্রিকেটপ্রেমীদের অন্যতম চর্চার বিষয় প্রাক্তন নাইট অধিনায়ক, তথা দলের তারকা ক্রিকেটার, শ্রেয়াস আইয়ার। ব্যাট হাতে আইপিএলে ভালো পারফর্ম করা সত্ত্বেও তিনি এশিয়া কাপের দলে জায়গা পাননি, যা ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সকলেই। বলা ভালো, অনেকেই তাঁর জায়গা না পাওয়াটা মেনে নিতে পারেননি।

যদিও শ্রেয়াস আইয়ার দলে জায়গা না পাওয়া নিয়ে নিজের অবস্থান জনসম্মুখে এনেছেন। তিনি হতাশা প্রকাশ করেও পরিষ্কার করে দিয়েছেন যে নীতিগতভাবে তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। এবার তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক থাকাকালীন। বিস্তারিতভাবে বলতে গেলে, নাইট শিবিরে তিনি খুব একটা ভালো ছিলেন না। পাঞ্জাব কিংস ও কেকেআরের মধ্যে পার্থক্য কোথায়, তা তুলে ধরলেন।

শ্রেয়াস আইয়ার বলেন, “আমার যেই সমর্থন দরকার ছিল কোচ, ম্যানেজমেন্ট, প্লেয়ারদের থেকে, তা আমাকে দিয়েছে পাঞ্জাব। মিটিংয়ে নিজের বক্তব্য পেশ করতে পারতাম এবং সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ছিল মাঠের অন্দরে ও বাইরে।” এরপরই কেকেআরের প্রসঙ্গ তোলেন শ্রেয়াস। এই ব্যাপারে তিনি বলেন, “ওদের আলোচনায় আমি থাকতাম, কিন্তু ছিল না আমার কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা।”

]]>
http://ebanglarmukh.com/sports/shreyas-good-in-punjab-than-kkr/feed/ 0 2160
এশিয়া কাপ দলে জায়গা না পাওয়া নিয়ে কি বললেন শ্রেয়াস? http://ebanglarmukh.com/sports/what-shreyas-iyer-said-about-not-getting-selected-for-asia-cup/ http://ebanglarmukh.com/sports/what-shreyas-iyer-said-about-not-getting-selected-for-asia-cup/#respond Sun, 07 Sep 2025 19:42:52 +0000 https://ebanglarmukh.com/?p=2139 দেবজিৎ মুখার্জি: আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার স্কোয়াডে শ্রেয়াস আইয়ার জায়গা না পাওয়া নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি। টুর্নামেন্ট শুরুর ৩ দিন আগে এই বিষয়টি নিয়ে নিজের মতামত জানালেন পাঞ্জাব কিংস অধিনায়ক। কী বক্তব্য তাঁর? মুম্বাই ক্রিকেটারের সাফ কথা, বিষয়টি অত্যন্ত হতাশাজনক। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে যোগ্য হওয়া সত্ত্বেও দলে জায়গা না পেলে আরও বিরক্ত লাগে।

আইয়ার বলেন, “ব্যাপারটা খুবই হতাশাজনক। যখন আপনি জানেন যে আপনি দলে ও প্লেইং একাদশে থাকার যোগ্য, সেটা বুঝলে আরো বিরক্ত লাগে। কিন্তু আমি এটাও মনে করি যে আরেকজন পারফর্ম করছে এবং লাগাতার ভালো খেলে সাহায্য করছে দলকে। পাশে থাকা উচিত তাঁদের। আর দলের জয় হলো আসল উদ্দেশ্য। সবাই খুশি যখন দল জিতছে।”

তিনি আরো বলেন, “আমি সৎ থাকতে চাই নিজের প্রতি। দলের সুযোগ না পেলেও নীতিগতভাবে চালিয়ে যেতে হবে কাজ। এরকম যেন না হয় যে কেউ একজন দেখছেন, তখন আপনি পরিশ্রম করছেন। আপনাকে তখনো কাজ করে যেতে হবে, যখন কেউ দেখছে না আপনাকে।” এক্ষেত্রে প্রশ্ন উঠছে যে গম্ভীরের উদ্দেশ্যে কি এমনটা বললেন আইয়ার। কারণ অনেকেই মনে করেন যে শ্রেয়াসকে দলে নিতে বিশেষ ইচ্ছুক ছিলেন না গৌতি।

]]>
http://ebanglarmukh.com/sports/what-shreyas-iyer-said-about-not-getting-selected-for-asia-cup/feed/ 0 2139
নির্বাচনের প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার দরকার বলে মনে করছেন মনোজ  http://ebanglarmukh.com/sports/manoj-feels-that-live-broadcast-of-the-selection-process-is-necessary/ http://ebanglarmukh.com/sports/manoj-feels-that-live-broadcast-of-the-selection-process-is-necessary/#respond Sat, 23 Aug 2025 03:08:58 +0000 https://ebanglarmukh.com/?p=1962 দেবজিৎ মুখার্জি: আসন্ন এশিয়া কাপে টিম ইন্ডিয়ার যেই দল বেছে নেওয়া হয়েছে, তা ঘিরে বিতর্ক চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়াল বাদ পড়ায় ক্ষুব্ধ হয়েছেন অনেকে। বলতে গেলে, কেউই তা মেনে নিতে পারছেন না। ইতিমধ্যেই, বহু প্রাক্তন তারকা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। অধিকাংশরই বক্তব্য, দুজনকে বাদ দেওয়া একেবারেই উচিত হয়নি।

এমন পরিস্থিতিতে দেশের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি চান যে দল নির্বাচনের প্রক্রিয়া যেন সরাসরি সম্প্রচার করা হয়। তিনি বলেন, “বহু ক্রিকেটার যোগ্য হওয়া সত্বেও দলে সুযোগ পায় না। এই কারণেই আমি বহুদিন ধরে বলছি যেন নির্বাচনী মিটিংগুলির সরাসরি সম্প্রচার করা হয়। তাতে ক্রিকেটপ্রেমীরা বুঝতে পারবেন যে কিসের ভিত্তিতে একজন ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে বা বাদ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এক কথা বলার আর কাজের সময় অন্য কিছু করা, এটা একদমই ঠিক না।”

তিনি আরো বলেন, “শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়ালের মতো দুজন যোগ্য ক্রিকেটার বাদ পড়েছে। কেউ যদি গৌতম গম্ভীরের পুরনো সাক্ষাৎকার দেখে থাকেন, তাহলে সেখানে উনি বলেছেন যে কোন মানেই হয় না ২০ ওভারের ক্রিকেট থেকে জয়সওয়ালকে বাদ দেওয়া। আর এখন উনি কোচ, কিন্তু যশস্বীর জায়গা হচ্ছে না। তাছাড়া রিসেন্টলি আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে শ্রেয়াস আইয়ারের পারফরমেন্স দেখলে অবাক হতে হয়, কেন ওকে বাদ দেওয়া হল। যেভাবে ও নিজের টিমকে নেতৃত্ব দিয়েছে আইপিএলে, তাতে সবাই অবাক হয়েছে ও বাদ পড়ায়।”

]]>
http://ebanglarmukh.com/sports/manoj-feels-that-live-broadcast-of-the-selection-process-is-necessary/feed/ 0 1962
“অদ্ভুত ব্যাপার” এশিয়া কাপ দলে শ্রেয়াসের না থাকা নিয়ে দাবি উথাপ্পার http://ebanglarmukh.com/sports/strange-thing-robin-uthappa-on-shreyas-iyer-not-in-asia-cup-team/ http://ebanglarmukh.com/sports/strange-thing-robin-uthappa-on-shreyas-iyer-not-in-asia-cup-team/#respond Wed, 20 Aug 2025 19:00:14 +0000 https://ebanglarmukh.com/?p=1939 দেবজিৎ মুখার্জি: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই শুরু হবে এশিয়া কাপ। ইতিমধ্যেই, দল ঘোষণা করা হয়ে গেছে ভারতের। চেনা মুখের মধ্যে বড় চমক দীর্ঘদিন পর শুভমান গিলের ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে ফিরে আসা। এখানেই শেষ নয়, তাঁকে দেওয়া হয়েছে সহ-অধিনায়কের দায়িত্ব। ব্যাট হাতে ইংল্যান্ডের মাটিতে ভালো পারফরম্যান্স করার ফল পান দলের নয়া টেস্ট অধিনায়ক এভাবে।

যদিও এই সবকিছুর মাঝে দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা, সবাইকেই বেশ ক্ষুব্ধ করেছে শ্রেয়াস আইয়ারকে দলে জায়গা না দেওয়া। যেভাবে ব্যাট হাতে তিনি গত কয়েকমাস পারফর্ম করেছেন, তারপর অধিকাংশ ক্রিকেটপ্রেমীরই আশা ছিল যে আইয়ার সুযোগ পাবেন এশিয়া কাপে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এমনকি তাঁকে রাখা হয়নি স্ট্যান্ডবাইতেও।

ইতিমধ্যেই একাধিক প্রাক্তন তারকা এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। এবার নিজের সোশ্যাল মিডিয়া থেকে আইয়ারের বাদ পড়া নিয়ে মতামত জানালেন রবিন উথাপ্পা। কি বক্তব্য তাঁর? প্রাক্তন তারকা লেখেন, “পরবর্তী টি-২০ বিশ্বকাপের আগে প্রায় ১৮টি টি-২০ ম্যাচ বাকি রয়েছে। যেই শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাকে না রাখাটা অদ্ভুত ব্যাপার। তবে এক্ষেত্রে আশা করা যায় যে ও এই দলে সুযোগ পাবে। কারণ ও সেটার যোগ্য। আশা করি ওকে বাদ দেওয়ার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/strange-thing-robin-uthappa-on-shreyas-iyer-not-in-asia-cup-team/feed/ 0 1939
কেন বাদ আইয়ার-জয়েসওয়াল? জানালেন আগারকার http://ebanglarmukh.com/sports/why-gill-jaiswal-not-in-the-squad-answers-agarkar/ http://ebanglarmukh.com/sports/why-gill-jaiswal-not-in-the-squad-answers-agarkar/#respond Tue, 19 Aug 2025 19:43:26 +0000 https://ebanglarmukh.com/?p=1930 দেবজিৎ মুখার্জি: অবশেষে ঘোষণা করে দেওয়া হল ভারতীয় ক্রিকেট দল আসন্ন এশিয়া কাপের জন্য। নেতৃত্বের দায়িত্ব সেই সূর্যকুমার যাদবের কাঁধেই রইল। ইংল্যান্ডের মাটিতে ধারাবাহিকতা দেখানোর জন্য দলে জায়গা করে নিলেন শুভমান গিল। তাঁকে দেখা যাবে সহ-অধিনায়কের ভূমিকায়। এছাড়া দলে রয়েছেন অভিষেক শর্মা, তিলক ভার্মা ও রিঙ্কু সিংদের মতো হিটাররা। এক কথায় বলতে গেলে, তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়ে দল বানানো হয়। 

তবে ভাগ্য সাথ দিলো না পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ার ও রাজস্থান রয়েলসের যশস্বী জয়েসওয়ালের। দুজনে ভালো পারফর্ম করা সত্ত্বেও এশিয়া কাপ দলের জায়গা করে নিতে পারেননি। অনেকেই ভেবেছিলেন যে দুই তারকা হয়তো সুযোগ পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এই সিদ্ধান্তে যে অনেকেই চমকে গিয়েছেন, তা না বললেও চলে। 

অজিত আগারকারকে এই বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, “যশস্বী জয়েসওয়ালের ব্যাপারটা দুর্ভাগ্যজনক। তবে অভিষেক শর্মা কি মাপের ক্রিকেটার বা কেমন খেলে, তা আমরা দেখেছি। পাশাপাশি, ও বলও করতে পারে, যা অনেক সাহায্য করে অধিনায়ককে। শ্রেয়াস আইয়ারকে নিয়েও একই কথা বলবো যে ওর দোষ নেই এই বাদ পড়ায়। কিন্তু আমরা খেলাতে পারবো মাত্র ১৫ জনকে।” এবার দেখার বিষয় যে এই দল নিয়ে এশিয়া কাপ জেতে কিনা ভারত।

]]>
http://ebanglarmukh.com/sports/why-gill-jaiswal-not-in-the-squad-answers-agarkar/feed/ 0 1930
“ওকে সুযোগ দেওয়া উচিত ছিল” শ্রেয়াসের হয়ে ব্যাট ধরলেন মহারাজ http://ebanglarmukh.com/sports/he-deserves-a-chance-sourav-ganguly-backs-shreyas-iyer/ http://ebanglarmukh.com/sports/he-deserves-a-chance-sourav-ganguly-backs-shreyas-iyer/#respond Thu, 12 Jun 2025 01:46:45 +0000 https://ebanglarmukh.com/?p=1194 দেবজিৎ মুখার্জি: শ্রেয়াস আইয়ারের হয়ে ব্যাট ধরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের মতে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে জায়গা দেওয়া উচিত ছিল তাঁকে। প্রাক্তন বিসিসিআই সভাপতি দাবি করেন যে বর্তমানে চাপের সময় মাথা ঠান্ডা রেখে খেলেন শ্রেয়াস এবং তিনি ওকে দলে রাখতেন দেখার জন্য যে টেস্টে কেমন খেলা দেখাতে পারেন।

আর কদিন পর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। গত দুটি টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে নিজেদের সবরকমভাবে প্রস্তুত করছেন দলের ক্রিকেটাররা। এবারও যাতে আর লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি না হতে হয়, তাই ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন ব্যাটিং থেকে বোলিং বিভাগ, সকলেই। বলা ভালো, এই সিরিজ বেশ গুরুত্বপূর্ণ দলের সমস্ত ক্রিকেটারের কাছে। তাই কেউ কোথাও কোনো খামতি রাখতে চাইছেন না।

তবে সিরিজের আগে নির্বাচকদের একটি সিদ্ধান্তে খুশি হননি ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি মনে করেন বর্তমানে যে ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন শ্রেয়াস আইয়ার, তাতে তাঁকে দলে জায়গা দেওয়া উচিত ছিল। তিনি জানান অতীতের আর এখনকার আইয়ারের মধ্যে পার্থক্য। পাশাপাশি, মহারাজ এটাও তুলে ধরেন কিভাবে একজন পরিণত ক্রিকেটার হয়ে উঠেছেন শ্রেয়াস। বলা বাহুল্য, প্রাক্তন নাইট অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ। 

তিনি বলেন, “গত এক বছর ধরে নিজের সেরা ফর্মে রয়েছে শ্রেয়াস আইয়ার। ওকে রাখা উচিত ছিল টেস্ট দলে। দায়িত্ব নিয়ে খেলছে ও আর এখন শর্ট বলও ভালো খেলে। ওকে যখন বাদ দেওয়া হয়েছিল, সেই শ্রেয়াস আর এখনকার শ্রেয়াসের মধ্যে পার্থক্য রয়েছে। চাপে মাথা ঠান্ডা রেখে খেলছে। হ্যাঁ এটা ঠিক যে টেস্ট ক্রিকেট আলাদা। তবে আমি ওকে দলে রাখতাম এটা দেখার জন্য যে ও কি করে।”

উল্লেখ্য, শেষবার শ্রেয়াস আইয়ারকে টেস্ট জার্সিতে দেখা গিয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। যদিও এই ফরম্যাটে এখনো পর্যন্ত ব্যাট হাতে তুমি তেমন কিছু করে দেখাতে সফল হননি। তবে ক্রিকেটপ্রেমীরা আশা করছেন যে বর্তমানে তিনি যেই ফর্মে রয়েছেন, তাতে সুযোগ দেওয়া হলে ভালো পারফর্ম করতেন। এবার দেখার বিষয় যে ভবিষ্যতে নির্বাচকরা প্রাক্তন নাইট অধিনায়ককে লাল বল ক্রিকেটে সুযোগ দেন কিনা। কি হয় এবার সেটাই দেখার।

]]>
http://ebanglarmukh.com/sports/he-deserves-a-chance-sourav-ganguly-backs-shreyas-iyer/feed/ 0 1194
“যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে” ভবিষ্যতে দলকে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে বক্তব্য শ্রেয়াসের http://ebanglarmukh.com/sports/had-sufficient-experience-shreyas-iyer-on-captaining-team-india-in-the-future/ http://ebanglarmukh.com/sports/had-sufficient-experience-shreyas-iyer-on-captaining-team-india-in-the-future/#respond Wed, 11 Jun 2025 02:01:00 +0000 https://ebanglarmukh.com/?p=1191 দেবজিৎ মুখার্জি: “যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা হয়েছে” ভারতীয় ক্রিকেট দলকে ভবিষ্যতে নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে এমনটাই জানালেন দলের তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ার। সম্প্রতি, তিনি এই বিষয় নিজের অবস্থান জানান এবং দাবি করেন যে যেহেতু তিনি ২২ বছর বয়স থেকে অধিনায়কত্ব করছেন, তাই তিনি বহুৎ অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে দলকে নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করেন। বলতে গেলে, তিনি বুঝিয়ে দিলেন যে আগামী দিনে তিনি ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে রাজি। 

সামনেই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটকে চিরবিদায় জানান ভারতীয় ক্রিকেট দলের তারকা রোহিত শর্মা। যদিও তিনি একা নন, টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন বিরাট কোহলিও। এমন পরিস্থিতিতে কাকে করা যেতে পারে অধিনায়ক? সবদিক ভেবে বোর্ডের তরফ থেকে এই দায়িত্ব তুলে দেওয়া হয় শুভমান গিলের কাঁধে। তিনি দলকে নেতৃত্ব দেবেন আসন্ন টেস্ট সিরিজে। অনেকে মনে করছেন যে এটি একটি বড় পরীক্ষা তাঁর কাছে। ক্রিকেটপ্রেমীরা এটাও দাবি করছেন যে এই পরীক্ষায় তিনি পাশ করতে পারলে ভবিষ্যতে আরও বড় কিছু অপেক্ষা করছে তাঁর জন্য।

যদিও একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাবেন রোহিত ও বিরাট দুজনেই। ইতিমধ্যেই, দুই তারকা পরিষ্কার করে দিয়েছেন যে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ তাঁরা খেলবেন। বিরাটের খেলার সম্ভাবনা থাকলেও রোহিতের ক্ষেত্রে চাপ হয়ে দাঁড়াচ্ছে বয়স। কারণ ততদিনে তিনি ছুঁয়ে ফেলবেন ৪০এর গণ্ডি। সাধারণত, সেই বয়সে ফর্ম ও ফিটনেস দুটোই থাকে না ক্রিকেটারদের। পাশাপাশি, এক্ষেত্রে ক্যাপ্টেন্সি ফ্যাক্টরটাও থেকে যাচ্ছে। 

যদিও বোর্ড সূত্র মারফত জানা গিয়েছে যে এখন থেকেই ময়দানে নেমে পড়া হয়েছে পরবর্তী অধিনায়ক খোঁজার জন্য। অনেকে মনে করছেন যে গিলের কাঁধেই তিনটি ফরম্যাটের দায়িত্ব যেতে পারে। আবার অনেকে মনে করছেন যে এই দায়িত্ব পেতে পারেন শ্রেয়াস আইয়ার। কারণ আইপিএলে তাঁর অধিনায়কত্বের রেকর্ড দারুণ। একবার দলকে ট্রফি পাইয়ে দিয়েছেন এবং দুবার ফাইনালে নিয়ে গেছেন। বলা বাহুল্য, শ্রেয়াসের পাল্লাই বেশি ভারি গিলের। এবার এই ব্যাপারে সম্প্রতি নিজের মতামত জানিয়েছেন শ্রেয়াস। তিনি বলেছেন, “অনেক দায়িত্ববোধ নিয়ে আসে ক্যাপ্টেন্সি। আমি ২২ বছর বয়স থেকে দলকে নেতৃত্ব দিচ্ছি এবং আমি মনে করি যে আমার যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করা হয়েছে। আমি দলকে নেতৃত্ব দিতে ভালোবাসি এবং প্রতিটা মুহূর্ত উপভোগ করি অধিনায়কত্বের।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত শ্রেয়াস দায়িত্ব পান কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/had-sufficient-experience-shreyas-iyer-on-captaining-team-india-in-the-future/feed/ 0 1191
পরবর্তী ওডিআই অধিনায়ক খোঁজার কাজ শুরু করেছে বোর্ড http://ebanglarmukh.com/sports/board-started-searching-next-odi-captain/ http://ebanglarmukh.com/sports/board-started-searching-next-odi-captain/#respond Tue, 10 Jun 2025 03:21:42 +0000 https://ebanglarmukh.com/?p=1175 দেবজিৎ মুখার্জি: খুব বেশিদিন হয়তো একদিনের ক্রিকেটে আর অধিনায়ক থাকবেন না রোহিত শর্মা। শীঘ্রই হয়তো অন্য কারোর কাঁধে যেতে পারে এই দায়িত্ব। জানা গিয়েছে, সেই প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বোর্ডের তরফ থেকে আশা করা হয়েছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফির পর রোহিত নিজেই ক্যাপ্টেন্সি থেকে সরে যাবেন। কিন্তু তেমনটা হয়নি। তাই এখন থেকেই নতুন অধিনায়ক খোঁজার কাজ শুরু করে দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। ভবিষ্যতের কথা ভেবেই এখন থেকে পরিকল্পনা শুরু করে দিয়েছে বোর্ড।

এক বোর্ড সূত্র এই প্রসঙ্গে নিজের অবস্থান রেখেছেন। তিনি দাবি করেন যে অনেকেই ভেবেছিলেন যে রোহিত একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন চ্যাম্পিয়নস ট্রফি শেষ হলে। কিন্তু তা করেননি হিটম্যান। যদিও এর সঙ্গে তিনি এটাও জানান যে রোহিতের সঙ্গে কথা হয়নি বোর্ডের তাঁর একদিনের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে। এক্ষেত্রে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা চাপ থেকেই যাচ্ছে যে কে সেই দায়িত্ব সামলাবেন। যদিও প্রাথমিকভাবে গিলকে দায়িত্ব দেওয়া হয়েছে টেস্ট দল সামলানোর। আসন্ন ইংল্যান্ড সিরিজ তাঁর কাছে একটা পরীক্ষাও বটে নিচের দক্ষতা প্রমাণ করার অধিনায়ক হিসেবে। 

বোর্ডের সেই সূত্রের বক্তব্য, “দেখুন সত্যি বলতে আমরা অনেকেই ভেবেছিলাম যে রোহিত অধিনায়ক পদ থেকে সরে দাঁড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। কিন্তু এটাও ঠিক যে বোর্ডের সঙ্গে ওর এখনো পর্যন্ত কথা হয়নি একদিনের ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে।” অর্থাৎ সেই সূত্রের কথা স্পষ্ট যে রোহিতের পরিবর্তে কাকে অধিনায়ক করা যেতে পারে, তা নিয়ে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে বোর্ড। তবে এক্ষেত্রে শুধু শুভমান গিল নন, তালিকায় রয়েছে পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়াস আইয়ারের নামও। যেহেতু গত দুটি আইপিএল মরশুমে অধিনায়ক হয়ে নিজের দলকে ফাইনালে নিয়ে গেছেন, তাই সেই কারণে তাঁর পাল্লাটাও ভারী।

প্রসঙ্গত, আইপিএল ২০২৫ চলাকালীন টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। গতবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করেন হিটম্যান। বর্তমানে তিনি একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন এবং জানিয়েছেন যে তাঁর লক্ষ্য ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলা। এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তাঁর সেই স্বপ্ন সফল হয় কিনা। কারণ ততদিনে রোহিতের বয়স ৪০ ছুঁয়ে ফেলবে।

]]>
http://ebanglarmukh.com/sports/board-started-searching-next-odi-captain/feed/ 0 1175
“ক্যাপ্টেন হওয়ার দৌরে” শ্রেয়াসকে নিয়ে বড় দাবি বোর্ড কর্তার  http://ebanglarmukh.com/sports/in-the-race-of-becoming-captain-a-board-official-on-shreyas-iyer/ http://ebanglarmukh.com/sports/in-the-race-of-becoming-captain-a-board-official-on-shreyas-iyer/#respond Sun, 08 Jun 2025 03:58:17 +0000 https://ebanglarmukh.com/?p=1162 দেবজিৎ মুখার্জি: “সাদা বলের ক্রিকেটে ও জায়গা করে নিয়েছে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে” টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার শ্রেয়াস আইয়ারকে নিয়ে বড় দাবি করলেন বোর্ডের এক কর্তা। তিনি দাবি করেন যে বর্তমানে পাঞ্জাব কিংস অধিনায়ক একদিনের ক্রিকেট খেললেও, তাঁকে বাইরে রাখার কথা ভাবা হচ্ছে না টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে। সবমিলিয়ে, তিনি বোঝান যে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে ফের সমস্ত ফরম্যাটে প্রবেশ করার সুযোগ তৈরি করে নিয়েছেন শ্রেয়াস আইয়ার।

সদ্য শেষ হয়েছে ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় ফ্র্যঞ্চাইজি লিগ আইপিএল। রুদ্ধশ্বাস হয়ে গেলে পাঞ্জাব কিংসকে ৬ রানে পরাজিত করে ট্রফি নিজেদের নামে করেছে রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই আরসিবি এগিয়ে ছিল পাঞ্জাবের থেকে। বলা যায়, ফাইনালে এক নিখুঁত টিম গেম তুলে ধরা হয় বিরাট কোহলিদের তরফ থেকে। দেশের সমস্ত ক্রিকেটপ্রেমী খুশি হন বিরাট কোহলির হাতে অবশেষে ট্রফি দেখতে পেয়ে।

তবে আইপিএল বেঙ্গালুরু জিতলেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করেছে পাঞ্জাব কিংসও। তার মূল কারণ শ্রেয়াস আইয়ার। যেভাবে ব্যাট হাতে তিনি একের পর এক ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন গোটা টুর্নামেন্ট জুড়ে, তা দেখে মুগ্ধ হয়েছেন সকলে। বিশেষ করে তাঁর অধিনায়ক হিসেবে তিনটি পৃথক দলকে ফাইনালে তোলা এবং তার মধ্যে একবার জয় পাওয়া প্রশংসা জিতেছে ক্রিকেট মহলের। ৮ থেকে ৮০ এখন সকলেই শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ। তিনি যে ভারতীয় ক্রিকেট দলের একটি স্তম্ভ, তা নিয়ে সন্দেহ নেই কারোরই। 

এবার এই প্রসঙ্গে নিজের মতামত জানালেন বোর্ডের এক কর্তা। শ্রেয়াস আইয়ারের ভুয়সী প্রশংসা করলেন তিনি। সেই বোর্ড কর্তা বলেন, “এই মুহূর্তে ও শুধু একদিনের ক্রিকেট খেলছে। তবে এবারের আইপিএলে ও যেমন পারফর্ম করেছে, তারপর থেকে ওকে ২০ ওভারের ও টেস্ট ক্রিকেট থেকেও বাইরে রাখা সম্ভব হচ্ছে না। এছাড়া সাদা বলের ক্রিকেটে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে ও অনেক আগেই জায়গা করে ফেলেছে।” এই বক্তব্য থেকে স্পষ্ট যে প্রাক্তন নাইট অধিনায়কের ব্যাটিং মন জয় করেছে সকলের এবং শীঘ্রই হয়তো তাঁকে আগের মতো সমস্ত ফরম্যাটে খেলানো হতে পারে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত শ্রেয়াস আগের মতো সব ধরনের ক্রিকেট খেলার সুযোগ পান কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/in-the-race-of-becoming-captain-a-board-official-on-shreyas-iyer/feed/ 0 1162
“আমি ওর বড় ফ্যান” শ্রেয়াসের প্রশংসায় পঞ্চমুখ এবিডি http://ebanglarmukh.com/sports/i-am-a-big-fan-of-him-abd-praises-shreyas-iyer/ http://ebanglarmukh.com/sports/i-am-a-big-fan-of-him-abd-praises-shreyas-iyer/#respond Tue, 03 Jun 2025 03:21:45 +0000 https://ebanglarmukh.com/?p=1114 দেবজিৎ মুখার্জি: শ্রেয়াস আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ আরসিবির প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যেই ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন শ্রেয়াস, তা মন জয় করেছে প্রাক্তন প্রোটিয়া তারকার। তিনি জানান যে তিনি আইয়ারের বিশাল বড় ফ্যান। তাঁর প্রশংসায় ডিভিলিয়ার্স এটাও দাবি করেন যে চরম চাপে শ্রেয়াস নিজের মাথা ঠান্ডা রেখেছেন এবং দলকে ম্যাচ জিতিয়েছেন। এছাড়াও আরো একাধিক বক্তব্য রেখেছেন পাঞ্জাব অধিনায়ককে নিয়ে।

রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে নামে পাঞ্জাব কিংস। ডু অর ডাই ম্যাচ ছিল দুই দলের কাছেই। প্রথমে ব্যাট করে মুম্বাই এবং ২০ ওভার শেষে তারা এক বড় টোটাল স্কোরবোর্ডে চলে। সেই মুহূর্তে অনেকেই ধরে নেয় যে ফাইনালের টিকিট পাকা মুম্বাইয়ের। কিন্তু পুরো চিত্র পাল্টে দেন শ্রেয়াস। তাঁর ব্যাট থেকে আসে এক অসাধারণ ইনিংস, যা পাঞ্জাবকে ফিনিশ লাইন পার করায়। আইয়ার হন ম্যাচের সেরা। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ সকল ক্রিকেটপ্রেমী। 

এক গুরুত্বপূর্ণ ম্যাচে মাথা ঠান্ডা রেখে মুম্বাইয়ের বিরুদ্ধে যেই অসাধারণ ইনিংস শ্রেয়াস আইয়ার খেলেছেন, তা শুধু ক্রিকেটপ্রেমীদের নয়, মন জিতেছে প্রাক্তন প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সেরও। জিওস্টারে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্যও রাখেন এবং জানান তিনি কত বড় ভক্ত শ্রেয়াসের। পাশাপাশি, এবিডি এটাও দাবি করেন যে ভবিষ্যতে আইয়ারের ব্যাট থেকে আরো অনেক রান আসবে। তিনি স্যালুট জানান পাঞ্জাব অধিনায়ককে।

এবি ডিভিলিয়ার্স বলেন, “আমি একজন বড় ফ্যান শ্রেয়াস আইয়ারের। তবে আজ যেই ইনিংস ও খেলেছে, তা অসাধারণ। ওর সম্মান প্রাপ্য। চরম চাপে এক মাস্ট উইন গেমে ও যেই কাজটা করার দরকার, তা করে দেখিয়েছে। ওর ছক্কাগুলো দেখার মতো। যেটা আমার ওর মধ্যে ভালো লাগে, সেটা হলো ও ঠান্ডা মাথার। অহংকারি নয়। আগামী দিনে ওর ব্যাট থেকে আরো অনেক রান আসবে। শ্রেয়াস আইয়ার আমি তোমাকে স্যালুট জানাচ্ছি।”।

প্রসঙ্গত, এদিন প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে মুম্বাই। দলের কোন ব্যাটারই অর্ধশতরান করতে পারেননি। জবাবে রান তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে, এক ওভার বাকি থাকতে, প্রয়োজনীয় রান তুলে নেয় পাঞ্জাব। এবার দেখার বিষয় যে ফাইনালেও তারা একই খেলা দেখাতে পারে কিনা। তারা কি পারবে ট্রফি জিততে? নাকি নিজেদের ঝুলিতে তুলবে বেঙ্গালুরু? কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/i-am-a-big-fan-of-him-abd-praises-shreyas-iyer/feed/ 0 1114