Sunil Gavaskar – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Fri, 28 Nov 2025 13:04:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 সহযোগিতা করতে পারতাম তরুণ প্রজন্মকে, দাবি অশ্বিনের, পাল্টা দিলেন সানি http://ebanglarmukh.com/sports/couldve-helped-young-generation-claimed-ashwin-gavaskar-countered/ http://ebanglarmukh.com/sports/couldve-helped-young-generation-claimed-ashwin-gavaskar-countered/#respond Fri, 28 Nov 2025 13:04:31 +0000 https://ebanglarmukh.com/?p=2478 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে দেশের ক্রিকেটমহলে অন্যতম আলোচনার বিষয় টিম ইন্ডিয়ার পরাজয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে। ইডেন গার্ডেন্স পর গুয়াহাটিতেও লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হয় ভারতীয় ক্রিকেট দল, যা দেখে খুব্ধ হন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই। দলের হেড কোচ গৌতম গম্ভীর অবশ্য দাবি করেছেন যে এই মুহূর্তে ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে দল। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন দলের প্রাক্তন তারকা স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই বিষয় নিজের বক্তব্য তুলে ধরেন। তবে তাঁকে পাল্টা দেন দেশের অন্যতম কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। 

নিজের ইউটিউব চ্যানেল থেকে অশ্বিন বলেন, “নির্দিষ্ট একটা পথ থাকতে হবে পরিবর্তনের জন্য। যখন কোনও স্পষ্টতা থাকে না এই ব্যাপারে, তখনই তা পরিণত হয় ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্তে।” এরপরই নিজের প্রাক্তন সতীর্থ, তথা দলের দুই প্রাক্তন তারকা, বিরাট কোহলি ও রোহিত শর্মারও প্রসঙ্গ টেনে আনেন। তিনি বলেন, “ক্রিকেটারদের গড়েপিঠে নিতে পারতাম বিরাট, রোহিত বা আমি। তরুণ প্রজন্মকে আমরা সবরকমভাবে সহযোগিতা করতে পারতাম আমরা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে। দলটাকেও সাজিয়ে নিতে পারতাম নিজেদের মতো করে।”

যদিও প্রাক্তন তারকার এই বক্তব্যের সঙ্গে একেবারেই সহমত নন দেশের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। সানির মতে, এমনভাবে ভাবা উচিত নয়। এখানেই শেষ নয়, তিনি তিনজনের অবসর নেওয়ার প্রসঙ্গও টেনে আনেন। সানি বলেন, “ওরাই অবসরের সিদ্ধান্ত নিয়েছে। ওদের হয়তো বলা হয়েছিল ভবিষ্যৎ নিয়ে ভাবতে।” কিংবদন্তি ক্রিকেটারের সাফ কথা, “আমরা কিন্তু কখনোই এটা বলতে পারি না যে আমরা জিততাম ওরা থাকলে।” এর সঙ্গে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ পরাজয়ের কথা মনে করিয়ে দেন সানি। তিনি বলেন, “ওরা তো ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কেমন ফলাফল হয়েছে, তা সকলের মনে আছে আশা করি? আমরা হেরেছিলাম ৩-০ ব্যবধানে। কি হয়েছিল অস্ট্রেলিয়ায়? তাই উচিত নয় এভাবে ভাবা।”

]]>
http://ebanglarmukh.com/sports/couldve-helped-young-generation-claimed-ashwin-gavaskar-countered/feed/ 0 2478
“নির্বাচকদের ভাবতে হবে” বুমরাহকে নিয়ে বড় মন্তব্য সানির http://ebanglarmukh.com/sports/selectors-will-have-to-think-sunil-gavaskars-big-statement-on-bumrah/ http://ebanglarmukh.com/sports/selectors-will-have-to-think-sunil-gavaskars-big-statement-on-bumrah/#respond Tue, 19 Aug 2025 03:50:35 +0000 https://ebanglarmukh.com/?p=1912 দেবজিৎ মুখার্জি: দোরগোড়ায় এশিয়া কাপ। টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় রয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। শীঘ্রই দল ঘোষণা করা হবে নির্বাচকদের তরফ থেকে। যদিও তার আগে নির্বাচকদের কাছে সুসংবাদ এটাই যে পুরোপুরি ফিট সূর্যকুমার যাদব। এছাড়া দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহও খেলতে পারবেন বলে জানিয়েছেন। সব মিলিয়ে, বড় টুর্নামেন্টের আগে ভারতীয় ক্রিকেট দলে এটি একটি বড় স্বস্তি।

তবে টুর্নামেন্টের আগে বুমরাহকে নিয়ে বড় মন্তব্য করে বসলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা সুনীল গাভাস্কার। কি বললেন সানি? তিনি বলেন, “কেউ চরম গুরুত্বপূর্ণ নয়। তাই বুমরাহকে কখন বা কিভাবে খেলাবে, তা ভাবতে হবে নির্বাচকদের। এমনিতেই একপ্রকার বিতর্ক হয়েছে ইংল্যান্ডে এই নিয়ে। বিশেষ করে এই নিয়ে কথা উঠছে যে ইংল্যান্ডের সবুজ উইকেটে ওকে খেলানো যেত কিনা। তবে এই নিয়ে ভাবা শুরু হয়েছে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। এটা যেন গুলিয়ে না যায় যে কোনটা দেশের জন্য ভালো আর কোনটা প্লেয়ারের জন্য।”

সানি আরো বলেন, “ও যদি ফিট থাকে, তাহলে অবশ্যই খেলা উচিত। আমি জানিনা সিদ্ধান্তটা ওর নাকি ম্যানেজমেন্টের। কিন্তু এটা বোঝা উচিত যে কেউ অতিরিক্ত গুরুত্বপূর্ণ নয়। এখানেই নির্বাচকদের কাছে বড় প্রশ্ন কোনটা আগে। যোগ্যতা অর্জন টেস্ট চ্যাম্পিয়নশিপে নাকি সাদা বলের কিছু টুর্নামেন্ট খেলায়। টানা টেস্ট আছে অক্টোবর-নভেম্বরে। তবে বিরতি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা টেস্টের মাঝে। সেক্ষেত্রে বুমরাহকে বিশ্রাম দেওয়া যেতে পারে তার মাঝখানে।”

]]>
http://ebanglarmukh.com/sports/selectors-will-have-to-think-sunil-gavaskars-big-statement-on-bumrah/feed/ 0 1912
“এই যুগলবন্দী আমি বুঝিনা” গম্ভীর-গিলকে নিয়ে কেন এমন বললেন সানি? http://ebanglarmukh.com/sports/dont-understand-this-pair-why-sunny-said-this-about-gill-gambhir/ http://ebanglarmukh.com/sports/dont-understand-this-pair-why-sunny-said-this-about-gill-gambhir/#respond Mon, 28 Jul 2025 02:37:06 +0000 https://ebanglarmukh.com/?p=1670 নিউজ ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল ম্যানচেস্টার টেস্ট। পরাজয় এড়াতে সফল হল ভারতীয় ক্রিকেট দল। পঞ্চম দিনে তাদের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪২৫। তবে এদিন ৩ জনের ব্যাট থেকে আসে শতরানের ইনিংস – শুভমান গিল, রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর। বিশেষ করে যেভাবে গিল আউট হয়ে যাওয়ার পর জাদেজা ও ওয়াশিংটন সুন্দর ক্রিজ আঁকড়ে ধরে খেলেছেন, তার প্রশংসা করেছেন সকলে।

তবে ম্যাচ বাঁচাতে সফল হলেও ম্যাচ চলাকালীন শুভমান গিলকে নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার, সানি। ওরফে সুনীল গাভাস্কার। কুলদীপ যাদবকে বসানোর সিদ্ধান্ত গিলের বলে দাবি করা হলেও যে সেটা বাস্তবে তাঁর নয়, তা প্রায় সকলের কাছেই এখন জানা। এবার এই ব্যাপারে নিজের বক্তব্য রাখেন সানি।

কিংবদন্তি ক্রিকেটারকে হর্ষ ভোগলে নেতৃত্ব নিয়ে কোচকে জিজ্ঞেস করা করা প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করলে সানি বলেন, “কোচ আর অধিনায়কের এই যুগলবন্দীটা আমি বুঝিনা। দলটা কিন্তু অধিনায়কের দিনের শেষে। এটা কেউ বলতে পারবে না যে কুলদীপকে গিল চায়নি। ওকে রাখা উচিত ছিল। অধিনায়ক কিন্তু গিল। ওর নেতৃত্ব নিয়েই কিন্তু লোকে কথা বলবে। হয়তো এগুলো বাইরে আসবে না। কিন্তু যাবতীয় দায়িত্ব অধিনায়ককেই নিতে হয়।” এবার দেখার বিষয় যে শেষ টেস্টে কুলদীপকে নেওয়া হয় কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/dont-understand-this-pair-why-sunny-said-this-about-gill-gambhir/feed/ 0 1670
পান্থকে ইংল্যান্ডের লাগাতার শর্ট বল দেখে ক্ষুব্ধ সানি http://ebanglarmukh.com/sports/sunny-angry-over-englands-continuous-short-ball-to-rishabh-pant/ http://ebanglarmukh.com/sports/sunny-angry-over-englands-continuous-short-ball-to-rishabh-pant/#respond Sun, 13 Jul 2025 02:15:30 +0000 https://ebanglarmukh.com/?p=1505 নিউজ ডেস্ক: চোট উপেক্ষা করে একটি দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস খেললেন ঋষভ পান্থ। ১১২ বলে ৭৪ রান করেন তিনি। পাশাপাশি, ছুঁয়ে নেন ক্যাপ্টেন কুল এমএস ধোনির রেকর্ডও। যদিও তিনি কোন বোলারের বলে আউট হননি। তিনি ডাগাআউটে ফিরেছেন রান আউট হয়ে। তবে দিনের শেষে যেভাবে তিনি ইংল্যান্ডের বোলারদের আক্রমণ করেছেন, তার প্রশংসা করেছেন সকলে। এক কথায় বলতে গেলে, এখন সকলের মুখে শুধু পান্থের নাম ঘোরাফেরা করছে। 

তবে এদিন যেভাবে ইংল্যান্ডের বোলিং বিভাগ পান্থকে বোলিং করছিলেন, তা দেখে ক্ষুব্ধ হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। তাঁর মতে, ৫৬ শতাংশ শর্ট বল করা হয়েছে তাদের তরফ থেকে এবং বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন চারজন ফিল্ডার। এখানেই শেষ নয়, তিনি এটাও দাবি করেন যে এটিকে ক্রিকেট বলা যায় না। পাশাপাশি, তিনি এটাও মনে করেন যে আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যানের এই বিষয়টার উপর নজর দেওয়া উচিত।

সানি বলেন, “শর্ট বল করা হয়েছে ৫৬ শতাংশ। বাউন্ডারিতে অপেক্ষায় ছিল ৪ জন ফিল্ডার। এটাকে ক্রিকেট বলেই আমি মনে করি না। ওভারে দুটো করে বাউন্সার আনা হয়েছিল যখন উইন্ডিজ বোলাররা শর্ট বল করতেন। ওদের শক্তি কমানোর জন্য করা হয়েছিল। এখন তো দেখছি এটা লাগাতার করা হচ্ছে। ৬টার বেশি ফিল্ডার থাকা উচিতই না লেগ সাইডে। আইসিসি ক্রিকেট কমিটির চেয়ারম্যান যদি এটা দেখে থাকেন, তাহলে আমি বলব এটার উপর যেন নজর দেওয়া হয়। ভবিষ্যতে যাতে এমনটা আর না হয়, সেটা দেখা উচিত।”

]]>
http://ebanglarmukh.com/sports/sunny-angry-over-englands-continuous-short-ball-to-rishabh-pant/feed/ 0 1505
কুলদীপকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সানি http://ebanglarmukh.com/sports/why-sunny-angry-about-kuldeep-yadav-not-included-in-playing-11/ http://ebanglarmukh.com/sports/why-sunny-angry-about-kuldeep-yadav-not-included-in-playing-11/#respond Thu, 03 Jul 2025 01:12:10 +0000 https://ebanglarmukh.com/?p=1402 নিউজ ডেস্ক: “আমি অবাক হয়েছি ওকে না নেওয়া নিয়ে” বার্মিংহাম টেস্টে টিম ইন্ডিয়ার তারকা স্পিনার কুলদীপ যাদবকে না নেওয়া নিয়ে বক্তব্য কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের। সানির মতে এই পিচে বল ভালো স্পিন হচ্ছে এবং সেক্ষেত্রে কুলদীপ যাদবকে খেলানো উচিত ছিল। যদিও সানি একা নন, দেশের ক্রিকেটপ্রেমীরাও কুলদীপকে না খেলানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন।

লিডসে প্রথম টেস্টে পরাজয়ের পর টিম ইন্ডিয়া বার্মিংহাম টেস্ট জিতে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া। এজব্যস্টোনে পৌঁছানো মাত্রই দলের ক্রিকেটাররা অনুশীলন শুরু করে দিয়েছিলেন। পাশাপাশি, টিম ম্যানেজমেন্টের তরফ থেকেও প্লেয়িং একাদশ নিয়ে পরিকল্পনা শুরু করে দেওয়া হয়েছিল। অনেকেই আশা করেছিলেন যে কুলদীপ যাদবকে দ্বিতীয় টেস্টে দেখা যাবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তা দেখে রীতিমতো রেগে যান ও অবাক হন অনেকে।

খোদ কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এই সিদ্ধান্তে অবাক হয়েছেন। সোনি স্পোর্টস নেটওয়ার্কে কথা বলতে গিয়ে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখেন। প্রাক্তন তারকা বলেন, “এখানকার যা পিচ, সেখানে কুলদীপকে না খেলানোর বিষয়টা বেশ অবাক করার মতো। আমি অবাক হয়েছি এটা দেখে যে ওকে দলে নেওয়া হয়নি। এই পিচে স্পিন হচ্ছে। এটা অনেকেই বলছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/why-sunny-angry-about-kuldeep-yadav-not-included-in-playing-11/feed/ 0 1402
পান্থের ইনিংসে খুশি সানি, করতে বললেন সামারসল্ট http://ebanglarmukh.com/sports/sunny-happy-with-pants-century-innings-asked-him-to-do-summersault/ http://ebanglarmukh.com/sports/sunny-happy-with-pants-century-innings-asked-him-to-do-summersault/#respond Tue, 24 Jun 2025 00:47:29 +0000 https://ebanglarmukh.com/?p=1318 নিউজ ডেস্ক: যেই পান্থকে কয়েক মাস আগে স্টুপিড বলতেন সুনীল গাভাস্কার, এখন সেই পান্থ হয়ে উঠেছে তাঁর নয়নের মনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পরই তিনি সুপার্ব বলেছিলেন। এবার তিনি দলের সহ অধিনায়ককে বললেন ফের সামারসল্ট করার। যদিও এবার অভিনবভাবে এলএসজি অধিনায়ক নিজের শতরান সেলিব্রেট করেন। এবারও তাঁর ব্যাটিং দেখে মুগ্ধ হন দেশের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন তারকা সকলেই।

কিছু মাস আগে পান্থের ক্রিকেটকে স্টুপিড বলে তকমা দিয়েছিলেন সুনীল গাভাস্কার। কিন্তু যেভাবে হেডিংলি টেস্টের প্রথম ইনিংসে ধৈর্যের সঙ্গে শতরান করলেন পান্থ, তারপর সেই সমালোচনা পরিণত হয়ে যায় প্রশংসায়। দলের সহ অধিনায়ককে দিতে দেখা যায় সামারসল্ট। ১৩৪ রান তিনি করেন প্রথম ইনিংসে। বলতে গেলে, ইংল্যান্ডের বোলারদের রীতিমতো হাবুডুবু খাওয়ান তিনি। মাঠের প্রত্যেকটি কোণে তিনি হাকান বাউন্ডারি, যা দেখে হাততালি দেন স্টেডিয়ামে উপস্থিত সকল ভারতীয় দর্শক।

দ্বিতীয় ইনিংসেও তার ব্যাতিক্রম হলো না। এবারও সেঞ্চুরি করলেন পান্থ। নিজের ধরনের ক্রিকেট খেলেই শতরানের গন্ডি ছোন তিনি। আবারো সকলের মন যেতেন তারকা উইকেটরক্ষক ব্যাটার। তবে এবার শতরান করে তিনি ভিন্নভাবে সেলিব্রেট করেন। ডানহাতের আঙুল ঘুরিয়ে চোখে রেখে সেলিব্রেট করেন তিনি। পান্থ সেঞ্চুরি করায় সুনীল গাভাস্কার তাঁকে ফের সামারসল্ট করার কথা বলেন। এদিন সানি কমেন্ট্রি বক্স ছেড়ে গ্যালারিতে চলে আসেন তা দেখতে। এই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। চোখের নিমেষে ভাইরাল হয়ে যায় এবং এরপর শুরু হয় কমেন্টের বন্যা। সকলেই পান্থের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। তবে তার চেয়েও বেশি খুশি হয়েছেন সানির গেশ্চার দেখে। এবার দেখার বিষয় ভারত ম্যাচটি জেতে কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/sunny-happy-with-pants-century-innings-asked-him-to-do-summersault/feed/ 0 1318
অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির নাম নিয়ে ক্ষুব্ধ সানি! কেন? http://ebanglarmukh.com/sports/sunny-angry-with-anderson-tendulkar-trophy-name-but-why/ http://ebanglarmukh.com/sports/sunny-angry-with-anderson-tendulkar-trophy-name-but-why/#respond Tue, 24 Jun 2025 00:41:43 +0000 https://ebanglarmukh.com/?p=1315 নিউজ ডেস্ক: অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফির নাম নিয়ে অব্যাহত বিতর্ক। কেন শচীনের নাম রাখা হলো পরে? এবার এই ব্যাপারে ক্ষুব্দ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার। সানির যুক্তি শচীনের ধারে-কাছে কেউ নেই। এখানেই শেষ নয়, তুমি আরো দাবি করেন যে একদিনের ও টেস্ট ক্রিকেটে শতরানের নিরিখে অনেকটাই এগিয়ে লিটিল মাস্টার এবং সেই কারণে এই তুলনা ভুল।

বহু বিতর্কের পর পতৌদি ট্রফির নাম বদলে রাখা হয় অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফি। তবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার আপত্তি জানান নাম নিয়ে। তিনি প্রশ্ন তুললেন ঠিক কি কারনে শচীনের আগে জিমির নাম দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে তিনি জানান যে জিমির চেয়ে সবদিক দিয়ে এগিয়ে শচীন এবং সেই কারণে গড অফ ক্রিকেটের নাম আগে রাখা উচিত।

সানি বলেন, “একদিনের ক্রিকেট হোক কি টেস্ট ক্রিকেট, দুটিতেই সেঞ্চুরির নিরিখে এগিয়ে শচীন তেন্ডুলকার। তাঁর আশেপাশে কেউ নেই। সেখানে জিমি টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক। এই তুলনাটাই ভুল। এছাড়া জিমি ওডিআই বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য নয়। সেই কারণে শচীনের নামই আগে রাখা উচিত।” যদিও ইসিবির বক্তব্য, অক্ষরের ভিত্তিতেই জিমির নাম আগে রাখা হয়েছে শচীনের থেকে। যদিও সেই যুক্তিকে মানতে নারাজ সানি। এবার দেখার এই অধ্যায় কোনদিকে যায়।

]]>
http://ebanglarmukh.com/sports/sunny-angry-with-anderson-tendulkar-trophy-name-but-why/feed/ 0 1315
স্টুপিড হল সুপার্ব, পান্থের প্রশংসায় পঞ্চমুখ সানি http://ebanglarmukh.com/sports/stupid-becomes-superb-sunny-impressed-with-pant/ http://ebanglarmukh.com/sports/stupid-becomes-superb-sunny-impressed-with-pant/#respond Sun, 22 Jun 2025 01:04:30 +0000 https://ebanglarmukh.com/?p=1293 নিউজ ডেস্ক: টিম ইন্ডিয়ার তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থকে নিয়ে অবস্থান বদলালেন দলের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। মাস কয়েক আগে তিনি পান্থকে বলেছিলেন। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি দুর্দান্ত শতরানের ইনিংস খেলার পর তা পরিণত হলো ‘সুপার্ব’এ। শুধু সানি একা নন, পান্থের ইনিংসে মুক্ত হয়েছেন দেশের সকল ক্রিকেটপ্রেমীরা। পাশাপাশি, স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও বেশ আনন্দ পেয়েছেন।

হেডিংলি টেস্টে প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৩৫৯। দ্বিতীয় দিন খেলতে নেমে একেবারে তাক লাগিয়ে দেন দলের সদ্য নির্বাচিত সহ অধিনায়ক ঋষভ পান্থ। গতকাল তিনি অপরাজিত ছিলেন ৬৫ রানে। আজ তিনি হাঁকালেন শতরান। বলা ভালো, রীতিমতো হাবুডুবু খাওয়ালেন ইংল্যান্ডের বোলারদের। ১৩৪ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে দল তাঁর থেকে যা চেয়েছিল, তা তিনি করে দেখিয়েছেন। 

এমন দুর্দান্ত ইনিংস দেখে প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার সানি, ওরফে সুনীল গাভাস্কার। আজ থেকে কয়েক মাস আগে তিনি পান্থকে তাড়াহুড়ো করে রান করতে গিয়ে আউট হতে দেখে স্টুপিডের তকমা দিয়েছিলেন। তবে দ্বিতীয় দিন তিনি যে ইনিংসটি খেলেন, তা ধারণা পাল্টে দেয় সানির। শতরান করার পর তা বদলে যায় সুপার্বে। সানির এই প্রশংসার খবর জানতে পেরে, বলা বাহুল্য, চমকে গিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। বলা যায়, অনেকেই অনেকরকম কথা বলছেন। এবার দেখার পরবর্তী ইনিংসে তিনি কি করেন।

]]>
http://ebanglarmukh.com/sports/stupid-becomes-superb-sunny-impressed-with-pant/feed/ 0 1293
“বিরাটের জায়গায় ব্যাট করতে নামা উচিত করুণের” দাবি সানির http://ebanglarmukh.com/sports/karun-should-bat-at-virats-position-says-sunil-gavaskar/ http://ebanglarmukh.com/sports/karun-should-bat-at-virats-position-says-sunil-gavaskar/#respond Fri, 30 May 2025 02:01:54 +0000 https://ebanglarmukh.com/?p=1076 দেবজিৎ মুখার্জি: বিরাট কোহলির জায়গায় কাকে ব্যাট করানো উচিত? এবার এই প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা, তথা কিংবদন্তি ক্রিকেটার, সুনীল গাভাস্কর। চমকপ্রদভাবে এই তালিকায় নাম নেই শুভমান গিল বা কেএল রাহুলের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের। তাঁর মতে এই পজিশনে ব্যাট করার জন্য আদর্শ ক্রিকেটার, দীর্ঘদিন পর দলে জায়গা পাওয়া, করুন নায়ার। সানির বক্তব্য, এতদিন পর যখন সুযোগ পেয়েছেন, তখন ওকেই বিরাটের জায়গায় ব্যাট করতে পাঠানো উচিত। 

একেবারে দোরগোড়ায় চলে এসেছে চলতি আইপিএলের সমাপ্তি। জুন মাসের ৩ তারিখেই শেষ হবে টুর্নামেন্ট। এরপর ইংল্যান্ডের রওনা দেবেন ভারতীয় ক্রিকেটাররা পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। বিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর, এবার অধিনায়কত্বের দায়িত্ব গেছে গুজরাট টাইটান্স ক্যাপ্টেন শুভমান গিলের কাঁধে। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে দল। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটার মিলিয়েই তা তৈরি করা হয়েছে। আইপিএলে ভালো পারফরমেন্সের জেরে জাতীয় দলে জায়গা পেয়েছেন সাই সুদর্শন। পাশাপাশি, দীর্ঘদিন পর দলে ফিরেছেন করুন নায়ার।

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে থাকলেও চিন্তা রয়েছে বিরাট কোহলির পজিশনের ব্যাটিং নিয়ে। কাকে দেওয়া যেতে পারে সেই জায়গায় ব্যাট করার দায়িত্ব? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সকলের মনে। কেউ মনে করছেন যে সেখানে নামা উচিত কেএল রাহুলের। আবার অনেকে মনে করছেন যে গিলেরই সেই জায়গায় নামা উচিত। সবমিলিয়ে, এই ব্যাপার নিয়ে একটা চিন্তা তৈরি হয়েছে।

এবার এই ব্যাপারে নিজের মত জানালেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কর। তাঁর মতে করুন নায়ারের এই পজিশনে ব্যাট করতে আসা উচিত। ঠিক কি কারনে এই সুযোগ তাঁর প্রাপ্য, সেটিও জানান সানি। প্রাক্তন তারকার মতে দীর্ঘদিন পর দলে ফিরেছেন তিনি এবং যেহেতু বিরাটকে আর কোনদিন দেখা যাবেনা ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাটে, তাই সেই পজিশনেই দিল্লি ক্যাপিটালসের এই তারকারই ব্যাট করতে নামা উচিত। তবে তিনি এটাও স্বীকার করেন যে বিরাট কোহলির জায়গা নেওয়া বেশ কঠিন, কিন্তু করুন যদি তা কাজে লাগাতে পারেন, তাহলে ফের ইতিহাস সৃষ্টি হবে।

সানি বলেন, “করুন ত্রিশতরান করেছিল দ্বিতীয় ভারত হিসেবে। ২০১৮ সালে দলে থাকলেও তাকে খেলানো হয়নি। তখন পৃথ্বী শ, হনুমা বিহারীদের মাঝপথে জায়গা দেওয়া হয়েছিল। বিহারীর অভিষেক ঘটলেও করুনকে সুযোগ দেওয়া হয়নি। তবে এবার যখন সেই সুযোগ এসেছে, তখন ওকেই সেই জায়গায় ব্যাট করতে পাঠানো উচিত। বিরাট কোহলির জায়গা নেওয়া কঠিন। রোহিতও আগে টেস্ট দলে জায়গা পেতোনা। তারপর সেখান থেকেই অধিনায়ক হয়। করুন যদি এবার এই সুযোগ কাজে লাগাতে পারে, তাহলে ফের ভারতীয় ক্রিকেটের ইতিহাস তৈরি হবে।”

]]>
http://ebanglarmukh.com/sports/karun-should-bat-at-virats-position-says-sunil-gavaskar/feed/ 0 1076
“নিজেকে প্রয়োজনীয় করে তুলতে হবে” সারফারাজকে বড় পরামর্শ সানির http://ebanglarmukh.com/sports/have-to-make-yourself-important-sunnys-advice-to-sarfaraz/ http://ebanglarmukh.com/sports/have-to-make-yourself-important-sunnys-advice-to-sarfaraz/#respond Sun, 25 May 2025 17:47:39 +0000 https://ebanglarmukh.com/?p=1026 দেবজিৎ মুখার্জি: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার সারফারাজ খানকে বিশেষ বার্তা কিংবদন্তি ক্রিকেটার সানির, ওরফে সুনীল গাভাস্কারের। কি বললেন প্রাক্তন তারকা? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দল থেকে সারফরাজের বাদ পড়া প্রসঙ্গে গাভাস্কার জানালেন যে এমন পরিস্থিতি ভবিষ্যতে এড়াতে হলে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে হবে। এখানেই শেষ নয়, সানি আরো জানান যে নিজের জায়গা দলে মজবুত করতে হলে সুযোগ দেওয়া যাবেনা কাউকে। বলতে গেলে, প্রাক্তন তারকা এক বড় পরামর্শ দিলেন সারফারাজকে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে সারফারাজ খানের। সুযোগ পেয়েই সেটিকে কাজে লাগাতে সফল হন তরুণ ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানও হাকেন তিনি। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ পেলেও তাঁকে খেলানো হয়নি একটি ম্যাচ। অনেকে আশা করেছিলেন যে আইপিএলের পর আসন্ন ইংল্যান্ড সিরিজে তিনি দলের জায়গা পাবেন। কিন্তু সেটাও হয়নি। এটি বর্তমানে এক বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট মহলে। অনেকেই সারফারাজের এই বাদ পড়াকে ভালোভাবে নেননি। এমনকি অনেকে এটাও মনে করছেন যে অন্যায় হয়েছে তাঁর সঙ্গে।

এবার এই প্রসঙ্গে ময়দানে নামলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ‘ইন্ডিয়া টুডে’কে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান জানান। পাশাপাশি, সারফারাজ খানকে পরামর্শ দেন আগামীদিনে এমন পরিস্থিতি এড়ানোর। সানি জানান কিভাবে একজন ক্রিকেটার নিজেকে দলে টিকিয়ে রাখবে। এখানেই শেষ নয়, একজন ক্রিকেটারের লড়াই কতটা কঠিন হয়, সেই বাস্তব সত্যিটাকেও তুলে ধরেন তিনি। সবমিলিয়ে, সানি একপ্রকার নিজের বক্তব্যের মাধ্যমে সারফারাজ খানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেন।

সানি বলেন, “এমন পরিস্থিতি এড়াতে হলে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে হবে দলের কাছে। ক্রিকেট খুবই কঠিন খেলা। সুযোগ পেলে সেটা পুরোপুরি কাজে লাগাতে হয়। সেঞ্চুরি করে পরবর্তী ইনিংসে সেটা নিয়ে ভেসে থাকলে হবেনা। ফের ফোকাস করতে হবে আর রান করতে হবে। দলে জায়গা টিকিয়ে রাখতে হলে সেই সুযোগটা কাউকে দেওয়া যাবেনা। এটা পুরোপুরি নির্ভর করে তুমি কতটা ডেসপারেট। দরজায় কড়া নাড়লে হবেনা। ঢুকে পড়তে হবে ভেঙে।” এবার দেখার বিষয় যে সানির পরামর্শ কাজে আসে কিনা সারফারাজের। তিনি কি পারবেন ফের ভালো পারফর্ম করে টেস্ট দলে কামব্যাক করতে? কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/have-to-make-yourself-important-sunnys-advice-to-sarfaraz/feed/ 0 1026