T20 Cricket – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Sat, 20 Dec 2025 05:17:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 ব্যাটারদের আগ্রাসী ব্যাটিং ও বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সাহায্যে সিরিজ জয় ভারতের http://ebanglarmukh.com/sports/batting-bowling-aggression-helped-india-win-t20-series-against-south-africa/ http://ebanglarmukh.com/sports/batting-bowling-aggression-helped-india-win-t20-series-against-south-africa/#respond Sat, 20 Dec 2025 05:16:55 +0000 https://ebanglarmukh.com/?p=2722 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে টিম ইন্ডিয়ার বিজয়রথ ছোটা অব্যাহত। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের অন্তিম ম্যাচ জিতে সিরিজ নিজেদের ৩-১ ফলাফলে পকেটে তুলল ‘মেন ইন ব্লু’। দক্ষিণ আফ্রিকাকে তারা পরাজিত করল ৩০ রানে। সৌজন্যে তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়ার মারকুটে ইনিংস এবং বল হাতে বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহের দুর্দান্ত বোলিং। এক কথায় বলতে গেলে, ‘টিম গেম’ কাকে বলে তা একেবারে দেখিয়ে দিয়েছে ভারত। যদিও বড় রান তাড়া করতে নেমে আপ্রাণ চেষ্টা করা হয় দক্ষিণ আফ্রিকার তরফ থেকেও। তবে তা কাজে আসেনি শেষ পর্যন্ত। বলা ভালো, অল্পের জন্য জিততে পারল না তারা। 

শুক্রবার, ১৯ ডিসেম্বর, ডিসাইডার ম্যাচটি খেলা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। তবে নেমেই আগ্রাসী রূপ ধারণ করতে শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। প্রথম ওভার থেকেই দক্ষিণ আফ্রিকার বোলারদের আক্রমণ করতে শুরু করেন দুজনে। এর ঝড়ের গতিতে রান হতে থাকে। যদিও সঞ্জু ও অভিষেক, দুজনেই অর্ধশতরান করতে পারেননি। তবে তাঁদের ব্যাট থেকে এসেছে ৩৭ ও ৩৪ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস। যদিও সেই কাজটি করে দেখান তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া। দুজনেই অর্ধশতরানের গন্ডি পার করেন। তিলক আউট হন ৭৩ রানে এবং হার্দিক ৬৩তে। ব্যাটারদের দাপটের জেরে নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের স্কোর দাড়ায় ৫ উইকেটে ২৩১। 

২৩২ তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটাও ভালো হয়। তবে সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি তারা। মাঝের ওভারগুলিতে উইকেট পড়ে যাওয়ায় রান করার গতিতেও বেগ লাগে এবং স্বাভাবিকভাবেই চাপে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালানো হয় ঠিকই। ২০০ রানের গন্ডি পর্যন্ত পেরোতে সফল হয় তারা। ২০ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২০১। সর্বোচ্চ ৬৫ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। ভারতের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট নিজের ঝুলিতে তোলেন বরুন চক্রবর্তী। এছাড়া একেবারে অল্প রান দিয়ে দুটি উইকেট নিজের নামে করেন জাসপ্রিত বুমরাহ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় হার্দিক পান্ডিয়াকে এবং সিরিজের সেরা খেলোয়াড় হন বরুণ চক্রবর্তী।

]]>
http://ebanglarmukh.com/sports/batting-bowling-aggression-helped-india-win-t20-series-against-south-africa/feed/ 0 2722
নামোর স্টেডিয়ামে সিরিজ ডিসাইডার! থাবা বসাবে বায়ুদূষণ? http://ebanglarmukh.com/sports/india-vs-south-africa-final-in-ahmedabads-narendra-modi-stadium/ http://ebanglarmukh.com/sports/india-vs-south-africa-final-in-ahmedabads-narendra-modi-stadium/#respond Fri, 19 Dec 2025 05:46:04 +0000 https://ebanglarmukh.com/?p=2709 দেবজিৎ মুখার্জি: আর কিছুক্ষণ পর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচ টি২০ সিরিজের অন্তিম ম্যাচ খেলার জন্য। এই ম্যাচ দুই দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যকুমার যাদবদের কাছে সিরিজ পরাজয়ের ভয় না থাকলেও তারা এই ম্যাচ জিততে চাইবে তা পকেটে তোলার জন্য। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে সিরিজে পরাজয় এড়াতে গেলে এই ম্যাচ জেতা অত্যন্ত জরুরি। সুতরাং খেলা যে বেশ হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও চলে। সিরিজ জয়কে পাখিরচোখ করে দুই দলের ক্রিকেটাররাই এখন মন দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। শেষ মুহূর্তে যাতে কোনরকম সমস্যার সম্মুখীন না হতে হয়, তার জন্য নিজেদের সবরকমভাবে তৈরি করছেন দুই দলের ক্রিকেটাররা।

তবে ক্রিকেটপ্রেমীদের মনে একটা ভয় থেকেই যাচ্ছে বায়ুদূষণ নিয়ে। গত ম্যাচে যা ঘটেছে, তা দেখে এখন সকলের মনেই এই প্রশ্ন ঘোরাফেরা করছে যে ফাইনালেও থাবা বসাবে না তো বায়ুদূষণ? জানা গিয়েছে, শুক্রবার সকাল থেকে ১৬০-৮০র মধ্যে ঘোরাফেরা করছে আহমেদাবাদের একিউআই। বায়ুদূষণের মাত্রা সেখানে বেড়েছে বৃহস্পতিবারের তুলনায়। সূচক অন্তত তেমনটাই বলছে। তবে সেই কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বলতে গেলে কারণ দৃশ্যমানতা কমার কোন সম্ভাবনা নেই। সুতরাং ক্রিকেটপ্রেমীদের কাছে এটি একটি বড় স্বস্তির বিষয়ে যে গত ম্যাচে যা ঘটেছে, এবার তেমনটা হওয়ার কোন সম্ভাবনা নেই।

তবে এই ম্যাচকে ঘিরে আগ্রহ একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে টিম ইন্ডিয়া ম্যাচটি জিতে সিরিজ নিজেদের ঝুলিতে তুলবে। আবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমীরা মনে করছেন যে তাঁদের দল ম্যাচটি জিতে সিরিজ ড্র করবে। সেক্ষেত্রে দেখার বিষয় যে কারা শেষ পর্যন্ত বাজিমাত করে। ভারত নাকি দক্ষিণ আফ্রিকা? কিন্তু ম্যাচ যে একেবারে চরম উত্তেজনায় ভরা হবে, তা না বললেও চলে। দুই দলই নিজেদের সেরাটা দেবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের এবং কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না। এবার দেখার শেষ পর্যন্ত কি হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/india-vs-south-africa-final-in-ahmedabads-narendra-modi-stadium/feed/ 0 2709
সমালোচনা থেকে বাঁচতেই কি চোটকে ঢাল? গিল নিয়ে চলছে সাসপেন্স http://ebanglarmukh.com/sports/will-gill-play-the-final-in-ahmedabad/ http://ebanglarmukh.com/sports/will-gill-play-the-final-in-ahmedabad/#respond Fri, 19 Dec 2025 05:33:57 +0000 https://ebanglarmukh.com/?p=2701 দেবজিৎ মুখার্জি: বর্তমানে শুভমান গিল ও চোট সমস্যা যেন একসাথে চলছে। ঘাড়ে চোট পাওয়ার জেরে টেস্ট ও একদিনের সিরিজ থেকে বাদ পড়েন টিম ইন্ডিয়ার এই দুই ফরম্যাটের নয়া অধিনায়ক। এবার তাঁকে গ্রাস করল গোড়ালির চোট। লখনৌ ম্যাচে নামার আগে অনুশীলনের সময়ে গোড়ালিতে চোট পান শুভমান, যেই কারণে তাঁকে চতুর্থ ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও অতিরিক্ত দূষণের কারণে ভেস্তে যায় সেই ম্যাচ। তবে এবার প্রশ্ন থেকে যাচ্ছে যে আদৌ তাঁকে আহমেদাবাদের ম্যাচেও দেখা যাবে কিনা।

২৪ ঘন্টা কেটে গেলেও এখনো সেই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। জানা যাচ্ছে, আঘাত ঠিক কতটা গুরুতর, তা বোঝা সম্ভব হবে স্ক্যান করার পর। তবে দেশের ক্রিকেটপ্রেমীরা অবশ্য গোটা বিষয়টিকে এক অজুহাত হিসেবে দেখছেন। যেহেতু ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কামব্যাক করার পর ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি গিল, তাই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে চোটকে ঢাল করা হচ্ছে না তো গিলকে সমালোচনা থেকে দূরে সরিয়ে রাখার জন্য। অনেকে অবশ্য সেটাই মনে করছেন। এমনিতেও গিল ফেরার পর যেভাবে ব্যাটিং করেছেন, তা নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও গিল দলের সঙ্গে বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছেছেন।

বিসিসিআইয়ের এক সূত্র (নাম প্রকাশ করতে অনিচ্ছুক) এই ব্যাপারে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে চতুর্থ ম্যাচের আগে নেটে ব্যাট করতে গিয়ে গোড়ালিতে চোট পান গিল এবং এর জন্য বেশ যন্ত্রণায় ছিলেন এবং খুঁড়িয়ে হাঁটছিলেন। তবে আহমেদাবাদে তাঁকে দেখা যাবে কিনা প্লেইং একাদশে, তা এখনো পরিষ্কার নয়। সেক্ষেত্রে দেখার যে গিল সিরিজের অন্তিম ম্যাচটি খেলেন কিনা। যদি তিনি না খেলেন, তাহলে কে সেই জায়গাটি নেবে? তাহলে কি ফের ওপেন করতে দেখা যাবে সঞ্জু ও অভিষেককে? এমন একাধিক প্রশ্ন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমীদের সহ গোটা ক্রিকেটমহলের মধ্যে। তবে সব জানা যাবে আর কিছুক্ষণ পর।

]]>
http://ebanglarmukh.com/sports/will-gill-play-the-final-in-ahmedabad/feed/ 0 2701
কেন বায়ুদূষণ ভয়ঙ্কর আকার নেবে জেনেও লখনউতে রাখা হলো ম্যাচ? http://ebanglarmukh.com/sports/why-lucknow-selected-as-match-venue/ http://ebanglarmukh.com/sports/why-lucknow-selected-as-match-venue/#respond Thu, 18 Dec 2025 05:50:14 +0000 https://ebanglarmukh.com/?p=2698 দেবজিৎ মুখার্জি: লখনৌতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছেন দেশের সকল ক্রিকেটপ্রেমী। নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পরও ইন্সপেকশন চলে। মোট বার ছয়েক ইন্সপেকশন করা হয়। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতি খারাপ দেখে ম্যাচ বাতিল করা হয়। অর্থাৎ টিম ইন্ডিয়ার কাছে আর সিরিজে পরাজয়ের কোন সম্ভাবনা নেই। তবে দক্ষিণ আফ্রিকার কাছে অন্তিম ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজে পরাজয় এড়াতে হলে। তারা যদি যেতে তাহলে সিরিজ শেষ হবে ২-২ ফলাফলে।

তবে লখনউতে এই ম্যাচ হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। ওয়াকিবহল মহলের মতে শীতের সময় যে বায়ুদূষণ ভয়াবহ আকার নেয় উত্তর ভারতে, তা কারোর কাছেই অজানা নয়। লখনৌতে যে এমন পরিস্থিতি তৈরি হতে পারে, তা অস্বাভাবিক নয়। তাহলে কিসের ভিত্তিতে এখানে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন এখন চারিদিকে ঘোরাফেরা করছে। রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের জন্য দায়ী হলেও প্রশ্ন থেকে যাচ্ছে যে কেন ভারতীয় ক্রিকেট বোর্ড এখানে ম্যাচ খেলানোর সিদ্ধান্ত নিয়েছে? বলা ভালো, সমানভাবেই দুজনকে দায়ী করা হচ্ছে এমন পরিস্থিতির জন্য। 

বোর্ড মহলের অনেকে দাবী করছেন যে এই সময় উত্তর ভারতে ম্যাচ দেওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। আগামী মাসের কিউইদের বিরুদ্ধে টিম ইন্ডিয়া সাদা বলের সিরিজ, যা রাখা হয়েছে দক্ষিণ ও পশ্চিম ভারতের শহরগুলিতে। আসলে রোটেশনের ভিত্তিতে বোর্ডের তরফ থেকে ভেনিউ ঠিক করা হয় এবং সেই অনুযায়ী দক্ষিণ আফ্রিকা সিরিজ উত্তর এবং নিউজিল্যান্ড সিরিজ পশ্চিম ও দক্ষিণ ভারতে রাখা হয়েছে। কিন্তু বিষয়টা বদলানো সম্ভব ছিল। ডিসেম্বরের এই ম্যাচ দক্ষিণ ও জানুয়ারির আসন্ন সিরিজ উত্তর ভারতে করা যেত এবং তাতে এতটা ভয়ংকর রূপ নিতে না দূষণের পরিস্থিতি। তবে সিরিজের বিষয়টা এখন নির্ভর করছে অন্তিম ম্যাচের ম্যাচের উপর।

]]>
http://ebanglarmukh.com/sports/why-lucknow-selected-as-match-venue/feed/ 0 2698
দূষণের কারণে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্যাচ http://ebanglarmukh.com/sports/india-vs-south-africa-lucknow-match-abandoned/ http://ebanglarmukh.com/sports/india-vs-south-africa-lucknow-match-abandoned/#respond Thu, 18 Dec 2025 05:46:18 +0000 https://ebanglarmukh.com/?p=2693 দেবজিৎ মুখার্জি: মাটি হয়ে গেল হাজার হাজার ক্রিকেটপ্রেমীর আনন্দ। বুধবার ভেস্তে গেল ভারত বনাম দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ। চূড়ান্ত দূষণের কারণে ম্যাচ অ্যাবান্ডন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বহুবার ইন্সপেকশন করা হলেও পাওয়া যায়নি বল গড়ানোর সম্ভাবনা। শেষ পর্যন্ত খেলা হবে না বলেই ঠিক করা হয়। স্বাভাবিকভাবে যাঁরা টিকিট কেটেছিলেন মাঠে এই ম্যাচ দেখার জন্য, তাঁরা বেশ হতাশ হন।

বুধবার ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজের চতুর্থ ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু লখনৌয়ের একিউআই পৌঁছে যায় চিন্তাজনক জায়গায়। চারশোর কাছাকাছি পৌঁছে যায় সেটি। ৩৮৭ ছিল একিউআই। ধোঁয়াশায় ভরে যায় মাঠের প্রত্যেকটা কোণ। সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ টস হওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া এতটাই খারাপ ছিল যে শেষ পর্যন্ত দুই দলের অধিনায়ক টস করতে পারেননি। মোট ছবার ইন্সপেকশন করা হয় আড়াই ঘন্টা ধরে। যখন কোনও সম্ভাবনাই আর দেখা যাচ্ছে না, তখন অ্যাবান্ডন করতে বাধ্য হয়।

বলে রাখা ভালো, এই মুহূর্তে সিরিজের ফলাফল ২-১। চারটি ম্যাচের মধ্যে তিনটিতে ফল মিলেছে এবং একটি অ্যাবান্ডন করা হয়েছে। প্রথম ম্যাচটিতে বড় ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। তবে তৃতীয় ম্যাচটি ফের নিজেদের ঝুলিতে তোলেন সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকার কাছে সুযোগ ছিল চতুর্থ ম্যাচ জিতে সিরিজে টিকে থাকা। কিন্তু শেষ পর্যন্ত বল না গড়ানোয়ে চাপে পড়ল তারা। 

টিম ইন্ডিয়ার কাছে হয়তো সিরিজ হারার আর কোন সম্ভাবনা নেই। তবে তারা চাইবে অন্তিম ম্যাচটি জিতে এই সিরিজও নিজেদের নামে করার। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কাছে সেটি ‘ডু অর ডাই’ ম্যাচ হবে। সিরিজে পরাজয় এড়াতে হলে ম্যাচটি জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের কাছে। সেক্ষেত্রে দেখার বিষয় যে শেষ ম্যাচে কারা ভালো পারফর্ম করে। কোন দল বাজিমাত করবে এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে নেটপাড়ায়। তবে ম্যাচ যে হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও চলবে।

]]>
http://ebanglarmukh.com/sports/india-vs-south-africa-lucknow-match-abandoned/feed/ 0 2693
সূর্য-শুভমান ফর্মে না থাকলেও চিন্তার কারণ নেই বলে মনে করছেন শিবম http://ebanglarmukh.com/sports/shivam-dube-believes-surya-and-shubhmans-out-of-form-not-a-big-concern/ http://ebanglarmukh.com/sports/shivam-dube-believes-surya-and-shubhmans-out-of-form-not-a-big-concern/#respond Wed, 17 Dec 2025 05:29:07 +0000 https://ebanglarmukh.com/?p=2687 দেবজিৎ মুখার্জি: প্রোটিয়াদের বিরুদ্ধে এই মুহূর্তে ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১এ এগিয়ে থাকলেও দেশের ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়িয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদব ও সহ-অধিনায়ক শুভমান গিলের খারাপ ফর্ম। ব্যাট হাতে লাগাতার ব্যর্থ দুই তারকা। অনেকে আবার তাঁদের দুজনকে দলে জায়গা দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছেন। যদিও সেটিকে চিন্তার কারন বলে মনে করছেন না দলের তরুণ অলরাউন্ডার শিবম দুবে। আর কিছুক্ষণ পরই তারা নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে লখনৌতে। দলের হয়ে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন এবং এই ব্যাপারে অবস্থান জানান। 

শিবম দুবে বলেন, “সূর্যকুমার যাদব এমন একজন ক্রিকেটার যে একাই জেতাতে পারে টানা পাঁচটা ম্যাচ। ও ফর্মে নেই মানে যে ও ভালো ক্রিকেটার নয়, সেটা তো নয়। ও সেরা ব্যাটারদের মধ্যে একজন। ও যা করার ক্ষমতা রাখে, তা আর কেউ পারে না। কয়েকটা ম্যাচ রান পাইনি ঠিকই তবে ঠিক সময়ে ফর্মে চলে আসবে। যেকোনও দিন আগ্রাসী ও বড় ইনিংস খেলে দিতে পারে। সূর্যকুমার যাদব খুবই লড়াকু ক্রিকেটার। রান করুক না করুক, একই থাকে। সর্বদা চেষ্টা করে দলের জন্য কিছু করার। উদ্ভাবনী শট রয়েছে ওর হাতে, ও এমন একজন ব্যাটার। ও দলের জন্য বিপদজনক হয়ে উঠতে পারে। শট খেলতে পারে মাঠের সবদিকে।”

অন্যদিকে, শুভমান গিলের ফর্মের প্রসঙ্গ উঠলে শিবম বলেন, “আমি মনে করি শুভমান এমন একজন ব্যাটার, যে ফর্মে থাকুক না থাকুক, কিন্তু সর্বদা ভালো থাকে স্ট্রাইক রেট। ঠিক থাকে গড়ও।” এর সঙ্গে গিলের পারফরমেন্স নিয়েও কথা বলেন তিনি। শিবমের বক্তব্য, “ও দেশের হয়ে ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছে গত কয়েক বছর ধরে। একটা কথা মনে রাখতে হবে যে পড়া-ওঠা, এই জিনিসটা খেলারই একটা অংশ। শুভমান দেশের সেরা ক্রিকেটারদের মধ্যে একজন। তাই চিন্তার কোন কারণ নেই।” এবার দেখার যে আজকের ম্যাচে দুজনের দাগ কাটতে সফল হন কিনা।

]]>
http://ebanglarmukh.com/sports/shivam-dube-believes-surya-and-shubhmans-out-of-form-not-a-big-concern/feed/ 0 2687
লখনৌ ম্যাচের আগে ধুরন্ধর দেখতে গেল টিম ইন্ডিয়া http://ebanglarmukh.com/entertainment/team-india-went-to-see-dhurandhar-before-lucknow-encounter/ http://ebanglarmukh.com/entertainment/team-india-went-to-see-dhurandhar-before-lucknow-encounter/#respond Wed, 17 Dec 2025 05:21:46 +0000 https://ebanglarmukh.com/?p=2678 দেবজিৎ মুখার্জি: বর্তমানে ‘ধুরন্ধর’ ছবির নেশায় বুঁদ দেশের সিনেমাপ্রেমীরা। বিতর্কের বাধা পেরিয়ে ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দারুন ব্যবসা করে চলেছে বক্স অফিসে। বিশেষ করে অক্ষয় খান্নার অভিনয় প্রশংসা করেছেন বলি তারকা থেকে সিনেমাপ্রেমী সকলেই। এই ছবির নেশা থেকে বাদ গেল না ভারতীয় ক্রিকেট দলও। দলের কয়েকজন ক্রিকেটার মাল্টিপ্লেক্সে গিয়ে ছবিটি দেখে আসেন।

জানা গিয়েছে, সোমবার রাত ৮টা বেজে ১০ মিনিটের শোয়ে দলের ক্রিকেটাররা যান ফিনিক্স পালাসিও মলের মাল্টিপ্লেক্সে। দলটিতে ছিলেন হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, শুভমান গিল, হার্দিক পাণ্ডিয়া, অর্শদীপ সিং, তিলক বর্মা ও বোলিং কোচ মর্নি মর্কেল। শুধু তাই নয়, এর সঙ্গে এটাও জানা গিয়েছে যে পুরো অডিটোরিয়ামটাই নাকি বুক করা ছিল ভারতীয়দের জন্য। 

শপিং মলের তরফ থেকেও এই বিষয়টা নিয়ে জানানো হয়েছে। তাদের বক্তব্য, “আমরা একটি অডি নম্বর ১০ বুক করেছিলাম তাঁদের জন্য। বহু নিয়ম আমাদের মানতে হয়েছে ওনাদের সিকিউরিটির জন্য। তাই সেই শো শুধু দেখেছেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। আমরাও খুশি আমাদের চ্যাম্পিয়ন টিমকে আতিথেয়তা করতে পেরে। মোট ৪০ জন ছিলেন ওই দলে।” রাত বারোটার কিছুক্ষণ পর তাঁরা হল ছাড়েন বলে খবর।

বলে রাখা ভালো, আর কিছুক্ষণ পর লখনৌয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচটি খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই পর্যন্ত সিরিজের ফলাফল ২-১। তিনটির মধ্যে দুটিতে জিতেছে ভারত এবং একটিতে দক্ষিণ আফ্রিকা। সুতরাং লখনউ ম্যাচকে ঘিরে উন্মাদনা যে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের তুঙ্গে, তা না বললেও চলে। আজ যেমনি সূর্যকুমার যাদবদের লক্ষ্য হবে ম্যাচটি জিতে সিরিজ নিজেদের ঝুলিতে তোলা, তেমনি দক্ষিণ আফ্রিকার লক্ষ্য হবে ম্যাচ জিতে সিরিজের টিকে থাকা। সেক্ষেত্রে দেখার যে শেষ পর্যন্ত কারা সফল হয় নিজেদের লক্ষ্যে। ভারত সিরিজ নিজেদের পকেটে তুলবে নাকি দক্ষিণ আফ্রিকা সিরিজে টিকে থাকবে? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/entertainment/team-india-went-to-see-dhurandhar-before-lucknow-encounter/feed/ 0 2678
ধারাবাহিকভাবে ব্যর্থ গিলের জায়গায় সঞ্জুকে সুযোগ না দেওয়া নিয়ে ক্ষুব্ধ সুব্রামনিয়াম বদ্রিনাথ http://ebanglarmukh.com/sports/subramaniam-badrinath-unhappy-over-sanju-samson-not-getting-selected/ http://ebanglarmukh.com/sports/subramaniam-badrinath-unhappy-over-sanju-samson-not-getting-selected/#respond Sat, 13 Dec 2025 04:07:42 +0000 https://ebanglarmukh.com/?p=2645 দেবজিৎ মুখার্জি: ২০ ওভারের ক্রিকেটে শুভমান গিল কামব্যাক করার পর থেকেই দেখে চলেছেন লাগাতার ব্যর্থতার মুখ। এখনো পর্যন্ত তেমনভাবে দাগ কেটে উঠতে সফল হননি টিম ইন্ডিয়ার নয়া টেস্ট ও একদিনের অধিনায়ক। যেমনটা আশা করা হয়েছিল তাঁর কাছ থেকে, তা তিনি করে দেখাতে পারেননি। এমন পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন যে কেন সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে গিলকে দিয়ে ওপেন করানো হচ্ছে অভিষেক শর্মার সঙ্গে টি২০তে। অনেকে প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীরের টিম সিলেকশন নিয়েও। 

এবার সেই প্রশ্ন তুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সুব্রামনিয়াম বদ্রিনাথ। সম্প্রচারকারী চ্যানেলে কমেন্ট্রি করার সময়ে তিনি নিজের অসন্তোষ প্রকাশ করেন সঞ্জুকে বাদ দেওয়া নিয়ে। তিনি দাবি করেন যে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে এত ভালো পারফর্ম করা সত্ত্বেও সঞ্জুকে বাদ পড়তে দেখা অত্যন্ত কষ্টকর। শুধু তাই নয়, গিলের পারফরম্যান্স নিয়েও নিজের অবস্থান জানান তিনি। প্রাক্তন ক্রিকেটারের মতে যখন গিলকে সহ-অধিনায়ক করা হয়েছে, তখন তাঁকে রান পেতেই হবে। পাশাপাশি, তিনি একপ্রকার সতর্ক করে এটাও বলেন যে প্রতিভার কোনও অভাব নেই দেশে।

সুব্রামনিয়াম বদ্রিনাথ বলেন, “টি২০ ক্রিকেটে তিনটি শতরান রয়েছে সঞ্জুর। আর কি চান আপনি? ও এমন একজন ক্রিকেটার, যাঁকে সুযোগ দেওয়া হচ্ছে না এত ভালো পারফর্ম করা সত্ত্বেও। সত্যিই কষ্টকর এমনটা দেখা। গিল সহ-অধিনায়ক। প্লেয়িং ইলেভেনে অধিনায়ক ও সহ-অধিনায়ক যেহেতু একমাত্র নিশ্চিত, হয়তো সেই কারণেই ও সুযোগ পাচ্ছে। যখন ওকে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, তখন ওকে তো রান পেতেই হবে। বুঝতে হবে ওকে কেন এই দায়িত্ব দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, প্রতিভার কিন্তু কোনও অভাব নেই আমাদের দেশে।”

যদিও গিলকে লাগাতার ব্যর্থতা সত্বেও সুযোগ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন দেশের ক্রিকেটপ্রেমীদের একাংশও। অনেকে মনে করছেন যে গিলের এত সুযোগ প্রাপ্য নয়। অনেকে আবার দলের হেড কোচ গৌতম গম্ভীরকে দোষারোপ করেছেন একদিনের ক্রিকেটে ঈশান কিষানের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য। শুধু তাই নয়, অনেকের আবার আশঙ্কা যে যশস্বী জয়েসওয়াল ও সঞ্জু স্যামসনের মতো প্রতিভাদের কেরিয়ারও শেষ হয়ে যাবে।

]]>
http://ebanglarmukh.com/sports/subramaniam-badrinath-unhappy-over-sanju-samson-not-getting-selected/feed/ 0 2645
দাপুটে ক্রিকেট খেলে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা http://ebanglarmukh.com/sports/south-africa-levelled-the-series-by-playing-aggressive-cricket/ http://ebanglarmukh.com/sports/south-africa-levelled-the-series-by-playing-aggressive-cricket/#respond Fri, 12 Dec 2025 04:00:01 +0000 https://ebanglarmukh.com/?p=2632 দেবজিৎ মুখার্জি: ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার মুল্লানপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে তারা পরাজিত করল সূর্যকুমার যাদবদের। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। ৫১ রানের ম্যাচ নিজেদের ঝুলিতে তুলেছেন এডেন মার্করাম ও তাঁর বাহিনী। এদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তারা এগিয়েছিল ভারতের থেকে। অন্যদিকে টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটারই তেমন দাগ কাটতে সফল হননি এই ম্যাচে তিলক বর্মাকে বাদ দিয়ে। ব্যাট হাতে তিনি এক অসাধারণ ইনিংস খেলেছেন। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি।

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক রূপ নেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক। তবে পঞ্চম ওভারের শুরুতে ব্যক্তিগত ৮ রানের স্কোরে প্যাভিলিয়নে ফিরে যান রিজা হেনড্রিক্স। এরপর একেক করে দলের অধিনায়ক এডেন মার্করাম ও ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে পার্টনারশিপ গড়েন ডি কক। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন তিনিই। অল্পের জন্য শতরান থেকে বঞ্চিত হন। তিনি আউট হন ৯০ রান করে। নির্ধারিত ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় চার উইকেটে ২১৩। ভারতের বোলারদের মধ্যে দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং একটি অক্ষর প্যাটেল।

জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। চার ওভারের মধ্যেই তিনটি উইকেট হারায় তারা অভিষেক শর্মা, শুভমান গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদবের রূপে। অক্ষর প্যাটেলকে নিয়ে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন তিলক বর্মা। তবে তা বেশিক্ষণ টেকেনি। দাগ কাটতে সফল হননি গত ম্যাচের সেরা খেলোয়াড় হার্দিক পান্ডিয়াও। তাঁকেও রান পেতে বেশ কষ্ট করতে দেখা গিয়েছে। মারকুটে ইনিংস খেলেন জিতেশ শর্মাও। তবে তা কাজে আসেনি। শেষ পর্যন্ত অন্তিম ওভারের শুরুতেই ১৬২ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। সর্বোচ্চ ৬২ রানের ইনিংস খেলেন তিলক বর্মা। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে চারটি উইকেট নেন বার্টম্যান এবং দুটি করে উইকেট নিজেদের ঝুলিতে তোলেন এনগিডি, জ্যানসেন ও সিপামলা। ম্যাচের সেরা ঘোষণা করা হয় কুইন্টন ডি কককে।

]]>
http://ebanglarmukh.com/sports/south-africa-levelled-the-series-by-playing-aggressive-cricket/feed/ 0 2632
মল্লানপুরে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে গম্ভীরদের শক্তি ও দুর্বলতা কি? http://ebanglarmukh.com/sports/team-indias-strengths-and-weaknesses-before-mullanpur-match/ http://ebanglarmukh.com/sports/team-indias-strengths-and-weaknesses-before-mullanpur-match/#respond Thu, 11 Dec 2025 05:37:40 +0000 https://ebanglarmukh.com/?p=2617 দেবজিৎ মুখার্জি: আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মল্লানপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি ভারত খেলতে নামবে। প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাস তুঙ্গে টিম ইন্ডিয়ার। সিরিজে এই মুহূর্তে তারা এগিয়ে ১-০তে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও চাইবে দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজের সমতা ফেরাতে। সুতরাং দুই দলই যে জোরদার প্রস্তুতি নিচ্ছে, তা না বললেও চলে। সকলেই ঘন্টার পর ঘন্টা অনুশীলন করছেন যাতে খেলার সময় কোনরকমের কোনও সমস্যায় না পড়তে হয়। এক কথায় বলতে গেলে, এটি একটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। 

ভারতের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে এই মুহূর্তে সুবিধাজনক অবস্থাতেই রয়েছে দল। বিশেষ করে হেড কোচ গৌতম গম্ভীরকে যেই বিষয়টি শান্তি দেবে, সেটি হল ফিরে এসে দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত পারফরমেন্স। গত ম্যাচে তিনি যেমন ক্রিকেট উপহার দিয়েছেন নিজের দল সহ দেশের সকল ক্রিকেটপ্রেমীকে, তা দেখে মুগ্ধ হয়েছেন অনেকে। বলা ভালো, তার প্রশংসা করেছে প্রাক্তন তারকা থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলেই। পাশাপাশি, গত ম্যাচে বোলিং বিভাগও দুর্দান্ত পারফর্ম করেছে। একেবারে তাসের ঘরের মতো তাদের দাপটে গুঁড়িয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। সুতরাং এই দুই বিষয় নিয়ে গম্ভীর মোটামুটি স্বস্তিতে রয়েছেন। 

যদিও এর সঙ্গে দলের হেড স্যারের চাপ বাড়াচ্ছে টপ অর্ডারের ফর্ম। গত ম্যাচে হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে রান এলেও টপ অর্ডার একেবারেই দাগ কাটতে সফল হয়নি। শুভমান গিল ও সূর্যকুমার যাদব দুজনেই হঠকারিতায় শট খেলতে গিয়ে আউট হয়েছেন। অন্যদিকে যেমনটা আশা করা হয়েছিল অভিষেক শর্মার থেকে, তাও হয়নি। এক কথায় বলতে গেলে, চেনা ছন্দে দেখা যায়নি অভিষেক শর্মাকে। একই অবস্থা তিলক বর্মারও। তিনিও তেমন প্রভাব ফেলতে পারেননি ব্যাট হাতে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে একটু হলেও চাপে থাকবেন গম্ভীর। বলা বাহুল্য, তিনি চাইবেন যাতে টপ অর্ডার রান করুক। 

অন্যদিকে এই ম্যাচের স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স হল এই যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া সবরকমভাবে নিজেদের প্রস্তুত করতে চাইবে। দোরগোড়ায় ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ। তাই ভারত এখন চাইবে সবদিক পরীক্ষা করে দেখার, যাতে সেরা দলটিকে সুযোগ দেওয়া যেতে পারে এই বড় টুর্নামেন্টে। আবার আজকের ম্যাচে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে এটি তিনটি ক্রিকেটারের হোমগ্রাউন্ড – শুভমান গিল, অভিষেক শর্মা ও আর্শদিপ সিং। সুতরাং এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। শুধু টিম ইন্ডিয়ার জন্যই নয়, দক্ষিণ আফ্রিকার জন্যও।

]]>
http://ebanglarmukh.com/sports/team-indias-strengths-and-weaknesses-before-mullanpur-match/feed/ 0 2617