Team India – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Thu, 15 Jan 2026 16:23:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 দুই ম্যাচে দুই ব্যর্থ ইনিংসের পর রোহিতকে বিঁধলেন দুশখাতে http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/ http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/#respond Thu, 15 Jan 2026 16:23:18 +0000 https://ebanglarmukh.com/?p=2936 দেবজিৎ মুখার্জি: এই মুহূর্তে জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড তিন ম্যাচের একদিনের সিরিজ। এখনো পর্যন্ত সিরিজের ফলাফল ১-১। অর্থাৎ রবিবারের ডিসাইডার যে অত্যন্ত হাড্ডাহাড্ডি এবং রোমাঞ্চকর হবে, তা এখনই বেশ স্পষ্ট। 

তবে প্রথম দুটি ম্যাচে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা, যা ঘিরে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। এবার এই প্রসঙ্গে বড় মন্তব্য করে বসলেন দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে। বলা ভালো, রীতিমতো বিঁধলেন হিটম্যানকে।

দুশখাতে বলেন, “ব্যাট করা সহজ ছিল না দুটি ইনিংসের শুরুতেই। পিচ পুরোপুরি আদর্শ ছিল নতুন বলের জন্য। তবে রোহিতকে বেশ স্বাচ্ছন্দ দেখেছিলাম প্রথম ম্যাচে। কিন্তু দ্বিতীয় ম্যাচে অতটা লাগেনি। তাই চ্যালেঞ্জিং হতে চলেছে ওর কাছে রান করাটা। কম খেলেছে বলেই ব্যর্থ হচ্ছে। ও কিন্তু পর্যাপ্ত ক্রিকেট খেলে না সিরিজের মাঝে।”

]]>
http://ebanglarmukh.com/sports/doeschate-slams-rohit-sharma-after-couple-of-bad-innings/feed/ 0 2936
মিচেলের মারকুটে ইনিংসে সিরিজে সমতা ফেরালো নিউজিল্যান্ড http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/ http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/#respond Wed, 14 Jan 2026 18:20:15 +0000 https://ebanglarmukh.com/?p=2924 দেবজিৎ মুখার্জি: ড্যারিল মিচেলের দাপুটে ব্যাটিংয়ের উপর ভর করে তিন ম্যাচের একদিনের সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। ৭ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তুলে নিল কিউইরা। যদিও অপর প্রান্ত থেকে দুর্দান্ত সাথ দিয়েছেন উইল ইয়াং। এক কথায় বলতে গেলে, দ্বিতীয় ম্যাচে ভারতের চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। 

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ভারত তোলে ৭ উইকেটে ২৮৪। শতরান করেন কেএল রাহুল। এছাড়া অর্ধশতরান করেন অধিনায়ক শুভমান গিল। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট তোলেন ক্রিস্টিয়ান ক্লার্ক। এছাড়া একটি করে উইকেট পান জ্যামিসন, ফোক্স, লেনক্স ও অধিনায়ক ব্রেসওয়েল।

জবাবে রান তাড়া করতে নেমে ৪৮ ওভার শেষ হওয়ার আগে তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নিউজিল্যান্ড। শতরান করেন দলের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১৩১। এছাড়া ৮৭ রানের এক অসাধারণ ইনিংস আসে উইল ইয়াংয়ের ব্যাট থেকেও। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পান রানা, প্রসিদ্ধ ও কুলদীপ। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মিচেলকে।

]]>
http://ebanglarmukh.com/sports/kiwis-equalised-series-with-the-help-of-mitchells-batting/feed/ 0 2924
জয় দিয়ে ২০২৬ শুরু ভারতের, কিংয়ের মতো ইনিংস খেললেন কোহলি http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/ http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/#respond Mon, 12 Jan 2026 04:53:50 +0000 https://ebanglarmukh.com/?p=2902 দেবজিৎ মুখার্জি: ২০২৬ সালের শুরুটা বেশ ভালোভাবেই করল ভারতীয় ক্রিকেট দল। বছরের প্রথম একদিনের ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ অসাধারণভাবে শুরু করলেন শুভমান গিল ও তাঁর বাহিনী। চার উইকেটে ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গেল তারা সিরিজে। সৌজন্যে বল হাতে পেস বিভাগের দাপট এবং ব্যাট হাতে বিরাট কোহলি ও শুভমান গিলের দুর্দান্ত ইনিংস। যদিও কিউইদের তরফ থেকেও লড়াই দেওয়া হয় ম্যাচ জেতার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ‘মেন ইন ব্লু’র ব্যাটিং বিভাগের সামনে মাথানত করতে বাধ্য হয় তারা।

রবিবার সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয় বদোদারার বিসিএ স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয় টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলের তরফ থেকে। শুরুটা বেশ ভালো হয় নিউজিল্যান্ডের কিন্তু তারপর বড় পার্টনারশিপ করতে দেয়নি টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ। তবে শেষ পর্যন্ত তারা ৩০০ রানের গন্ডি ছুঁতে সফল হয়। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩০০। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস আসে ড্যারিল মিচেলের ব্যাট থেকে। এছাড়া হেনরি নিকল্স করেন ৬২ এবং ডেভন কনওয়ে করেন ৫৬। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান সিরাজ, কৃষ্ণা ও রানা। এছাড়া একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন কুলদীপ যাদব।

জবাবে রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান করা শুরু করে টিম ইন্ডিয়া। তবে ২৬ রান করে নবম ওভারে আউট হন রোহিত শর্মা। এরপর অধিনায়ক শুভমান গিল ও দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি বড় পার্টনারশিপ করেন। ৫৬ রান করে আউট হয়ে যান গিল। বিরাট কোহলি প্যাভিলিয়নে ফিরে যান ৯৩ রান করে। এছাড়া ১ রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হন শ্রেয়াস আইয়ার। ৪৯ রান করে আউট হন তিনি। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি রবীন্দ্র জাদেজাও। হর্ষিত রানা আউট হন ২৯ রান করে। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করেন কেএল রাহুল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় বিরাট কোহলিকে।

]]>
http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/feed/ 0 2902
“যেখানে থাকার সেখানেই আছি” বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া নিয়ে বক্তব্য গিলের http://ebanglarmukh.com/sports/im-where-i-should-be-gill-on-not-in-t20-wc-squad/ http://ebanglarmukh.com/sports/im-where-i-should-be-gill-on-not-in-t20-wc-squad/#respond Sat, 10 Jan 2026 15:47:57 +0000 https://ebanglarmukh.com/?p=2892 দেবজিৎ মুখার্জি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বকাপ, অর্থাৎ ২০ ওভারের বিশ্বকাপ। ইতিমধ্যেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া নিজেদের দল ঘোষণা করে ফেলেছে। তরুণ ও অভিজ্ঞদের মিলিয়ে দল তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, এখন থেকেই প্রস্তুতি চালু করে দিয়েছেন দলের সকল ক্রিকেটার। বড় মঞ্চে নিজেদের সেরাটা দেওয়ার জন্য সকল ক্রিকেটারই জোরদার অনুশীলন করে চলেছেন। বলা ভালো, ট্রফিকে পাখিরচোখ করে দলের ক্রিকেটাররা নিজেদের সবদিক দিয়ে তৈরি করছেন। 

যদিও এই দলে জায়গা পাননি দলের একদিনের ও টেস্ট অধিনায়ক শুভমান গিল। টি-টোয়েন্টি ক্রিকেটে কামব্যাক করার পর থেকে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারেননি জিটি অধিনায়ক। ব্যাট থেকে এসেছে না কোন শতরান বা অর্ধশতরান। বলা ভালো, যেমনটা আশা করা হয়েছিল তাঁর থেকে, তা তিনি করে দেখাতে পারেননি। গিলের বাদ পড়ায় অনেক প্রশ্ন তৈরি হয়েছে ঠিকই, যদিও নির্বাচক প্রধান অজিত আগারকার পরিষ্কার করে দিয়েছেন যে ফর্মের জন্য বাদ পড়েননি গিল। তবে তা সত্বেও অনেকে মনে করছেন যে খারাপ ফর্মের জন্যই দলে জায়গা পাননি গিল। 

এবার কিউইদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নামার আগে এই বিষয়টি নিয়ে মুখ খুললেন শুভমান। কী বললেন তিনি? ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমি সেখানেই আছি, যেখানে আমার থাকার কথা। আমার ভাগ্যে যেটা লেখা আছে, সেটা তো হবেই। তবে একজন ক্রিকেটার হয়ে আমি সর্বদা এটাই আশা করি যে বিশ্বকাপ দলে থাকবো এবং চেষ্টা করব নিজের দেশকে জেতানোর।” পাশাপাশি, নির্বাচকদের সিদ্ধান্ত প্রসঙ্গেও নিজের অবস্থান জানান শুভমান। তিনি বলেন, “তবে আমি সম্মান করি নির্বাচকদের সিদ্ধান্তকে। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের মতো করে।” অবশেষে শুভেচ্ছা জানান দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য।

এবার দেখার বিষয় যে ফের ২০ ওভারে বিশ্বকাপ নিজেদের ঝুলিতে তুলতে পারেন কিনা সূর্যকুমার যাদব ও তাঁর বাহিনী। গিলকে ছাড়া কেমন পারফর্ম করবেন দলের ক্রিকেটাররা? সেই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে।

]]>
http://ebanglarmukh.com/sports/im-where-i-should-be-gill-on-not-in-t20-wc-squad/feed/ 0 2892
চলতি বছরে কবার একে অপরের মুখোমুখি হবে ভারত-পাকিস্তান http://ebanglarmukh.com/sports/how-many-times-india-and-pakistan-will-face-each-other-in-2026/ http://ebanglarmukh.com/sports/how-many-times-india-and-pakistan-will-face-each-other-in-2026/#respond Sat, 03 Jan 2026 04:05:22 +0000 https://ebanglarmukh.com/?p=2849 দেবজিৎ মুখার্জি: সেই জম্মু ও কাশ্মীরের পোহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হামলা থেকে ঘটনার সূত্রপাত। তারপর শত্রুদেশ পাকিস্তানকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করেছিল ভারত ‘অপারেশন সিঁদুর’এর মাধ্যমে। এমনিতেই দুই দেশ একে অপরের চিরশত্রু। এই ঘটনার পর সম্পর্ক আরো তলানিতে ঠেকে। আঁচ পড়ে ক্রিকেটের উপরও। এমন পর্যায়ে চলে যায় যে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাতে চাননি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে। তার উপর মাঠে ম্যাচ চলাকালীন দুই দলের ক্রিকেটারদের অশান্তি তো রয়েছেই। সবমিলিয়ে, এই মুহূর্তে পরিস্থিতি যেই জায়গায় দাঁড়িয়ে তাতে আগামীদিনে কি হবে কিছু বলা যাচ্ছে না।

তবে সদ্য শুরু হওয়া নতুন বছরে, অর্থাৎ ২০২৬ সালে, একাধিকবার ক্রিকেটের ময়দানে একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। দুজনে একে অপরের মুখোমুখি হতে পারে সর্বোচ্চ পাঁচবার তিন মহাদেশে তিনটি টুর্নামেন্ট মিলিয়ে। এছাড়া চলতি বছরে সেপ্টেম্বর মাসে রয়েছে এশিয়ান গেমস। সেখানেও একটা সম্ভাবনা রয়েছে দুই দলের একে অপরের বিরুদ্ধে নামার। যদিও এখনো পর্যন্ত ঘোষিত হয়নি সূচি। তবে ২০২২ সালের এশিয়ান গেমসে একে অপরের মুখোমুখি হয়নি দুই দল। দিনের শেষে ক্রিকেটের মাঠে দুজনের লড়াই যে হাড্ডাহাড্ডি হবে, তা না বললেও চলে। 

চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। জিম্বাবয়ে ও নামিবিয়ায় খেলা হবে টুর্নামেন্ট। ভারত ও পাকিস্তানের এক গ্রুপে না থাকলেও পরবর্তী রাউন্ডে দুজনের একে অপরের বিরুদ্ধে খেলার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দেশের মাটিতে ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ থেকে খেলা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেখানে ভারত ও পাকিস্তানের ম্যাচ হবে ১৫ তারিখে। একইভাবে সেখানেও সেমিফাইনাল বা ফাইনালে দুজনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মহিলাদেরও ২০ ওভারের বিশ্বকাপ রয়েছে চলতি বছরে। সেখানেও দুই দল রয়েছে একই গ্রুপে। জুন মাসে ১৪ তারিখের ম্যাচটি খেলা হবে ইংল্যান্ডের এজব্যস্টনে। সুতরাং একাধিকবার দুই দেশের মুখোমুখি হওয়ায় যে উন্মাদনার মাত্রাটা কোথায় থাকবে, তা কল্পনার বাইরে বলা ভালো।

]]>
http://ebanglarmukh.com/sports/how-many-times-india-and-pakistan-will-face-each-other-in-2026/feed/ 0 2849
২০২৬এ কবার দেখা যাবে রোকো? http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/ http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/#respond Fri, 02 Jan 2026 06:15:39 +0000 https://ebanglarmukh.com/?p=2827 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম এবং সংক্ষিপ্ত ফরম্যাট, অর্থাৎ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে, অবসর নিলেও একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এখনো ব্যাট হাতে করে যাচ্ছেন রান দুজনেই। বলা ভালো, দুজনের যে বয়স ৩৫ পেরিয়ে গেছে, তাঁদের খেলা দেখে যেন তা বোঝা যাচ্ছে না। এখানেই শেষ নয়, দুই নক্ষত্রকে রাখা হয়েছে ২০২৭ সালের আসন্ন ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায়ও। এক কথায় বলতে গেলে, এখনো দুজনের গুরুত্ব একই রয়ে গিয়েছে। 

স্বাভাবিকভাবেই এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে সদ্য শুরু হওয়া নতুন বছরে ঠিক কতবার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ক্রিকেটের মাঠে দেখা যাবে। কারণ এই বিষয়টা এখন সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে দুজনের হাতে আর খুব বেশি সময় নেই। বিস্তারিতভাবে বলতে গেলে, ক্রিকেটকে আর হাতেগোনা মাত্র কয়েকদিন দিতে পারবেন দুই তারকা। সেক্ষেত্রে দুই ক্রিকেটারের ভক্তদের মধ্যে এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে পারলেও এই বছর ঠিক কতবার জাতীয় দলের জার্সিতে দুজনকে দেখা যাবে।

হিসাব অনুযায়ী দুই তারকা যদি অবসর না গ্রহণ করেন, তাহলে মোট ২৯ বার তাঁদের খেলতে দেখা যাবে। জাতীয় দলের জার্সিতে ১৫টি একদিনের ম্যাচ এবং আইপিএলে ১৪টি। তবে সেই সংখ্যাটি বাড়ার সম্ভাবনা রয়েছে যদি আইপিএলের নকআউট পর্বে তাঁদের দল – রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স – ওঠে। শুধু তাই নয়, যদি দুজনেই বিজয় হাজারে ট্রফি খেলেন, তাহলেও সেই সংখ্যাটা বাড়বে। তবে নিশ্চিতভাবে মোট ২৯ বার দুই তারকাকে দেখা যাবে। সুতরাং দুজনকে নিয়ে যে উন্মাদনা তুঙ্গে থাকবে, তা না বললেও চলে। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। দুজনে চলতি বছরে খেলা চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/feed/ 0 2827
শচীনকে অপমান ফারহানের, ক্ষুব্ধ নেটিজেনরা http://ebanglarmukh.com/sports/farhan-insults-sachin-netizens-angry/ http://ebanglarmukh.com/sports/farhan-insults-sachin-netizens-angry/#respond Tue, 30 Dec 2025 06:58:03 +0000 https://ebanglarmukh.com/?p=2799 নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পহেলগাওয়ে জঙ্গিদের হামলার পর যেভাবে শত্রুদেশ পাকিস্তানকে ‘অপারেশন সিঁদুর’ দিয়ে জবাব দিয়েছে ভারত, তা আজও মনে রয়েছে সকলের। বলা ভালো, প্রজন্মের পর প্রজন্ম এটি মনে রাখবেন। এর আঁচ পড়েছিল ক্রিকেটের ময়দানেও। প্রভাব পড়ে ভারত বনাম পাকিস্তান ম্যাচের উপর। এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্ব থেকে শুরু করে সুপার ফোর ও ফাইনাল, সবকটিতেই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এমনকি তারা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করতেও রাজি হননি।

কিন্তু গত এশিয়া কাপে বিতর্কে জড়িয়েছিলেন পাকিস্তানের তরুণ ক্রিকেটার সাহেবজাদা ফারহান। ভারতের বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে তিনি স্টেনগান সেলিব্রেশন দেখিয়েছিলেন। শুধু তাই নয়, টিম ইন্ডিয়ার তারকা পেসার জাস্পৃত বুমরাহকেও কটাক্ষ করেছিলেন। যদিও নিজের সাফাইয়ে যাবতীয় সবকিছু বলেছিলেন ফারহান। তাঁর যুক্তি, এভাবেই উদযাপন করেন পাকিস্তানের পাখতুন গোষ্ঠী। কিন্তু তবুও ক্রিকেটপ্রেমীরা বুঝতে পেরেছিলেন যে তাঁর আসল উদ্দেশ্য ছিল টিম ইন্ডিয়াকে এভাবে ভেংচানো।

তবে এবার তরুণ পাক তারকা অপমান করে বসলেন ক্রিকেটের ভগবান, তথা লিটিল মাস্টার, শচীন তেন্ডুলকরকে। বর্তমানে তিনি রয়েছেন বাংলাদেশে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি করে বসলেন অবাক করে দেওয়ার মন্তব্য। তাঁকে দুজন সেরা ক্রিকেটার বেছে নিতে বলা হয়। তার মধ্যে তিনি বেছে নেন আহমেদ শাহজাদকে। এখানেই শেষ নয়, তিনি আহমেদ শাহজাদকে এগিয়ে রাখেন রোহিত শর্মা ও বীরেন্দ্র শেহওয়াগ মতো তারকা ক্রিকেটারদের থেকেও। যখন শচীনের প্রসঙ্গ ওঠে, তখন তিনি আহমেদকে এগিয়ে রাখেন শচীনের থেকেও। যদিও ফারহান বলেছিলেন যে আহমেদকে তিনি এগিয়ে রাখলেও শচীনের স্কিল তুলনায় ভালো।

বিষয়টি জনসম্মুখে আসতেই ক্ষুব্ধ হন দেশের ক্রিকেটপ্রেমীরা। যদিও শুধু ভারতীয় ক্রিকেটপ্রেমীরা নন, পাকিস্তানি ক্রিকেটপ্রেমিরাও খুশি হননি ফারহানের এমন মন্তব্যে। অনেকে মনে করছেন যে এমনটা করে অপমান করা হয়েছে ক্রিকেটের ভগবানকে। অনেকে দুই দেশের শিক্ষার পার্থক্যের কথাও তুলে ধরেছেন সমাজমাধ্যমে।

]]>
http://ebanglarmukh.com/sports/farhan-insults-sachin-netizens-angry/feed/ 0 2799
আরো কঠিন হয়ে গেল টিম ইন্ডিয়ার লড়াই http://ebanglarmukh.com/sports/team-indias-fight-getting-tougher/ http://ebanglarmukh.com/sports/team-indias-fight-getting-tougher/#respond Tue, 23 Dec 2025 05:51:45 +0000 https://ebanglarmukh.com/?p=2742 দেবজিৎ মুখার্জি: গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পর থেকে ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাট, অর্থাৎ টেস্টে, টিম ইন্ডিয়ার অবস্থার অবনতি ঘটেছে। এক কথায় বলতে গেলে, লজ্জার নজির গড়ে চলেছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে মাঝে পরাজিত করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একেবারে লজ্জাজনক হারের শিকার হয় শুভমান গিল ও তাঁর বাহিনী। একেবারে হোয়াইটওয়াশ হয়েছে তারা। স্বাভাবিকভাবেই, এর জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা থেকেও অনেকটা দূরে চলে গিয়েছে তারা। 

সেই চাপ আরো বাড়ালো নিউজিল্যান্ড। প্রথম পাঁচের মধ্যে নেই গৌতম গম্ভীরের ছেলেরা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০তে জিতে দুই নম্বরে এসে পৌঁছেছে কিউইরা। ভারত ষষ্ঠ স্থানে চলে যাওয়ায় যেমন তারা চাপে পড়েছে, তেমনি পিছিয়েও পড়েছে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলে এখনো পর্যন্ত ৯টি টেস্টের মধ্যে চারটিতে জিতেছে ভারত এবং হেরেছে চারটিতে। দলের পয়েন্টের শতাংশের হার ৫৪.১৭ থেকে নেমে এসেছে ৪৮.১৫তে। সুতরাং এখন সমস্যা চরম গোটা দলের। বলা ভালো, দরজা বন্ধ হতে চলেছে তাদের জন্য।

অন্যদিকে, শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। পাঁচটির পাঁচটিতে জিতে তাদের পয়েন্টের শতাংশের হার ১০০। নতুন সার্কেলে ৪টি টেস্টের মধ্যে তিনটিতে দক্ষিণ আফ্রিকা এবং এই মুহূর্তে তাদের পয়েন্টের শতাংশের হার ৭৫। অন্যদিকে শ্রীলংকা রয়েছে চতুর্থ স্থানে। এই পর্যন্ত দুটি টেস্টের মধ্যে একটিতে জয় এবং একটিতে ড্র করেছে তারা। তাদের পয়েন্টের শতাংশের হার ৬৬.৬৭। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। এই পর্যন্ত তাদের পয়েন্ট শতাংশের হার ৫০। ভারতের পরে যদিও রয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ রয়েছে নবম স্থানে।

এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। ভারতীয় ক্রিকেট দলের কপালে কি লেখা আছে, এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটপ্রেমী সহ গোটা ক্রিকেটমহলের মধ্যে। বাকি ম্যাচগুলিতে দলের ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে পারেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। তবে বর্তমানে টেস্টে ভারতের যা অবস্থা, তা নিয়ে চিন্তায় সকলেই। কিভাবে এই দলকে আগের হালে ফিরিয়ে আনা যায়, তা এখন এক বড় চর্চার বিষয়।

]]>
http://ebanglarmukh.com/sports/team-indias-fight-getting-tougher/feed/ 0 2742
ফর্মে ফেরা নিয়ে আশাবাদী সূর্য http://ebanglarmukh.com/sports/sky-confident-about-getting-back-to-form/ http://ebanglarmukh.com/sports/sky-confident-about-getting-back-to-form/#respond Sun, 21 Dec 2025 06:03:58 +0000 https://ebanglarmukh.com/?p=2734 দেবজিৎ মুখার্জি: “অবশ্যই ফিরতে দেখবেন” আসন্ন টি-২০ বিশ্বকাপ দলে জায়গা পেয়ে নিজের ফর্ম প্রসঙ্গে মুখ খুললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক সূর্যকুমার যাদব। বর্তমানে তিনি যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তা তিনি স্বাভাবিক হিসেবেই দেখছেন। তাঁর দাবি যে এমনটা বহু ক্রিকেটারের সঙ্গেই ঘটেছে এবং তিনি জানেন যে কোথায় ভুল হচ্ছে এবং এর জন্য কি করতে হবে। এক কথায় বলতে গেলে, তিনি আশাবাদী ফর্মে ফেরা নিয়ে।

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে হবে ২০ ওভারের বিশ্বকাপ। জয়কে পাখিরচোখ করে প্রায় সকলেই শুরু করে দিয়েছে প্রস্তুতি। ব্যতিক্রম হয়নি টিম ইন্ডিয়ার ক্ষেত্রেও। এখন থেকেই বিভিন্ন সিরিজের মাধ্যমে নিজেদের প্রস্তুতি পর্ব সারছেন সকল ক্রিকেটার। অভিষেক, সঞ্জু, তিলক থেকে শুরু করে দলের সকল ক্রিকেটারই নিজেদের সেরাটা দিতে মরিয়া এবং সেই কারণে নিজেদের সবদিক দিয়ে প্রস্তুত করছেন। 

এরই মাঝে যদিও দেশের ক্রিকেটপ্রেমীদের চিন্তা বাড়িয়েছে অধিনায়ক সূর্যকুমার যাদবের ফর্ম। বর্তমানে ব্যাট হাতে তিনি একটুও ছন্দে নেই। তেমন প্রভাব ফেলতে পারছেন না। অল্প রানেই ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে। তবুও টি-২০ বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন তিনি। শনিবার, ২০ ডিসেম্বর, দল ঘোষণা করা হয়েছে। তবে শুভমান গিল সুযোগ পাননি। ক্রিকেটপ্রেমীরা যদিও মনে করছেন যে সূর্যকুমার যাদবকে হয়তো বিশ্বকাপের পর স্ক্যানারে রাখতে পারেন নির্বাচকরা। সুতরাং এবার বিষয়টা কঠিন হতে চলেছে স্কাইয়ের ক্ষেত্রে।

তবে চলতি ফর্ম নিয়ে একটুও চিন্তিত নন সূর্য। বরং তিনি আশাবাদী যে শীঘ্রই তাঁর ব্যাট থেকে রান আসবে। স্কাইয়ের বক্তব্য, “আমি নিশ্চিত যে সকল ক্রিকেটারই কখনো না কখনো নিজেদের কেরিয়ারে এই সময়ের মধ্যে দিয়ে গেছে। এই ওঠাপড়া লেগেই থাকে। তবে আমি জানি কি করতে হবে আমাকে। এমনকি ভুলটা কোথায় হচ্ছে, সেটাও আমি জানি। হাতে এখনো কিছুটা সময় আছে। সামনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। তারপর বিশ্বকাপ। আপনি অবশ্যই দেখবেন সূর্যকে ফিরে আসতে।”

]]>
http://ebanglarmukh.com/sports/sky-confident-about-getting-back-to-form/feed/ 0 2734
ফর্মের জন্য বাদ পড়লেন গিল? মুখ খুললে আগারকার http://ebanglarmukh.com/sports/gill-not-in-wc-squad-because-of-not-in-form-answers-agarkar/ http://ebanglarmukh.com/sports/gill-not-in-wc-squad-because-of-not-in-form-answers-agarkar/#respond Sun, 21 Dec 2025 06:01:32 +0000 https://ebanglarmukh.com/?p=2732 দেবজিৎ মুখার্জি: টি২০ বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেন টিম ইন্ডিয়া নয়া টেস্ট ও একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমান গিল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি ফিরে আসার পর থেকে ব্যাট হাতে তেমন দাগ কাটতে পারছিলেন না। শুধু তাই নয়, ঝুলিতে তুলতে পারেননি কোন অর্ধশতরান বা শতরানের ইনিংস। এছাড়া ‘স্ট্রাইক রেট’ও তেমন ভালো নয়। অনেকেই ভেবেছিলেন যে ব্যক্তিগত পছন্দের জন্য হয়তো গিল দলে জায়গা পাবেন। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তাঁর পরিবর্তে জায়গা দেওয়া হল ঈশান কিষানকে।

যদিও কেন গিলকে সুযোগ দেওয়া হয়নি, তা নিয়ে মুখ খুলেছেন নির্বাচক প্রধান অজিত আগারকার। কি কারনে বা কিসের ভিত্তিতে বাদ দেওয়া হয়েছে গিলকে, সেই ব্যাপারে যাবতীয় সবকিছু তিনি জানিয়েছেন। তাঁর যুক্তি, ভারসাম্যকে গুরুত্ব দিয়ে দল করা হয়েছে। তবে এর সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দিয়েছেন যে গিলকে ফর্মের জন্য বাদ দেওয়া হয়নি। বরং তিন কম্বিনেশনের সঙ্গে মিলছিল না বলেই বাদ পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় যদিও অনেক ক্রিকেটপ্রেমী দাবি করছেন যে পারফরমেন্সের ভিত্তিতেই বাদ পড়েছেন শুভমান গিল। 

অজিত আগারকার বলেন, “কোন সন্দেহ নেই শুভমানের কোয়ালিটি নিয়ে। বর্তমানে ও হয়তো রান পায়নি। তবে আপনার ও আমার মত আলাদা হতে পারে। এটা ঠিক যে কিছু সময়ে ক্রিকেটার বেছে নেওয়া কঠিন হয়ে পড়ে। তবে উপর-নিচ থাকে ফর্মে। তবে এটা গুরুত্বপূর্ণ যে কোন কম্বিনেশনে খেলব। বাদ তো কাউকে না কাউকে পড়তেই হত। বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে।”

তিনি আরো বলেন, “আবারো বলছি ব্যক্তিগত দক্ষতার দিকে নজর না দিয়ে ভারসাম্যের উপর ভিত্তি করে দল বেছে নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য ছিল এমন একজন উইকেটকিপারকে নেওয়া যে টপ অর্ডারেও ব্যাট করতে পারবে। সেই কারণেই সঞ্জু ও ঈশান থাকছে। দুর্ভাগ্যবশত ভালো ক্রিকেটার হওয়া সত্ত্বেও বাদ পড়তে হয়েছে শুভমনকে। রিঙ্কু থাকছে ফিনিশার হিসেবে। গিলের পরিবর্তে সহ-অধিনায়ক অক্ষর। গিল ফর্মের জন্য বাদ পড়েনি। টিম কম্বিনেশনের সঙ্গে মিলছিল না বলে বাদ পড়েছে।”

]]>
http://ebanglarmukh.com/sports/gill-not-in-wc-squad-because-of-not-in-form-answers-agarkar/feed/ 0 2732