Vaibhav Suryavanshi – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Wed, 17 Dec 2025 05:25:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 ছোটদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে নজির বাঙালি ক্রিকেটার অভিজ্ঞানের http://ebanglarmukh.com/sports/abhigyan-created-record-in-junior-international-cricket/ http://ebanglarmukh.com/sports/abhigyan-created-record-in-junior-international-cricket/#respond Wed, 17 Dec 2025 05:25:47 +0000 https://ebanglarmukh.com/?p=2682 নিউজ ডেস্ক: সম্প্রতি, আরব আমিশাহীর বিরুদ্ধে ৯৫ বলে ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগিয়ে দিয়েছিলেন ‘বেবি বস’ বৈভব সূর্যবংশী। সেই রেশ কাটতে না কাটতেই নজির গড়ে বসলেন বাঙালি ক্রিকেটার অভিজ্ঞান কুন্ডু। মঙ্গলবার বৈভবের রেকর্ড ভাঙলেন তিনি। যুব এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে ১২৫ বলে ২০৯ রানের এক মারকুটে ইনিংস উপহার দিলেন দেশের ক্রিকেটপ্রেমীদের। স্বাভাবিকভাবেই তিনি হয়ে উঠেছেন এখন এক বড় আলোচনার বিষয়। শুধু তাই নয়, আগামীদিনে যে সিনিয়র দলেও তিনি জায়গা করে নেবেন, তা নিয়েও শুরু হয়েছে কথাবার্তা।

১২৫ বলে ২০৯ রানের এই ইনিংসে ছিল ১৭টি চার এবং ৯টি ছয়। স্ট্রাইক রেট দেড়শরও বেশি। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে এমন দুর্দান্ত দ্বিশতরানের ইনিংস খেলে তিনি শুধু বৈভব সূর্যবংশীরই রেকর্ড ভাঙেননি, বরং এর সাথে আরো একটি নজির গড়েছেন। ছোটদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি প্রথম ভারতীয় ব্যাটার যিনি দ্বিশতরান করেছেন। ম্যাচটিও বড় ব্যবধানে জিতেছে ভারত এবং ম্যাচের সেরা পুরস্কার নিজের ঝুলিতে তুলেছেন অভিজ্ঞান। তাঁর এই কীর্তি দেখে এখন থেকেই বড় ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন অনেকে। কেউকেউ তো আবার অভিজ্ঞানকে ধোনির বিকল্প বলেও মনে করতে শুরু করেছেন।

বলে রাখা ভালো, অভিজ্ঞান জন্মসূত্রে বাঙ্গালী হলেও তাঁর বড় হয়ে ওঠা মুম্বাইতে। অল্প বয়সে তিনি অনুশীলন করেছেন অবিনাশ সালভি ফাউন্ডেশনে। রোজ ১০ হাজার করে বল খেলতেন নিজের খেলা নিখুঁত করার জন্য। এরপর একাধিক প্রতিযোগিতাও মুম্বাইয়ের হয়ে খেলেছেন। ধারাবাহিকভাবে রান করে দেশের অনূর্ধ্ব-১৯ দলেও জায়গা করে নিতে সফল হয়েছেন। তবে এবার তিনি যা করে দেখালেন, তা দেখে মুগ্ধ গোটা ক্রিকেটমহল। তাঁর খেলা দেখে অনেকেই মনে করতে শুরু করেছেন যে ভারতীয় ক্রিকেট সুরক্ষিত হাতেই যাবে। সেক্ষেত্রে দেখার বিষয় যে আগামীদিনে তিনি কেমন পারফর্ম করেন ব্যাট হাতে এবং আরো কত নজির গড়েন।

]]>
http://ebanglarmukh.com/sports/abhigyan-created-record-in-junior-international-cricket/feed/ 0 2682
কেন সহজে খুশি হন না পিতা? জানালেন বৈভব http://ebanglarmukh.com/sports/why-father-dont-get-happy-easily-answers-vaibhav/ http://ebanglarmukh.com/sports/why-father-dont-get-happy-easily-answers-vaibhav/#respond Sun, 16 Nov 2025 10:25:46 +0000 https://ebanglarmukh.com/?p=2331 নিউজ ডেস্ক: ব্যাট হাতে গত আইপিএলে তাক লাগিয়ে দিয়েছিলেন ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। একের পর এক দৃষ্টি আকর্ষণ করার মতো ইনিংস খেলেছিলেন তিনি। এরপর জাতীয় দলের জার্সিতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলায় তাঁকে সুযোগ দেওয়া হয় ‘রাইজিং স্টার এশিয়া কাপ’এ। গত ম্যাচে তিনি দুর্দান্ত শতরান করেছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। ৪২ বলে করেছিলেন ১৪৪ রান। তবে রবিবার ভারত মুখোমুখি হবে পাকিস্তানের এবং তার আগেই বৈভবের সঙ্গে তাঁর বাবার কথাবার্তা বিসিসিআইয়ের ভিডিওতে ধরা পড়ে, যার পর নিজের অবস্থান জানান তরুণ তারকা।

রবিবাসরীয় সন্ধ্যায় ‘রাইজিং স্টার এশিয়া কাপ’এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচকে নিয়ে উন্মাদনা তুঙ্গে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের। বিশেষ করে গত সিনিয়রদের এশিয়া কাপে যে সমস্ত ঘটনা ঘটেছে, তারপর সকলেরই আগ্রহ একেবারে অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। বলা ভালো, সকলেই এখন অপেক্ষা করছেন বল গড়ানোর। বিশেষ করে সকলে নজর বেশি থাকবে বৈভব সূর্যবংশীর উপর। যেই ইনিংস তিনি তুলে ধরেছেন সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে, তারপর থেকে তাঁকে নিয়ে সকলের আশা একেবারে আকাশ ছুঁয়েছে। 

এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের ভিডিও ধরা পড়লো ইউএইর বিরুদ্ধে ম্যাচের পর বৈভবের সঙ্গে তাঁর বাবার কথাবার্তা। জানা গিয়েছে, তাঁর পিতা তাঁর ভুলগুলি শুধরে দিচ্ছিলেন। এই ব্যাপারে বৈভব বলেন, “সহজে খুশি হয় না বাবা। যদি আমি আজ ২০০ রানও করতাম,  তাহলেও বাবা মনে করত যে আমি আরো রান করতে পারতাম। কিন্তু আমার মা সর্বদা খুশি। আমি ১০০ করি বা ০, আমি খুব ভালো খেলেছি। আমার মা সেটাই বলে।” তিনি আরো বলেন, “আলাদা করে আমি কিছু করার চেষ্টা করি না। নিজের স্বাভাবিক খেলাটা আমি শুধু খেলি। আমি বা দল দুজনেই সমস্যায় পড়তে পারি আলাদা কিছু করতে গেলে।” বলা ভালো, ইউএইর বিরুদ্ধে ম্যাচে ৪২ বলে ১৪৪ রানের ইনিংস খেলেছিলেন বৈভব।

]]>
http://ebanglarmukh.com/sports/why-father-dont-get-happy-easily-answers-vaibhav/feed/ 0 2331
বৈভবের বয়স নিয়ে সন্দেহ নীতিশের http://ebanglarmukh.com/sports/nitish-has-doubt-regarding-vaibhavs-age/ http://ebanglarmukh.com/sports/nitish-has-doubt-regarding-vaibhavs-age/#respond Wed, 03 Sep 2025 19:13:00 +0000 https://ebanglarmukh.com/?p=2094 দেবজিৎ মুখার্জি: গত আইপিএল আরসিবি জিতলেও সকলের নয়নের মনি হয়ে উঠেছিলেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। অল্প বয়সে যে মাপের ক্রিকেট তিনি তুলে ধরেছিলেন, তার প্রশংসা করেছিল ৮ থেকে ৮০ সকলেই। বহু প্রাক্তন তারকা এমনও দাবি করেছেন যে দ্রুত তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত। যদিও অনেকে আবার এটাও মনে করেন যে আরো কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলে তারপর জাতীয় দলের হয়ে খেলুক বৈভব।

তবে এর মাঝেও একটা প্রশ্ন সকলের মধ্যেই লেগে থাকত যে সত্যিই কি বৈভবের বয়স ১৪। যেভাবে ২২ গজের প্রভাবশালী বোলারদের বিরুদ্ধে তিনি সহজে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি হাকিয়েছেন, তা দেখে অনেকেরই সন্দেহ হতো যে সত্যি তাঁর বয়স ১৪ কিনা। বলতে গেলে, এত অল্প বয়সে এমন সাহসী ক্রিকেট সকলকেই চমকে দিয়েছে।

এবার বৈভবের বয়স নিয়ে মন্তব্য করে বসলেন তাঁর রাজস্থান রয়্যালস সতীর্থ নীতিশ রানা। কি বললেন তিনি? কয়েকদিন আগে শেষ হয়েছে দিল্লী প্রিমিয়ার লিগ। তার একটি ম্যাচের সাইডলাইনে নীতিশকে প্রশ্ন করা হয় যে বৈভব সম্পর্কে এমন কিছু বলতে যা কারোর জানা নেই। তখন তিনি বলেন, “সত্যিই কি ও ১৪ বছর বয়সী, নাকি নয়?” তবে পরক্ষণেই হেঁসে বলেন “মজা করছি”। ভিডিওটি অনেকে মজার ছলে নিলেও এখনো বৈভবের বয়স নিয়ে কোথাও না কোথাও একটা সন্দেহ থেকেই যাচ্ছে।

]]>
http://ebanglarmukh.com/sports/nitish-has-doubt-regarding-vaibhavs-age/feed/ 0 2094
“ওকে খেলতে দিন” বৈভবকে নিয়ে কেন এটা বললেন রাইডু? http://ebanglarmukh.com/sports/let-him-play-why-rayudu-said-this-about-vaibhav/ http://ebanglarmukh.com/sports/let-him-play-why-rayudu-said-this-about-vaibhav/#respond Sat, 23 Aug 2025 02:51:17 +0000 https://ebanglarmukh.com/?p=1959 দেবজিৎ মুখার্জি: আইপিএল ২০২৫ শেষ হয়ে গেলেও এখনো আলোচনার বিষয় রয়ে গেছেন রাজস্থান রয়্যালসের সবচেয়ে তরুণ ক্রিকেটের বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে যেই মাপের ব্যাটিং তিনি দেখিয়েছেন, তা দেখে মুগ্ধ গোটা ক্রিকেট বিশ্ব। এখনই তাঁর ফ্যান ফলোইং চরম। তাঁকে সকলের নজরে তারকা বানিয়ে দিয়েছে ৩৫ বলে শতরানের ইনিংস। আজও সকলে তা নিয়ে কথা বলে। তরুণদের দলের হয়েও বেশ ভালো খেলছেন বৈভব।

তবে এবার এই ‘বিস্ময় বালক’কে নিজের বক্তব্য রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আম্বাতি রাইডু। যাঁরা বৈভবকে নিয়ে এতদিন কথা বলে এসেছেন বা লাগাতার বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে যাচ্ছেন, তাঁদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন রাইডু। কি বললেন তিনি? তাঁর বক্তব্য, “বেশি জ্ঞান দেবেন না, ওকে খেলতে দিন। আশা করছি কেউ ওকে পরিবর্তন করতে বলবেন না ওর ব্যাট করার ধরন। হ্যাঁ তবে ওর আরো উন্নতি প্রয়োজন। যদি ব্রায়ান লারার মতো পরিস্থিতি অনুযায়ী ব্যাটের গতি নিয়ন্ত্রণ, ডিফেন্স করা বা নমনীয় হওয়া শিখে যায়, তাহলে একজন কমপ্লিট ক্রিকেটার হয়ে উঠবে।”

রাইডু আরো বলেন, “ওকে শুধু একটা বিষয়ের উপর মনোযোগ দিতে হবে। খুব বেশি লোকের কথা শুনলে হবে না। আস্থা রাখুক নিজের প্রতিভার উপর। একটা কথা কোচদেরও বুঝতে হবে যে ওকে বেশি জ্ঞান দিলে হবে না। নিজের মতো ছেড়ে দেওয়া উচিত বৈভবকে।” এবার দেখার বিষয় যে আগামী দিনে ব্যাট হাতে একই খেলা দেখাতে পারেন কিনা বৈভব। কত তাড়াতাড়ি তিনি জাতীয় দলে নিজের জায়গা বানাতে পারবেন, সেটাই এখন দেখার।

]]>
http://ebanglarmukh.com/sports/let-him-play-why-rayudu-said-this-about-vaibhav/feed/ 0 1959
“অপেক্ষা করিও না” বৈভবকে এশিয়া কাপ খেলানোর পরামর্শ শ্রীকান্তের http://ebanglarmukh.com/sports/dont-wait-srikant-wants-vaibhav-suryavanshi-in-asia-cup-team/ http://ebanglarmukh.com/sports/dont-wait-srikant-wants-vaibhav-suryavanshi-in-asia-cup-team/#respond Tue, 19 Aug 2025 03:56:31 +0000 https://ebanglarmukh.com/?p=1915 দেবজিৎ মুখার্জি: কাছাকাছি চলে এসেছে এশিয়া কাপ ২০২৫। ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে প্রাক্তন তারকা, কেউই অপেক্ষা করতে পারছেন না। বলতে গেলে, সকলেই অপেক্ষায় রয়েছে এখন টুর্নামেন্ট শুরু হওয়ার। ৮ থেকে ৮০, সকলেই এখন এই নিয়ে একাধিক পোস্ট করে চলেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। বিশেষ করে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ফ্যাকটারটাও রয়েছে, যা আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।

তবে এশিয়া কাপ শুরুর আগে নির্বাচকদের বড় পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা কৃষ্ণমাচারি শ্রীকান্ত। কি বললেন তিনি? প্রাক্তন তারকার মতে বৈভব সূর্যবংশীকে দলে সুযোগ দেওয়া দরকার। তিনি মনে করেন তরুণ তারকা শট সিলেকশন প্রমাণ করে দিয়েছে যে অল্প বয়সে তিনি কতটা পরিণত। এখানেই শেষ নয়, তিনি এটাও জানিয়ে দিয়েছেন যে তিনি চেয়ারম্যান হলে ১৬ বছর বয়সের আগেই বৈভবকে সিনিয়র দলে জায়গা দিয়ে দিতেন। 

কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেন, “সাহসী ক্রিকেট খেলতে হবে টিম ইন্ডিয়াকে। অপেক্ষা করিও না বৈভবকে। ও আগে পরিণত হোক, তারপর খেলানো হবে, কোন মানে নেই এসব কথা বলার। ইতিমধ্যেই বৈভব কিন্তু যথেষ্ট পরিণত। মাঠে ওর শট সিলেকশন তা প্রমাণ করে দিয়েছে। আমি যদি চেয়ারম্যান হতাম, তাহলে ওকে জায়গা করে দিতাম ১৬ বছর বয়সের আগে।”

]]>
http://ebanglarmukh.com/sports/dont-wait-srikant-wants-vaibhav-suryavanshi-in-asia-cup-team/feed/ 0 1915
বৈভবকে নিয়ে এক অজানা গল্প তুলে ধরলেন সাঙ্গাকারা http://ebanglarmukh.com/sports/sangakara-tells-an-unknown-story-regarding-vaibhav/ http://ebanglarmukh.com/sports/sangakara-tells-an-unknown-story-regarding-vaibhav/#respond Tue, 22 Jul 2025 02:24:42 +0000 https://ebanglarmukh.com/?p=1612 নিউজ ডেস্ক: গত আইপিএল প্রথমবারের জন্য যেতে বিরাট কোহলির আরসিবি, ওরফে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু তাদের থেকেও বেশি আলোচনার বিষয় ছিলেন রাজস্থান রয়েলসের ১৪ বছর বৈশি তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। যেভাবে তিনি গুজরাট টাইটানসের বিরুদ্ধে শতরান হাকিয়েছিলেন, তা এখনো লেগে আছে সকলের চোখে। বলা ভালো, কেউ হয়তো তা কোনদিনই ভুলতে পারবেন না। তার উপর ইংল্যান্ডের মাটিতে করেছেন নজর কাড়া ব্যাটিং। সবমিলিয়ে, এখনই সকলে বৈভবকে মনে করেন একজন কমপ্লিট ক্রিকেটার। 

তবে বৈভব সম্পর্কে এবার এক অজানা গল্প তুলে ধরলেন শ্রীলংকার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। কি বললেন তিনি? রাজস্থান রয়েলসের ক্রিকেট ডিরেক্টর জানান যে ১১ বছর বয়স থেকেই বৈভবকে ট্রায়ালে ডেকে সই করানোর পরিকল্পনা করা হয়েছিল। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে চুক্তিবদ্ধ করার পর বৈভবকে দেখে তিনি মুগ্ধ হয়ে গেছিলেন কারণ গুয়াহাটির নেটে ইংল্যান্ডের তারকা পেসার জোফরা আর্চার এবং অন্যান্য বোলারদের বেশ সহজেই খেলছিলেন। 

সাঙ্গা বলেন, “২০২৩ সালে আমাকে একজন ওর প্রতিভার বিষয়ে জানিয়েছিল এবং বলেছিল যে প্রয়োজন পড়লে ট্রায়ালে ডেকে ওকে সই করানো হোক। চুক্তিবদ্ধ করার পরই ওকে প্রথম দেখা। গুয়াহাটির নেটে ও আর্চারের মতো বোলারকে সহজে খেলছিল। শুধু ওকেই নয় আরো অনেকের বোলিংয়েই বৈভব সহজে ব্যাট করছিল। ওর ব্যাট সুইংয়ের কোন জবাব নেই। দারুণ খেলছিল অফ স্ট্যাম্পের বাইরের বল। এছাড়া বডি মুভমেন্টও বেশ ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে যে কিভাবে নিজের শটগুলিকে আরো নিখুঁত করা যায়, সবসময় ও সেটা নিয়ে ভাবে।” এক্ষেত্রে দেখার বিষয় যে কত তাড়াতাড়ি সিনিয়র দলের সুযোগ পান বৈভব। কবে দেখা যাবে তাঁকে সিনিয়র দলের জার্সিতে, সেটাই এখন দেখার।

]]>
http://ebanglarmukh.com/sports/sangakara-tells-an-unknown-story-regarding-vaibhav/feed/ 0 1612
কেন বৈভবের সঙ্গে শচীনের তুলনা ঠিক নয়? জানালেন রাজু http://ebanglarmukh.com/sports/why-vaibhav-sachin-comparison-is-not-right-answers-raju/ http://ebanglarmukh.com/sports/why-vaibhav-sachin-comparison-is-not-right-answers-raju/#respond Tue, 17 Jun 2025 03:37:47 +0000 https://ebanglarmukh.com/?p=1233 দেবজিৎ মুখার্জি: “বৈভবের সঙ্গে শচীনের তুলনা একেবারেই ঠিক নয়” এমনটাই মত প্রবীণ ভারতীয় স্পিনার, তথা প্রাক্তন বিসিসিআই নির্বাচক, বেঙ্কটপতি রাজুর। এক সাক্ষাৎকারে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য রাখতে গিয়ে জানান যে জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে শচীন রঞ্জি, দালীপ ও রেস্ট অফ ইন্ডিয়া, তিন ফরম্যাটেই রান পেয়েছিলেন। এখানেই শেষ নয়, তিনি এটাও স্পষ্ট করে দেন যে বৈভব যদি ধারাবাহিকতা দেখাতে পারেন, তাহলেই তাঁকে জাতীয় দলের নিয়ে আসা যাবে।

সদ্য শেষ হওয়া আইপিএলে দেখা গিয়েছে একাধিক নজর কাড়া পারফরমেন্স। ব্যাট হাতে হোক কি বল হাতে, দুটিতেই নিজেদের সেরাটা দিয়েছে সমস্ত ক্রিকেটার। তবে দর্শকদের দৃষ্টি সবচেয়ে বেশি আকর্ষণ করেছেন ১৪ বছর বয়সী আরআর তারকা বৈভব সূর্যবংশী। নিজে অভিষেক আইপিএল ম্যাচেই একটি দুর্দান্ত মারকুটে ইনিংস খেলেছিলেন তিনি। তবে গুজরাটের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের মারকাটারি ইনিংস মন জয় করেছে সকলের এবং এরপর থেকেই সকলের মুখে শোনা গিয়েছে, বলা ভালো এখনো আলোচনার বিষয়, বৈভবের নাম।

অনেকে বৈভবকে এখন থেকেই ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকারের সঙ্গে তুলনা শুরু করে দিয়েছেন। ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করছেন যে তিনি ভবিষ্যতের শচীন। যদিও আরেকাংশ মনে করছেন যে এখনো তাঁর অনেক কিছু শেখা বাকি। এবার এই ব্যাপারে নিজের বক্তব্য রাখলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটপতি রাজু। তিনি মনে করেন যে এই তুলনাটা একেবারেই করা ঠিক নয়। 

রাজু বলেন, “ঠিক নয় তুলনা করা। জাতীয় দলের সুযোগ পাওয়ার আগে শচীন রঞ্জি, দালীপ ও রেস্ট অফ ইন্ডিয়া, তিন ফরম্যাটেই সাফল্য পেয়েছিলেন। এখন যদি বৈভব ধারাবাহিকতা দেখাতে পারে তাহলে ওকে জাতীয় দলে নিয়ে আসা যাবে। বয়স যতই কম হোক, ও যদি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও চার দিনের ক্রিকেটে ভালো পারফর্ম করে দেখাতে পারে, তাহলে ওকে জাতীয় দলে সুযোগ দেওয়া যেতে পারে। সাদা-বলের ক্রিকেটে ওর ট্যালেন্ট আছে, তা ইতিমধ্যেই আমরা দেখেছি।”

]]>
http://ebanglarmukh.com/sports/why-vaibhav-sachin-comparison-is-not-right-answers-raju/feed/ 0 1233
“আরো ভালো খেলতে চাই” পরবর্তী মরশুমের জন্য প্রস্তুতি নিচ্ছেন বৈভব http://ebanglarmukh.com/sports/want-to-play-better-cricket-vaibhav-preparing-himself-for-ipl-2026/ http://ebanglarmukh.com/sports/want-to-play-better-cricket-vaibhav-preparing-himself-for-ipl-2026/#respond Fri, 06 Jun 2025 03:11:17 +0000 https://ebanglarmukh.com/?p=1138 দেবজিৎ মুখার্জি: আইপিএল শেষ হওয়ার পর এই প্রথম মুখ খুললেন ১৪ বছর বয়সী রাজস্থান রয়েলসের তরুণ তারকা বৈভব সূর্যবংশী। কি বললেন তিনি? বৈভবের বক্তব্য, সদ্য শেষ হওয়া মরশুমে যেমন খেলেছেন, আগামী মরশুমে ওর চেয়ে ভালো খেলতে হবে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে এমনভাবে খেলতে হবে যাতে দল ফাইনালে ওঠে। পাশাপাশি, তিনি এটাও স্পষ্ট করে দেন যে আগামী মরশুমে আরো ভালো পারফর্ম করার দিকে মন দিচ্ছেন।

সদ্য শেষ হওয়া আইপিএলে ব্যাট হাতে বেশ ভালোই পারফর্ম করেছিলেন রাজস্থান রয়েলসের ১৪ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। বিশেষ করে গুজরাটের বিরুদ্ধে তাঁর ৩৮ বলে ১০১ রানের ইনিংস মন জয় করেছে সকল ক্রিকেটপ্রেমীর। ৮ থেকে ৮০, সকলে আইপিএল শেষ হওয়ার পরও বৈভবের প্রশংসায় পঞ্চমুখ এবং দাবি করেছেন যে লাগাতার ভালো পারফর্ম করতে পারলে কিছুদিন পর তিনি জাতীয় দলে সুযোগ পাবেন।

এবার আইপিএলের পর প্রথমবার নিজের বক্তব্য রাখলেন বৈভব। আইপিএলের ওয়েবসাইটে তাঁকে বলতে শোনা যায় যে এই টুর্নামেন্ট খেলার স্বপ্নের কথা। পাশাপাশি, আগামী দিনে তাঁর লক্ষ্য কি বা কিসের উপর মন দিচ্ছেন, সেগুলিও বলতে শোনা যায় তাঁকে। এছাড়াও আগামী মরশুমের কথা মাথায় রেখে প্রস্তুতি নিয়েও নিজের বক্তব্য রাখেন বৈভব। অবশেষে তিনি জানান অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড সফরের কথা। সবমিলিয়ে, বৈভবের এই ভিডিও চারিদিকে ছড়িয়ে পড়েছে। 

বৈভব বলেন, “সকল ক্রিকেটারেরই আইপিএল খেলার স্বপ্ন থাকে। আমার প্রথম মরশুম ছিল এটা। অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। আসল শিক্ষা এটাই যে এবার যা করি না কেন, পরেরবার এর চেয়ে ভালো পারফর্ম করতে হবে। শুধু ভালো নয়, দ্বিগুণ ভালো করতে হবে যাতে দল ফাইনালে ওঠে। তাই যতটা সম্ভব অবদান রাখতে চাই। মন দিতে চাই এই ব্যাপারে। আগামী মরশুমে দলের জন্য আরো কিছু ভালো করার চেষ্টা করব।”

তিনি আরো বলেন, “অনেক কিছু শেখার আছে আমার এখনো। কিছু জায়গা ঠিক করতে হবে আমায়। যেখানে ভুল করছি, সেগুলির উপর আরো বেশি পরিশ্রম করতে হবে। ইংল্যান্ডে প্রথমবার যাচ্ছি। নতুন প্রতিযোগিতা এটা এবং নতুন অভিজ্ঞতা। ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছি। সিরিজ জিতেই ফিরতে চাই ওখান থেকে।” এবার দেখার বিষয় যে বৈভব যা বললেন, শেষ পর্যন্ত তিনি সেটা করে দেখাতে পারেন কিনা। ভারতের অনূর্ধ্ব-১৯ দল কি ইংল্যান্ড থেকে সিরিজ জিতে ফিরবে? তা বলবে সময়।

]]>
http://ebanglarmukh.com/sports/want-to-play-better-cricket-vaibhav-preparing-himself-for-ipl-2026/feed/ 0 1138
মাহির পায়ে হাত দিয়ে প্রণাম বৈভবের! ভালো লেগেছে নেট দুনিয়ার http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/ http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/#respond Wed, 21 May 2025 08:21:43 +0000 https://ebanglarmukh.com/?p=966 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটপ্রেমীদের মন ছুয়ে নিলেন রাজস্থান রয়্যালসের ১৪ বছর বয়সী তরুণ তারকা বৈভব সূর্যবংশী। নিয়মরক্ষার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর যখন দুই দলের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন বৈভব মাহির সঙ্গে হাত মেলানোর পরিবর্তে পায়ে ছুঁয়ে প্রণাম করলেন। তার পরিবর্তে মুচকি হাসি দিলেন মাহি। এই দৃশ্যটি চোখের নিমেষের ছড়িয়ে পড়েছে চারিদিকে এবং এরপরই শুরু হয় নেটিজেনদের কমেন্টের বন্যা।

চলতি আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়েলস। মঙ্গলবার, ২০শে মে, দুই দল একে অপরের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে চেন্নাই। জবাবে রান তাড়া করতে নেমে চারটি উইকেট হারিয়ে, প্রায় তিন ওভার বাকি থাকতে, প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। ৬ উইকেটে ম্যাচ নিজেদের ঝুলিতে তোলেন সঞ্জু স্যামসন ও তাঁর বাহিনী।

এই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার আকাশ মাধোয়াল পেলেও এদিনও সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হন বৈভব সূর্যবংশী। স্টেডিয়ামে উপস্থিত দর্শক থেকে শুরু করে ডাগ-আউটে বসে থাকা রাজস্থানের ক্রিকেটাররা আশা করেছিলেন যে প্রতিবারের মতো এবারও প্রথম বল থেকেই চালিয়ে খেলবেন বিহারের এই তরুণ তারকা। কিন্তু সম্পূর্ণ তার উল্টোটা দেখা যায়। কয়েকটি বল খেলে সেট হয়ে নিয়ে এক আলাদা ইনিংস উপহার দেন বৈভব। ৩৩ বলে ৫৭ রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তবে এমন সাজানো-গোছানো ইনিংস মন জয় করেছে সকলের।

তবে যেই দৃশ্যটি সকল ক্রিকেটপ্রেমীর মন ছুয়ে নিয়েছে, তা ঘটে ম্যাচের পর। ম্যাচ শেষ হতেই দুই দলে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করেন। কিন্তু বৈভব সূর্যবংশী মাহির সঙ্গে হ্যান্ডশেক করেননি। বরং তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। ধোনিও বেশ খুশি হন এমন আচরণ দেখে। মুচকি হাসি হেসে মাহি বৈভবের আরেকটি হাত ধরেন। এমন একটি সুন্দর দৃশ্য ভাইরাল হতে বেশি সময় নেয়নি। কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এরপরই নামে ক্রিকেটপ্রেমীদের কমেন্টের ঢল। একাংশের বক্তব্য, বৈভব আগামীদিনে বড় ক্রিকেটার হবে। আবার অনেকে এটাও দাবি করেন যে এখনও অনেক শেখা বাকি আছে বিহারের এই তরুণ তারকার। কেউকেউ আবার লেখেন যে মাহির গাইডেন্স পেলে অনেক দূরে যাবেন বৈভব। তবে সবমিলিয়ে, এই দৃশ্য এখন ঘোরাফেরা করছে প্রতিটি সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

]]>
http://ebanglarmukh.com/sports/vaibhav-touches-mahis-feet-netizens-happy-about-it/feed/ 0 966
চেন্নাইয়ের বিরুদ্ধে বৈভবের পরিণত ইনিংসে খুশি রাজস্থান http://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/ http://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/#respond Wed, 21 May 2025 04:48:32 +0000 https://ebanglarmukh.com/?p=953 দেবজিৎ মুখার্জি: ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ তাঁর দল রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। ম্যাচ শেষে তাঁর ধৈর্যশীল ও বুদ্ধিদীপ্ত ইনিংসের প্রশংসা করলেন দলের দুই তারকা ব্যাটার সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়েসওয়াল। দুজনেই দাবি করেন যে বিহারের এই তরুণ তারকা বয়স অনুযায়ী পরিণত ইনিংস খেলেছেন। বিশেষ করে দলের অধিনায়ক সঞ্জু স্যামসন স্পষ্ট জানান যে যেভাবে মাঝের ওভারগুলিতে বৈভব গেম অ্যাওয়ারনেস দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য।

চলতি আইপিএলে, ব্যাট হাতে হোক কি বল হাতে, দুই বিভাগ থেকেই এসেছে একাধিক দুর্দান্ত পারফরম্যান্স। তবে ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা, সকলের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়েছেন রাজস্থান রয়েলসের ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সর বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলে তিনি রাতারাতি হয়ে ওঠেন সকলের নয়নের মনি। এখানেই শেষ নয়, সেই ম্যাচে বৈভবের ব্যাট থেকে সেঞ্চুরি আসার পর হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ান রাহুল দ্রাবিড়। অনেকে এখন মনে করেন যে দ্রুতই তিনি জাতীয় দলে ডাক পেতে পারেন।

এরপরে পাঞ্জাবের বিরুদ্ধে ১৫ বলে ৪০ রানের একটি মারকুটে ইনিংস খেলেছেন বৈভব। তবে দলকে ফিনিশ লাইন পার করাতে পারেননি। কিন্তু গতকাল যেভাবে ঠান্ডা মাথায় বৈভব চেন্নাইয়ের বোলারদের মোকাবিলা করে দলকে ম্যাচ জিতিয়েছেন, তা আনন্দ দিয়েছে স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের থেকে শুরু করে দেশের ক্রিকেটপ্রেমী সকলকেই। ৩৩ বলে তিনি করেন ৫৭। যদিও ম্যাচের সেরা হননি তিনি। সেই পুরস্কার পান আকাশ মাধোয়াল নিজের দুর্দান্ত বোলিংয়ের জন্য। তবে তা সত্ত্বেও চারিদিকে জয়জয়কার চলছে বৈভবের। 

ম্যাচ শেষে এবার এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানান রাজস্থান রয়েলসের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং আরেক তারকা ব্যাটার যশস্বী জয়েসওয়াল। আরআর অধিনায়ক বলেন, “ওকে নিয়ে বলার মতো কোন ভাষা নেই আমার কাছে। আজকের ম্যাচে মাঝের ওভারগুলিতে, ও খুব বুদ্ধি দিয়ে খেলছিল। এটা একটা অসাধারণ কম্বিনেশন, সেই প্রতিভা ও গেম অ্যাওয়ারনেস।” অন্যদিকে যশস্বী জয়েসওয়াল বলেন, “আজ বৈভব সত্যিই খুব দারুণ খেলেছে। ছয় ওভার পর ও যেভাবে নিজের ইনিংস আগে এগিয়ে নিয়ে গেছে, তা অসাধারণ ছিল।” দুই তারকার বক্তব্য থেকে স্পষ্ট যে রাজস্থান রয়েলসে নিজের জায়গা মজবুত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী। এবার দেখার বিষয় যে ভবিষ্যতে তিনি কেমন পারফর্ম করেন দলের হয়ে।

]]>
http://ebanglarmukh.com/sports/rajasthan-royals-impressed-with-vaibhav-suryavanshis-matured-innings-against-chennai/feed/ 0 953