Virat Kohli – এ বাংলার মুখ http://ebanglarmukh.com বাংলার অন্যতম ই-ম্যাগাজিন Mon, 12 Jan 2026 04:53:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.1 242543434 জয় দিয়ে ২০২৬ শুরু ভারতের, কিংয়ের মতো ইনিংস খেললেন কোহলি http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/ http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/#respond Mon, 12 Jan 2026 04:53:50 +0000 https://ebanglarmukh.com/?p=2902 দেবজিৎ মুখার্জি: ২০২৬ সালের শুরুটা বেশ ভালোভাবেই করল ভারতীয় ক্রিকেট দল। বছরের প্রথম একদিনের ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ অসাধারণভাবে শুরু করলেন শুভমান গিল ও তাঁর বাহিনী। চার উইকেটে ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গেল তারা সিরিজে। সৌজন্যে বল হাতে পেস বিভাগের দাপট এবং ব্যাট হাতে বিরাট কোহলি ও শুভমান গিলের দুর্দান্ত ইনিংস। যদিও কিউইদের তরফ থেকেও লড়াই দেওয়া হয় ম্যাচ জেতার জন্য। কিন্তু শেষ পর্যন্ত ‘মেন ইন ব্লু’র ব্যাটিং বিভাগের সামনে মাথানত করতে বাধ্য হয় তারা।

রবিবার সিরিজের প্রথম ম্যাচটি খেলা হয় বদোদারার বিসিএ স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া হয় টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিলের তরফ থেকে। শুরুটা বেশ ভালো হয় নিউজিল্যান্ডের কিন্তু তারপর বড় পার্টনারশিপ করতে দেয়নি টিম ইন্ডিয়ার বোলিং বিভাগ। তবে শেষ পর্যন্ত তারা ৩০০ রানের গন্ডি ছুঁতে সফল হয়। নির্ধারিত ৫০ ওভারে তাদের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩০০। সর্বোচ্চ ৮৪ রানের ইনিংস আসে ড্যারিল মিচেলের ব্যাট থেকে। এছাড়া হেনরি নিকল্স করেন ৬২ এবং ডেভন কনওয়ে করেন ৫৬। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান সিরাজ, কৃষ্ণা ও রানা। এছাড়া একটি উইকেট নিজের ঝুলিতে তোলেন কুলদীপ যাদব।

জবাবে রান তাড়া করতে নেমে ঝড়ের গতিতে রান করা শুরু করে টিম ইন্ডিয়া। তবে ২৬ রান করে নবম ওভারে আউট হন রোহিত শর্মা। এরপর অধিনায়ক শুভমান গিল ও দলের তারকা ক্রিকেটার বিরাট কোহলি বড় পার্টনারশিপ করেন। ৫৬ রান করে আউট হয়ে যান গিল। বিরাট কোহলি প্যাভিলিয়নে ফিরে যান ৯৩ রান করে। এছাড়া ১ রানের জন্য অর্ধশতরান থেকে বঞ্চিত হন শ্রেয়াস আইয়ার। ৪৯ রান করে আউট হন তিনি। বেশিক্ষণ টিকে থাকতে পারেননি রবীন্দ্র জাদেজাও। হর্ষিত রানা আউট হন ২৯ রান করে। এরপর ওয়াশিংটন সুন্দরকে নিয়ে দলকে ফিনিশ লাইন পার করেন কেএল রাহুল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় বিরাট কোহলিকে।

]]>
http://ebanglarmukh.com/sports/team-india-starts-2026-with-victory-kohli-played-kings-innings/feed/ 0 2902
২০২৬এ কবার দেখা যাবে রোকো? http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/ http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/#respond Fri, 02 Jan 2026 06:15:39 +0000 https://ebanglarmukh.com/?p=2827 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম এবং সংক্ষিপ্ত ফরম্যাট, অর্থাৎ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে, অবসর নিলেও একদিনের ক্রিকেট খেলা চালিয়ে যাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। এখনো ব্যাট হাতে করে যাচ্ছেন রান দুজনেই। বলা ভালো, দুজনের যে বয়স ৩৫ পেরিয়ে গেছে, তাঁদের খেলা দেখে যেন তা বোঝা যাচ্ছে না। এখানেই শেষ নয়, দুই নক্ষত্রকে রাখা হয়েছে ২০২৭ সালের আসন্ন ওডিআই বিশ্বকাপের পরিকল্পনায়ও। এক কথায় বলতে গেলে, এখনো দুজনের গুরুত্ব একই রয়ে গিয়েছে। 

স্বাভাবিকভাবেই এখন ক্রিকেটপ্রেমীদের মধ্যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে সদ্য শুরু হওয়া নতুন বছরে ঠিক কতবার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে ক্রিকেটের মাঠে দেখা যাবে। কারণ এই বিষয়টা এখন সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে দুজনের হাতে আর খুব বেশি সময় নেই। বিস্তারিতভাবে বলতে গেলে, ক্রিকেটকে আর হাতেগোনা মাত্র কয়েকদিন দিতে পারবেন দুই তারকা। সেক্ষেত্রে দুই ক্রিকেটারের ভক্তদের মধ্যে এই প্রশ্ন এই মুহূর্তে ঘোরাফেরা করছে। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে পারলেও এই বছর ঠিক কতবার জাতীয় দলের জার্সিতে দুজনকে দেখা যাবে।

হিসাব অনুযায়ী দুই তারকা যদি অবসর না গ্রহণ করেন, তাহলে মোট ২৯ বার তাঁদের খেলতে দেখা যাবে। জাতীয় দলের জার্সিতে ১৫টি একদিনের ম্যাচ এবং আইপিএলে ১৪টি। তবে সেই সংখ্যাটি বাড়ার সম্ভাবনা রয়েছে যদি আইপিএলের নকআউট পর্বে তাঁদের দল – রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স – ওঠে। শুধু তাই নয়, যদি দুজনেই বিজয় হাজারে ট্রফি খেলেন, তাহলেও সেই সংখ্যাটা বাড়বে। তবে নিশ্চিতভাবে মোট ২৯ বার দুই তারকাকে দেখা যাবে। সুতরাং দুজনকে নিয়ে যে উন্মাদনা তুঙ্গে থাকবে, তা না বললেও চলে। এবার দেখার যে শেষ পর্যন্ত কি হয়। দুজনে চলতি বছরে খেলা চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

]]>
http://ebanglarmukh.com/sports/rokos-total-matches-in-2026/feed/ 0 2827
“দুজনেই জানতাম এটা শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ” কোহলির সঙ্গে আলিঙ্গন প্রসঙ্গে জানালেন রোহিত http://ebanglarmukh.com/sports/we-knew-it-was-last-t20-world-cup-says-rohit/ http://ebanglarmukh.com/sports/we-knew-it-was-last-t20-world-cup-says-rohit/#respond Fri, 05 Dec 2025 13:14:38 +0000 https://ebanglarmukh.com/?p=2591 দেবজিৎ মুখার্জি: ক্রিকেটের দীর্ঘতম ও ক্ষুদ্রতম, দুই ফরম্যাট থেকেই একসাথে বিদায় নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। এই মুহূর্তে তাঁরা খেলছেন শুধুমাত্র ৫০ ওভারের ক্রিকেট। একসঙ্গে একাধিক খুশির ও হতাশাজনক মুহূর্তের সাক্ষী হয়েছেন দুজনে। বলা ভালো, ভারতীয় ক্রিকেটকে এক অন্যমাত্রায় নিয়ে যাওয়ার পেছনে দুজনের অবদান চরম। শুধু তাই নয়, আজও দুজনে যে লেভেল অফ ক্রিকেট খেলে যাচ্ছেন, তা এক বড় উদাহরণ উদীয়মান ক্রিকেটারদের জন্য। এক কথায় বলতে গেলে, দুজনে এখন বহু তরুণ ক্রিকেটারের কাছে ইনস্পিরেশন। 

রোহিত ও বিরাট, দুজনেই ২০১৩ সালে জয়ী চ্যাম্পিয়ন্স ট্রফি দলে ছিলেন। তবে দুজনের কাছে সবচেয়ে বেশি আনন্দময় মুহূর্ত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা। এবার এই ব্যাপারে এক সাক্ষাৎকারে কিছু কথা তুলে ধরলেন হিটম্যান, অর্থাৎ রোহিত শর্মা। জয়ের পর রোকো একে অপরকে জড়িয়ে ধরেন। সেই আলিঙ্গনের মুহূর্তটি নিয়ে আইসিসির সঙ্গে এক সাক্ষাৎকারে কিছু বক্তব্য জানান রোহিত। তাঁর বক্তব্য, সেই দলে তাঁরা দুজনে সিনিয়র ছিল এবং তাই তাঁদের দুজনের উপর চাপটাও প্রচন্ড ছিল। এখানেই শেষ নয়, সেটি শেষ বিশ্বকাপ জেনে মনের কি অবস্থা ছিল, তাও তুলে ধরেন। 

রোহিত শর্মা বলেন, “দলকে যাতে জেতাতে পারি তাই আমাদের দুজনের উপর প্রত্যাশার প্রচুর চাপ ছিল। বাকিদের মধ্যে বিশ্বকাপ জেতা নিয়ে কোন খিদে বা ইচ্ছা ছিল না, তা আমি বলছি না। সিনিয়র শব্দটা ব্যবহার করার ইচ্ছা খুব একটা নেই, তবুও বলছি যে সেই দলে সবচেয়ে সিনিয়র আমরা দুজনেই ছিলাম। আমরা দুজন একসাথে অনেক খেলেছি। শুধু আইপিএলে একসাথে খেলিনি। যখন ও দলে আসে, তখন আমার মাত্র এক বছর হয়েছে। ওই বিশ্বকাপের আগে আমরা বহু হতাশার সাক্ষী থেকেছি, বিশেষ করে বিশ্বকাপে। আমরা দুজনেই জানতাম এই টি-টোয়েন্টি বিশ্বকাপই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।” হিটম্যান নিজের বক্তব্যের মাধ্যমে বোঝান যে স্বপ্ন সফল হাওয়ায় দুজনে নিজেদের আবেগ ধরে রাখতে পারেননি।

]]>
http://ebanglarmukh.com/sports/we-knew-it-was-last-t20-world-cup-says-rohit/feed/ 0 2591
কোহলি-গম্ভীরকে দুর্দান্ত ইনিংসের জন্য কৃতিত্ব দিলেন ঋতুরাজ http://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/ http://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/#respond Thu, 04 Dec 2025 10:55:24 +0000 https://ebanglarmukh.com/?p=2573 দেবজিৎ মুখার্জি: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়া হারায় হতাশ দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এই সবকিছুর মাঝেও তাঁদের দৃষ্টি আকর্ষণ করেছে দলের তরুণ তারকা ঋতুরাজ গায়েকওয়ারের দুর্দান্ত সেঞ্চুরি। প্রথম ম্যাচে রান না পেলেও, দ্বিতীয় ম্যাচে তিনি যেমন ব্যাটিং তুলে ধরেছেন, তার প্রশংসায় পঞ্চমুখ ৮ থেকে ৮০ সকলেই। তবে এমন দুর্দান্ত পারফরমেন্সের জন্য ঋতুরাজ কৃতিত্ব দিলেন বিরাট কোহলি ও হেড কোচ গৌতম গম্ভীরকে। তাঁর মতে, এমন ইনিংস খেলা সম্ভব হতো না যদি দুজনে না থাকতেন।

ইনিংস বিরতিতে ঋতুরাজ গায়েকওয়ার বিরাট কোহলি প্রসঙ্গে বলেন। তাঁর বক্তব্য, “বহুদিনের স্বপ্ন ছিল বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করার। উনি অনেক সাহায্য করেছেন ব্যাটিং করার সময়ে। উনি আমাকে ফিল্ডিংয়ের ফাঁক কাজে লাগানোর পরামর্শ দেন। কোন বোলার কেমন বল করে বা কিভাবে তা সামলাতে হবে, সেই সংক্রান্ত পরামর্শ দিয়েছেন। এই জাতীয় গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়েছি এবং উপকৃত হয়েছে।”

ম্যাচ শেষে তরুণ তারকা কথা বলেন গৌতম গম্ভীরের। ঋতুরাজ বলেন, “উনি আমাকে বলেছিলেন যে আমি সিরিজে চার নম্বরে ব্যাট করব। এতে আত্মবিশ্বাস বেড়েছে আমার। ভরসা দেখিয়েছে কোচ এবং এটাই তো ক্রিকেটাররা চায়। উনি ভরসা রেখেছেন বলেই আমি সফল হয়েছি। পরের ম্যাচেও ভালো খেলতে চাই। আমাকে স্বাভাবিক খেলা খেলতে বলেছেন গৌতি ভাই এবং আমি সেটাই করার চেষ্টা করছি।”

প্রসঙ্গত, রায়পুরে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ৫ উইকেটে ৩৫৮। শতরান করেন বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়। এছাড়া অর্ধশতরান করেন কেএল রাহুল। জবাবে রান তাড়া করতে নেমে অন্তিম ওভার শেষ হওয়ার চার বল বাকি থাকতে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। শতরান করেন এডেন মার্করাম। এছাড়া অর্ধশতরানের ইনিংস আসে ব্রিটস্কে ও ব্রেভিসের ব্যাট থেকে। ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে। সিরিজের অন্তিম ম্যাচ খেলা হবে বিশাখাপত্তনামে।

]]>
http://ebanglarmukh.com/sports/ruturaj-gives-credit-to-gambhir-and-kohli-for-his-excellent-innings/feed/ 0 2573
বিরাট পারফর্ম করায় নাম না করেই গৌতি-আগারকারকে খোঁচা প্রাক্তন তারকাদের http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/ http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/#respond Thu, 04 Dec 2025 10:03:09 +0000 https://ebanglarmukh.com/?p=2570 দেবজিৎ মুখার্জি: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত হারলেও চর্চার শীর্ষে রয়েছেন দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। পরপর সেঞ্চুরি করে তিনি ফের দেখিয়ে দিয়েছেন যে কেন ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে তাঁকে দলে সুযোগ দেওয়া উচিত। তবে এর সঙ্গে দলের বহু প্রাক্তন তারকা আবার নাম না করে একহাত নিয়েছেন গম্ভীর-আগারকারদের। শুধু প্রাক্তন তারকারাই নন, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিতেও যেমন সকলের বিরাটের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন, তেমনি তীব্র সমালোচনা করেছেন গৌতম গম্ভীর ও অজিত আগারকারের।

প্রাক্তন তারকা হারভাজন সিং অজিত আগারকারের জন্মদিনে তাঁর নাম না নিয়েই তাঁকে কটাক্ষ করেন। বলতে গেলে, যে মন্তব্য তিনি করেছেন, তার থেকে এটা স্পষ্ট যে তিনি আগারকারের উদ্দেশ্যেই এমনটি বলেছেন। কী বলেছেন ভাজ্জি? প্রাক্তন তারকা বলেন, “আমি অত্যন্ত খুশি এটা দেখে যে বিরাট কোহলির মতো একজন ক্রিকেটার খেলে যাচ্ছে। কিন্তু এটা দেখে খারাপ লাগে যে যারা নিজেরা কিছু পারেনি, তারা বিরাটের ভবিষ্যৎ ঠিক করছে। এটা আমার ও আমার অনেক সতীর্থদেরও সঙ্গে হয়েছে। বেশিরভাগ সময়ে তারাই তারকা ক্রিকেটারদের যোগ্যতা বিচার করে, যারা কম পেয়েছে অপেক্ষাকৃত।”

অন্যদিকে, আবার বড় মন্তব্য করে বসেন দলের আরেক প্রাক্তন তারকা, তথা দলে প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। তবে শুধু বিরাটকে নিয়ে একা নন, রোহিত শর্মারও প্রশংসা করেছেন তিনি। কী বলেছেন শাস্ত্রী? প্রাক্তন ক্রিকেটারের দাবি করেন যে যাঁরা দুই তারকার সমালোচনা করছেন, তাঁরা গায়েব হয়ে যাবেন যদি দুজনে খেলা দেখানো শুরু করেন। তিনি বলেন, “বিরাট কোহলি ও রোহিত শর্মা, দুজনেই ওডিআই জায়েন্ট। ওদের মতো ক্রিকেটারদের সঙ্গে লাগবেন না। আমি এটাই বলব যে কিছু লোক এটা করছে। দুজনেই যদি খেলা দেখানো শুরু করে, তাহলে যারা লাগছিল, তারা গায়েব হয়ে যাবে।”

এছাড়া মতামত জানিয়েছেন দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার ইরফান পাঠান। নিজের ইউটিউব চ্যানেল থেকে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। বরাবরই কঠিন সত্য বলা থেকে পিছিয়ে আসেন না প্রাক্তন তারকা। এবারও তা হয়নি। কিং কোহলির বয়স নিয়ে যে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল, সেই ব্যাপারটিও টেনে আনেন এবং দাবি করেন যে ৩৭ বছর বয়সেও বিরাট কোহলি অত্যন্ত ফিট। ইরফান বলেন, “অস্ট্রেলিয়ায় দুটো ডাক দিয়ে শুরু হলেও পরবর্তী তিনটি ইনিংসে অন্তত অর্ধশতরন করেছে। এখানকার চ্যালেঞ্জটা আলাদা। ও বুঝতে পেরেছে এখানকার পিচটা সামান্য আলাদা এবং সতর্কতার সঙ্গে খেলেছে। যখন বোলাররা নিজেদের গেমপ্ল্যান চেঞ্জ করে তখন, বিরাটও নতুন গেমপ্ল্যান নিয়ে আসে। শতরান করলে বা উইকেট পড়লে, ও যেভাবে সেলিব্রেট করে, তার থেকে বোঝা যায় হি ইজ ব্যাক, যা টিম ইন্ডিয়ার জন্য ভালো বিষয়।”

]]>
http://ebanglarmukh.com/sports/former-indian-cricketers-slammed-gambhir-agarkar-after-virat-performing-well/feed/ 0 2570
বিরাটের ব্যাটিংয়ে মুগ্ধ তাঁর সতীর্থরা http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/ http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/#respond Tue, 02 Dec 2025 15:20:08 +0000 https://ebanglarmukh.com/?p=2539 দেবজিৎ মুখার্জি: বরাবরই ক্রিকেটমহলে অন্যতম বড় আলোচনার বিষয় বিরাট কোহলি। তবে সম্প্রতি রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ম্যাচে তিনি যেই ইনিংসটি খেলেছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের সকল ক্রিকেটপ্রেমী এবং এরপর যেন তাঁকে নিয়ে আলোচনার মাত্রা আরো বেড়ে গিয়েছে। যেভাবে বিরাট নিজের ইনিংসকে সাজিয়েছেন, তা দেখে মুগ্ধ হয়েছেন তাঁর সতীর্থরা। সকলেই কিং কোহলির প্রশংসায় পঞ্চমুখ।

রবিবার ম্যাচ শেষে বিসিসিআই টিভিতে টিম ইন্ডিয়ার তরুণ তারকা তিলক ভার্মা বিরাট কোহলির ব্যাটিং নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, “আবারও একটা অন্যতম শ্রেষ্ঠ ইনিংস দেখলাম। আরো ভালো লাগছে এটা ভেবে যে বিরাট ভাইয়ের এই ইনিংসটা দেখলাম চোখের সামনে।” বিরাটের ধারাবাহিকতার প্রসঙ্গ টেনে এনে এমআই তারকা আরো বলেন, “বিরাট ভাই এমন অবিশ্বাস্য খেলা খেলে যাচ্ছেন গত ১৭ বছর ধরে। শেখার চেষ্টা করি আমি বিরাট ভাইয়ের থেকে।”

অন্যদিকে, দলের তারকা স্পিনার কুলদীপ যাদবও বিরাট কোহলিকে নিয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, “মনে হচ্ছিল যেন সেই ২০১৭-১৮ সালের বিরাট ভাইকে দেখছি। অসাধারণ ব্যাটিং।” কেমনভাবে নিজের ইনিংস গুছিয়েছেন, তাও তুলে ধরেন কুলদীপ। তিনি বলেন, “প্রত্যেকটা বল উনি খেলছিলেন ব্যাটের সঠিক জায়গা দিয়ে। এমন একটা ইনিংস খেলা যায় যখন নিজের উপর পুরো বিশ্বাস থাকে।” তবে বিরাটের দায়িত্ব যে শুধু ব্যাটিংয়েই সীমাবদ্ধ নয়, সেটাও তুলে ধরেন তারকা স্পিনার। কুলদীপ বলেন, “এটা ভাববেন না যে ব্যাটিং করেই ওনার কাজ শেষ হয়ে যায়। যখন আমরা বল করি, তখন উনি অনেক পরামর্শ দেন আমাদের।”

উল্লেখ্য, রাঁচিতে বিরাট কোহলির ব্যাট থেকে আসে ১২০ বলে ১৩৫ রানের ইনিংস, যার মধ্যে রয়েছে ১১টি চার এবং ৭টি ছয়। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জ্যানসেনের বলে বাউন্ডারি হাঁকিয়ে শতরানে পৌঁছান তিনি। তাঁর এই ইনিংসের জন্য তাঁকেই ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

]]>
http://ebanglarmukh.com/sports/virats-teammates-happy-about-his-performance/feed/ 0 2539
মাঠে ঢুকে বিরাটকে ছুঁয়ে শাস্তি, তবুও খুশি সৌভিকের পরিবার সহ গোটা গ্রাম http://ebanglarmukh.com/sports/souviks-family-and-village-happy-about-souvik-touching-virat/ http://ebanglarmukh.com/sports/souviks-family-and-village-happy-about-souvik-touching-virat/#respond Mon, 01 Dec 2025 13:30:39 +0000 https://ebanglarmukh.com/?p=2522 দেবজিৎ মুখার্জি, হুগলি: ক্রিকেটের প্রতি ভালোবাসা ও সেই খেলার রাজা বিরাট কোহলির প্রতি ভক্তি, এই দুটি জিনিস যদি কোন ক্রিকেটপ্রেমীর মধ্যে গাঢ়ভাবে থেকে থাকে, তাহলে তাঁকে রোখা প্রায় একপ্রকার অসম্ভব হয়ে ওঠে। তার বড় উদাহরণ পুড়শুড়ার বাসিন্দা সৌভিক। বিরাট কোহলি রাঁচিতে সেঞ্চুরি করার পর তিনি মাঠে ঢুকে কিং কোহলির পায়ে লুটিয়ে পড়েন। যদিও এই মুহূর্তে তিনি পুলিশি হেফাজতে ঠিকই। তবে তাঁর পরিবারের বিন্ধুমাত্র চিন্তা নেই এর জন্য। বরং এটা ভেবে গর্বিত তাঁরা যে তাঁদের পুত্র বিরাটকে ছুঁতে পেরেছেন। শুধু তাই নয়, গর্বিত গোটা আরামবাগের মধুপুর আদিবাসী পাড়ার বাসিন্দারাও।

সৌভিক কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ের বিএ ফার্স্ট ইয়ারের ছাত্র। তাঁর বাবা সমর মুর্মু পেশায় গ্রামীণ চিকিৎসক এবং মা অঙ্গনওয়াড়ি কর্মী। সমরবাবু জানান বিরাটের প্রতি ছেলের ভালবাসা কতটা। তিনি বলেন, “সৌভিক ছোটবেলা থেকেই বিরাট কোহলির ফ্যান। ও ছোটবেলা থেকেই আমাকে বলতো যে যদি পড়াশোনা ছাড়তে হয়, ছাড়বো। কিন্তু একবার কাছ থেকে ছোঁবে বিরাট কোহলিকে।” ছেলে যে এই মুহূর্তে পুলিশি হেফাজতে, সেই প্রসঙ্গ উঠলে সমরবাবু বলেন, “আমি জানি আমার ছেলে আইন ভেঙেছে। কিন্তু এটা ভেবে গর্ব হচ্ছে যে ও ছুঁতে পেরেছে বিরাট কোহলিকে।”

প্রসঙ্গত, ঘটনাটি ঘটে যখন বিরাট কোহলি মার্কো জ্যানসেনের বলে বাউন্ডারি হাকিয়ে শতরান করেন। তখন মাঠে নিরাপত্তা কর্মীদের এড়িয়ে ঢুকে পড়েন সৌভিক এবং লুটিয়ে পড়েন কিং কোহলির পায়। যদিও এরপর উপস্থিত সকল নিরাপত্তা কর্মী সৌভিককে সরিয়ে নিয়ে যান সেখান থেকে এবং এই মুহূর্তে তিনি রয়েছেন পুলিশি হেফাজতে। পরিবারের তরফ থেকেও স্থানীয় বিধায়ককে এই ব্যাপারে জানানো হয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে যাবতীয় সব চেষ্টা চালানো হচ্ছে যাতে ছেলেকে বাড়ি ফিরিয়ে আনা যায়।

উল্লেখ্য, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে জয় পায় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ৮ উইকেটে ৩৪৯। বিরাট কোহলি করেন ১৩৫। এছাড়া রোহিত শর্মা করেন ৫৭ এবং অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে ৬০ রানের এক আগ্রাসী ইনিংস। জবাবে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্রুত উইকেট হারালেও পরের দিকে একাধিক বড় পার্টনারশিপ গড়ে এবং একসময়ে জয় পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ৩৩২ রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস। ১৮ রানে ম্যাচ যেতে ভারত। প্লেয়ার অফ দ্যা ম্যাচ হন বিরাট কোহলি।

]]>
http://ebanglarmukh.com/sports/souviks-family-and-village-happy-about-souvik-touching-virat/feed/ 0 2522
“রোকো রান না করলে দুশোও হতো না” গম্ভীরকে বিধলেন কাইফ? http://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/ http://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/#respond Mon, 01 Dec 2025 11:16:38 +0000 https://ebanglarmukh.com/?p=2518 দেবজিৎ মুখার্জি: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওডিআই সিরিজের আগে একপ্রকার ‘ওয়ার্নিং জোন’এ ছিলেন ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে রবিবার দুজনে যে মাপের ব্যাটিং দেখিয়েছেন রাঁচির মাঠে, তা দেখে মুগ্ধ দেশের সকল ক্রিকেটপ্রেমী। এবার এই বিষয়টি নিয়ে দলের হেড কোচ গৌতম গম্ভীরকে কার্যত বিধলেন দলের প্রাক্তন তারকা মহাম্মদ কাইফ। বিরাট ও রোহিতের প্রশংসা করে তিনি দাবি করলেন যে দুজনে রান না করতে পারলে ২০০ রানও করতে পারত না টিম ইন্ডিয়া।

নিজের ইউটিউব চ্যানেল থেকে প্রাক্তন ভারতীয় তারকা বললেন, “বিশ্রীভাবে পরাজিত হতো টিম ইন্ডিয়া যদি রোহিত শর্মা ও বিরাট কোহলি আউট হয়ে যেত। প্রথম কথা হল দক্ষিণ আফ্রিকাকে হারানোর সম্ভব হতো না সাড়ে ৩০০ রান না করতে পারলে। ওরা দুজনেই এই জয়ের মূল কান্ডারি।” এর সঙ্গে তরুণদের প্রসঙ্গও টেনে আনেন তিনি এবং একপ্রকার বিধলেন গৌতম গম্ভীরকে। তিনি বলেন, “বারবার বলা হচ্ছে তরুণদের কথা। সুযোগ দেওয়া হচ্ছে তাদের দলে। কিন্তু যা অবস্থা, তাতে তো ২০০ রানও করতে পারবে না ওরা সকলে মিলে। তাই শেষ পর্যন্ত দারস্থ হয়েছিল ওদের দুজনের।”

কাইফ আরো বলেন, “শতরান করেছে বিরাট কোহলি। সাতটা ছয় মেরেছে। রোহিত মেরেছে তিনটে। দুজনে দারুন পার্টনারশিপও গড়ে তুলেছে। এর আগে ওরা সিডনিতেও একই কাজ করেছে। আসলে টেস্ট সিরিজে পরাজিত হওয়া ভারতের অবস্থা খুবই খারাপ ছিল। এখন হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছে রাঁচিতে ম্যাচ জেতার পর।” এর সঙ্গে রোকোর প্রশংসা করে প্রাক্তন ভারতীয় তারকা দাবি করেন, “ওল্ড ইজ গোল্ড। কোহলির বয়স ৩৭ এবং রোহিতের ৩৮। ওদের দরকার ছিল এই ম্যাচে। ওরা যদি রান না করতে পারতো, তাহলে দক্ষিণ আফ্রিকার সহজেই ম্যাচটা নিজেদের নামে করে নিতে পারত।”

উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ভারত তোলে ৮ উইকেটে ৩৪৯। ৩৫০ রানের টার্গেট চেজ করতে নেমে ৩৩২ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ ১৮ রানে ম্যাচ জিতে সিরিজে ১-০ ফলাফলে এগিয়ে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচের সেরা ঘোষণা করা হয় মডার্ন ডে চেজ মাস্টার বিরাট কোহলিকে। তাঁর ব্যক্তিগত সংগ্রহ ১২০ বলে ১৩৫। এছাড়া রোহিত শর্মা করেছেন ৫৭ এবং দলের অধিনায়ক কেএল রাহুলের ব্যাট থেকে এসেছে ৬০ রানের এক গুরুত্বপূর্ণ ইনিংস। 

]]>
http://ebanglarmukh.com/sports/india-wouldnt-have-scored-200-if-roko-failed-kaif-slams-gambhir/feed/ 0 2518
ক্রিকেটপ্রেমীদের হৃদয়জুড়ে বিরাট, মাঠে ঢুকে পা ছুঁয়ে ফের প্রমাণ করলেন পুড়শুড়ার সৌভিক http://ebanglarmukh.com/sports/virat-ruling-cricket-lovers-heart-once-again-proved-souvik/ http://ebanglarmukh.com/sports/virat-ruling-cricket-lovers-heart-once-again-proved-souvik/#respond Mon, 01 Dec 2025 06:32:04 +0000 https://ebanglarmukh.com/?p=2506 দেবজিৎ মুখার্জি: বিরাট কোহলি ব্যাট করতে নামলে গোটা স্টেডিয়ামে কেমন পরিস্থিতি বা আবহাওয়া তৈরি হয়, তা না বললেও চলে। যেমনটা ঘটেছিল ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে, ঠিক একই জিনিস ঘটল রাঁচিতেও। কী সেই ঘটনা? কিং কোহলির পায়ে লুটিয়ে পড়লেন তাঁর এক ভক্ত। যদিও পুলিশ তাঁকে আটক করে রেখেছে (এই প্রতিবেদন লেখা পর্যন্ত), কিন্তু এমন দৃশ্য চারিদিকে ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। বলতে গেলে, নেটপাড়ায় এই নিয়ে এখন একপ্রকার চলছে জোর আলোচনা। 

ঘটনার সূত্রপাত রবিবার বিরাটের সেঞ্চুরি করা থেকে। দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার মার্কো জানসেনের বলে চার হাঁকিয়ে শতরান করেন কিং কোহলি। সেই মুহূর্তে মাঠে নিরাপত্তা ভেঙে ঢুকে পড়েন বিরাটের সেই ভক্ত এবং লুটিয়ে পড়েন তাঁর পায়ে। যদিও সেই যুবককে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। এই মুহূর্তে সেই যুবক পুলিশি হেফাজতে। তবে জানা গিয়েছে, সেই কোহলি ভক্ত পুড়শুড়ার বাসিন্দা সৌভিক। চলতি বছরে যখন আইপিএল চলছিল, তখন কাবলে থেকে সাইকেল করে বেঙ্গালুরু রওনা দিয়েছিলেন তিনি, তবে সাক্ষাৎ হয়নি। সেই কারণে রবিবার তিনি আবার চেষ্টা করেন একবারের জন্য বিরাটের পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার। তাই সরাসরি রাঁচি চলে গিয়েছিলেন।

সৌভিকের স্বপ্নপূরণ হলেও অনিশ্চিত তাঁর বাড়ি ফেরা। তাঁর পরিবারের সদস্যরা ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়েছেন পরশুড়ার বিধায়ক বিমান ঘোষকে এবং সবরকম চেষ্টা চালানো হচ্ছে তাঁকে বাড়ি ফিরিয়ে আনার। মনে করা হচ্ছে যে সোমবার সবকিছু বোঝা যাবে যে কিভাবে যাবতীয় সব আইনি জটিলতা পার করে মুক্তি পেতে পারেন সৌভিক। বলে রাখা ভালো, ইডেনে যেই বিরাট ভক্ত মাঠে ঢুকে পড়েছিলেন, তাঁর নাম ঋতুপর্ণ পাখিরা। তাঁকেও অবশ্য লকআপে থাকতে হয়েছিল এবং পরে ছাড়া পেয়েছিলেন। তবে এমন ঘটনা বারবার প্রমাণ করছে যে বিরাট দেশের ক্রিকেটপ্রেমীদের মনে কতটা জায়গাজুড়ে রয়েছেন।

প্রসঙ্গত, গতকাল প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে তোলে ৮ উইকেটে ৩৪৯। সর্বোচ্চ ১৩০ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। এছাড়া রোহিত শর্মা করেন ৫৭ এবং অধিনায়ক কেএল রাহুল করেন ৬০। জবাবে রান তাড়া করতে নেমে শুরুর দিকে দ্রুত উইকেট হারালেও পরে একাধিক বড় পার্টনারশিপ গড়ে জয়ের কাছাকাছি চলে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত তারা অলআউট হয়ে যায় ৩৩২ রানে। ম্যাচের সেরা হন বিরাট কোহলি।

]]>
http://ebanglarmukh.com/sports/virat-ruling-cricket-lovers-heart-once-again-proved-souvik/feed/ 0 2506
রোকোকে নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? প্রশ্নের মুখে দুজনের ওডিআই ভবিষ্যৎ http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/ http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/#respond Sat, 29 Nov 2025 08:22:11 +0000 https://ebanglarmukh.com/?p=2496 দেবজিৎ মুখার্জি: আগামী ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালে হলেও এখন থেকেই তা নিয়ে মাথা ঘামাতে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বলা ভালো, এখন থেকেই শুরু হয়েছে তাদের ঘুঁটি সাজানো। তবে এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে দলের দুই তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা। আগামীদিনে তাঁদের নিয়ে কোন পথে হাঁটবে বোর্ড? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে দেশের ক্রিকেটমহলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হওয়ার পর দুজনের সঙ্গে আলোচনায় বসবে বোর্ড, যেখানে থাকবেন নির্বাচক প্রধান অজিত আগরকর ও দলের হেড কোচ গৌতম গম্ভীরও।

এক বোর্ড সূত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই ব্যাপারে অবস্থান জানিয়েছেন। নিজের বক্তব্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে দুজনে তারকা হলেও তাঁদের বজায় রাখতে হবে ধারাবাহিকতা। সেই বোর্ড সূত্রের বক্তব্য, “আমরা পরিষ্কার বার্তা আশা করি বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো তারকা ক্রিকেটারদের থেকে। আমাদের জানা দরকার কী ভূমিকা হবে দুজনের। দুজনের খেলা উচিত নয় অনিশ্চয়তা নিয়ে।” অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে দুই তারকার খেলায় একেবারেই সন্তুষ্ট নন বোর্ড কর্তারা। বলা হচ্ছে, “তৃতীয় ম্যাচে রান পেয়েছিলেন দুজনে। তবে ততক্ষণে হাতের বাইরে চলে গেছে সিরিজ। বোলাররা জয়ের পরিস্থিতি তৈরি করে গিয়েছিল ওই ম্যাচে। কিন্তু প্রথম দুই ম্যাচে ভালো খেলতে পারেনি দুজনে। এমনটা চলতে পারেনা সমস্ত সিরিজে।”

তবে বিশ্বকাপের সময় রোহিত ও বিরাট, দুজনেরই বয়স অনেক হয়ে যাবে। ৪০এর গণ্ডি ছোঁবেন হিটম্যান। অন্যদিকে বিরাটের বয়স হবে ৩৮। সুতরাং একটা প্রশ্ন উঠবেই দুই তারকার ফর্ম ও ফিটনেস নিয়ে। যদিও প্রাক্তন অধিনায়ককে ইতিমধ্যেই নাকি বলা হয়েছে কাজ করতে নিজের ফিটনেসের উপর। পাশাপাশি, জায়গা টিকিয়ে রাখার জন্য দুজনকে আরও একটি কাজ করতে বলা হয়েছে। বোর্ড সূত্রের বক্তব্য, “নির্ভীকভাবে খেলুক রোহিত। এটা ঠিক যে পিচ কঠিন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু রোহিতের তরফ থেকে কোন ঝুঁকি নিতে চাওয়া হয়নি। আশা করা হচ্ছে যে দুজনেই তরুণদের জন্য একটি উদাহরণ তৈরি করুক সাহসী ব্যাটিংয়ের দ্বারা।”

]]>
http://ebanglarmukh.com/sports/bcci-to-decide-about-rohit-and-virat-their-odi-future-in-question/feed/ 0 2496