সুনীলদের প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ জাভির, রাজি নয় ফেডারেশন

সুনীলদের প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ জাভির, রাজি নয় ফেডারেশন

দেবজিৎ মুখার্জি: বর্তমানে কোচের অভাবে ভুগছে ভারতীয় ফুটবল দল। হংকংয়ের বিরুদ্ধে তারা যেভাবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে পরাজিত হয়েছিল, তারপর চারিদিক থেকে ধেয়ে এসেছিল সমালোচনা। অনেকেই অনেকরকম কথা বলেছিলেন। শুধু তাই নয়, দেশের ফুটবলপ্রেমীদের তরফ থেকেও উঠতে শুরু করেছিল প্লেইং স্ট্র্যাটেজি নিয়ে প্রশ্ন। বিস্তারিতভাবে বলতে গেলে, সকলেই এই পারফরম্যান্স দেখে বেশ হতাশ ও ক্ষুব্ধ হয়েছিলেন। 

এরপরই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান (এআইএফএফ) মানোলো মার্কেজকে কোচের পদ থেকে সরানো সিদ্ধান্ত নেয়। মার্কেজ ইস্তফা দেওয়ার পর তাদের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় কোচের পদে আবেদন করা নিয়ে। সেই অনুযায়ী অনেকেই আবেদন করেন। শুধু দেশি নয়, বহু বিদেশি প্রাক্তনীও সুনীল ছেত্রীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য অ্যাপ্লাই করেন। একেকজন আবার এক সময়ে তারকাও ছিলেন।

এমনকি জনপ্রিয় ক্লাব বার্সেলোনার প্রাক্তন কোচ, তথা স্পেনের বিশিষ্ট ফুটবলার, জাভি হার্নান্দেজও অ্যাপ্লাই করেন ভারতের কোচ হওয়ার জন্য। এআইএফএফের জাতীয় দলের টিম ডিরেক্টর সুব্রত পাল সেটি স্বীকার করেছেন। কিন্তু ইচ্ছে থাকলেও তা খারিজ করতে হয় ফেডারেশনকে। কারণ তিনি কোচ হলে যেই পারিশ্রমিক চাইতেন, তা দেওয়া সম্ভব নয় তাদের কাছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। টেকনিক্যাল কমিটির এক সদস্য এই বিষয়ে নিজের অবস্থান জানান। তিনি বলেন, “আমাদের পক্ষে ওনাকে কোচ করা সম্ভব নয়। উনি যদি সত্যি হতেও চান, তাও নয়। ওনার আর্থিক চাহিদা প্রচুর।”

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *