“ওকে চাপ দিতে চাইনা” বুমরাহের পরিবর্তে গিলকে অধিনায়ক করার কারণ জানালেন আগরকর

“ওকে চাপ দিতে চাইনা” বুমরাহের পরিবর্তে গিলকে অধিনায়ক করার কারণ জানালেন আগরকর

দেবজিৎ মুখার্জি: “বুমরাহ গুরুত্বপূর্ণ, ওকে বেশি চাপ দিতে চাইনা” ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে গিলকে অধিনায়ক করার আসল কারণ জানালেন নির্বাচক প্রধান অজিত আগরকর। প্রাক্তন ভারতীয় তারকা পরিষ্কার জানিয়ে দেন যে বোর্ড বুমরাহকে বোলার হিসেবেই চায়। এখানেই শেষ নয়, আগরকর আরো জানান যে সামনের সিরিজ কঠিন এবং তাতে বুমরাহের থাকা বেশ জরুরি। পাশাপাশি, তারকা পেস বোলারের ফিটনেস নিয়েও বক্তব্য রাখেন আগরকর। এই প্রসঙ্গে তিনি জানান যে বুমরাহ জানেন তিনি কতটা ফিট। 

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডে যাবে ভারতীয় ক্রিকেট দল পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। তার আগেই অবসরের কথা ঘোষণা করেন দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা। তারপরই শুরু হয় দলের হবু অধিনায়ক নিয়ে নানা আলোচনা। অনেকে মনে করছিলেন যে গিল যোগ্য। আবার অনেকের মতে বুমরাহ সঠিক ব্যক্তি এই পদের জন্য। সবমিলিয়ে, অধিনায়কের পদ নিয়ে একপ্রকার বুমরাহ বনাম গিল পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গিলকেই এই দায়িত্ব দেওয়া হয়। সহ-অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ঋষভ পান্থকে।

ক্রিকেটপ্রেমীদের একাংশ এই সিদ্ধান্তে খুশি হলেও আরেকাংশ সহমত জানাননি। তাঁদের মতে বুমরাহের অভিজ্ঞতা গিলের চেয়ে বেশি এবং তাঁকেই ক্যাপ্টেন করা উচিত ছিল বোর্ডের। এবার এই ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা পেসার, তথা বর্তমান নির্বাচক প্রধান, অজিত আগরকর। তিনি সাংবাদিকদের জানান যে ঠিক কিসের ভিত্তিতে এবং কোন কারণে গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে। পাশাপাশি, এটাও জানান যে কেন বুমরাহ এই দায়িত্ব পাননি।

অজিত আগরকর বলেন, “বুমরাহকে আমরা চাই বোলার হিসেবে বেশি। দল সামলানোর চাপ ওর উপর আমরা দিতে চাইনা। সামনের সিরিজ কঠিন। ও আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ও ফিজিক্যালি কতটা ফিট, সেটা ও জানে। কয়েকটা সিরিজের জন্য কাউকে অধিনায়ক করা আমাদের লক্ষ্য নয়। আমরা ভবিষ্যতের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছি।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত গিলকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে তা তিনি সঠিকভাবে পালন করতে পারেন কিনা। টিম ইন্ডিয়া কি ইংল্যান্ডের মাটিতে জয় পাবে? শুভমান গিল কি পারবেন টেস্ট ক্রিকেটে ভারতকে ফের শক্তিশালী এবং সেরা করতে? কি হবে অবশেষে? সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে আর কিছুদিনের মধ্যে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *