দেবজিৎ মুখার্জি: টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার সারফারাজ খানকে বিশেষ বার্তা কিংবদন্তি ক্রিকেটার সানির, ওরফে সুনীল গাভাস্কারের। কি বললেন প্রাক্তন তারকা? ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দল থেকে সারফরাজের বাদ পড়া প্রসঙ্গে গাভাস্কার জানালেন যে এমন পরিস্থিতি ভবিষ্যতে এড়াতে হলে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে হবে। এখানেই শেষ নয়, সানি আরো জানান যে নিজের জায়গা দলে মজবুত করতে হলে সুযোগ দেওয়া যাবেনা কাউকে। বলতে গেলে, প্রাক্তন তারকা এক বড় পরামর্শ দিলেন সারফারাজকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে সারফারাজ খানের। সুযোগ পেয়েই সেটিকে কাজে লাগাতে সফল হন তরুণ ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে শতরানও হাকেন তিনি। পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ পেলেও তাঁকে খেলানো হয়নি একটি ম্যাচ। অনেকে আশা করেছিলেন যে আইপিএলের পর আসন্ন ইংল্যান্ড সিরিজে তিনি দলের জায়গা পাবেন। কিন্তু সেটাও হয়নি। এটি বর্তমানে এক বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট মহলে। অনেকেই সারফারাজের এই বাদ পড়াকে ভালোভাবে নেননি। এমনকি অনেকে এটাও মনে করছেন যে অন্যায় হয়েছে তাঁর সঙ্গে।
এবার এই প্রসঙ্গে ময়দানে নামলেন ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। ‘ইন্ডিয়া টুডে’কে তিনি এই ব্যাপারে নিজের অবস্থান জানান। পাশাপাশি, সারফারাজ খানকে পরামর্শ দেন আগামীদিনে এমন পরিস্থিতি এড়ানোর। সানি জানান কিভাবে একজন ক্রিকেটার নিজেকে দলে টিকিয়ে রাখবে। এখানেই শেষ নয়, একজন ক্রিকেটারের লড়াই কতটা কঠিন হয়, সেই বাস্তব সত্যিটাকেও তুলে ধরেন তিনি। সবমিলিয়ে, সানি একপ্রকার নিজের বক্তব্যের মাধ্যমে সারফারাজ খানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে দেন।
সানি বলেন, “এমন পরিস্থিতি এড়াতে হলে নিজেকে প্রয়োজনীয় করে তুলতে হবে দলের কাছে। ক্রিকেট খুবই কঠিন খেলা। সুযোগ পেলে সেটা পুরোপুরি কাজে লাগাতে হয়। সেঞ্চুরি করে পরবর্তী ইনিংসে সেটা নিয়ে ভেসে থাকলে হবেনা। ফের ফোকাস করতে হবে আর রান করতে হবে। দলে জায়গা টিকিয়ে রাখতে হলে সেই সুযোগটা কাউকে দেওয়া যাবেনা। এটা পুরোপুরি নির্ভর করে তুমি কতটা ডেসপারেট। দরজায় কড়া নাড়লে হবেনা। ঢুকে পড়তে হবে ভেঙে।” এবার দেখার বিষয় যে সানির পরামর্শ কাজে আসে কিনা সারফারাজের। তিনি কি পারবেন ফের ভালো পারফর্ম করে টেস্ট দলে কামব্যাক করতে? কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময়।
