ফের সুযোগ পেলে কি খেলবেন? কি বললেন জিমি?

ফের সুযোগ পেলে কি খেলবেন? কি বললেন জিমি?

নিউজ ডেস্ক: জাতীয় দলে ফিরে আসার সুযোগ পেলে কি আসবেন, সেই প্রসঙ্গে নিজের বক্তব্য জানালেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন তারকা পেস বোলার জেমস অ্যান্ডারসন, ওরফে জিমি। কি বললেন প্রাক্তন ইংলিশ তারকা? জিমি স্পষ্ট জানান যে জাতীয় দলের দরজা তাঁর জন্য বন্ধ হয়ে গিয়েছে। তবে এর সঙ্গে তিনি এটাও জানান যে যদি তিনি ডাক পান, তাহলে নিশ্চয়ই ভাববেন। বলতে গেলে, তিনি বুঝিয়ে দেন যে এমন পরিস্থিতির জন্য তিনি প্রস্তুত।

প্রায় ১ বছর হতে যায় আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা বোলার জেমস অ্যান্ডারসন। গতবছর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিমি নিজের শেষ টেস্ট খেলেন এবং এই ফরম্যাটে দাগ টানেন। গোটা ক্রিকেট মহল তাঁকে অভিনন্দন জানায়। তবে জিমির অনুপস্থিতিতে জিততে খুব একটা সমস্যা হয়নি দলের। সহজেই তারা গুঁড়িয়ে দিতে সফল হয় ওয়েস্ট ইন্ডিজকে এবং সিরিজ নিজেদের ঝুলিতে তোলে। বলতে গেলে, জিমির না থাকা কোন প্রভাব ফেলেনি দলের উপর।

এবার সুযোগ পেলে জেমস অ্যান্ডারসন ফের ২২ গজে ফিরে আসবেন কিনা, তা নিয়ে মুখ খোলেন তিনি। প্রাক্তন তারকা বুঝিয়ে দেন যে যদি এমনটা হয়, তাহলে নিশ্চয়ই তিনি ফের দেশের জার্সিতে খেলতে নামার কথা ভাববেন। কিন্তু এর সঙ্গে তিনি এটাও বুঝিয়ে দেন যে সেটা কোনদিন সম্ভব নয় এবং সেই দরজা পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাঁর জন্য। জিমির বক্তব্যে স্পষ্ট যে এখনো তাঁর মনে খেলার ইচ্ছা রয়েছে।

জিমি বলেন, “সত্যি বলতে আমার জন্য ইংল্যান্ড দলের দরজা বন্ধ হয়ে গেছে। তবে যদি ডাক আসে, তাহলে আমি নিশ্চয়ই ভাববো। কিন্তু এটা যে আর সম্ভব নয়, তা আমি ভালো করে জানি। আমার মনে হয় আমার কথা তখনই ভাবা হতে পারে যখন অনেকে চোট পাবে। নাহলে অনেক দূরেই থাকছি টেস্ট দল থেকে।” এবার দেখার বিষয় যে ভবিষ্যতে এমন সুযোগ আছে কিনা জিমির কাছে। এলেও তিনি কি তাতে হ্যাঁ করবেন? আশা কি রয়েছে তাঁর কামব্যাকের? এই প্রশ্নের উত্তর দেবে সময়। প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে জিমির অভিষেক ঘটে ২০০৩ সালে জিম্বাবয়ের বিরুদ্ধে এবং তোলেন ৭০০টির বেশি উইকেট। একদিনের ক্রিকেটেও বল হাতে তাঁর পারফরম্যান্স দারুণ।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *