“জীবন বেশি গুরুত্বপূর্ণ” পদপিষ্ট কাণ্ডে দাবি গৌতির 

“জীবন বেশি গুরুত্বপূর্ণ” পদপিষ্ট কাণ্ডে দাবি গৌতির 

দেবজিৎ মুখার্জি: “সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবন” চিহ্নস্বামী স্টেডিয়াম পদপিষ্ট কাণ্ডে এবার মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। আর কি বললেন গৌতি? প্রাক্তন ভারতীয় তারকা জানান ভবিষ্যতেও তিনি এই কথাই বলবেন। গিলদের হেড স্যারের মতে ভবিষ্যতে রোড শো করার ক্ষেত্রে সকলের সচেতন হওয়া উচিত এবং ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গম্ভীর জানান যে তিনি মনে করেন রোড শোর কোন প্রয়োজন ছিল না।

মঙ্গলবার, ৩রা জুন, নিজেদের প্রথম আইপিএল খেতাব পায় রজত পতিদার নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রুদ্ধশ্বাস ম্যাচ তারা অল্প ব্যবধানে জেতে। দীর্ঘ ১৮ বছরের সব লড়াই শেষ হয় সেদিন। আনন্দে ফেটে পড়ে দলের ক্রিকেটার থেকে শুরু করে স্টেডিয়ামে উপস্থিত দলের সমর্থকরা। সকলেই এই জয়তে খুশি হন। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেট তারকা সকলেই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরসিবিকে অভিনন্দন জানান। বলতে গেলে, গোটা ভারতবর্ষ খুশি হয় তাদের জয়ে, বিশেষ করে বিরাট কোহলির জন্য। 

এই জয় উপলক্ষে প্রথমে রোড শো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে চিহ্নস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। স্টেডিয়ামে ঢুকতে গিয়ে পুলিশের লাঠিচার্জে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ১১ জনের। অনেকে আহতও হয়েছেন। তবে অন্দরে সেলিব্রেশন চলতেই থাকে। এমন ঘটনার তীব্র নিন্দা করেন সকলে। অনেকে দাবি করেন যে যখন এমন ঘটনা ঘটে, তখন তাদের সেলিব্রেশন করা উচিত হয়নি। অনেকে আবার দলের পক্ষ নিয়ে দাবি করেছেন যে প্রশাসনের ব্যর্থতায় এমনটা ঘটেছে। 

এবার এই ব্যাপারে মুখ খুললেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, “সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জীবন। ভবিষ্যতেও আমি এই কথাই বলবো। ভবিষ্যতে এমন রোড শো করার ক্ষেত্রে আমাদের একটু সচেতন হওয়া উচিত। এই ব্যাপারে আমরা কিছুটা সচেতন হতেই পারি। আমরা উদযাপন করতে পারি কোন স্টেডিয়ামের মধ্যে। এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গভীর শোকাহত আমি যারা মারা গিয়েছে তাদের এবং তাদের পরিবারের জন্য। আশা করছি এমন ঘটনার ভবিষ্যতে ঘটবে না। আমি মনে করি কোন দরকার ছিল না রোড শো করার।” এবার দেখার বিষয় যে গম্ভীরের এই মন্তব্য প্রসঙ্গে অন্যান্যরা কি বলেন। কোনদিকে গড়ায় এই ঘটনার জল সেটাই দেখার।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *