“তিন মাস ব্যাট ধরিনি” শামির বলে আউট হয়ে কি অবস্থা হয়েছিল স্মিথের?

“তিন মাস ব্যাট ধরিনি” শামির বলে আউট হয়ে কি অবস্থা হয়েছিল স্মিথের?

নিউজ ডেস্ক: “তিন মাস ব্যাট ধরিনি শামির ফুলটস মিস করার পর” ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার আগে এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। তিনি জানান যে ঘরের কোন এক জায়গায় ব্যাট রেখে দিয়ে মাঝেমধ্যে শ্যাডো প্র্যাকটিস করতেন, কিন্তু সেটা ঘটার পর কিছুদিন তা না ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও এর সঙ্গে তিনি এটাও স্বীকার করেন যে উপভোগ্য ছিল ব্যাপারটি। বলতে গেলে, তিনি একপ্রকার বোঝান যে তিনি হতাশ ছিলেন। 

আর কিছুদিন পরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে লাগবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। জয়কে টার্গেট করে দুই দলই এখন থেকে জোরদার প্রস্তুতি চালু করে দিয়েছে। সকল ক্রিকেটারই নেটের দীর্ঘ সময় দিচ্ছেন যাতে মাঠে নিজেদের খেলায় কোনো খামতি না থাকে। সবদিক দিয়ে নিজেদের প্রস্তুত করছেন ক্রিকেটাররা। পাশাপাশি, কাদের প্লেয়িং একাদশে নেওয়া যেতে পারে, তা নিয়ে এখন থেকেই মাথা ঘামাতে শুরু করে দিয়েছে দুই দল। বলতে গেলে, দুই দলই ব্যাপারটি হালকাভাবে নিচ্ছে না।

এবার বড় ফাইনালে নামার আগে একটি বিশেষ মুহূর্তের কথা তুলে ধরলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার তারকা পেস বোলার মহাম্মদ শামির ফুলটসে আউট হয়েছিলেন তিনি। বল মিস করায় তা লেগেছিল স্টাম্পে। সেই ঘটনার পর ঠিক কি অবস্থা হয়েছিল স্মিথের, তা নিয়ে নিজের বক্তব্য রাখেন তিনি। অজি তারকা জানান যে কদিন তিনি ব্যাট ধরেননি ওভাবে আউট হওয়ার পর।

এক আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটকে স্মিথ বলেন, “সচরাচর ঘরের কোন এক জায়গায় আমি ব্যাট রেখে দি এবং সেটা নিয়ে শ্যাডো প্র্যাকটিস করতাম মাঝেমধ্যে কিছুক্ষণের জন্য। তবে সেমিফাইনালে পর আমি সিদ্ধান্ত নিয়ে যে কিছুদিন ব্যাট ধরবো না। উপভোগ্য ছিল ব্যাপারটা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শামির ফুলটস মিস করে আউট হওয়ার পর অন্তত তিন মাস আমি ব্যাট হাতে নিইনি।” এরপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল প্রসঙ্গে তিনি বলেন, “মাঠে নামার জন্য আমি প্রস্তুত। অনুশীলনে সাধারণত প্রথম শটটা আমার ভালো হয়। দ্বিতীয়টা খারাপ। কিন্তু এক্ষেত্রে দুটো ঠিক হওয়ার পর বুঝলাম যে আগামী কদিন আমাকে দীর্ঘ সময় কাটাতে হবে না নেটে।” এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত স্মিথ কেমন পারফর্ম করেন এবং ফাইনাল কোন দল জেতে।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *