“নিঃসন্দেহে লাক আমার একটু সাথে ছিল”: বিউ ওয়েবস্টার

“নিঃসন্দেহে লাক আমার একটু সাথে ছিল”: বিউ ওয়েবস্টার

নিউজ ডেস্ক: “নিঃসন্দেহে লাক আমার একটু সাথে ছিল” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিজের ইনিংস নিয়ে এমনটাই দাবি করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার বিউ ওয়েবস্টার। তিনি দাবি করেন যে দক্ষিণ আফ্রিকার বোলাররা প্রথম দিকে বেশ বিধ্বংসী বোলিং করছিলেন, তবে তাঁরা কোন মতে সেই বাধা অতিক্রম করেন। এখানেই শেষ নয়, তিনি এটাও স্বীকার করেন যে রাবাডা আর ইয়ানসেনের বোলিং বেশ কঠিন ছিল খেলা।

দেখতে দেখতে শুরু হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। লর্ডসে একে অপরের মুখোমুখি হলেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। প্রথম থেকেই অস্ট্রেলিয়াকে চাপে ফেলতে শুরু করে তাদের বোলিং বিভাগ। বিশেষ করে রাবাডা আর ইয়ানসেনের বোলিং ছিল দেখার মতো। ২১২ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। সর্বোচ্চ ৭২ রান করেন বিউ ওয়েবস্টার। এছাড়া স্টিভ স্মিথ করেন ৬৬। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন যে এই দুই ক্রিকেটার যদি সেই মুহূর্তে ধরে না খেলতেন, তাহলে এতটুকু রানও করা সম্ভব হতো না অস্ট্রেলিয়ার।

প্রথম দিনের খেলা শেষে নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন ওয়েবস্টার। কি বলেন তিনি? অজি ক্রিকেটারের বক্তব্য, “নিঃসন্দেহে লাক আমার একটু সাথে ছিল প্রথম ২০-৩০টা বলে। বুঝতে পারছিলাম যে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগ আমাদের উপর চড়াও হচ্ছিল। তবে সেই বাধাটা অতিক্রম করতে সফল হই এবং বোর্ডে কিছু রান তুলতে পেরেছি। আমি এখানে একটু কাউন্টি ক্রিকেট খেলেছি। তবে রাবাডা আর ইয়ানসেনের বোলিং খেলা বেশ কঠিন ছিল। শুধু নিজের গেমপ্ল্যানের উপরেই চিপকে ছিলাম কারণ ওটাই গত ৩-৪ বছর আমায় কাজ দিয়েছে।”

এরপর পিচ নিয়েও বক্তব্য রাখেন ওয়েবস্টার। তিনি বলেন, “পিচে অনেক কিছুই আছে। আমরা লাস্ট স্টেশনেই দেখেছি বলের অবস্থা। স্টার্ক সেটা স্ট্রিংয়ে নিয়েছে। যেই বলটা স্লোপের উপর দিয়ে নিপ-আপ করছিল, তা বেশ ট্রিকি ছিল। এমনটা হলে ব্যাটারের কাছে ট্রিকি হয়ে যায়। বহু বছর ধরে আমাদের বোলিং আক্রমণ শক্তিশালী। আমরা জানি যে যদি আমরা ব্যাট হাতে কাজ না দেখাতে পারি, তাহলে বল হাতে সেটা ঠিক করেই দেখাবো।” এবার দেখার বিষয় যে দ্বিতীয় দিনের শেষে কি স্কোর দাঁড়ায় দুই দলের। কে এগিয়ে থাকবে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *