দেবজিৎ মুখার্জি: “ওদের কালো ছায়া পড়বে না দলের উপর” ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে কাদের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় সঞ্জয় মাঞ্জারেকার? যে মন্তব্যটি তিনি করেছেন তাতে কারোর নাম তিনি না নিলেও বোঝাই যাচ্ছে তা বলা হয়েছে হিটম্যান ও কিং কোহলির উদ্দেশ্যে। অর্থাৎ রোহিত শর্মা ও বিরাট কোহলির উদ্দেশ্যে। এখানেই শেষ নয়, তিনি দুজনের বিষয়ে আরো বড় মন্তব্য করেছেন।
দেখতে দেখতে শেষ হয়েছে আইপিএল ২০২৫। রুদ্ধশ্বাস ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়ে নিজেদের প্রথম কেতাব যেতে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরপরই আনন্দে মেতে ওঠে বেঙ্গালুরু সহ গোটা দেশ। তার বড় কারণ বিরাট কোহলি। যেভাবে দীর্ঘ ১৮ বছর অপেক্ষা করতে হয়েছে তাঁকে ও গোটা দলকে, তা অনেকের মনেই কষ্ট দিচ্ছিল। এবার স্বপ্নপূরণ হওয়ার পর এক আলাদা উচ্ছ্বাস দেখা যায় দলের ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে। বলতে গেলে, সেদিন যেন গোটা দেশ চেয়েছিল বিরাটের হাতে ট্রফি উঠুক।
এবার সামনে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। যেহেতু রোহিত শর্মা ও বিরাট কোহলি ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন, তাই এবার, বলতে গেলে, সম্পূর্ণ এক তরুণ দল ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে খেলতে। দলকে নেতৃত্ব দেবেন গুজরাট টাইটান্স অধিনায়ক শুভমান গিল। তাঁর কাছে এই সিরিজ একটি বড় পরীক্ষার সমান। গত দুটি টেস্ট সিরিজে যেভাবে ভারতীয় ক্রিকেট দল বিশ্রীভাবে পরাজিত হয়েছে, তা হতাশ করেছিল গোটা দেশকে। এবার গিলের কাছে সুযোগ এসেছে হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে আনার।
তবে এই সিরিজের আগে রোহিত ও বিরাটকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জারেকার। বলা ভালো, এক নিন্দনীয় মন্তব্য করেন তিনি। কি বলেছেন তিনি? প্রাক্তন ক্রিকেটের বলেন, “ফেভারিট হিসেবেই শুরু করবে ইংল্যান্ড। তবে ভারতের কথাও মাথায় থাকবে তাদের। ওদেরকেও গুরুত্ব দিতে হবে। ভারতের এই দল বেশ শক্তিশালী। যেমন তাগিদের অভাব নেই, তেমনি প্রাণশক্তিতেও ভরপুর ওরা। দুজন সিনিয়র ক্রিকেটার দলে নেই। তবে ওরা ফর্মেও ছিল না। সুতরাং ওদের কালো ছায়া পড়বে না দলের উপর এবং দলের কোচ গৌতম গম্ভীরও এই কারণে বেশ স্বস্তিতে থাকবেন।”
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নিন্দা। অধিকাংশই দাবি করেছেন যে ওনার মুখে এমন কথা মানায় না। আবার অনেকে এটাও দাবি করেন যে উনি দুজনের মতো বড় মাপের ক্রিকেটার ছিলেন না। বলতে গেলে, এই মুহূর্তে সঞ্জয় মাঞ্জারেকার ভিলেন হয়ে গেছেন অনেকের নজরে। এবার দেখার বিষয় অভিভাবকহীন ভারতীয় দল কেমন পারফর্ম করে ইংল্যান্ডের বিরুদ্ধে। শুভমান গিলরা কি পারবেন ইংল্যান্ডের মাটিতে তাদের পরাজিত করতে? কি হবে পরিণাম? তা বলবে সময়।

