“সমস্ত সন্দেহ মুছে দিয়েছে” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে দাবি বাভুমার 

“সমস্ত সন্দেহ মুছে দিয়েছে” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে দাবি বাভুমার 

নিউজ ডেস্ক: “সমস্ত সন্দেহ মুছে দিয়েছে আজকের জয়” বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই দাবি করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তিনি জানান যে যেভাবে দল ফাইনালে পৌঁছেছে, তাতে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন, কিন্তু এই জয় সেই সবকিছু মুছে দিয়েছে। এখানেই শেষ নয়, তিনি আরো জানান যে জাতি হিসেবে তাঁদের সকলের একত্রিত হওয়ার সুযোগ হয়েছে এবং সকলেই একত্রিত হয়ে সেলিব্রেট করবেন।

অবশেষে নিজেদের প্রথম বড় আইসিসি খেতাব জিততে সফল হল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ৫ উইকেটে তারা পরাজিত করল অস্ট্রেলিয়াকে। ২ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। অসাধারণ শতরানের ইনিংস আসে দলের তারকা ক্রিকেটার এডেন মার্করামের ব্যাট থেকে। একদিন অস্ট্রেলিয়া ফাইটব্যাক করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে সফল হয়নি। এই জয়তে খুশি হয় গোটা দক্ষিণ আফ্রিকা। এক আলাদাই উচ্ছ্বাস দেখা যায় দলের ক্রিকেটারদের মধ্যে। বলা বাহুল্য, গোটা পরিবেশ আনন্দে পাল্টে গেছে দক্ষিণ আফ্রিকায়। 

ম্যাচের সেরা ঘোষণা করা হয় এডেন মার্করামকে তাঁর দুর্দান্ত ইনিংসের জন্য। তবে সকলের দৃষ্টি বেশি আকর্ষণ করেছে দলের অধিনায়ক টেম্বা বাভুমার ইনিংস। ইনজুরি নিয়ে তিনি যেভাবে দ্বিতীয় ইনিংসে একটি দুর্দান্ত অর্ধশতরান করে দলের জয় অবদান রেখেছেন, তার প্রশংসা করেছেন সকলে। বলতে গেলে, মার্করামের থেকে সকলে তাঁকেই বেশি নায়ক বলে মনে করছেন এই জয়ের। ৮ থেকে ৮০ সকলেই মুগ্ধ হয়েছেন এই ইনিংসে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাঁকে নিয়ে চলছে আলোচনা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাভুমা দলের জয় ও নিজের ইনিংস প্রসঙ্গে বক্তব্য রাখেন। তিনি বলেন, “অনেকেই সন্দেহ করেছিল যেভাবে আমরা ফাইনালে উঠেছিলাম। তবে আজকের এই জয় সেই সবকিছু মুছে দিয়েছে। তবে আজ আমাদের জাতির কাছে সুযোগ এসেছে সমস্ত বিভাজন ভুলে একত্রিত হওয়ার। এবার সকলে এক হয় এই জয় উদযাপন করব।” তিনি আরো বলেন, “আজকের দিনটা অত্যন্ত স্পেশাল। এর আগে অনেকবার দোরগোড়ায় এসে ট্রফি জিততে পারিনি। অনেকের মন ভেঙ্গেছিল। তবে এবার সূর্যোদয় হয়েছে। আশা রাখছি আমাদের সাফল্যের সূত্রপাত এটা দিয়েই হলো।” এবার দেখার বিষয় যে আগামী দিনে এই জয়ের ধারা ধরে রাখতে পারে কিনা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *